হাদিসসমূহ
#41
সহীহ বুখারী - Belief
আবূ সা‘ঈদ খুদরী (রাযি.) বর্ণনা করেন যে, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছেন, বান্দা যখন ইসলাম গ্রহণ করে এবং তার ইসলাম উত্তম হয়, আল্লাহ্ তা‘আলা তার পূর্বের পাপসমূহ ক্ষমা করে দেন। অতঃপর শুরু হয় প্রতিফল; একটি পুণ্যের বিনিময়ে দশ হতে সাতশ গুণ পর্যন্ত; আর একটি পাপ কাজের বিনিময়ে ঠিক ততটুকু মন্দ প্রতিফল। অবশ্য আল্লাহ্ যদি ক্ষমা করে দেন তবে তা অন্য ব্যাপার। (আধুনিক প্রকাশনীঃ অনুচ্ছেদ পৃঃ ৪৯, ইসলামিক ফাউন্ডেশনঃ পরিচ্ছেদ)
قال مالك اخبرني زيد بن اسلم، ان عطاء بن يسار، اخبره ان ابا سعيد الخدري اخبره انه، سمع رسول الله صلى الله عليه وسلم يقول " اذا اسلم العبد فحسن اسلامه يكفر الله عنه كل سيية كان زلفها، وكان بعد ذلك القصاص، الحسنة بعشر امثالها الى سبعماية ضعف، والسيية بمثلها الا ان يتجاوز الله عنها
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Belief
- Hadith Index
- #41
- Book Index
- 34
Grades
- -
