হাদিসসমূহ
#6
সহীহ বুখারী - Revelation
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল রমাযানে তিনি আরো অধিক দানশীল হতেন, যখন জিবরীল (আঃ) তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেন। আর রমাযানের প্রতি রাতেই জিবরীল (আঃ) তাঁর সাথে দেখা করতেন এবং তাঁরা একে অপরকে কুরআন তিলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বায়ু অপেক্ষাও অধিক দানশীল ছিলেন। (১৯০২, ৩২২০, ৩৫৫৪, ৪৯৯৭; মুসলিম ৪৩/১২ হাঃ ৩২০৮, আহমাদ ৩৬১৬, ৩৪২৫) (আধুনিক প্রকাশনীঃ ৫, ইসলামিক ফাউন্ডেশনঃ)
حدثنا عبدان، قال اخبرنا عبد الله، قال اخبرنا يونس، عن الزهري، ح وحدثنا بشر بن محمد، قال اخبرنا عبد الله، قال اخبرنا يونس، ومعمر، عن الزهري، نحوه قال اخبرني عبيد الله بن عبد الله، عن ابن عباس، قال كان رسول الله صلى الله عليه وسلم اجود الناس، وكان اجود ما يكون في رمضان حين يلقاه جبريل، وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القران، فلرسول الله صلى الله عليه وسلم اجود بالخير من الريح المرسلة
Metadata
- Edition
- সহীহ বুখারী
- Book
- Revelation
- Hadith Index
- #6
- Book Index
- 6
Grades
- -
