হাদিসসমূহ
#1857
মুয়াত্তা ইমাম মালিক - The Supplication of the Unjustly Wronged
রেওয়ায়ত ১. আসলাম (রহঃ) হইতে বর্ণিত, উমর ইবনে খাত্তাব (রাঃ) স্বীয় আযাদকৃত গোলাম, যাহাকে হুনী বলা হইত, সরকারী চারণভূমিতে (রক্ষক) নিযুক্ত করিলেন এবং বলিলেন, হে হুনী! জনসাধারণের দিক হইতে স্বীয় বাহু সংকুচিত কর (তাহাদের উপর যুলুম করিও না), মযলুমের (অত্যাচারিতের) বদ দোয়াকে ভয় কর। কেননা মযলুমের দোয়া কবুল হয়। যাহাদের নিকট সুরাইম (অল্প সংখ্যক উট) এবং গুনাইম (অল্প সংখ্যক ছাগল) আছে তাহাদেরকে উহা (সরকারী চারণভূমিতে) চরাইতে বাধা দিও না। (উসমান) ইবনে আফফান (রাঃ) ও (আবদুর রহমান) ইবনে আউফ (রাঃ)-এর জানোয়ারের প্রতি রেওয়ায়ত করিবে না। কেননা তাঁহাদের জানোয়ার ধ্বংস হইয়া গেলে তাহাদের বিশেষ ক্ষতি হইবে না, তখন তাহারা মদীনায় নিজেদের বাগানে এবং ক্ষেত-খামারে চলিয়া যাইবে। কিন্তু কয়েকটি উট ও ছাগলওয়ালা (এই পশুসম্পদ) ধ্বংস হইয়া গেলে তাহারা তাহাদের সন্তানাদি লইয়া আমার নিকট আসিবে এবং ‘হে আমীরুল মু'মিনীন’ বলিয়া ডাক দিবে, তখন কি আমি তাহদেরকে (কিছু না দিয়া এমনিই) ছাড়িয়া দিব? পানি ও ঘাস দেওয়া স্বর্ণ ও রৌপ্য দেওয়ার তুলনায় আমার কাছে খুবই সহজ। আল্লাহর কসম! যাহারা মনে করিবে যে, আমি তাহাদের উপর যুলুম করিয়াছি, অথচ এই শহর এই পানি তাহাদেরই, ইহারই জন্য তাহারা অন্ধকার যুগে যুদ্ধ করিয়াছে এবং পরে ইসলাম গ্রহণ করিয়াছে। সেই পবিত্ৰ সত্তার কসম, যাহার হাতে আমার প্রাণ রহিয়াছে, যদি সদকার এই উটগুলি না হইত যাহার উপর আমি মুজাহিদীনকে সওয়ার করাই, তাহা হইলে তাহাদের যমীন হইতে আমি এক বিঘতও গ্রহণ করিতাম না।
حدثني عن مالك، عن زيد بن اسلم، عن ابيه، ان عمر بن الخطاب، استعمل مولى له يدعى هنيا على الحمى فقال يا هنى اضمم جناحك عن الناس واتق دعوة المظلوم فان دعوة المظلوم مستجابة وادخل رب الصريمة ورب الغنيمة واياى ونعم ابن عوف ونعم ابن عفان فانهما ان تهلك ماشيتهما يرجعا الى نخل وزرع وان رب الصريمة ورب الغنيمة ان تهلك ماشيتهما ياتني ببنيه فيقول يا امير المومنين يا امير المومنين . افتاركهم انا لا ابا لك فالماء والكلا ايسر على من الذهب والورق وايم الله انهم ليرون اني قد ظلمتهم انها لبلادهم ومياههم قاتلوا عليها في الجاهلية واسلموا عليها في الاسلام والذي نفسي بيده لولا المال الذي احمل عليه في سبيل الله ما حميت عليهم من بلادهم شبرا
Metadata
- Edition
- মুয়াত্তা ইমাম মালিক
- Book
- The Supplication of the Unjustly Wronged
- Hadith Index
- #1857
- Book Index
- 1
Grades
- Salim al-HilaliMauquf Sahih
