হাদিসসমূহ
#1760
মুয়াত্তা ইমাম মালিক - Greetings
রেওয়ায়ত ৫. আনাস ইবনে মালিক (রাঃ) উমর (রাঃ) হইতে শুনিয়াছেন যে, এক ব্যক্তি তাহাকে (উমরকে) সালাম করিলে পর তিনি সালামের জওয়াব দিলেন এবং জিজ্ঞাসা করিলেন, কেমন আছ? লোকটি বলিল, আল্লাহর শোকর (ভাল আছি)। উমর (রাঃ) বলিলেন, আমি তোমার কাছে ইহাই কামনা করিয়াছিলাম।
وحدثني عن مالك، عن اسحاق بن عبد الله بن ابي طلحة، عن انس بن مالك، انه سمع عمر بن الخطاب، وسلم، عليه رجل فرد عليه السلام ثم سال عمر الرجل كيف انت فقال احمد اليك الله . فقال عمر ذلك الذي اردت منك
Metadata
- Edition
- মুয়াত্তা ইমাম মালিক
- Book
- Greetings
- Hadith Index
- #1760
- Book Index
- 5
Grades
- Salim al-HilaliMauquf Sahih
