হাদিসসমূহ
#1755
মুয়াত্তা ইমাম মালিক - Dreams
রেওয়ায়ত ৭. আবদুল্লাহ ইবন উমর (রাঃ) তাহার পরিবারের কাহাকেও শতরঞ্জ খেলিতে দেখিলে তাহাকে মারিতেন এবং শতরঞ্জ ভাঙ্গিয়া ফেলিতেন। ইয়াহইয়া (রহঃ) বলেন, আমি মালিক (রহঃ) হইতে শুনিয়াছি, তিনি বলিয়াছেন, শতরঞ্জ খেলা ভাল নহে। তিনি উহাকে মাকরূহ মনে করিতেন। আমি (ইমাম) মালিক (রহঃ)-এর নিকট শ্রবণ করিয়াছি, তিনি বলিতেন যে, শতরঞ্জ খেলা, অপরাপর সকল অনর্থ এবং উদ্দেশ্যহীন খেলা মকরূহ। অতঃপর এই আয়াত তিলাওয়াত করিতেন (فَمَاذَا بَعْدَ الْحَقِّ إِلاَّ الضَّلاَلُ) (হক-এর পর পথভ্রষ্টতা ছাড়া আর কিছু নাই)।
وحدثني عن مالك، عن نافع، عن عبد الله بن عمر، انه كان اذا وجد احدا من اهله يلعب بالنرد ضربه وكسرها . قال يحيى وسمعت مالكا يقول لا خير في الشطرنج . وكرهها وسمعته يكره اللعب بها وبغيرها من الباطل ويتلو هذه الاية {فماذا بعد الحق الا الضلال}
Metadata
- Edition
- মুয়াত্তা ইমাম মালিক
- Book
- Dreams
- Hadith Index
- #1755
- Book Index
- 7
Grades
- Salim al-HilaliMauquf Sahih
