হাদিসসমূহ
#1750
মুয়াত্তা ইমাম মালিক - Dreams
রেওয়ায়ত ৩. আতা ইবনে ইয়াসার (রাঃ)-এর রেওয়ায়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার পরে মুবাশশিরাত (সুসংবাদসমূহ) ব্যতীত নবুয়তের কিছুই অবশিষ্ট থাকিবে না। সাহাবীগণ আরয করিলেন, ইয়া রাসূলাল্লাহ! মুবাশশিরাত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এমন ভাল ও শুভ স্বপ্ন যাহা কোন নেককার মানুষে দেখে কিংবা অপর কেহ তাহার (উক্ত নেককার) সম্বন্ধে দেখে। ইহা নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ।
وحدثني عن مالك، عن زيد بن اسلم، عن عطاء بن يسار، ان رسول الله صلى الله عليه وسلم قال " لن يبقى بعدي من النبوة الا المبشرات " . فقالوا وما المبشرات يا رسول الله قال " الرويا الصالحة يراها الرجل الصالح او ترى له جزء من ستة واربعين جزءا من النبوة
Metadata
- Edition
- মুয়াত্তা ইমাম মালিক
- Book
- Dreams
- Hadith Index
- #1750
- Book Index
- 2
Grades
- Salim al-HilaliSahih Lighairihi
