হাদিসসমূহ
#1719
মুয়াত্তা ইমাম মালিক - The Evil Eye
রেওয়ায়ত ৯. উসমান ইবনে আবিল আস (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের নিকট গিয়াছিলাম, আর (তখন) আমার এমন ব্যথা হইতেছিল যে, আমি যেন মারা যাইব! অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার (হৃদযন্ত্রের উপর) ডান হস্ত রাখিয়া সাতবার এই দোয়া পড়িয়া মালিশ করঃ أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ আমি যাহা অনুভব করিতেছি উহার ক্ষতি হইতে আল্লাহর ইজ্জত ও কুদরতের আশ্রয় প্রার্থনা করিতেছি। (উসমান বলেন) আমি তাহাই করিলাম। আল্লাহ তা’আলা আমার ব্যথা দূর করিয়া দিলেন। অতঃপর আমি সর্বদা পরিবারের সকলকে এবং অপরাপর মানুষকে সেইরূপ করার নির্দেশ দিতাম।
حدثني عن مالك، عن يزيد بن خصيفة، ان عمرو بن عبد الله بن كعب السلمي، اخبره ان نافع بن جبير اخبره عن عثمان بن ابي العاص، انه اتى رسول الله صلى الله عليه وسلم قال عثمان وبي وجع قد كاد يهلكني . قال فقال رسول الله صلى الله عليه وسلم " امسحه بيمينك سبع مرات وقل اعوذ بعزة الله وقدرته من شر ما اجد " . قال فقلت ذلك فاذهب الله ما كان بي فلم ازل امر بها اهلي وغيرهم
Metadata
- Edition
- মুয়াত্তা ইমাম মালিক
- Book
- The Evil Eye
- Hadith Index
- #1719
- Book Index
- 9
Grades
- Salim al-HilaliSahih
