হাদিসসমূহ
#1537
মুয়াত্তা ইমাম মালিক - Drinks
রেওয়ায়ত ১. সায়িব ইবন ইয়াযীদ (রাঃ) হইতে বর্ণিত, তাহাকে সংবাদ দেওয়া হইয়াছে, উমর (রাঃ) তাহাদের নিকট আসিয়া বলিলেন, আমি অমুকের (উমর-তনয় উবায়দুল্লাহর) মুখ হইতে মদের গন্ধ পাইলাম। সে বলে, আমি আঙ্গুরের রস পান করিয়াছি। আমি বলিলাম, যদি উহাতে মাদকতা থাকে তাহা হইলে শাস্তি দিব। অতঃপর উমর ইবন খাত্তাব (রাঃ) তাহাকে পূর্ণ শাস্তি প্রদান করিলেন।
وحدثني عن مالك، عن ابن شهاب، عن السايب بن يزيد، انه اخبره ان عمر بن الخطاب خرج عليهم فقال اني وجدت من فلان ريح شراب فزعم انه شراب الطلاء وانا سايل عما شرب فان كان يسكر جلدته . فجلده عمر الحد تاما
Metadata
- Edition
- মুয়াত্তা ইমাম মালিক
- Book
- Drinks
- Hadith Index
- #1537
- Book Index
- 1
Grades
- Salim al-HilaliMauquf Sahih
