হাদিসসমূহ
#1449
মুয়াত্তা ইমাম মালিক - Judgements
রেওয়ায়ত ৪৯. সুলায়মান ইবন ইয়াসার (রহঃ) হইতে বর্ণিত, সাবিত ইবন যাহহাক আনসারী (রাঃ) হাররা নামক স্থানে একটি উট পাইয়া রশি দ্বারা বাঁধিয়া দিলেন। তাহার পর উমর (রাঃ)-কে বললেন, উমর (রাঃ) বললেন, তুমি তিনবার উহা প্রচার কর। সাবিত (রাঃ) বললেন, আমি তাহার ঝামেলায় পড়িয়া আমার জমির খবর লইতে পারি নাই। উমর (রাঃ) বলিলেন, তাহা হইলে যেখানে উটটি পাইয়াছ সেখানে ছাড়িয়া দিয়া আস।
وحدثني مالك، عن يحيى بن سعيد، عن سليمان بن يسار، ان ثابت بن الضحاك الانصاري، اخبره . انه، وجد بعيرا بالحرة فعقله ثم ذكره لعمر بن الخطاب فامره عمر ان يعرفه ثلاث مرات فقال له ثابت انه قد شغلني عن ضيعتي . فقال له عمر ارسله حيث وجدته
Metadata
- Edition
- মুয়াত্তা ইমাম মালিক
- Book
- Judgements
- Hadith Index
- #1449
- Book Index
- 51
Grades
- Salim al-HilaliMauquf Sahih
