হাদিসসমূহ
#1346
মুয়াত্তা ইমাম মালিক - Business Transactions
রেওয়ায়ত ৫৮. সাঈদ ইবন মুসায়্যাব (রহঃ) হইতে বর্ণিত, উমর ইবন খাত্তাব (রাঃ) (একবার বাজারে) হাতিব ইবন আবি বালতায়া (রাঃ)-এর নিকট দিয়া পথ অতিক্রম করিতেছিলেন। তিনি [হাতিব (রাঃ)] বাজারে তাহার কিশমিশ বিক্রয় করিতেছিলেন। [বাজারদর হইতে সস্তা মূল্যে]। উমর (রাঃ) তাহাকে বলিলেনঃ হয়তো মূল্য বাড়াইয়া বিক্রয় করুন, নচেৎ আমাদের বাজার হইতে পণ্য গুটাইয়া নিন।
وحدثني عن مالك، عن يونس بن يوسف، عن سعيد بن المسيب، ان عمر بن الخطاب، مر بحاطب بن ابي بلتعة وهو يبيع زبيبا له بالسوق فقال له عمر بن الخطاب اما ان تزيد في السعر واما ان ترفع من سوقنا
Metadata
- Edition
- মুয়াত্তা ইমাম মালিক
- Book
- Business Transactions
- Hadith Index
- #1346
- Book Index
- 8
Grades
- Salim al-HilaliMauquf Sahih
