হাদিসসমূহ
#1252
মুয়াত্তা ইমাম মালিক - Divorce
রেওয়ায়ত ৯১. ইয়াহইয়া ইবন সাঈদ (রহঃ) বলেনঃ আমি কাসিম ইবন মুহাম্মদকে বলিতে শুনিয়াছি, ইয়াযিদ ইবন 'আবদিল মালিক (রহঃ) কতিপয় পুরুষ ও তাহাদের স্ত্রীদের মধ্যে বিচ্ছেদ করিয়া দিয়াছেন। সেই স্ত্রীগণ ছিল কতিপয় লোকের উম্মে ওয়ালাদ। তাহারা (উহাদের কর্তারা) ইন্তিকাল করিয়াছেন; অতঃপর এক হায়য অথবা দুই হায়য-এর পর তাহাদিগকে (উপরিউক্ত লোকগুলি) বিবাহ করে তাই তাহাদের মধ্যে বিচ্ছেদ করানো হইয়াছে যেন তাহারা চার মাস দশ দিন ইদ্দত পালন করে। কাসিম ইবন মুহাম্মদ বলিলেন, সুবহানাল্লাহ্! আল্লাহ্ তা'আলা কিতাবে ইরশাদ করিয়াছেনঃ وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا “তোমাদের মধ্যে সপত্নীক অবস্থায় যাহাঁদের মৃত্যু আসন্ন তাহারা যেন তাহদের স্ত্রীদিগকে গৃহ হইতে বহিষ্কার করিয়া তাহাদের এক বৎসরের ভরণ-পোষণের ব্যবস্থা করে।” (অথচ) উম্মে ওয়ালাদগণ পত্নী নহে।
حدثني يحيى، عن مالك، عن يحيى بن سعيد، انه قال سمعت القاسم بن محمد، يقول ان يزيد بن عبد الملك فرق بين رجال وبين نسايهم وكن امهات اولاد رجال هلكوا فتزوجوهن بعد حيضة او حيضتين ففرق بينهم حتى يعتدون اربعة اشهر وعشرا . فقال القاسم بن محمد سبحان الله يقول الله في كتابه {والذين يتوفون منكم ويذرون ازواجا} ما هن من الازواج
Metadata
- Edition
- মুয়াত্তা ইমাম মালিক
- Book
- Divorce
- Hadith Index
- #1252
- Book Index
- 49
Grades
- Salim al-HilaliMaqtu Sahih
