হাদিসসমূহ
#1059
মুয়াত্তা ইমাম মালিক - Game
রেওয়ায়ত ১০. উমর ইবন খাত্তাব (রাঃ)-এর আযাদকৃত গোলাম সা’দুলজার বর্ণনা করেন-যে সমস্ত মাছ পরস্পরকে হত্য করিয়া ফেলে বা শীতে মারা যায় সে ধরনের মাছ সম্পর্কে আমি আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-কে জিজ্ঞাসা করিয়াছিলাম। তিনি তখন বলিলেনঃ উহা খাওয়াতে কোন দোষ নাই। পরে আবদুল্লাহ ইবন আমর ইবন আস (রাঃ)-কে এই সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনিও অনুরূপ জবাব প্রদান করিয়াছিলেন।
وحدثني عن مالك، عن زيد بن اسلم، عن سعد الجاري، مولى عمر بن الخطاب انه قال سالت عبد الله بن عمر عن الحيتان، يقتل بعضها بعضا او تموت صردا فقال ليس بها باس . قال سعد ثم سالت عبد الله بن عمرو بن العاص فقال مثل ذلك
Metadata
- Edition
- মুয়াত্তা ইমাম মালিক
- Book
- Game
- Hadith Index
- #1059
- Book Index
- 8
Grades
- Salim al-HilaliMauquf Hasan
