হাদিসসমূহ
#1046
মুয়াত্তা ইমাম মালিক - Slaughtering Animals
রেওয়ায়ত ৫. আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ)-কে জিজ্ঞাসা করা হইয়াছিল- আরবীয় খ্রিস্টান কর্তৃক যবেহকৃত পশুর গোশত খাওয়া জায়েয কি না? তিনি বলিলেনঃ হ্যাঁ, কোন অসুবিধা নাই। অতঃপর তিনি নিম্নোক্ত আয়াতটি পাঠ করেনঃ (وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ) অর্থাৎ উহাদের সহিত যে ব্যক্তি বন্ধুত্ব করিবে সে উহাদের মধ্যেই গণ্য হইবে।
وحدثني عن مالك، عن ثور بن زيد الديلي، عن عبد الله بن عباس، انه سيل عن ذبايح، نصارى العرب فقال لا باس بها وتلا هذه الاية {ومن يتولهم منكم فانه منهم}
Metadata
- Edition
- মুয়াত্তা ইমাম মালিক
- Book
- Slaughtering Animals
- Hadith Index
- #1046
- Book Index
- 5
Grades
- Salim al-HilaliMauquf Sahih
