হাদিসসমূহ
#1045
মুয়াত্তা ইমাম মালিক - Slaughtering Animals
রেওয়ায়ত ৪. মুআয ইবন সা'দ (রাঃ) অথবা সা'দ ইবন মুআয (রাঃ) হইতে বর্ণিত, কাব ইবন মালিক (রাঃ)-এর দাসী মদীনার অদূরবতী সলা নামক স্থানে বকর চরাইতেছিল। হঠাৎ একটি বকরী মরিয়া যাইতেছে দেখিয়া সে একটি ধারাল পাথর দ্বারা উহাকে যবেহ করিয়া ফেলে। পরে এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেনঃ ইহাতে কোন দোষ নাই। তুমি উহা খাইতে পার।
وحدثني عن مالك، عن نافع، عن رجل، من الانصار عن معاذ بن سعد، او سعد بن معاذ ان جارية، لكعب بن مالك كانت ترعى غنما لها بسلع فاصيبت شاة منها فادركتها فذكتها بحجر فسيل رسول الله صلى الله عليه وسلم عن ذلك فقال " لا باس بها فكلوها
Metadata
- Edition
- মুয়াত্তা ইমাম মালিক
- Book
- Slaughtering Animals
- Hadith Index
- #1045
- Book Index
- 4
Grades
- Salim al-HilaliSahih
