হাদিসসমূহ
#1044
মুয়াত্তা ইমাম মালিক - Slaughtering Animals
রেওয়ায়ত ৩. আতা ইবন ইয়াসার (রাঃ) বলেনঃ বনু হারিসা গোত্রের আনসারী জনৈক ব্যক্তি উহুদের নিকট তাহার দুধালো উষ্ট্রী চরাইতেছিল। উষ্ট্রীটি মৃত্যুমুখী হইলে তিনি একটি ধারাল লাকড়ি দ্বারা উষ্ট্রীটি যবেহ করেন। অতঃপর এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ ইহাতে কোন দোষ নাই। তুমি উহা খাইতে পার।
حدثني يحيى، عن مالك، عن زيد بن اسلم، عن عطاء بن يسار، ان رجلا، من الانصار من بني حارثة كان يرعى لقحة له باحد فاصابها الموت فذكاها بشظاظ فسيل رسول الله صلى الله عليه وسلم عن ذلك فقال " ليس بها باس فكلوها
Metadata
- Edition
- মুয়াত্তা ইমাম মালিক
- Book
- Slaughtering Animals
- Hadith Index
- #1044
- Book Index
- 3
Grades
- Salim al-HilaliSahih
