হাদিসসমূহ
#956
মুয়াত্তা ইমাম মালিক - Hajj
রেওয়ায়ত ২৫৬. মালিক (রহঃ) ইবন শিহাব (রহঃ)-এর নিকট জিজ্ঞাসা করিলেন, হজ্জের মধ্যে কোন কিছুর শর্ত আরোপ করা কিরূপ? তিনি বলিলেন, এমনও কেউ করে নাকি? এবং তিনি উক্ত বিষয়টির বিপক্ষে মতপ্রকাশ করিলেন। মালিক (রহঃ)-কে জিজ্ঞাসা করা হইয়াছিল- স্বীয় পশুর (খাদ্যের) নিমিত্ত হারম শরীফের ঘাস কাটা যাইতে পারে কি? তিনি বলিলেনঃ না।
وحدثني عن مالك، انه سال ابن شهاب عن الاستثناء، في الحج فقال اويصنع ذلك احد وانكر ذلك . سيل مالك هل يحتش الرجل لدابته من الحرم فقال لا
Metadata
- Edition
- মুয়াত্তা ইমাম মালিক
- Book
- Hajj
- Hadith Index
- #956
- Book Index
- 5
Grades
- Salim al-HilaliMaqtu Sahih
