হাদিসসমূহ
#426
মুয়াত্তা ইমাম মালিক - Shortening the Prayer
রেওয়ায়ত ৯৪. তালহা ইবন উবায়দুল্লাহ্ (রাঃ) হইতে বর্ণিত, একজন নযদবাসী লোক এলোমেলো কেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসিলেন। আমরা তাহার স্বরের গুঞ্জন শুনিতেছিলাম। কিন্তু তিনি কি বলিতেছিলেন তাহা বুঝা যাইতেছিল না। আবশেষে তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অতি নিকটে আসিলেন। তখন তিনি ইসলাম সম্পর্কে প্রশ্ন করিতেছিলেন। অতঃপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (তাহার প্রশ্নের উত্তরে) বলিলেনঃ দিন-রাতে পাঁচবার নামায। সে বলিলঃ ইহা ছাড়া আমার উপর আর কোন কিছু (নামায) আছে কি? তিনি বলিলেনঃ না, অবশ্য তুমি যদি স্বেচ্ছায় (নফল) পড়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ এবং রমযান মাসের রোযা। সে বলিলঃ ইহা ছাড়া আমার উপর (আর কোন রোযা) আছে কি? তিনি বলিলেনঃ না, অবশ্য তুমি যদি স্বেচ্ছায় রাখ। তালহা (রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের উল্লেখ করিয়াছেন। সেই ব্যক্তি বলিলঃ ইহা ছাড়া আমার উপর আর কোন কিছু আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ না, তবে যদি তুমি নফলরূপে দাও। তালহা (রাঃ) বলেনঃ অতঃপর সেই ব্যক্তি এই বলিতে বলিতে ফিরিয়া গেলঃ কসম আল্লাহর আমি ইহার উপর বেশিও করিব না এবং ইহা হইতে কমও করিব না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেনঃ এই ব্যক্তি সফলকাম হইল, যদি সে সত্য বলিয়া থাকে।
حدثني يحيى، عن مالك، عن عمه ابي سهيل بن مالك، عن ابيه، انه سمع طلحة بن عبيد الله، يقول جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم من اهل نجد ثاير الراس يسمع دوي صوته ولا نفقه ما يقول حتى دنا فاذا هو يسال عن الاسلام فقال له رسول الله صلى الله عليه وسلم " خمس صلوات في اليوم والليلة " . قال هل على غيرهن قال " لا الا ان تطوع " . قال رسول الله صلى الله عليه وسلم " وصيام شهر رمضان " . قال هل على غيره قال " لا الا ان تطوع " . قال وذكر رسول الله صلى الله عليه وسلم الزكاة . فقال هل على غيرها قال " لا الا ان تطوع " . قال فادبر الرجل وهو يقول والله لا ازيد على هذا ولا انقص منه . فقال رسول الله صلى الله عليه وسلم " افلح الرجل ان صدق
Metadata
- Edition
- মুয়াত্তা ইমাম মালিক
- Book
- Shortening the Prayer
- Hadith Index
- #426
- Book Index
- 101
Grades
- Salim al-HilaliSahih
