হাদিসসমূহ
#380
মুয়াত্তা ইমাম মালিক - Shortening the Prayer
রেওয়ায়ত ৪৯. আবদুল্লাহ ইবন আরকাম (রাঃ) তাহার সহচরদের ইমামতি করিতেন। একদিন নামায শুরু হইল। সেই মুহুর্তে তিনি স্বীয় প্রয়োজন সারার উদ্দেশ্যে বাহিরে গমন করিলেন। অনন্তর (তথা হইতে) ফিরিলেন। তারপর তিনি বলিলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ফরমাইতে শুনিয়াছিঃ তোমাদের কেউ (পায়খানা-পেশাবের জন্য) ঢালু জায়গায় যাওয়ার মনস্থ করিলে তবে নামাযের পূর্বে উহা সারিয়া নিবে।
حدثني يحيى، عن مالك، عن هشام بن عروة، عن ابيه، ان عبد الله بن الارقم، كان يوم اصحابه فحضرت الصلاة يوما فذهب لحاجته ثم رجع فقال اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " اذا اراد احدكم الغايط فليبدا به قبل الصلاة
Metadata
- Edition
- মুয়াত্তা ইমাম মালিক
- Book
- Shortening the Prayer
- Hadith Index
- #380
- Book Index
- 55
Grades
- Salim al-HilaliSahih
