হাদিসসমূহ
#376
মুয়াত্তা ইমাম মালিক - Shortening the Prayer
রেওয়ায়ত ৪৫. আবূ সুহায়ল ইবন মালিক (রহঃ) তাহার পিতা মালিক ইবন আবি আমির ইয়াসাহাবী হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেনঃ আমি উসমান ইবন আফফান (রাঃ)-এর সাথে ছিলাম। অতঃপর নামাযের ইকামত আরম্ভ হইল, আমি তখন তাহার সাথে আমার জন্য ভাতা নির্দিষ্ট করার ব্যাপারে আলাপ করিতেছিলাম। আমি বিরতি ছাড়াই তাহার সাথে আলাপরত ছিলাম। তিনি তাহার উভয় জুতার সাহায্যে কাকর (সরাইয়া) জায়গা সমান করিতেছিলেন। এমন সময় কতিপয় লোক তাহার নিকট আসিলেন, যাহাদিগকে তিনি সফ বরাবর করার কাজে নিযুক্ত করিয়াছিলেন এবং তাঁহাকে জানাইলেন যে, সফসমূহ বরাবর হইয়াছে। তিনি আমাকে বললেন, কাতারে বরাবর হইয়া দাঁড়াইয়া যাও। অতঃপর তিনি আল্লাহু আকবার বলিলেন।
وحدثني عن مالك، عن عمه ابي سهيل بن مالك، عن ابيه، انه قال كنت مع عثمان بن عفان فقامت الصلاة وانا اكلمه، في ان يفرض، لي فلم ازل اكلمه وهو يسوي الحصباء بنعليه حتى جاءه رجال قد كان وكلهم بتسوية الصفوف . فاخبروه ان الصفوف قد استوت فقال لي استو في الصف . ثم كبر
Metadata
- Edition
- মুয়াত্তা ইমাম মালিক
- Book
- Shortening the Prayer
- Hadith Index
- #376
- Book Index
- 51
Grades
- Salim al-HilaliMauquf Sahih
