হাদিসসমূহ
#351
মুয়াত্তা ইমাম মালিক - Shortening the Prayer
রেওয়ায়ত ২৩. মালিক (রহঃ) বলেনঃ তাহার নিকট সংবাদ পৌছিয়াছে যে, কাসিম ইবন মুহাম্মদ, উরওয়াহ ইবন যুবায়র, আবূ বকর ইবন আবদুর রহমান (রহঃ)- তাহারা সকলেই সফরে নফল নামায পড়িতেন। ইয়াহইয়া (রহঃ) বলেন- মালিক (রহঃ)-কে সফরে নফল পড়া সম্পর্কে প্রশ্ন করা হইলে তিনি বলিয়াছেনঃ দিনে হোক বা রাত্রে হোক, নফল নামায পড়াতে কোন ক্ষতি নাই। তাহার নিকট খবর পৌছিয়াছে যে, কতিপয় আহলে ইলম সফরে নফল পড়িতেন।
وحدثني عن مالك، انه بلغه ان القاسم بن محمد، وعروة بن الزبير، وابا، بكر بن عبد الرحمن كانوا يتنفلون في السفر . قال يحيى وسيل مالك عن النافلة في السفر فقال لا باس بذلك بالليل والنهار وقد بلغني ان بعض اهل العلم كان يفعل ذلك
Metadata
- Edition
- মুয়াত্তা ইমাম মালিক
- Book
- Shortening the Prayer
- Hadith Index
- #351
- Book Index
- 26
Grades
- Salim al-HilaliMaqtu Daif
