হাদিসসমূহ
#182
মুয়াত্তা ইমাম মালিক - Prayer
রেওয়ায়ত ৩৪. হিশাম ইবন উরওয়া (রহঃ) তাহার পিতা হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি আবদুল্লাহ ইবন আমির ইবন রবী’আ-কে বলিতে শুনিয়াছেনঃ আমরা উমর ইবন খাত্তাব (রাঃ)-এর পিছনে ফজরের নামায পড়িয়াছি। তিনি ফজরের নামাযে সূরা ইউসুফ ও সূরা হাজ্জ ধীরেসুস্থে পাঠ করিয়াছিলেন। তিনি (হিশাম-এর পিতা) বলিলেনঃ তখন তো ফজর হইয়া যাইত অর্থাৎ চতুর্দিক আলোকিত হইয়া উঠিত। তিনি (আবদুল্লাহ ইবন আমির ইবন রবী’আ) বললেনঃ হ্যাঁ।
وحدثني عن مالك، عن هشام بن عروة، عن ابيه، انه سمع عبد الله بن عامر بن ربيعة، يقول صلينا وراء عمر بن الخطاب الصبح فقرا فيها بسورة يوسف وسورة الحج قراءة بطيية فقلت والله اذا لقد كان يقوم حين يطلع الفجر . قال اجل
Metadata
- Edition
- মুয়াত্তা ইমাম মালিক
- Book
- Prayer
- Hadith Index
- #182
- Book Index
- 15
Grades
- Salim al-HilaliMauquf Sahih
