হাদিসসমূহ
#171
মুয়াত্তা ইমাম মালিক - Prayer
রেওয়ায়ত ২৪. আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, উম্মুল ফযল বিনত হারিস (রাঃ) তাহাকে সূরা[1] (وَالْمُرْسَلاَتِ عُرْفًا) পাঠ করিতে শুনিয়া বলিয়াছিলেন, হে বৎস! তুমি এই সূর্য পাঠ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা স্মরণ করাইয়া দিলে। এই সূরাটি সর্বশেষ সূরা যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মুখে মাগরিবের নামাযে পাঠ করিতে আমি শুনিয়াছি।
وحدثني عن مالك، عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله بن عتبة بن مسعود، عن عبد الله بن عباس، ان ام الفضل بنت الحارث، سمعته وهو، يقرا {والمرسلات عرفا} فقالت له يا بنى لقد ذكرتني بقراءتك هذه السورة انها لاخر ما سمعت رسول الله صلى الله عليه وسلم يقرا بها في المغرب
Metadata
- Edition
- মুয়াত্তা ইমাম মালিক
- Book
- Prayer
- Hadith Index
- #171
- Book Index
- 4
Grades
- Salim al-HilaliSahih
