Loading...

Loading...
বইসমূহ
১৭১ হাদিসসমূহ
। ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় বিবাহ করেন।
حدثنا ابو بكر بن خلاد الباهلي، حدثنا سفيان بن عيينة، عن عمرو بن دينار، عن جابر بن زيد، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم نكح وهو محرم
। ‘উসমান ইবনু আফফান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইহরাম অবস্থায় কোন ব্যক্তি নিজে বিবাহ করবে না, অন্যকেও বিবাহ করাবে না এবং বিবাহের প্রস্তাবও দিবে না।
حدثنا محمد بن الصباح، حدثنا عبد الله بن رجاء المكي، عن مالك بن انس، عن نافع، عن نبيه بن وهب، عن ابان بن عثمان بن عفان، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " المحرم لا ينكح ولا ينكح ولا يخطب
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের নিকট এমন কোন ব্যক্তি বিবাহের প্রস্তাব নিয়ে এলে, যার চরিত্র ও ধর্মানুরাগ সম্পর্কে তোমরা সন্তুষ্ট, তার সাথে (তোমাদের মেয়েদের) বিবাহ দাও। তোমরা যদি তা না করো, তাহলে পৃথিবীতে বিপর্যয় ও ব্যাপক বিশৃংখলা ছড়িয়ে পড়বে।
حدثنا محمد بن سابور الرقي، حدثنا عبد الحميد بن سليمان الانصاري، اخو فليح عن محمد بن عجلان، عن ابن وثيمة المصري، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا اتاكم من ترضون خلقه ودينه فزوجوه الا تفعلوا تكن فتنة في الارض وفساد عريض
। ‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা ভবিষ্যত বংশধরদের স্বার্থে উত্তম মহিলা গ্রহণ করো এবং সমতা (কুফু) বিবচেনায় বিবাহ করো, আর বিবাহ দিতেও সমতার প্রতি লক্ষ্য রাখো।
حدثنا عبد الله بن سعيد، حدثنا الحارث بن عمران الجعفري، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، قالت قال رسول الله صلى الله عليه وسلم " تخيروا لنطفكم وانكحوا الاكفاء وانكحوا اليهم
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার দু’জন স্ত্রী আছে, আর সে তাদের একজনের চেয়ে অপরজনের প্রতি বেশি ঝুঁকে পড়ে, সে কিয়ামতের দিন তার (দেহের) এক পার্শ্ব পতিত অবস্থায় উপস্থিত হবে।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا وكيع، عن همام، عن قتادة، عن النضر بن انس، عن بشير بن نهيك، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " من كانت له امراتان يميل مع احداهما على الاخرى جاء يوم القيامة واحد شقيه ساقط
। ‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে রওয়ানা হলে তাঁর স্ত্রীদের মধ্যে (কে তাঁর সাথে যাবেন তা নির্ধারণের জন্য) লটারির ব্যবস্থা করতেন।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا يحيى بن يمان، عن معمر، عن الزهري، عن عروة، عن عايشة، ان رسول الله صلى الله عليه وسلم كان اذا سافر اقرع بين نسايه
। ‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন স্ত্রীদের মধ্যে ইনসাফের সাথে (সব কিছু) সমানভাবে বণ্টন করতেন, অতঃপর বলতেনঃ হে আল্লাহ্! এ হলো আমার সামর্থ্য অনুযায়ী আমার কাজ। যে বিষয়ে তোমার ক্ষমতা আছে, আমার সামর্থ্য নাই, সে বিষয়ে আমাকে তিরস্কার করো না।
حدثنا ابو بكر بن ابي شيبة، ومحمد بن يحيى، قالا حدثنا يزيد بن هارون، انبانا حماد بن سلمة، عن ايوب، عن ابي قلابة، عن عبد الله بن يزيد، عن عايشة، قالت كان رسول الله صلى الله عليه وسلم يقسم بين نسايه فيعدل ثم يقول " اللهم هذا فعلي فيما املك فلا تلمني فيما تملك ولا املك
। ‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সাওদা বিনতে যামআ (রাঃ) বার্ধক্যগ্রস্ত হয়ে পড়লে তিনি তার নির্ধারিত পালার দিনটি ‘আয়িশাহ্ (রাঃ)-কে হেবা করেন। অতএব রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওদা (রাঃ)-এর দিনটি ‘আয়িশাহ্ (রাঃ) এর ভাগে ফেলতেন।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا عقبة بن خالد، ح وحدثنا محمد بن الصباح، انبانا عبد العزيز بن محمد، جميعا عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، قالت لما ان كبرت، سودة بنت زمعة وهبت يومها لعايشة فكان رسول الله صلى الله عليه وسلم يقسم لعايشة بيوم سودة
। ‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। কোন কারণে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়্যা বিনতে হুয়াই (রাঃ)-এর উপর অসন্তুষ্ট হলে তিনি (সাফিয়্যা) বলেন, হে ‘আয়িশাহ! তুমি কি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমার প্রতি সন্তুষ্ট করে দিবে? আমি আমার পালার দিনটি তোমাকে দিবো। ‘আয়িশাহ্ (রাঃ) বলেন, হ্যাঁ। এরপর তিনি যাফরান রংয়ে রঞ্জিত তার একটি ওড়না নিলেন এবং তাতে পানি ছিটিয়ে দিলেন, যাতে এর ঘ্রাণ ছড়িয়ে পড়ে। অতঃপর তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে বসলে তিনি বলেনঃ হে ‘আয়িশাহ! তুমি আমার নিকট থেকে সরে যাও। এটা তোমার পালার দিন নয়। ‘আয়িশাহ্ (রাঃ) বলেন, এটি হচ্ছে আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি দান করেন। তিনি তাঁকে ব্যাপারটি খুলে বলেন। তাতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়্যা (রাঃ)-এর প্রতি সন্তুষ্ট হয়ে যান।
حدثنا ابو بكر بن ابي شيبة، ومحمد بن يحيى، قالا حدثنا عفان، حدثنا حماد بن سلمة، عن ثابت، عن سمية، عن عايشة، ان رسول الله صلى الله عليه وسلم وجد على صفية بنت حيى في شىء . فقالت صفية يا عايشة هل لك ان ترضي رسول الله صلى الله عليه وسلم عني ولك يومي قالت نعم . فاخذت خمارا لها مصبوغا بزعفران فرشته بالماء ليفوح ريحه ثم قعدت الى جنب رسول الله صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم " يا عايشة اليك عني انه ليس يومك " . فقالت ذلك فضل الله يوتيه من يشاء . فاخبرته بالامر فرضي عنها
। ‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ‘‘আপোস-নিষ্পত্তিই উত্তম’’ (৪ঃ ১২৮) আয়াত এমন এক ব্যক্তি সম্পর্কে নাযিল হয়, যার বিবাহাধীনে এক মহিলা দীর্ঘদিন যাবত ছিল এবং সে তার স্বামীর ঔরসে কয়েকটি সন্তানও প্রসব করেছিল। স্বামী তাকে তালাক দিয়ে অন্য স্ত্রী গ্রহণ করতে চাইলে মহিলাটি এ শর্তে স্বামীকে সম্মত করলো যে, সে তার বিবাহ বন্ধনে থাকবে এবং তাকে কোন পালার দিন দিবে না।
حدثنا حفص بن عمرو، حدثنا عمر بن علي، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، . انها قالت نزلت هذه الاية {والصلح خير} في رجل كانت تحته امراة قد طالت صحبتها وولدت منه اولادا فاراد ان يستبدل بها فراضته على ان تقيم عنده ولا يقسم لها
। আবূ রুহম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দু’জনের মধ্যে বিবাহ বন্ধনের সুপারিশই হলো সর্বোত্তম সুপারিশ।
حدثنا هشام بن عمار، حدثنا معاوية بن يحيى، حدثنا معاوية بن يزيد، عن يزيد بن ابي حبيب، عن ابي الخير، عن ابي رهم، قال قال رسول الله صلى الله عليه وسلم " من افضل الشفاعة ان يشفع بين الاثنين في النكاح
। ‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উসামাহ (রাঃ) পা পিছলে ঘরের দরজার চৌকাঠে পড়ে গেলে তার মুখমন্ডল আহত হয়। তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আমাকে) বলেনঃ তার চেহারা থেকে রক্ত পরিষ্কার করে দাও। আমি তা অপছন্দ করলে তিনি নিজেই তার মুখমন্ডল থেকে রক্ত মুছে পরিষ্কার করে দিলেন, অতঃপর বলেনঃ উসামাহ মেয়ে হলে আমি অবশ্যই তাকে অলঙ্কার ও পোশাকে এতটা সজ্জিত করতাম যেমন বিবাহে পর্যাপ্ত খরচ করা হয়।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا شريك، عن العباس بن ذريح، عن البهي، عن عايشة، قالت عثر اسامة بعتبة الباب فشج في وجهه فقال رسول الله صلى الله عليه وسلم " اميطي عنه الاذى " . فتقذرته فجعل يمص عنه الدم ويمجه عن وجهه ثم قال " لو كان اسامة جارية لحليته وكسوته حتى انفقه
। ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজের পরিবারের কাছে উত্তম। আর আমি তোমাদের চেয়ে আমার পরিবারের কাছে অধিক উত্তম।
حدثنا ابو بشر، بكر بن خلف ومحمد بن يحيى قالا حدثنا ابو عاصم، عن جعفر بن يحيى بن ثوبان، عن عمه، عمارة بن ثوبان عن عطاء، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم قال " خيركم خيركم لاهله وانا خيركم لاهلي
। ‘আবদুল্লাহ্ ইবনু ‘আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে উত্তম লোক তারাই, যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম।
حدثنا ابو كريب، حدثنا ابو خالد، عن الاعمش، عن شقيق، عن مسروق، عن عبد الله بن عمرو، قال قال رسول الله صلى الله عليه وسلم " خياركم خياركم لنسايهم
। ‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে দৌড় প্রতিযোগিতায় অবতীর্ণ হলে আমি তাঁকে অতিক্রম করে যাই।
حدثنا هشام بن عمار، حدثنا سفيان بن عيينة، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، قالت سابقني النبي صلى الله عليه وسلم فسبقته
। ‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়্যা (রাঃ)-কে বিবাহ করে মাদ্বীনাহ্য় নিয়ে এলে আনসারী মহিলাগণ এসে তার ব্যাপারে (আমাকে) অবহিত করে। ‘আয়িশাহ্ (রাঃ) বলেন, আমি বেশভূষা পরিবর্তন করে এবং মুখমন্ডল আবৃত করে তাকে দেখতে গেলাম। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখের দিকে তাকিয়ে আমাকে চিনে ফেলেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে লক্ষ্য করলে আমি দ্রুত সরে যেতে চেষ্টা করলাম। কিন্তু তিনি আমাকে ধরে ফেলে কোলে তুলে নেন এবং বলেনঃ কেমন দেখলে? আমি বললাম, আমাকে ছেড়ে দিন, ইয়াহূদী নারীদের মধ্যকার এক ইয়াহূদিনী।
حدثنا ابو بدر، عباد بن الوليد حدثنا حبان بن هلال، حدثنا مبارك بن فضالة، عن علي بن زيد، عن ام محمد، عن عايشة، قالت لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة وهو عروس بصفية بنت ح��ى جين نساء الانصار فاخبرن عنها . قالت فتنكرت وتنقبت فذهبت فنظر رسول الله صلى الله عليه وسلم الى عيني فعرفني . قالت فالتفت فاسرعت المشى فادركني فاحتضنني فقال " كيف رايت " . قالت قلت ارسل يهودية وسط يهوديات
। ‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার অজ্ঞাতে হঠাৎ যয়নব (রাঃ) অনুমতি ছাড়াই রাগান্বিত অবস্থায় আমার ঘরে আসলেন, অতঃপর বলেন, হে আল্লাহর রসূল! আবূ বাকর (রাঃ)-এর এই ছোট্ট মেয়েটি যখন আপনার সামনে তার দু’হাত নাড়াচাড়া করে, তখন তাই কি আপনার জন্য যথেষ্ট? অতঃপর যয়নব (রাঃ) আমার দিকে ফিরলে আমি তার থেকে মুখ ফিরিয়ে নিলাম। অবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ লও এবং তাঁর থেকে প্রতিশোধ গ্রহণ করো। অতএব আমি তার মুখোমুখী হয়ে তাকে জব্দ করলাম, এমনকি আমি দেখলাম যে, তার মুখ শুকিয়ে গেছে। তিনি আমার কোন কথার প্রতিউত্তর করতে পারলেন না। আমি নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখলাম, তাঁর চেহারা ঝলমল করছে।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا محمد بن بشر، عن زكريا، عن خالد بن سلمة، عن البهي، عن عروة بن الزبير، قال قالت عايشة ما علمت حتى دخلت على زينب بغير اذن وهي غضبى . ثم قالت يا رسول الله احسبك اذا قلبت لك بنية ابي بكر ذريعتيها . ثم اقبلت على فاعرضت عنها حتى قال النبي صلى الله عليه وسلم " دونك فانتصري " . فاقبلت عليها حتى رايتها وقد يبس ريقها في فيها ما ترد على شييا فرايت النبي صلى الله عليه وسلم يتهلل وجهه
। ‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে পুতুল নিয়ে খেলা করতাম। তিনি আমার বান্ধবীদেরকে আমার সাথে খেলা করার জন্য আমার নিকট পাঠিয়ে দিতেন।
حدثنا حفص بن عمرو، حدثنا عمر بن حبيب القاضي، قال حدثنا هشام بن عروة، عن ابيه، عن عايشة، قالت كنت العب بالبنات وانا عند، رسول الله صلى الله عليه وسلم فكان يسرب الى صواحباتي يلاعبنني
। ‘আবদুল্লাহ্ ইবনু যাম‘আ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন, অতঃপর মহিলাদের উল্লেখ করে তাদের ব্যাপারে লোকজনকে উপদেশ দিলেন। তিনি বলেনঃ তোমাদের কেউ কেন তার স্ত্রীকে দাসীর মত বেত্রাঘাত করে? অথচ দিনের শেষেই সে আবার তার শয্যাসঙ্গী হয়
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا عبد الله بن نمير، حدثنا هشام بن عروة، عن ابيه، عن عبد الله بن زمعة، قال خطب النبي صلى الله عليه وسلم ثم ذكر النساء فوعظهم فيهن ثم قال " الام يجلد احدكم امراته جلد الامة ولعله ان يضاجعها من اخر يومه
। ‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও তাঁর কোন খাদেমকে অথবা তাঁর কোন স্ত্রীকে মারপিট করেননি এবং নিজ হাতে অপর কাউকেও প্রহার করেননি।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا وكيع، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، قالت ما ضرب رسول الله صلى الله عليه وسلم خادما له ولا امراة ولا ضرب بيده شييا