Loading...
Loading...
বইসমূহ
205 হাদিসসমূহ
। আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক কৃষ্ণকায় মহিলা মসজিদে নববীতে ঝাড়ু দিতো। সে রাতের বেলা মারা গেলো (এবং রাতেই দাফন করা হলো) এবং ভোরবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে তার মৃত্যুর সংবাদ দেয়া হলো।...
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। বলেনঃ নাজাশী ইনতিকাল করেছেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীগণকে নিয়ে বাকির কবরস্থানের উদ্দেশে রওয়ানা হলেন। আমরা তাঁর পিছনে কাতারবন্দী হলাম। রাসূলুল্লাহ সাল্ল...
। ইমরান ইবনুল হুসাইন (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : তোমাদের ভাই নাজাশী ইনতিকাল করেছেন। অতএব তোমরা তার জানাযার সালাত পড়ো। রাবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং আম...
। মুজাম্মি ইবনু জারিয়া আল-আনসারী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের ভাই নাজাশী ইনতিকাল করেছেন। তোমরা দাঁড়িয়ে তার জানাযার সালাত পড়ো। অতএব আমরা তাঁর পিছনে দু’ কাতারে সারিবদ্ধ হলাম।
। হুযাইফাহ ইবনু উসাইদ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাথে নিয়ে বের হয়ে বলেনঃ অন্য দেশে মৃত্যুবরণকারী তোমাদের এক ভাইয়ের জানাযার সালাত পড়ো। তারা বলেনঃ তিনি কে? তিনি বলেনঃ নাজাশী।
। ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার তাকবীরে নাজাশীর জানাযার সালাত পড়েন।
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি জানাযার সালাত পড়লো তার জন্য এক কীরাত সওয়াব। আর যে ব্যক্তি দাফনকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করলো, তার জন্য দু’ কীরাত সওয়াব। লো...
। সাওবান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যে ব্যক্তি জানাযার সালাত পড়লো, তার জন্য এক কীরাত সওয়াব। আর যে ব্যক্তি তার দাফনেও অংশগ্রহণ করলো, তার জন্য দু’ কীরাত সওয়াব। রাবী বল...
। উবাই ইবনু কা’ব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যে ব্যক্তি জানাযার সালাত পড়লো, তার জন্য এক কীরাত সওয়াব এবং সে যে ব্যক্তি দাফনের কাজ শেষ হওয়া পর্যন্ত উপস্থিত থাকলো তার জন...
। আমের ইবনু রবীআ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : তোমরা যখন লাশ বয়ে নিয়ে যেতে দেখো, তখন তার জন্য দাঁড়াও, যাবত না তা তোমাদেরকে পেছনে ফেলে যায় অথবা লাশ নামিয়ে রাখা হয়।
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হলে তিনি দাঁড়ান এবং বলেনঃ তোমরা দাঁড়িয়ে যাও। কেননা মৃত্যুর কারণে ভীত হওয়া উচিত।
। ‘আলী ইবনু আবূ তালিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লাশ বয়ে নিয়ে যেতে দেখে দাঁড়ালে আমরাও দাঁড়ালাম। অতঃপর তিনি বসলে আমরাও বসে পড়ি।
। উবাদা ইবনুস সামিত (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশের সাথে সাথে গেলে লাশ কবরে না রাখা পর্যন্ত বসতেন না। জনৈক ইহূদী পন্ডিত তাঁর নিকট উপস্থিত হয়ে বললো, হে মুহাম্মাদ! আমরাও তাই ক...
। ‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে হারিয়ে ফেললাম (বিছানায় পেলাম না)। তিনি গারাকাদে বাকিতে গিয়েছিলেন। তিনি সেখানে বলেনঃ ‘‘হে কবরবাসি মু’মিনগণ! তোমাদের উপর শান্তি বর্ষিত হোক...
। বুরাইদাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে তারা যখন কবরস্থানে যেতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিক্ষা দিতেনঃ ‘‘হে কবরবাসি মু’মিন ও মুসলিমগণ! তোমাদেরকে সালাম। আমরাও ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলি...
। বারাআ ইবনু আযেব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একটি জানাযায় বের হলাম। তিনি কিবলামুখী হয়ে বসে পড়েন।
। বারাআ ইবনু আযেব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একটি জানাযায় বের হলাম। আমরা কবরস্থানে পৌঁছলে তিনি বসে পড়েন (এবং আমরাও নীরবে অনড় হয়ে বসে পড়লাম), যেন আমাদের মাথার উপর...
। ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, লাশ কবরে রাখার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন : ‘‘বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ’’। আবূ খারিদ (রহ.) বলেন, লামকে তার কবরে রাখার সময় তিনি বলতেনঃ ‘‘বিসমিল্লা...
। আবূ রাফি‘ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (খাটিয়া থেকে) সা‘দ (রাঃ)-এর লাশ পাযের দিক থেকে কবরে নামান এবং তার কবরে পানি ছিটিয়ে দেন।
। আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর লাশ কিবলার দিক থেকে কবরে রাখার জন্য গ্রহণ করা হয, তাঁর মুখমন্ডল কিবলামুখী রাখা হয় এবং তাঁর পায়ের দিক থেকে রওযা মুবারকে নামানো হয়।