Loading...
Loading...
বইসমূহ
205 হাদিসসমূহ
। সামুরা ইবনু জুনদুব আল-ফাযারী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিফাসগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণকারী এক মহিলার জানাযার সালাত পড়েন এবং তিনি তার মাঝ বরাবর দাঁড়ান।
। আবূ গালিব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবনু মালিক (রাঃ)-কে এক ব্যক্তির জানাযার সালাত পড়তে দেখলাম। তিনি তার মাথা বরাবর দাঁড়ান। আরেকটি মহিলার লাশ উপস্থিত করা হলে লোকেরা বললো, হে আবূ হামযা! তার জানাযার সালাত পড়ু...
। ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযার সালাতে সূরা ফাতিহা পড়েন।
। উম্মু শারীক আল-আনসারিয়া (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাযার সালাতে সূরা ফাতিহা পড়ার নির্দেশ দিয়েছেন।
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ তোমরা মৃত ব্যক্তির জানাযার সালাত পড়াকালে তার জন্য একনিষ্ঠভাবে দু‘আ করো।
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযার সালাতে বলতেনঃ ‘‘হে আল্লাহ্! আমাদের জীবিত-মৃত, উপস্থিত, অনুপস্থিত, ছোট-বড়, নারী-পুরুষ নির্বিশেষে সকলকে ক্ষমা করো। হে আল্লাহ্!...
। ওয়াসিলা ইবনুল আসকা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের এক ব্যক্তির জানাযার সালাত পড়লেন। আমি তাঁকে বলতে মুনেছিঃ ‘‘হে আল্লাহ্! অমুকের পুত্র অমুক তোমার যিম্মায় এবং তোমার নিরা...
। আওফ ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে এক আনসারির জানাযার সালাতে শরীক ছিলাম। আমি তাঁকে বলতে শুনেছিঃ ‘‘হে আল্লাহ্! তুমি তাকে দয়া করো, তাকে ক্ষমা করো এবং তার...
। জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবূ বাকর ও ‘উমার (রাঃ) আমাদের জন্য জানাযার সালাতে যে (কোন সময় পড়ার) অবকাশ রেখেছেন, তা অন্য কোন সালাতের বেলায় রাখেননি অর্থাৎ ওয়াক্ত নির্দিষ...
। ‘উসমান ইবনু আফ্ফান (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘উসমান ইবনু মাযঊন (রাঃ)-এর জানাযার সালাত চার তাকবীর পড়েন।
। আল-হাজারী (রহ.) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাহাবী ‘আবদুল্লাহ্ ইবনু আবূ আওফা আল-আসলামী (রাঃ)-এর সাথে তার এক কন্যার জানাযার সালাত পড়লাম। তিনি তাতে চার তাকবীর বলেন। চতুর্থ তাকবীরের পর তিনি ক্...
। ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার তাকবীর বলেন।
। ‘আবদুর রহমান বিন আবূ লাইলা (রহ.) থেকে বর্ণিত। তিনি বলেন, যায়দ ইবনু আরকাম (রাঃ) আমাদের জানাযার সালাতে চার তাকবীর বলতেন। তিনি এক জানাযার সালাতে পাঁচ তাকবীর বলেন। আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু...
। কাসীর ইবনু ‘আবদুল্লাহ (রহ.) থেকে তার পিতা, অতঃপর তার দাদার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ তাকবীর বলেছেন।
। মুগীরাহ ইবনু শু’বাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছিঃ শিশুর জানাযা পড়তে হবে।
। জাবির ইবনু ‘আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শিশু (ভূমিষ্ঠ হওয়ার পর) চিৎকার করলে (অতঃপর মারা গেলে) তার জানাযা পড়তে হবে এবং তার উত্তরাধিকার প্রতিষ্ঠিত হবে।
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা তোমাদের শিশুদের জানাযার সালাত পড়ো। কারণ তারা তোমাদের অগ্রগামী সঞ্চয়।
। ইসমাঈল ইবনু আবূ খালিদ (রহ.) বলেন, আমি ‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ) কে বললাম, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর পুত্র ইবরাহীমকে দেখেছেন? তিনি বলেন, সে শিশুকালেই মারা যায়। মুহাম্মাদ সাল্লাল্লাহু আল...
। ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র ইবরাহীম মৃত্যুবরণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযার সালাত পড়েন এবং বলেনঃ তার জন্য জান্নাতে একজন ধ...
। হুসাইন ইবনু ‘আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র কাসিম ইন্তিকাল করলে খাদীজা (রাঃ) বলেন, হে আল্লাহর রাসূল! কাসিমের জন্য পর্যাপ্ত দুধ রয়েছে, আল্লাহ্ যদি তাকে দুধ পানের মেয়াদ পর্যন্ত জীবিত...