Loading...
Loading...
বইসমূহ
29 হাদিসসমূহ
। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অবশ্যই তোমাদের মধ্যকার উত্তম ব্যাক্তি আযান দিবে এবং তোমাদের মধ্যকার উত্তম কারী (কুরআন বিশেষজ্ঞ) ইমামতি করবে।
। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি সওয়াবের আশায় সাত বছর আযান দেয় আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তির সনদ লিখে দেন।
। ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যাক্তি বারো বছর আযান দেয় তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। আর প্রতি দিনের আযানের বিনিময়ে তার জন্য ষাট নেকী এবং প্রতি ইকামতের জন্য তিরিশ...
। আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সাহাবীগণ সালাতের ওয়াক্তের সংকেতবাহী কোন পন্থা খুঁজছিলেন। তখন বিলাল (রাঃ)-কে আযানের শব্দাবলী দুবার করে এবং ইকামতের শব্দাবলী একবার করে বলার নির্দেশ দেয়া হয়।
। আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বিলাল (রাঃ) কে আযানের শব্দাবলী জোড় সংখ্যায় এবং ইকামতের শব্দাবলী বেজোড় সংখ্যায় বলার নির্দেশ দেয়া হয়।
। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুয়াযযিন আম্মার ইবনু সা’দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বিলাল (রাঃ) আযানের শব্দাবলী দুবার করে এবং ইকামতের শব্দাবলী একবার করে উচ্চারণ করতেন।
। আবূ রাফি (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বিলাল (রাঃ)-কে দেখেছি যে, তিনি রাসসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপস্থিতিতে আযানের প্রতিটি বাক্য দুবার করে এবং ইকামতের প্রতিটি বাক্য একবার করে বলেছেন।
। আবূশ-শাছা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আবূ হুরাইরাহ (রাঃ) এর সাথে মসজিদে বসা ছিলাম। মুয়ায্যিন আযান দিলে পর এক ব্যাক্তি মাসজিদ থেকে উঠে চলে যেতে থাকে। আবূ হুরাইরাহ (রাঃ) এর দৃষ্টি তাকে অনুসরণ করতে থাকে। অবশেষে সে...
। উসমান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মসজিদে আযান হয়ে যাওয়ার পর যে ব্যাক্তি বিনা প্রয়োজনে বেরিয়ে যাবে এবং তার ফিরে আসার ইচ্ছা নাই সে মুনাফিক।