Loading...

Loading...
বইসমূহ
১০৭ হাদিসসমূহ
। হুযায়ফা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমী বস্ত্র ও সোনার ব্যবহার নিষিদ্ধ করেছেন এবং বলেছেনঃ এটা দুনিয়াতে তাদের (কাফেরদের) জন্য এবং আখেরাতে আমাদের জন্য।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا وكيع، عن شعبة، عن الحكم، عن عبد الرحمن بن ابي ليلى، عن حذيفة، قال نهى رسول الله صلى الله عليه وسلم عن لبس الحرير والذهب وقال " هو لهم في الدنيا ولنا في الاخرة
। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমার ইবনুল খাত্তাব (রাঃ) লাল বর্ণের একটি হুল্লা (রেশম মিশ্রিত চাদর) দেখে বললেন, হে আল্লাহর রাসূল! প্রতিনিধি দলকে সাক্ষাত দানকালে এবং জুমুআর দিন ব্যবহারের জন্য যদি আপনি এটা কিনতেন! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এটা এমন লোকে পরতে পারে, আখেরাতে যার কোন অংশ নেই।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا عبد الرحيم بن سليمان، عن عبيد الله بن عمر، عن نافع، ان عبد الله بن عمر، اخبره ان عمر بن الخطاب راى حلة سيراء من حرير فقال يا رسول الله لو ابتعت هذه الحلة للوفد وليوم الجمعة . فقال رسول الله صلى الله عليه وسلم " انما يلبس هذا من لا خلاق له في الاخرة
। আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবাইর ইবনুল আওয়াম ও আবদুর রহমান ইবনে আওফ (রাঃ) কে তাদের চর্মরোগের কারণে রেশমী জামা পরার অনুমতি দেন।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا محمد بن بشر، حدثنا سعيد بن ابي عروبة، عن قتادة، . ان انس بن مالك، نباهم ان رسول الله صلى الله عليه وسلم رخص للزبير بن العوام ولعبد الرحمن بن عوف في قميصين من حرير من وجع كان بهما حكة
। উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি হারীর ও দীবাজ এতটুকু পরিমাণের অধিক ব্যবহার করতে নিষেধ করতেন। অতঃপর তিনি তার হাতের প্রথম আংগুল, এরপর দ্বিতীয়টি, এরপর তৃতীয়টি এবং এরপর চতুর্থটি দিয়ে ইশারা করলেন। তিনি আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রেশমী বস্ত্র ব্যবহার করতে নিষেধ করতেন।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا حفص بن غياث، عن عاصم، عن ابي عثمان، عن عمر، انه كان ينهى عن الحرير، والديباج، الا ما كان هكذا ثم اشار باصبعه ثم الثانية ثم الثالثة ثم الرابعة فقال كان رسول الله صلى الله عليه وسلم ينهانا عنه
। আসমা (রাঃ)-র মুক্তদাস আবূ উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে উমার (রাঃ) কে রেশমী বস্ত্রের প্রান্তযুক্ত একটি পাগড়ি ক্রয় করতে দেখলাম। অতঃপর তিনি কাঁচি আনিয়ে তা কেটে ফেলেন। আমি আসমা (রাঃ)-র নিকট প্রবেশ করে বিষয়টি তার নিকট উল্লেখ করলাম। তিনি বলেন, আবদুল্লাহর জন্য দুঃখ হয়। হে মেয়ে! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জুববাটা নিয়ে এসো। সে জুববাটি নিয়ে আসলো, যার দাই হাতা, গলা ও বুকে রেশমের ‘ফিতা’ লাগানো ছিল।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا وكيع، عن مغيرة بن زياد، عن ابي عمر، مولى اسماء قال رايت ابن عمر اشترى عمامة لها علم فدعا بالجلمين فقصه فدخلت على اسماء فذكرت ذلك لها فقالت بوسا لعبد الله يا جارية هاتي جبة رسول الله صلى الله عليه وسلم . فجاءت بجبة مكفوفة الكمين والجيب والفرجين بالديباج
। আলী ইবনে আবূ তালিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাম হাতে কিছু রেশমী বস্ত্র এবং ডান হাতে কিছু সোনা নিলেন এবং সেগুলোসহ তাঁর দু’ হাত উপরে তুলে বলেনঃ আমার উম্মাতের পুরুষদের জন্য এ দু’টির ব্যবহার হারাম এবং তাদের মহিলাদের জন্য হালাল।
حدثنا ابو بكر، حدثنا عبد الرحيم بن سليمان، عن محمد بن اسحاق، عن يزيد بن ابي حبيب، عن عبد العزيز بن ابي الصعبة، عن ابي الافلح الهمداني، عن عبد الله بن زرير الغافقي، سمعته يقول سمعت علي بن ابي طالب، يقول اخذ رسول الله صلى الله عليه وسلم حريرا بشماله وذهبا بيمينه ثم رفع بهما يديه فقال " ان هذين حرام على ذكور امتي حل لاناثهم
। আলী (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে রেশমী সূচিকর্ম খচিত একটি চাদর উপহার দেয়া হলো, যার টানা অথবা পড়ন ছিল রেশমী সূতার। তিনি সেটি লোক মারফত আমার নিকট পাঠিয়ে দিলেন। আমি তাঁর নিকট এসে বললাম, ইয়া রাসূলাল্লাহ! এটা দিয়ে আমি কী করবো, আমি কি এটা পরবো? তিনি বলেনঃ না, এটা দ্বারা ফাতেমার ওড়না বানিয়ে দাও।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا عبد الرحيم بن سليمان، عن يزيد بن ابي زياد، عن ابي فاختة، حدثني هبيرة بن يريم، عن علي، انه اهدي لرسول الله صلى الله عليه وسلم حلة مكفوفة بحرير اما سداوها واما لحمتها فارسل بها الى فاتيته فقلت يا رسول الله ما اصنع بها البسها قال " لا ولكن اجعلها خمرا بين الفواطم
। আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আমাদের নিকট এলেন। তাঁর এক হাতে ছিল একটি রেশমী বস্ত্র এবং অপর হাতে ছিল এক টুকরা সোনা। তিনি বলেনঃ এ দু’টি জিনিস আমার উম্মাতের পুরুষদের জন্য হারাম এবং তাদের মহিলাদের জন্য হালাল।
حدثنا ابو بكر، حدثنا عبد الرحيم بن سليمان، عن الافريقي، عن عبد الرحمن بن رافع، عن عبد الله بن عمرو، قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم وفي احدى يديه ثوب من حرير وفي الاخرى ذهب فقال " ان هذين محرم على ذكور امتي حل لاناثهم
। আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কন্যা যয়নব (রাঃ) ,র পরিধানে লাল রং-এর রেশমী কাপড়ের জামা দেখেছি।
حدثنا ابو بكر، حدثنا عيسى بن يونس، عن معمر، عن الزهري، عن انس، قال رايت على زينب بنت رسول الله صلى الله عليه وسلم قميص حرير سيراء
। বারাআ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, লাল রং-এর পোশাকে ও পরিপাটি চুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর চেয়ে অধিক সুন্দর আর কাউকে আমি দেখিনি।
حدثنا ابو بكر بن ابي شيبة، عن شريك بن عبد الله القاضي، عن ابي اسحاق، عن البراء، قال ما رايت اجمل من رسول الله صلى الله عليه وسلم مترجلا في حلة حمراء
। আবদুল্লাহ ইবনে বুরায়দা (রাঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচিছলেন। তখন (শিশু) হাসান ও হোসাইন (রাঃ) লাল জামা পরিহিত অবস্থায় আছাড়-পাছাড় খেতে খেতে সামনে এসে দাঁড়ালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে এসে তাদের উভয়কে তাঁর কোলে তুলে নিলেন এবং বললেনঃ আল্লাহ ও তাঁর রাসূল সত্য বলেছেন, ‘‘তোমাদের সম্পদ ও সন্তান-সন্ততি তো পরীক্ষা বিশেষ ’’ (সূরা তাগাবুনঃ ১৫)। এ দু’জনকে দেখে আমি ধৈর্য ধারণ করতে পারলাম না। অতঃপর তিনি আবার খুতবা দিতে শুরু করেন।
حدثنا ابو عامر عبد الله بن عامر بن براد بن يوسف بن ابي بردة بن ابي موسى الاشعري، حدثنا زيد بن الحباب، حدثنا حسين بن واقد، قاضي مرو حدثني عبد الله بن بريدة، ان اباه، حدثه قال رايت رسول الله صلى الله عليه وسلم يخطب فاقبل حسن وحسين عليهما قميصان احمران يعثران ويقومان فنزل النبي صلى الله عليه وسلم فاخذهما فوضعهما في حجره فقال " صدق الله ورسوله {انما اموالكم واولادكم فتنة} رايت هذين فلم اصبر " . ثم اخذ في خطبته
। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘মুফাদ্দাম’ পরতে নিষেধ করেছেন। রাবী ইয়াযীদ (রাঃ) বলেন, আমি হাসান ইবনে সুহাইলকে জিজ্ঞেস করলাম, ‘মুফাদ্দাম’ কী? তিনি বলেন, হলুদ রং-এ রঞ্জিত বস্ত্র।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا علي بن مسهر، عن يزيد بن ابي زياد، عن الحسن بن سهيل، عن ابن عمر، قال نهى رسول الله صلى الله عليه وسلم عن المفدم . قال يزيد قلت للحسن ما المفدم قال المشبع بالعصفر
। আবদুল্লাহ ইবনে হুনাইন (রাঃ) থকে বর্ণিত। তিনি বলেন,আমি আলী (রাঃ) -কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং আমি বলি না যে, তোমাদেরকেও হলুদ রং-এ রঞ্জিত পোশাক পরতে নিষেধ করেছেন।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا وكيع، عن اسامة بن زيد، عن عبد الله بن حنين، قال سمعت عليا، يقول نهاني رسول الله صلى الله عليه وسلم - ولا اقول نهاكم - عن لبس المعصفر
। ‘আমর ইবনে শো‘আইব (রাঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে আযাখির উপত্যকা থেকে আসছিলাম। তিনি আমার দিকে তাকালেন, আমার পরনে ছিল হলুদ রং- রঞ্জিত লুঙ্গি। তিনি বলেনঃ এটা কী? আমি তাঁর কিসে অপছন্দ তা অনুভব করলাম। আমি আমার পরিজনের কাছে এলাম, তখন তারা তাদের চুলায় আগুন ধরাচ্ছিল। আমি লুঙ্গিটি চুলায় নিক্ষেপ করলাম। পরদিন সকালে আমি তাঁর নিকট গেলে তিনি বলেনঃ হে আবদুল্লাহ! লুঙ্গিটা কী করেছো? বিষয়টি আমি তাঁকে অবহিত করলাম। তিনি বলেনঃ তোমার পরিবারের কাউকে তা পরতে দিলে না কেন? কেননা নারীদের এই রং ব্যবহারে কোন আপত্তি নেই।
حدثنا ابو بكر، حدثنا عيسى بن يونس، عن هشام بن الغاز، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، قال اقبلنا مع رسول الله صلى الله عليه وسلم من ثنية اذاخر فالتفت الى وعلى ريطة مضرجة بالعصفر فقال " ما هذه " . فعرفت ما كره فاتيت اهلي وهم يسجرون تنورهم فقذفتها فيه ثم اتيته من الغد فقال " يا عبد الله ما فعلت الريطة " . فاخبرته فقال " الا كسوتها بعض اهلك فانه لا باس بذلك للنساء
। কায়েস ইবনে সাদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসেন। আমরা তাঁর ঠান্ডা হওয়ার জন্য পানি রাখি। তিনি গোসল করলেন। আমি তাঁর জন্য হলুদ রং-এর একটি চাদর নিয়ে এলাম। আমি তাঁর পিঠে হলুদ রং-এর ছাপ দেখতে পেলাম।
حدثنا علي بن محمد، حدثنا وكيع، عن ابن ابي ليلى، عن محمد بن عبد الرحمن، عن محمد بن شرحبيل، عن قيس بن سعد، قال اتانا النبي صلى الله عليه وسلم فوضعنا له ماء يتبرد به فاغتسل ثم اتيته بملحفة صفراء فرايت اثر الورس على عكنه
। ‘আমর ইবনে শো‘আইব (রাঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা পানাহার করো, দান-খয়রাত করো এবং পরিধান করো যাবত না তার সাথে অপচয় বা অহংকার যুক্ত হয়।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا يزيد بن هارون، انبانا همام، عن قتادة، عن عمرو بن شعيب، عن ابيه، عن جده، قال قال رسول الله صلى الله عليه وسلم " كلوا واشربوا وتصدقوا والبسوا ما لم يخالطه اسراف او مخيلة
। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি খ্যাতি লাভের মানসে পোশাক পরে, কিয়ামতের দিন আল্লাহ তাকে অপমানের পোশাক পরাবেন।
حدثنا محمد بن عبادة، ومحمد بن عبد الملك الواسطيان، قالا حدثنا يزيد بن هارون، انبانا شريك، عن عثمان بن ابي زرعة، عن مهاجر، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " من لبس ثوب شهرة البسه الله يوم القيامة ثوب مذلة
। আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি দুনিয়াতে যশ লাভের উদ্দেশ্যে পোশাক পরে আল্লাহ কিয়ামতের দিন তাকে অপমানের পোশাক পরাবেন, অতঃপর তাতে অগ্নিসংযোগ করবেন।
حدثنا محمد بن عبد الملك بن ابي الشوارب، حدثنا ابو عوانة، عن عثمان بن المغيرة، عن المهاجر، عن عبد الله بن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " من لبس ثوب شهرة في الدنيا البسه الله ثوب مذلة يوم القيامة ثم الهب فيه نارا
। আবূ যার (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি যশের পোশাক পরে, আল্লাহ তার প্রতি ভ্রুক্ষেপ করবেন না যাবত না তাকে যেখানে ইচ্ছা ফেলে রাখেন।
حدثنا العباس بن يزيد البحراني، حدثنا وكيع بن محرز الناجي، حدثنا عثمان بن جهم، عن زر بن حبيش، عن ابي ذر، عن النبي صلى الله عليه وسلم قال " من لبس ثوب شهرة اعرض الله عنه حتى يضعه متى وضعه
। ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ যে কোন চামড়া প্রক্রিয়াজাত করা হলেই তা পাক হয়ে যায়।
حدثنا ابو بكر، حدثنا سفيان بن عيينة، عن زيد بن اسلم، عن عبد الرحمن بن وعلة، عن ابن عباس، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ايما اهاب دبغ فقد طهر