Loading...

Loading...
বইসমূহ
১১৪ হাদিসসমূহ
। উসামা ইবনে শরীক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উপস্থিত থাকা অবস্থায় বেদুইনরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, এতে কি আমাদের গুনাহ হবে, এতে কি আমাদের গুনাহ হবে? তিনি বলেনঃ আল্লাহর বানদাগণ! কোন কিছুতেই আল্লাহ গুনাহ রাখেননি, তবে যে ব্যক্তি তার ভাইয়ের ইজ্জতহানি করে তাতেই গুনাহ হবে। তারা বললো, ইয়া রাসূলাল্লাহ! আমরা যদি (রোগীর) চিকিৎসা না করি তবে কি আমাদের গুনাহ হবে? তিনি বলেনঃ আল্লাহর বান্দাগণ! তোমরা চিকিৎসা করো। কেননা মহান আল্লাহ বার্ধক্য ছাড়া এমন কোন রোগ সৃষ্টি করেননি যার সাথে প্রতিষেধকেরও ব্যবস্থা করেননি (রোগও রেখেছেন, নিরাময়ের ব্যবস্থাও রেখেছেন)। তারা বললো, ইয়া রাসূলাল্লাহ! বান্দাকে যা কিছু দেয়া হয় তার মধ্যে উত্তম জিনিস কী? তিনি বলেনঃ সচ্চরিত্র।
حدثنا ابو بكر بن ابي شيبة، وهشام بن عمار، قالا حدثنا سفيان بن عيينة، عن زياد بن علاقة، عن اسامة بن شريك، قال شهدت الاعراب يسالون النبي صلى الله عليه وسلم اعلينا حرج في كذا اعلينا حرج في كذا فقال لهم " عباد الله وضع الله الحرج الا من اقترض من عرض اخيه شييا فذاك الذي حرج " . فقالوا يا رسول الله هل علينا جناح ان نتداوى قال " تداووا عباد الله فان الله سبحانه لم يضع داء الا وضع معه شفاء الا الهرم " . قالوا يا رسول الله ما خير ما اعطي العبد قال " خلق حسن
। আবু খিযামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হলো, যে সকল ঔষধ দ্বারা আমরা চিকিৎসা করি, যে ঝাড়ফুঁক করি এবং যে সকল প্রতিরোধমূলক বা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি, সে সম্পর্কে আপনার মত কী? সেগুলো কি আল্লাহ নির্ধারিত তাকদীর কিছুমাত্র রদ করতে পারে? তিনি বলেনঃ সেগুলোও তাকদীরের অন্তর্ভুক্ত।
حدثنا محمد بن الصباح، انبانا سفيان بن عيينة، عن الزهري، عن ابن ابي خزامة، عن ابي خزامة، قال سيل رسول الله صلى الله عليه وسلم ارايت ادوية نتداوى بها ورقى نسترقي بها وتقى نتقيها هل ترد من قدر الله شييا قال " هي من قدر الله
। আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহ এমন কোন রোগ পাঠাননি, যার প্রতিষেধক পাঠাননি।
حدثنا محمد بن بشار، حدثنا عبد الرحمن بن مهدي، حدثنا سفيان، عن عطاء بن السايب، عن ابي عبد الرحمن، عن عبد الله، عن النبي صلى الله عليه وسلم قال " ما انزل الله داء الا انزل له دواء
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ এমন কোন রোগ পাঠাননি যার প্রতিষেধকের ব্যবস্থা করেননি।
حدثنا ابو بكر بن ابي شيبة، وابراهيم بن سعيد الجوهري، قالا حدثنا ابو احمد، عن عمر بن سعيد بن ابي حسين، حدثنا عطاء، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " ما انزل الله داء الا انزل له شفاء
। ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেনঃ তোমার কি কিছুর প্রতি লোভ জাগে? সে বললো, আমি গমের রুটি খেতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যার গমের রুটি আছে সে যেন তার ভাইকে তা পাঠিয়ে দেয়। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কোন রোগী কিছু খেতে চাইলে সে যেন তাকে তা খাওয়ায়।
حدثنا الحسن بن علي الخلال، حدثنا صفوان بن هبيرة، حدثنا ابو مكين، عن عكرمة، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم عاد رجلا فقال له " ما تشتهي " . فقال اشتهي خبز بر . فقال النبي صلى الله عليه وسلم " من كان عنده خبز بر فليبعث الى اخيه " . ثم قال النبي صلى الله عليه وسلم " اذا اشتهى مريض احدكم شييا فليطعمه
। আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রোগীকে দেখতে গিয়ে তার নিকট উপস্থিত হলে বলেনঃ তুমি কি কিছু (খেতে) চাও? সে বললো, আমি পিঠা খেতে চাই। তিনি বলেনঃ আচ্ছা। তারা তার জন্য সেটা তালাশ করে জোগাড় করলো।
حدثنا سفيان بن وكيع، حدثنا ابو يحيى الحماني، عن الاعمش، عن يزيد الرقاشي، عن انس بن مالك، قال دخل النبي صلى الله عليه وسلم على مريض يعوده قال " اتشتهي شييا اتشتهي كعكا " . قال نعم . فطلبوا له
। উম্মুল মুনযির বিনতে কায়েস আল-আনসারী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট প্রবেশ করলেন। তাঁর সাথে ছিলেন আলী ইবনে আবূ তালিব (রাঃ)। আলী (রাঃ) সদ্য রোগমুক্তির কারণে দুর্বল ছিলেন। আমাদের এখানে খেজুরের ছড়া ঝুলিয়ে রাখা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেতে লাগলেন। আলীও তা খাওয়ার জন্য নিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ থামো হে আলী! তুমি তো অসুস্থতা জনিত দুর্বল। রাবী বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য রুটি ও বার্লি তৈরি করে আনলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী (রাঃ) কে বললেনঃ এটা থেকে খাও। এটা তোমার জন্য অধিক উপকারী।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا يونس بن محمد، حدثنا فليح بن سليمان، عن ايوب بن عبد الرحمن بن عبد الله بن ابي صعصعة، ح وحدثنا محمد بن بشار، حدثنا ابو عامر، وابو داود قالا حدثنا فليح بن سليمان، عن ايوب بن عبد الرحمن، عن يعقوب بن ابي يعقوب، عن ام المنذر بنت قيس الانصارية، قالت دخل علينا رسول الله صلى الله عليه وسلم ومعه علي بن ابي طالب وعلي ناقه من مرض ولنا دوالي معلقة وكان النبي صلى الله عليه وسلم ياكل منها فتناول علي لياكل فقال النبي صلى الله عليه وسلم " مه يا علي انك ناقه " . قالت فصنعت للنبي صلى الله عليه وسلم سلقا وشعيرا فقال النبي صلى الله عليه وسلم " يا علي من هذا فاصب فانه انفع لك
। সুহাইব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হলাম। তাঁর সামনে ছিল রুটি ও খেজুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কাছে এসো এবং খাও। আমি খেজুর থেকে খেতে শুরু করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি খেজুর খাচ্ছো, তোমার তো চোখ উঠেছে। আমি বললাম, আমি অপর পাশ দিয়ে চিবাচ্ছি। এ কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন।
حدثنا عبد الرحمن بن عبد الوهاب، حدثنا موسى بن اسماعيل، حدثنا ابن المبارك، عن عبد الحميد بن صيفي، - من ولد صهيب - عن ابيه، عن جده، صهيب قال قدمت على النبي صلى الله عليه وسلم وبين يديه خبز وتمر فقال النبي صلى الله عليه وسلم " ادن فكل " . فاخذت اكل من التمر فقال النبي صلى الله عليه وسلم " تاكل تمرا وبك رمد " . قال فقلت اني امضغ من ناحية اخرى . فتبسم رسول الله صلى الله عليه وسلم
। ‘উকবা ইবনে আমের আল-জুহানী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা তোমাদের রোগীকে পানাহার করতে পীড়াপীড়ি করবে না। কেননা আল্লাহ তাদের পানাহার করান।
حدثنا محمد بن عبد الله بن نمير، حدثنا بكر بن يونس بن بكير، عن موسى بن علي بن رباح، عن ابيه، عن عقبة بن عامر الجهني، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تكرهوا مرضاكم على الطعام والشراب فان الله يطعمهم ويسقيهم
। আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের লোকেদের জ্বর হলে, তিনি দুধ ও ময়দা সহযোগে তরল পথ্য তৈরি করার নির্দেশ দিতেন। আয়েশা (রাঃ) বলেন, তিনি বলতেনঃ এটা দুশ্চিন্তাগ্রস্ত মনে শক্তি যোগায় এবং রোগীর মনের ক্লেশ ও দুঃখ দূর করে, যেমন তোমাদের কোন নারী পানি দ্বারা তার চেহারার ময়লা দূর করে।
حدثنا ابراهيم بن سعيد الجوهري، حدثنا اسماعيل ابن علية، حدثنا محمد بن السايب بن بركة، عن امه، عن عايشة، قالت كان رسول الله صلى الله عليه وسلم اذا اخذ اهله الوعك امر بالحساء . قالت وكان يقول " انه ليرتو فواد الحزين ويسرو عن فواد السقيم كما تسرو احداكن الوسخ عن وجهها بالماء
। আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অপ্রিয় কিন্তু উপকারী বস্ত্তটি তোমরা অবশ্যই গ্রহণ করবে। তা হলো তালবীনা অর্থাৎ হাসা ( দুধ ও ময়দা সহযোগে প্রস্তুত তরল পথ্য)। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়লে হাসা-এর পাতিল চুলার উপর থাকতো, যাবত না রোগী সুস্থ হতো অথবা মারা যেতো।
حدثنا علي بن ابي الخصيب، حدثنا وكيع، عن ايمن بن نابل، عن امراة، من قريش يقال لها كلثم عن عايشة، قالت قال النبي صلى الله عليه وسلم " عليكم بالبغيض النافع التلبينة " . يعني الحساء . قالت وكان رسول الله صلى الله عليه وسلم اذا اشتكى احد من اهله لم تزل البرمة على النار حتى ينتهي احد طرفيه . يعني يبرا او يموت
। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ কালিজিরায় মৃত্যু ব্যতীত সব রোগের নিরাময় আছে। ‘আস-সাম’ অর্থ মৃত্যু, হাববাতুস সাওদা অর্থ কালিজিরা।
حدثنا محمد بن رمح، ومحمد بن الحارث المصريان، قالا حدثنا الليث بن سعد، عن عقيل، عن ابن شهاب، اخبرني ابو سلمة بن عبد الرحمن، وسعيد بن المسيب، ان ابا هريرة، اخبرهما انه، سمع رسول الله صلى الله عليه وسلم يقول " ان في الحبة السوداء شفاء من كل داء الا السام " . والسام الموت . والحبة السوداء الشونيز
। সালেম ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ অবশ্যই তোমরা এই কালো দানা ব্যবহার করবে। কেননা তাতে মৃত্যু ছাড়া সব রোগের নিরাময় রয়েছে।
حدثنا ابو سلمة، يحيى بن خلف حدثنا ابو عاصم، عن عثمان بن عبد الملك، قال سمعت سالم بن عبد الله، يحدث عن ابيه، ان رسول الله صلى الله عليه وسلم قال " عليكم بهذه الحبة السوداء فان فيها شفاء من كل داء الا السام
। খালিদ ইবনে সাদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রওয়ানা হলাম এবং গালিব ইবনে আবজারও আমাদের সাথে ছিলেন। পথিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তিনি অসুস্থ থাকতেই আমরা মদীনায় পৌঁছে গেলাম। ইবনে আবূ আতীক (রাঃ) তাকে দেখতে এলেন। তিনি আমাদের বললেন, তোমরা এই কালো দানাগুলো ব্যবহার করবে। তা থেকে পাঁচটি বা সাতটি দানা নিয়ে সেগুলো পিষে তেলের সাথে মিশিয়ে নাকের এপাশে ওপাশে অর্থাৎ উভয় ছিদ্রপথে ফোঁটা ফোঁটা করে দাও। কেননা আয়েশা (রাঃ) তাদের নিকট হাদীস বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেনঃ এই কালো দানা ‘সাম’ ব্যতীত সব রোগের ঔষধ। আমি জিজ্ঞেস করলাম, ‘সাম’ কী? তিনি বলেনঃ মৃত্যু।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا عبيد الله، انبانا اسراييل، عن منصور، عن خالد بن سعد، قال خرجنا ومعنا غالب بن ابجر فمرض في الطريق فقدمنا المدينة وهو مريض فعاده ابن ابي عتيق وقال لنا عليكم بهذه الحبة السوداء فخذوا منها خمسا او سبعا فاسحقوها ثم اقطروها في انفه بقطرات زيت في هذا الجانب وفي هذا الجانب فان عايشة حدثتهم انها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ان هذه الحبة السوداء شفاء من كل داء الا ان يكون السام " . قلت وما السام قال " الموت
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন ব্যক্তি প্রতি মাসে তিন দিন ভোরবেলা মধু চেটে চেটে খেলে সে মারাত্মক কোন বিপদে আক্রান্ত হবে না।
حدثنا محمود بن خداش، حدثنا سعيد بن زكرياء القرشي، حدثنا الزبير بن سعيد الهاشمي، عن عبد الحميد بن سالم، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " من لعق العسل ثلاث غدوات كل شهر لم يصبه عظيم من البلاء
। জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মধু উপঢৌকন দেয়া হলে তিনি তা আমাদের মধ্যে অল্প অল্প চেটে খাওয়ার জন্য বণ্টন করেন। আমি আমার চেটে খাওয়ার পরিমাণ নেয়ার পর বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে আরো একবার দিন। তিনি বলেনঃ আচ্ছা।
حدثنا ابو بشر، بكر بن خلف حدثنا عمر بن سهل، حدثنا ابو حمزة العطار، عن الحسن، عن جابر بن عبد الله، قال اهدي للنبي صلى الله عليه وسلم عسل فقسم بيننا لعقة لعقة فاخذت لعقتي ثم قلت يا رسول الله ازداد اخرى قال " نعم
। আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দু’ আরোগ্য দানকারী বস্তুকে অবশ্যই তোমাদের গ্রহণ করা উচিতঃ মধু ও কুরআন মজীদ।
حدثنا علي بن سلمة، حدثنا زيد بن الحباب، حدثنا سفيان، عن ابي اسحاق، عن ابي الاحوص، عن عبد الله، قال قال رسول الله صلى الله عليه وسلم " عليكم بالشفاءين العسل والقران
। আবূ সাঈদ ও জাবির (রাঃ) থেকে বর্ণিত। তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ছত্রাক হলো ‘মান্ন’ নামক আসমানী খাদ্যোর অন্তর্ভুক্ত এবং তার পানি চক্ষুরোগের নিরাময়। ‘আজওয়া’ হলো জান্নাতের খেজুর এবং তা উন্মাদনার প্রতিষেধক। ২/৩৪৫৩ (১)। আলী ইবনে মাইমূন ও মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ-সাঈদ ইবনে মাসলামা আমাশ-জাফর ইবনে ইয়াস-আবূ নাদরা-আবূ সাঈদ খুদরী (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত আছে।
حدثنا محمد بن عبد الله بن نمير، حدثنا اسباط بن محمد، حدثنا الاعمش، عن جعفر بن اياس، عن شهر بن حوشب، عن ابي سعيد، وجابر، قالا قال رسول الله صلى الله عليه وسلم " الكماة من المن وماوها شفاء للعين والعجوة من الجنة وهي شفاء من الجنة " . حدثنا علي بن ميمون، ومحمد بن عبد الله الرقيان، قالا حدثنا سعيد بن مسلمة بن هشام، عن الاعمش، عن جعفر بن اياس، عن ابي نضرة، عن ابي سعيد الخدري، عن النبي صلى الله عليه وسلم مثله
। সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ছত্রাক হলো ‘মান্ন’-এর অন্তর্ভুক্ত, যা আল্লাহ বনী ইসরাঈলের আহারের জন্য নাযিল করেছিলেন। এর নির্যাস চক্ষুরোগের প্রতিষেধক।
حدثنا محمد بن الصباح، انبانا سفيان بن عيينة، عن عبد الملك بن عمير، سمع عمرو بن حريث، يقول سمعت سعيد بن زيد بن عمرو بن نفيل، يحدث عن النبي صلى الله عليه وسلم ان " الكماة من المن الذي انزل الله على بني اسراييل وماوها شفاء للعين
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সামনে আলোচনারত ছিলাম। আমরা ছত্রাকের উল্লেখ করলে কতক সাহাবী বলেন, ছত্রাক জমীনের বসন্তরোগ। কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কর্ণগোচর হলে তিনি বলেনঃ ছত্রাক হলো ‘মান্ন’-এর অন্তর্ভুক্ত। আজওয়া হলো জান্নাতের খেজুর এবং বিষের প্রতিষেধক।
حدثنا محمد بن بشار، حدثنا ابو عبد الصمد، حدثنا مطر الوراق، عن شهر بن حوشب، عن ابي هريرة، قال كنا نتحدث عند رسول الله صلى الله عليه وسلم فذكرنا الكماة فقالوا هي جدري الارض . فنمي الحديث الى رسول الله صلى الله عليه وسلم فقال " الكماة من المن والعجوة من الجنة وهي شفاء من السم