Loading...

Loading...
বইসমূহ
৪০০ হাদিসসমূহ
। হামনা বিনতু জাহশ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় তার ইস্তিহাযা শুরু হলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এসে বলেন, আমার প্রচুর পরিমাণে হায়েযের রক্ত আসে। তিনি তাকে বলেনঃ তুমি তুলার পট্টি ব্যবহার করো। হামনা তাকে বলেন, তা অত্যধিক। আমার সারাক্ষণই স্রাব হতে থাকে। তিনি বলেনঃ তাহলে স্রাব নির্গত স্থানে কাপড়ের পট্টি বাঁধো এবং প্রতি মাসের ছয় বা সাত দিন হায়েযের মেয়াদ গণ্য করো, যোহরের সালাত বিলম্বে (ওয়াক্তের শেষ দিকে) ও আসরের সালাত জলদি (ওয়াক্তের প্রথমভাগে) পড়ো এবং এই সালাতদ্বয়ের জন্য একবার গোসল করো। অনুরূপভাবে মাগরিবের সালাত বিলম্বে ও এশার সালাত জলদি পড়ো এবং এই দু সালাতের জন্য একবার গোসল করো। এ পন্থা আমার নিকট অধিকতর প্রিয়।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا يزيد بن هارون، انبانا شريك، عن عبد الله بن محمد بن عقيل، عن ابراهيم بن محمد بن طلحة، عن عمه، عمران بن طلحة عن امه، حمنة بنت جحش انها استحيضت على عهد رسول الله صلى الله عليه وسلم فاتت رسول الله صلى الله عليه وسلم فقالت اني استحضت حيضة منكرة شديدة . قال لها " احتشي كرسفا " . قالت له انه اشد من ذلك اني اثج ثجا . قال " تلجمي وتحيضي في كل شهر في علم الله ستة ايام او سبعة ايام ثم اغتسلي غسلا فصلي وصومي ثلاثة وعشرين او اربعة وعشرين واخري الظهر وقدمي العصر واغتسلي لهما غسلا واخري المغرب وعجلي العشاء واغتسلي لهما غسلا وهذا احب الامرين الى
। উম্মু কায়েস বিনতু মিহসান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিধানের কাপড়ে হায়েযের রক্ত লেগে যাওয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেনঃ তুমি তা পানি ও বরই পাতা দিয়ে ধৌত করো এবং কাঠি দিয়ে হলেও তা খুঁচিয়ে পরিষ্কার করো।
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، وعبد الرحمن بن مهدي، قالا حدثنا سفيان، عن ثابت بن هرمز ابي المقدام، عن عدي بن دينار، عن ام قيس بنت محصن، قالت سالت رسول الله صلى الله عليه وسلم عن دم الحيض يصيب الثوب قال " اغسليه بالماء والسدر وحكيه ولو بضلع
। আসমা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পরিধানের কাপড়ে হায়েযের রক্ত লেগে গেলে তার বিধান জিজ্ঞেস করা হল। তিনি বলেনঃ তা খুঁটে ফেলে ধৌত করো এবং তা পরেই সালাত পড়ো।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا ابو خالد الاحمر، عن هشام بن عروة، عن فاطمة بنت المنذر، عن اسماء بنت ابي بكر الصديق، قالت سيل رسول الله صلى الله عليه وسلم عن دم الحيض يكون في الثوب قال " اقرصيه واغسليه وصلي فيه
। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের কারো হায়েয হওয়ার পর পবিত্র অবস্থায় পৌঁছে সে তার পরিধেয় থেকে রক্তের দাগ খুঁটে তুলে রগড়িয়ে ধৌত করতো, অতঃপর গোটা কাপড়ে পানি ছিটিয়ে দিতো, অতঃপর সেই কাপড়ে সালাত আদায় করতো।
حدثنا حرملة بن يحيى، حدثنا ابن وهب، اخبرني عمرو بن الحارث، عن عبد الرحمن بن القاسم، عن ابيه، عن عايشة، زوج النبي صلى الله عليه وسلم انها قالت ان كانت احدانا لتحيض ثم تقتنص الدم من ثوبها عند طهرها فتغسله وتنضح على سايره ثم تصلي فيه
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। জনৈকা মহিলা তাকে জিজ্ঞেস করলো, ঋতুবতী নারী কি কাযা সালাত আদায় করবে? আয়িশাহ (রাঃ) তাকে বলেন, তুমি কি হারূরিয়া (খারিজী) নারী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জীবদ্দশায় আমাদের হায়েয হতো, অতঃপর আমরা পবিত্র হতাম, কিন্তু তিনি আমাদেরকে কাযা সালাত আদায় করার নির্দেশ দেননি।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا علي بن مسهر، عن سعيد بن ابي عروبة، عن قتادة، عن معاذة العدوية، عن عايشة، ان امراة، سالتها اتقضي الحايض الصلاة قالت لها عايشة احرورية انت قد كنا نحيض عند النبي صلى الله عليه وسلم ثم نطهر ولم يامرنا بقضاء الصلاة
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ মাসজিদ থেকে চাটাইটি তুলে আমাকে এনে দাও। আমি বললাম, আমি তো হায়েযগ্রস্ত। তিনি বললেনঃ তোমার হায়েযের নাপাকী তো আর তোমার হাতে লেগে নেই।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا ابو الاحوص، عن ابي اسحاق، عن البهي، عن عايشة، قالت قال لي رسول الله صلى الله عليه وسلم " ناوليني الخمرة من المسجد " . فقلت اني حايض . فقال " ليست حيضتك في يدك
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফরত অবস্থায় তাঁর মাথা আমার নিকট এগিয়ে দিতেন। আমি তখন ঋতুবতী ছিলাম। আমি তাঁর মাথা ধুয়ে চুল আঁচড়ে দিতাম।
حدثنا ابو بكر بن ابي شيبة، وعلي بن محمد، قالا حدثنا وكيع، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، قالت كان النبي صلى الله عليه وسلم يدني راسه الى وانا حايض وهو مجاور - تعني معتكفا - فاغسله وارجله
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হায়েযগ্রস্ত থাকাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মাথা আমার কোলে রেখে কুরআন তিলাওয়াত করতেন।
حدثنا محمد بن يحيى، حدثنا عبد الرزاق، انبانا سفيان، عن منصور ابن صفية، عن امه، عن عايشة، قالت لقد كان رسول الله صلى الله عليه وسلم يضع راسه في حجري وانا حايض ويقرا القران
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের কারো হায়েয শুরু হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার লজ্জাস্থানে শক্ত করে পাজামা বাঁধার নির্দেশ দিতেন, অতঃপর তিনি তার সাথে আলিঙ্গন করতেন। তোমাদের মধ্যে এমন কে আছে যে তার প্রবৃত্তিকে বশে রাখতে পারে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর প্রবৃত্তিকে বশে রাখতে সক্ষম ছিলেন
حدثنا عبد الله بن الجراح، حدثنا ابو الاحوص، عن عبد الكريم، ح وحدثنا ابو سلمة، يحيى بن خلف حدثنا عبد الاعلى، عن محمد بن اسحاق، ح وحدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا علي بن مسهر، عن الشيباني، جميعا عن عبد الرحمن بن الاسود، عن ابيه، عن عايشة، قالت كانت احدانا اذا كانت حايضا امرها النبي صلى الله عليه وسلم ان تاتزر في فور حيضتها ثم يباشرها وايكم يملك اربه كما كان رسول الله صلى الله عليه وسلم يملك اربه
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের কেউ হায়েযগ্রস্ত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার (লজ্জাস্থানে) পাজামা শক্তভাবে বাঁধার নির্দেশ দিতেন, অতঃপর তাকে আলিঙ্গন করতেন।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا جرير، عن منصور، عن ابراهيم، عن الاسود، عن عايشة، قالت كانت احدانا اذا حاضت امرها النبي صلى الله عليه وسلم ان تاتزر بازار ثم يباشرها
। উম্মু সালামাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে একত্রে তাঁর লেপের ভিতর ছিলাম। নারীদের যে হায়েয হয় আমার তা শুরু হয়েছে বুঝতে পেরে, আমি লেপের ভিতর থেকে বেরিয়ে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমারা কী হায়েয হয়েছে? আমি বললাম, নারীদের যেরূপ হায়েয হয়, আমিও সেরূপ অনুভব করছি। তিনি বলেনঃ এটা তো এমন জিনিস, যা আল্লাহ আদম (আলাইহিস সালাম)-এর কন্যাদের জন্য নির্ধারণ করেছেন। উম্মু সালামাহ (রাঃ) বলেন, আমি বের হয়ে গিয়ে নিজের অবস্থা ঠিকঠাক করে ফিরে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেনঃ এসো এবং আমার সঙ্গে লেপের মধ্যে ঢোকো। তিনি বলেন, আমি তাঁর সাথে লেপের মধ্যে ঢুকলাম।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا محمد بن بشر، حدثنا محمد بن عمرو، حدثنا ابو سلمة، عن ام سلمة، قالت كنت مع رسول الله صلى الله عليه وسلم في لحافه فوجدت ما تجد النساء من الحيضة فانسللت من اللحاف فقال رسول الله صلى الله عليه وسلم " انفست " . قلت وجدت ما تجد النساء من الحيضة . قال " ذلك ما كتب الله على بنات ادم " . قالت فانسللت فاصلحت من شاني ثم رجعت فقال لي رسول الله صلى الله عليه وسلم " تعالى فادخلي معي في اللحاف " . قالت فدخلت معه
। মুআবিয়াহ ইবনু আবূ সুফ্ইয়ান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর স্ত্রী উম্মু হাবীবা (রাঃ) কে জিজ্ঞেস করলাম, তুমি ঋতুবতী অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে কিরূপ করো? তিনি বলেন, আমাদের কারো হায়েয শুরু হলে, তখনই তিনি তার পাজামা দু উরুর মাঝ বরাবর শক্ত করে বেঁধে নিতেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে শুয়ে পড়তেন।
حدثنا الخليل بن عمرو، حدثنا ابن سلمة، عن محمد بن اسحاق، عن يزيد بن ابي حبيب، عن سويد بن قيس، عن معاوية بن حديج، عن معاوية بن ابي سفيان، عن ام حبيبة، زوج النبي صلى الله عليه وسلم قال سالتها كيف كنت تصنعين مع رسول الله صلى الله عليه وسلم في الحيضة قالت كانت احدانا في فورها اول ما تحيض تشد عليها ازارا الى انصاف فخذيها ثم تضطجع مع رسول الله صلى الله عليه وسلم
। আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি ঋতুবতী স্ত্রীর সাথে সহবাস করলো অথবা স্ত্রীর মলদ্বারে সঙ্গম করলো অথবা গণকের নিকট গেলো এবং সে যা বললো তা বিশ্বাস করলো, সে অবশ্যই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাযিলকৃত জিনিসের (আল্লাহ্র কিতাবের) বিরুদ্ধাচরণ করলো।
حدثنا ابو بكر بن ابي شيبة، وعلي بن محمد، قالا حدثنا وكيع، حدثنا حماد بن سلمة، عن حكيم الاثرم، عن ابي تميمة الهجيمي، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " من اتى حايضا او امراة في دبرها او كاهنا فصدقه بما يقول فقد كفر بما انزل على محمد
। ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। যে ব্যাক্তি তার ঋতুবতী স্ত্রীর সাথে সঙ্গম করলো, তার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সে এক দ্বীনার বা অর্ধ দ্বীনার দান-খয়রাত করবে।
حدثنا محمد بن بشار، حدثنا يحيى بن سعيد، ومحمد بن جعفر، وابن ابي عدي، عن شعبة، عن الحكم، عن عبد الحميد، عن مقسم، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم في الذي ياتي امراته وهي حايض قال " يتصدق بدينار او بنصف دينار
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার হায়েযগ্রস্ত অবস্থায় বলেনঃ তোমার মাথার চুল খুলে গোসল করো। অধস্তন রাবী আলী (রহঃ)-এর বর্ণনায় আছেঃ তোমার মাথার চুল খুলে ফেলো।
حدثنا ابو بكر بن ابي شيبة، وعلي بن محمد، قالا حدثنا وكيع، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، ان النبي صلى الله عليه وسلم قال لها وكانت حايضا " انقضي شعرك واغتسلي " . قال علي في حديثه " انقضي راسك
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। আসমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হায়েযের গোসল সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বললেনঃ তোমাদের যে কোন নারী বরই পাতাযুক্ত পানি নিয়ে যেন উত্তমরূপে পবিত্রতা অর্জন করে যতটা উত্তমরূপে সম্ভব; অতঃপর মাথায় পানি ঢেলে তা মর্দন করবে, যেন তার চুলের গোড়ায় পানি পৌঁছে যায়, অতঃপর তার গোটা শরীরে পানি ঢেলে দিয়ে এক টুকরা সুগন্ধিযুক্ত পশমী কাপড় অথবা তুলা দ্বারা পবিত্রতা অর্জন করবে। আসমা বলেন, আমি তার সাহায্যে কিরূপে পবিত্রতা অর্জন করবো? তিনি বলেনঃ সুবহানাল্লাহ্! তার সাহায্যেই তুমি পবিত্রতা অর্জন করবে। আয়িশাহ চুপিসারে বলেন, তুমি তা দিয়ে রক্তের চিহ্ন মুছে ফেলবে। আসমা বলেন, আমি তাঁকে নাপাকির গোসল সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেনঃ তোমাদের যে কোন নারী তার গোসলের পানি নিয়ে যেন যতটা সম্ভব উত্তমরূপে পবিত্রতা অর্জন করে, অতঃপর তার মাথায় পানি ঢেলে তা উত্তমরূপে মর্দন করে, যাতে চুলের গোড়ায় পানি পৌঁছে যায়, অতঃপর গোটা দেহে পানি ঢালবে। আয়িশাহ (রাঃ) বলেন, আনসার মহিলারা কতই না উত্তম। ধর্মীয় জ্ঞান অর্জন করতে লজ্জা তাদের বিরত রাখে না।
حدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن ابراهيم بن مهاجر، قال سمعت صفية، تحدث عن عايشة، ان اسماء، سالت رسول الله صلى الله عليه وسلم عن الغسل من المحيض فقال " تاخذ احداكن ماءها وسدرها فتطهر فتحسن الطهور او تبلغ في الطهور ثم تصب على راسها فتدلكه دلكا شديدا حتى تبلغ شيون راسها ثم تصب عليها الماء ثم تاخذ فرصة ممسكة فتطهر بها " . قالت اسماء كيف اتطهر بها قال " سبحان الله تطهري بها " . قالت عايشة - كانها تخفي ذلك - تتبعي بها اثر الدم . قالت وسالته عن الغسل من الجنابة . فقال " تاخذ احداكن ماءها فتطهر فتحسن الطهور او تبلغ في الطهور حتى تصب الماء على راسها فتدلكه حتى تبلغ شيون راسها ثم تفيض الماء على جسدها . فقالت عايشة نعم النساء نساء الانصار لم يمنعهن الحياء ان يتفقهن في الدين
। আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ঋতুবতী অবস্থায় হাড় চুষতাম, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি নিয়ে আমার মুখ লাগানো স্থানে তাঁর মুখ রেখে তা চুষতেন। আবার আমি ঋতুবতী থাকাকালে যে পাত্রে পানি পান করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি নিয়ে আমার মুখ লাগানো স্থানে তাঁর মুখ লাগিয়ে পান করতেন।
حدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن المقدام بن شريح بن هاني، عن ابيه، عن عايشة، قالت كنت اتعرق العظم وانا حايض، فياخذه رسول الله صلى الله عليه وسلم فيضع فمه حيث كان فمي واشرب من الاناء فياخذه رسول الله صلى الله عليه وسلم فيضع فمه حيث كان فمي وانا حايض
। আনাস (রাঃ) থেকে বর্ণিত। বাড়িতে ইহূদীরা ঋতুবতী মহিলাদের সাথে একত্রে বসতো না এবং পানাহার করতো না। রাবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বিষয়টি উত্থাপন করা হলে আল্লাহ তাআলা এ আয়াত নাযিল করেন (অনুবাদ) লোকে আপনাকে ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলুনঃ তা অশুচি। অতএব তোমরা ঋতুস্রাবকালে স্ত্রীসঙ্গ ত্যাগ করো (সূরাহ বাকারাঃ ২২২)। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তাদের সাথে সঙ্গম ব্যতীত আর সবকিছুই করতে পারো।
حدثنا محمد بن يحيى، حدثنا ابو الوليد، حدثنا حماد بن سلمة، عن ثابت، عن انس، ان اليهود، كانوا لا يجلسون مع الحايض في بيت ولا ياكلون ولا يشربون . قال فذكر ذلك للنبي صلى الله عليه وسلم فانزل الله {ويسالونك عن المحيض قل هو اذى فاعتزلوا النساء في المحيض} فقال رسول الله صلى الله عليه وسلم " اصنعوا كل شىء الا الجماع
। উম্মু সালামাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের বারান্দায় প্রবেশ করে উচ্ছঃস্বরে ঘোষণা করেন যে, নাপাক ব্যাক্তি ও হায়েযগ্রস্তা নারীর মসজিদে প্রবেশ করা হালাল নয়।
حدثنا ابو بكر بن ابي شيبة، ومحمد بن يحيى، قالا حدثنا ابو نعيم، حدثنا ابن ابي غنية، عن ابي الخطاب الهجري، عن محدوج الذهلي، عن جسرة، قالت اخبرتني ام سلمة، قالت دخل رسول الله صلى الله عليه وسلم صرحة هذا المسجد فنادى باعلى صوته " ان المسجد لا يحل لجنب ولا لحايض
। আয়িশাহ (রাঃ) বলেন, যে নারী (হায়েয থেকে) পবিত্র হওয়ার পর সন্দেহজনক কিছু দেখতে পায় তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তা শিরাজনিত রোগ বা শিরাসমূহ থেকে নির্গত। মুহাম্মাদ ইবনু ইয়াহ্ইয়া (রহঃ) বলেন, হাদীসে পবিত্র হওয়ার পর বলতে গোসল করার পর বুঝানো হয়েছে।
حدثنا محمد بن يحيى، حدثنا عبيد الله بن موسى، عن شيبان النحوي، عن يحيى بن ابي كثير، عن ابي سلمة، عن ام بكر، انها اخبرت ان عايشة قالت قال رسول الله صلى الله عليه وسلم في المراة ترى ما يريبها بعد الطهر قال " انما هي عرق او عروق " . قال محمد بن يحيى يريد بعد الطهر بعد الغسل