Loading...

Loading...
বইসমূহ
৬৭ হাদিসসমূহ
। জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’ ইহূদীকে বলেনঃ আমি তোমাদের দু’জনকে সেই আল্লাহর শপথ দিচ্ছি যিনি মূসা (রাঃ) এর উপর তাওরাত কিতাব নাযিল করেছেন।
حدثنا علي بن محمد، حدثنا ابو اسامة، عن مجالد، انبانا عامر، عن جابر بن عبد الله، ان رسول الله صلى الله عليه وسلم قال ليهوديين " نشدتكما بالله الذي انزل التوراة على موسى عليه السلام
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। দু’ ব্যক্তি একটি জন্তুর মালিকানা দাবি করলো কিন্তু তাদের কারো নিকটই দলীল-প্রমাণ ছিলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লটারী করে তাতে যার নাম উঠে, তাকে শপথ করার পর তা নিতে বলেন।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا خالد بن الحارث، حدثنا سعيد بن ابي عروبة، عن قتادة، عن خلاس، عن ابي رافع، عن ابي هريرة، انه ذكر ان رجلين، ادعيا دابة ولم يكن بينهما بينة فامرهما النبي صلى الله عليه وسلم ان يستهما على اليمين
। আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দু’ ব্যক্তি একটি জন্তুর ব্যাপারে অভিযোগ দায়ের করলো এবং তাদের একজনের নিকটও কোন প্রমাণ ছিলো না। তিনি তাদের উভয়কে সেটির অর্ধেক অর্ধেক মালিকানা দান করেন।
حدثنا اسحاق بن منصور، ومحمد بن معمر، وزهير بن محمد، قالوا حدثنا روح بن عبادة، حدثنا سعيد، عن قتادة، عن سعيد بن ابي بردة، عن ابيه، عن ابي موسى، ان رسول الله صلى الله عليه وسلم اختصم اليه رجلان بينهما دابة وليس لواحد منهما بينة فجعلها بينهما نصفين
। সামুরা ইবনে জুনদুব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি কোন ব্যক্তির কোন মাল বিনষ্ট হয়ে যায় অথবা চুরি হয়ে যায়, অতঃপর সে তা কোন ক্রেতার নিকট পেয়ে যায়, তবে সে তা ফেরত পাবে এবং ক্রেতা বিক্রেতার নিকট থেকে তার মূল্য ফেরত নিবে।
حدثنا علي بن محمد، حدثنا ابو معاوية، حدثنا حجاج، عن سعيد بن عبيد بن زيد بن عقبة، عن ابيه، عن سمرة بن جندب، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا ضاع للرجل متاع او سرق له متاع فوجده في يد رجل يبيعه فهو احق به ويرجع المشتري على البايع بالثمن
। ইবনে মুহাইয়্যাসা আল-আনসারী (রাঃ) থেকে বর্ণিত। বারাআ ইবনে আযেব (রাঃ) এর একটি দুষ্ট উটনী ছিল। সেটি এক সম্প্রদায়ের বাগানে ঢুকে তা বিনষ্ট করে দেয়। বিষয়টি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আলাপ করা হলে তিনি সিদ্ধান্ত দেন যে, দিনের বেলা সম্পদের হেফাজত করার দায়িত্ব তার মালিকের (তাই দিনে ফসল বিনষ্ট করলে তার জন্য জন্তুর মালিক দায়ী নয়)। আর জন্তু রাতে যে ক্ষতি করবে, তা জন্তুর মালিকের উপর বর্তাবে। ২/২৩৩২(১)। হাসান ইবনে আলী ইবনে আফফান্-মুআবিয়া ইবনে হিশাম-সুফিয়ান-আবদুল্লাহ ইবনে ঈসা-যুহরী-হারাম ইবনে মুহাইয়্যাসা-বারাআ ইবনে আযেব (রাঃ) থেকে বর্ণিত। বারাআ-পরিবারের একটি উষ্ট্রী কিছু ফসল নষ্ট করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দেন ... পূর্বোক্ত অনুরূপ।
حدثنا محمد بن رمح المصري، انبانا الليث بن سعد، عن ابن شهاب، ان ابن محيصة الانصاري، اخبره ان ناقة للبراء كانت ضارية دخلت في حايط قوم فافسدت فيه فكلم رسول الله صلى الله عليه وسلم فيها فقضى ان حفظ الاموال على اهلها بالنهار وعلى اهل المواشي ما اصابت مواشيهم بالليل . حدثنا الحسن بن علي بن عفان، حدثنا معاوية بن هشام، عن سفيان، عن عبد الله بن عيسى، عن الزهري، عن حرام بن محيصة، عن البراء بن عازب، ان ناقة، لال البراء افسدت شييا فقضى رسول الله صلى الله عليه وسلم بمثله
। সাওআত গোত্রের এক ব্যক্তি থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা (রাঃ)-কে বললাম, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্বভাব-চরিত্র সম্পর্কে অবহিত করুন। তিনি বলেন, তুমি কি কুরআন পড়ো না। ‘‘তুমি অবশ্যই মহান চরিত্রে অধিষ্ঠিত’’ (সূরা আল-কালামঃ ৪)। আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের সাথে ছিলেন। আমি তাঁর জন্য আহার তৈরি করলাম এবং হাফসা (রাঃ)-ও তাঁর জন্য আহার তৈরি করলেন। তিনি বলেন, হাফসা (রাঃ) আমার আগে (খাবার নিয়ে) গেলেন। আমি দাসীকে বললাম, যাও, তার পাত্র উল্টে ফেলে দাও। অতএব সে হাফসার নিকট গেলো। হাফসা (রাঃ) যখন তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে রাখতে গেলো অমনি সে তা উল্টে ফেলে দিলো। ফলে পাত্রটি ভেঙ্গে গেলো এবং খাদ্যদ্রব্য ছড়িয়ে পড়লো। আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের টুকরাগুলো একত্রিত করলেন এবং তার খাবার স্বীয় তালুর সম্মুখে রাখলেন অতঃপর তা খেলেন। তারপর তিনি আমার পাত্রটি হাফসাকে দিয়ে বলেনঃ তোমার পাত্রের বদলে এই পাত্র নাও এবং এতে যা আছে তা খাও। আয়েশা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারায় এর কোন প্রতিক্রিয়াই লক্ষ্য করলাম না।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا شريك بن عبد الله، عن قيس بن وهب، عن رجل، من بني سواءة قال قلت لعايشة اخبريني عن خلق، رسول الله صلى الله عليه وسلم . قالت اوما تقرا القران {وانك لعلى خلق عظيم} قالت كان رسول الله صلى الله عليه وسلم مع اصحابه فصنعت له طعاما وصنعت حفصة له طعاما . قالت فسبقتني حفصة فقلت للجارية انطلقي فاكفيي قصعتها فلحقتها وقد هوت ان تضع بين يدى رسول الله صلى الله عليه وسلم فاكفاتها فانكسرت القصعة وانتشر الطعام . قالت فجمعها رسول الله صلى الله عليه وسلم وما فيها من الطعام على النطع فاكلوا ثم بعث بقصعتي فدفعها الى حفصة فقال " خذوا ظرفا مكان ظرفكم " . قالت فما رايت ذلك في وجه رسول الله صلى الله عليه وسلم
। আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন জননীগণের একজনের হুজরায় ছিলেন। তাদের অন্যজন একটি পাত্র ভর্তি আহার্য তাঁর নিকট পাঠান। তিনি (হুজরার জননী) আহার্যের পাত্র বহনকারীর হাতে আঘাত করলে পাত্রটি নিচে পড়ে ভেঙ্গে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের টুকরা দু’টি তুলে নিয়ে একটির সাথে অপরটি জোড়া লাগিয়ে তার মধ্যে পতিত খাবার জমা করেন এবং বলেনঃ তোমাদের মাতার আত্মসম্মানে আঘাত লেগেছে। তোমরা (এটা) খাও। অতএব তারা তা আহার করলেন। অতঃপর তিনি তার ঘরের খাবার ভর্তি পাত্র নিয়ে এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষত পাত্রটি বাহককে দিলেন এবং ভাঙ্গা পাত্রটি ভঙ্গকারিণীর ঘরে রেখে দিলেন।
حدثنا محمد بن المثنى، حدثنا خالد بن الحارث، حدثنا حميد، عن انس بن مالك، قال كان النبي صلى الله عليه وسلم عند احدى امهات المومنين فارسلت اخرى بقصعة فيها طعام فضربت يد الرسول فسقطت القصعة فانكسرت فاخذ رسول الله صلى الله عليه وسلم الكسرتين فضم احداهما الى الاخرى فجعل يجمع فيها الطعام ويقول " غارت امكم كلوا " . فاكلوا حتى جاءت بقصعتها التي في بيتها فدفع القصعة الصحيحة الى الرسول وترك المكسورة في بيت التي كسرتها
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ তার প্রতিবেশীর নিকট তার দেয়ালের সাথে নিজের খুঁটি গাড়ার অনুমতি চাইলে সে যেন তাকে নিষেধ না করে। আবূ হুরায়রা (রাঃ) উপস্থিত লোকেদের নিকট এ হাদীস বর্ণনা করলে তারা মাথা নত করে দেয়। তিনি তাদের এ অবস্থা দেখে বলেন, কী ব্যাপার, আমি দেখছি তোমরা এ থেকে মুখ ফিরিয়ে নিচেছা! আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাদের দু’ কাঁধের মাঝখানে খুঁটি গাড়বো।
حدثنا هشام بن عمار، ومحمد بن الصباح، قالا حدثنا سفيان بن عيينة، عن الزهري، عن عبد الرحمن الاعرج، قال سمعت ابا هريرة، يبلغ به النبي صلى الله عليه وسلم قال " اذا استاذن احدكم جاره ان يغرز خشبة في جداره فلا يمنعه " . فلما حدثهم ابو هريرة طاطيوا رءوسهم فلما راهم قال مالي اراكم عنها معرضين والله لارمين بها بين اكتافكم
। ইকরিমা ইবনে সালামা (রাঃ) থেকে বর্ণিত। মুগীরা গোত্রের দু’ ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এক ভাই বলে যে, অপর ভাই তার দেয়ালের সাথে খুঁটি পুঁতলে তার গোলাম আযাদ হয়ে যাবে। অতঃপর মুজাম্মে ইবনে য়াযীদ (রাঃ) সহ আনসারদের আরো অনেক লোক এসে বলেন, আমরা সাক্ষ্য দিচ্ছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যেন তার প্রতিবেশীকে তার দেয়ালের সাথে খুঁটি গাড়তে বাধা না দেয়। তখন বিতর্ককারী ভাই বললো, হে ভাই! ফয়সালা আমার বিপক্ষে এবং তোমার অনুকূলেই হয়েছে। যেহেতু আমি শপথ করেছি, তাই তুমি আমার দেয়ালের পাশে একটি বড় খুঁটি পুঁতে তার উপর তোমার কাঠ রাখো।
حدثنا ابو بشر، بكر بن خلف حدثنا ابو عاصم، عن ابن جريج، عن عمرو بن دينار، ان هشام بن يحيى، اخبره ان عكرمة بن سلمة اخبره ان اخوين من بلمغيرة اعتق احدهما ان لا يغرز خشبا في جداره فاقبل مجمع بن يزيد ورجال كثير من الانصار فقالوا نشهد ان رسول الله صلى الله عليه وسلم قال " لا يمنع احدكم جاره ان يغرز خشبة في جداره " . فقال يا اخي انك مقضي لك على وقد حلفت فاجعل اسطوانا دون حايطي او جداري فاجعل عليه خشبك
। ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ যেন তার প্রতিবেশীকে তার দেয়ালের সাথে কাঠ পুততে নিষেধ না করে।
حدثنا حرملة بن يحيى، حدثنا عبد الله بن وهب، اخبرني ابن لهيعة، عن ابي الاسود، عن عكرمة، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم قال " لا يمنع احدكم جاره ان يضع خشبة على جداره
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা রাস্তা সাত হাত পরিমাণ চওড়া করো।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا وكيع، حدثنا مثنى بن سعيد الضبعي، عن قتادة، عن بشير بن كعب، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " اجعلوا الطريق سبعة اذرع
। ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা রাস্তার প্রস্থ নিয়ে মতানৈক্য করলে তা সাত হাত চওড়া করো।
حدثنا محمد بن يحيى، ومحمد بن عمر بن هياج، قالا حدثنا قبيصة، حدثنا سفيان، عن سماك، عن عكرمة، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا اختلفتم في الطريق فاجعلوه سبعة اذرع
। উবাদা ইবনুস সামিত (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে, ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহাও যাবে না।
حدثنا عبد ربه بن خالد النميري ابو المغلس، حدثنا فضيل بن سليمان، حدثنا موسى بن عقبة، حدثنا اسحاق بن يحيى بن الوليد، عن عبادة بن الصامت، ان رسول الله صلى الله عليه وسلم قضى ان " لا ضرر ولا ضرار
। ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহাও যাবে না।
حدثنا محمد بن يحيى، حدثنا عبد الرزاق، انبانا معمر، عن جابر الجعفي، عن عكرمة، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا ضرر ولا ضرار
। আবূ সিরমা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে, আল্লাহ তার ক্ষতি করবেন এবং যে ব্যক্তি অন্যকে কষ্ট দিবে আল্লাহ তাকে কষ্ট দিবেন।
حدثنا محمد بن رمح، انبانا الليث بن سعد، عن يحيى بن سعيد، عن محمد بن يحيى بن حبان، عن لولوة، عن ابي صرمة، عن رسول الله صلى الله عليه وسلم قال " من ضار اضر الله به ومن شاق شق الله عليه
। নিমরাই ইবনে জারিয়া (রাঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। কতক লোক একটি কুঁড়ে ঘরের মালিকানা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নালিশ দায়ের করলো। তিনি হুযায়ফা (রাঃ)-কে তাদের মধ্যে মীমাংসা করে দিতে পাঠান। যাদের রশি দিয়ে সে ঘর বাঁধা ছিল তিনি তাদের পক্ষে রায় দেন। অতঃপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ফিরে এসে তাঁকে তার মীমাংসার কথা জানান। তিনি বলেনঃ তুমি যথার্থ ফয়সালা করেছো এবং ভালো করেছো।
حدثنا محمد بن الصباح، وعمار بن خالد الواسطي، قالا حدثنا ابو بكر بن عياش، عن دهثم بن قران، عن نمران بن جارية، عن ابيه، ان قوما، اختصموا الى النبي صلى الله عليه وسلم في خص كان بينهم فبعث حذيفة يقضي بينهم فقضى للذين يليهم القمط فلما رجع الى النبي صلى الله عليه وسلم اخبره فقال " اصبت واحسنت
। সামুরা ইবনে জুনদুব (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন জিনিস দু’ ব্যক্তির কাছে বিক্রয় করা হলে তা প্রথম খরিদদার পাবে। রাবী আবুল ওয়াললীদ (রাঃ) বলেন, এ হাদীসে অপরের থেকে ছাড়িয়ে এনে দেয়ার শর্ত বাতিল করা হয়েছে।
حدثنا يحيى بن حكيم، حدثنا ابو الوليد، حدثنا همام، عن قتادة، عن الحسن، عن سمرة بن جندب، عن النبي صلى الله عليه وسلم قال " اذا بيع البيع من رجلين فالبيع للاول " . قال ابو الوليد في هذا الحديث ابطال الخلاص
। ইমরান ইবনে হুসাইন (রাঃ) থেকে বর্ণিত। এক ব্যক্তি ছয়টি গোলাম ছিল, এদের ব্যতীত তার আর কোন মাল ছিলো না। সে তার মৃত্যুর পূর্বে তাদেরকে দাসত্বমুক্ত করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারীর মাধ্যমে এদের মধ্যে দু’জনকে দাসত্বমুক্ত করে দেন এবং চারজনকে গোলাম হিসাবে বহাল রাখেন।
حدثنا نصر بن علي الجهضمي، ومحمد بن المثنى، قالا حدثنا عبد الاعلى، حدثنا خالد الحذاء، عن ابي قلابة، عن ابي المهلب، عن عمران بن حصين، ان رجلا، كان له ستة مملوكين ليس له مال غيرهم فاعتقهم عند موته فجزاهم رسول الله صلى الله عليه وسلم فاعتق اثنين وارق اربعة
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। দু’ ব্যক্তি একটি বিক্রীত পণ্য নিয়ে জগড়া করছিল। তাদের একজনের নিকটও কোন প্রমাণ ছিলোন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দেন যে, লটারীতে তাদের দু’জনের মধ্যে যার নাম উঠবে সে শপথ করে পণ্য নিবে, তাতে তারা সন্তুষ্ট হতে পারুক বা না পারুক।
حدثنا جميل بن الحسن العتكي، حدثنا عبد الاعلى، حدثنا سعيد، عن قتادة، عن خلاس، عن ابي رافع، عن ابي هريرة، ان رجلين، تدارءا في بيع ليس لواحد منهما بينة فامرهما رسول الله صلى الله عليه وسلم ان يستهما على اليمين احبا ذلك ام كرها
। আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যেতেন, তাঁর স্ত্রীদের মধ্যে লটারী করতেন।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا يحيى بن يمان، عن معمر، عن الزهري، عن عروة، عن عايشة، ان النبي صلى الله عليه وسلم كان اذا سافر اقرع بين نسايه