Loading...

Loading...
বইসমূহ
১৭১ হাদিসসমূহ
। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর গর্ভস্থ ভ্রুণের বাচ্চা ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন।
حدثنا هشام بن عمار، حدثنا سفيان، عن ايوب، عن سعيد بن جبير، عن ابن عمر، ان النبي صلى الله عليه وسلم نهى عن بيع حبل الحبلة
। আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। এক আনসারী ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে কিছু চাইলে তিনি বলেনঃ তোমার ঘরে কি কিছু আছে? সে বললো, হ্যাঁ, একটি কম্বল আছে, যার একাংশ আমরা গায়ে দেই এবং অপরাংশ (বিছানা হিসাবে) বিছাই। আর আছে একটি পানপাত্র যাতে করে আমরা পানি পানি করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ জিনিস দু’টি আমার নিকট নিয়ে এসো। রাবী বলেন, সে এগুলো তাঁর নিকট নিয়ে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিস দু’টি নিজ হাতে নিয়ে বলেনঃ এই জিনিস দু’টি কে কিনবে? এক ব্যক্তি বললো, আমি এক দিরহামে তা ক্রয় করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এর বেশী মূল্য কে দিবে? তিনি কথাটি দু’বার অথবা তিনবার বলেন। তখন এক লোক বললো, আমি দু’ দিরহামে তা কিনতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিস দু’টি তাকে দিয়ে দিরহাম দু’টি গ্রহণ করলেন। তিনি তা আনসারী লোকটিকে দিয়ে বললেনঃ এর একটি দিরহাম দিয়ে খাদ্য কিনে তোমার পরিবার-পরিজনকে দিয়ে আসো এবং অবশিষ্ট দিরহামটি দিয়ে কুঠার কিনে আমার নিকট নিয়ে আসো। লোকটি তাই করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি নিয়ে তাতে নিজ হাতে কাঠের হাতল লাগিয়ে দিলেন এবং বললেনঃ যাও, জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করো। আমি যেন পনের দিনের মধ্যে তোমাকে না দেখি। সে কাঠ সংগ্রহ করে বিক্রয় করতে লাগলো। অতঃপর সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসলো, তখন তার নিকট দশ দিরহাম সঞ্চিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এর কিছু দিয়ে খাদ্য কিনে নাও এবং কিছু দিয়ে কাপড়-চোপড় কিনে নাও। তিনি আরো বলেনঃ ভিক্ষার কারণে কিয়ামতের দিন তোমার মুখমন্ডলে অপমানের চিহৃ থাকার চেয়ে এটি তোমার জন্য অধিক উত্তম। চরম দরিদ্রতা, কঠিন ঋণের বোঝা অথবা রক্তপণ আদায়ের মত প্রয়োজন ব্যতীত যাচ্ঞা করা সংগত নয়।
حدثنا هشام بن عمار، حدثنا عيسى بن يونس، حدثنا الاخضر بن عجلان، حدثنا ابو بكر الحنفي، عن انس بن مالك، ان رجلا، من الانصار جاء الى النبي صلى الله عليه وسلم يساله فقال " لك في بيتك شىء " . قال بلى حلس نلبس بعضه ونبسط بعضه وقدح نشرب فيه الماء . قال " ايتني بهما " . قال فاتاه بهما فاخذهما رسول الله صلى الله عليه وسلم بيده ثم قال " من يشتري هذين " . فقال رجل انا اخذهما بدرهم . قال " من يزيد على درهم " . مرتين او ثلاثا قال رجل انا اخذهما بدرهمين . فاعطاهما اياه واخذ الدرهمين فاعطاهما الانصاري وقال " اشتر باحدهما طعاما فانبذه الى اهلك واشتر بالاخر قدوما فاتني به " . ففعل فاخذه رسول الله صلى الله عليه وسلم فشد فيه عودا بيده وقال " اذهب فاحتطب ولا اراك خمسة عشر يوما " . فجعل يحتطب ويبيع فجاء وقد اصاب عشرة دراهم فقال " اشتر ببعضها طعاما وببعضها ثوبا " . ثم قال " هذا خير لك من ان تجيء والمسالة نكتة في وجهك يوم القيامة ان المسالة لا تصلح الا لذي فقر مدقع او لذي غرم مفظع او دم موجع
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন মুসলিমের (বা অনুতপ্ত ব্যক্তির অনুরোধে) চুক্তি ভঙ্গের সুযোগ দিলো, আল্লাহ কিয়ামতের দিন তার ক্রটি-বিচ্যুতি মাফ করবেন।
حدثنا زياد بن يحيى ابو الخطاب، حدثنا مالك بن سعير، حدثنا الاعمش، عن ابي صالح، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " من اقال مسلما اقاله الله عثرته يوم القيامة
। আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর যুগে একবার জিনিসপত্রের দাম বেড়ে গেলো। লোকজন বললো, হে আল্লাহর রাসূল! জিনিসপত্রের দাম বেড়ে গেছে। অতএব আপনি আমাদের জন্য মূল্য বেঁধে দিন। তিনি বলেনঃ নিশ্চয় আল্লাহ মূল্য নিয়ন্ত্রণকারী, সংকোচনকারী, সম্প্রসারণকারী এবং রিযিক দানকারী। আমি আমার রবের সাথে এমন অবস্থায় সাক্ষাত করতে চাই যে, কেউ যেন আমার বিরুদ্ধে রক্তের ও সম্পদের কোনরূপ অভিযোগ উত্থাপন করতে না পারে।
حدثنا محمد بن المثنى، حدثنا حجاج، حدثنا حماد بن سلمة، عن قتادة، وحميد، وثابت، عن انس بن مالك، قال غلا السعر على عهد رسول الله صلى الله عليه وسلم فقالوا يا رسول الله قد غلا السعر فسعر لنا . فقال " ان الله هو المسعر القابض الباسط الرازق اني لارجو ان القى ربي وليس احد يطلبني بمظلمة في دم ولا مال
। আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে একবার জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পেলে লোকেরা বললো, ইয়া রাসূলাল্লাহ! আপনি যদি মূল্য বেঁধে দিতেন। তিনি বলেনঃ আমি তোমাদের নিকট থেকে এমন অবস্থায় বিদায় নিতে ইচ্ছুক যে, তোমাদের কেউ আমার বিরুদ্ধে তার উপর কৃত যুলুমের দাবি না উঠাতে পারে।
حدثنا محمد بن زياد، حدثنا عبد الاعلى، حدثنا سعيد، عن قتادة، عن ابي نضرة، عن ابي سعيد، قال غلا السعر على عهد رسول الله صلى الله عليه وسلم فقالوا لو قومت يا رسول الله قال " اني لارجو ان افارقكم ولا يطلبني احد منكم بمظلمة ظلمته
। উসমান ইবনে আফ্ফান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ক্রয়-বিক্রয়ের সময় যে ব্যক্তি সহজতা প্রদর্শন করে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন।
حدثنا محمد بن ابان البلخي ابو بكر، حدثنا اسماعيل ابن علية، عن يونس بن عبيد، عن عطاء بن فروخ، قال قال عثمان بن عفان قال رسول الله صلى الله عليه وسلم " ادخل الله رجلا الجنة كان سهلا بايعا ومشتريا
। জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি বিক্রয়কালে উদারচিত্ত, ক্রয়কালেও উদারচিত্ত এবং পাওনা আদায়ের তাগাদায়ও উদারচিত্ত আল্লাহ সেই বান্দার প্রতি দয়া করুন।
حدثنا عمرو بن عثمان بن سعيد بن كثير بن دينار الحمصي، حدثنا ابي، حدثنا ابو غسان، محمد بن مطرف عن محمد بن المنكدر، عن جابر بن عبد الله، قال قال رسول الله صلى الله عليه وسلم " رحم الله عبدا سمحا اذا باع سمحا اذا اشترى سمحا اذا اقتضى
। বনূ আনমারের মাতা কাইলা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন উমরা আদায়কালে মারওয়া পাহাড়ের পাদদেশে আমি তাঁর নিকট উপস্থিত হয়ে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি একজন ব্যবসায়ী নারী। আমি কোন জিনিস কিনতে চাইলে আমার ইপ্সিত মূল্যের চেয়ে কম দাম বলি। এরপর দাম বাড়িয়ে বলতে বলতে আমার ইপ্সিত মূল্যে গিয়ে পৌঁছি। আবার আমি কোন জিনিস বিক্রয় করতে চাইলে ইপ্সিত মূল্যের চাইতে বেশি মূল্য চাই। এরপর দাম কমাতে কমাতে অবশেষে আমার ইপ্সিত মূল্যে নেমে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে কাইলা! এরূপ করো না। তুমি কিছু কিনতে চাইলে তোমার ইপ্সিত মূল্যই বলো, হয় তোমাকে দেয়া হবে নয় দেয়া হবে না। তিনি আরো বলেনঃ তুমি কোন কিছু বিক্রয় করতে চাইলে তোমার ইপ্সিত দামই চাও, হয় তুমি দিলে অথবা না দিলে।
حدثنا يعقوب بن حميد بن كاسب، حدثنا يعلى بن شبيب، عن عبد الله بن عثمان بن خثيم، عن قيلة ام بني انمار، قالت اتيت رسول الله صلى الله عليه وسلم في بعض عمره عند المروة فقلت يا رسول الله اني امراة ابيع واشتري فاذا اردت ان ابتاع الشىء سمت به اقل مما اريد ثم زدت ثم زدت حتى ابلغ الذي اريد واذا اردت ان ابيع الشىء سمت به اكثر من الذي اريد ثم وضعت حتى ابلغ الذي اريد . فقال رسول الله صلى الله عليه وسلم " لا تفعلي يا قيلة اذا اردت ان تبتاعي شييا فاستامي به الذي تريدين اعطيت او منعت " . وقال " اذا اردت ان تبيعي شييا فاستامي به الذي تريدين اعطيت او منعت
। জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এক যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছিলাম। তিনি আমাকে বলেনঃ তোমার এই উটটি কি এক দীনারে বিক্রয় করবে? আল্লাহ তোমাকে ক্ষমা করুন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি যখন মদীনায় পৌঁছাবো, তখন এটি আপনাদের উট হবে। তিনি বলেনঃ তাহলে এটি কি দু’ দীনারে বিক্রয় করবে? আল্লাহ তোমাকে ক্ষমা করুন। জাবির (রাঃ) বলেন, এভাবে তিনি প্রতিবার এক দীনার করে বাড়িয়ে বলতে থাকেন এবং প্রতিবারই বলেনঃ আল্লাহ তোমাকে ক্ষমা করুন। অবশেষে তিনি বিশ দীনার পর্যন্ত পৌঁছলেন। এরপর আমি মদীনায় পৌঁছে উটটির মাধা ধরে এটিকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে হাযির হলাম। তিনি বলেনঃ হে বিলাল! গনীমাতের মাল থেকে একে বিশটি দীনার দাও। তিনি আমাকে বলেনঃ তুমি তোমার উট নিয়ে রওয়ানা হও এবং তা তোমার বাড়িতে নিয়ে যাও।
حدثنا محمد بن يحيى، حدثنا يزيد بن هارون، عن الجريري، عن ابي نضرة، عن جابر بن عبد الله، قال كنت مع النبي صلى الله عليه وسلم في غزوة فقال لي " اتبيع ناضحك هذا بدينار والله يغفر لك " . قلت يا رسول الله هو ناضحكم اذا اتيت المدينة . قال " فتبيعه بدينارين والله يغفر لك " . قال فما زال يزيدني دينارا دينارا ويقول مكان كل دينار " والله يغفر لك " . حتى بلغ عشرين دينارا فلما اتيت المدينة اخذت براس الناضح فاتيت به النبي صلى الله عليه وسلم فقال " يا بلال اعطه من العيبة عشرين دينارا " . وقال " انطلق بناضحك واذهب به الى اهلك
। আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য উঠার আগে দরদাম করতে এবং দুগ্ধবতী পশু যবহ করতে নিষেধ করেছেন।
حدثنا علي بن محمد، وسهل بن ابي سهل، قالا حدثنا عبيد الله بن موسى، انبانا الربيع بن حبيب، عن نوفل بن عبد الملك، عن ابيه، عن علي، قال نهى رسول الله صلى الله عليه وسلم عن السوم قبل طلوع الشمس وعن ذبح ذوات الدر
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিন শ্রেণীর লোকের সাথে কিয়ামতের দিন মহান আল্লাহ কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না, তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। (১) যার নিকট নির্জন প্রান্তরে অতিরিক্ত পানি আছে, সে তা পথিক মুসাফিরকে পান করতে বাধা দেয়। (২) যে বিক্রেতা আসরের পর তার পণ্য ক্রেতার নিকট বিক্রয় করে আর আল্লাহর নামে শপথ করে বলে যে, সে এতো এতো মূল্যে তা ক্রয় করেছে এবং ক্রেতা তার কথা বিশ্বাস করেছে, অথচ আসল ব্যাপার তার বিপরীত। (৩) যে ব্যক্তি কেবল পার্থিব স্বার্থ লাভের অভিপ্রায়ে শাসকের আনুগত্য করার শপথ করে, শাসক তাকে কিছু দিলে শপথ পূর্ণ করে এবং না দিলে শপথ ভঙ্গ করে।
حدثنا ابو بكر بن ابي شيبة، وعلي بن محمد، واحمد بن سنان، قالوا حدثنا ابو معاوية، عن الاعمش، عن ابي صالح، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " ثلاثة لا يكلمهم الله عز وجل يوم القيامة ولا ينظر اليهم ولا يزكيهم ولهم عذاب اليم رجل على فضل ماء بالفلاة يمنعه ابن السبيل ورجل بايع رجلا سلعة بعد العصر فحلف بالله لاخذها بكذا وكذا فصدقه وهو على غير ذلك ورجل بايع اماما لا يبايعه الا لدنيا فان اعطاه منها وفى له وان لم يعطه منها لم يف له
। আবূ যার (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহ কিয়ামতের দিন তিন শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টি দিবেন না, তাদেরকে পবিত্রও করবেন না এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! তারা কারা? তারা তো বিফল হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেনঃ (১) যে ব্যক্তি পায়ের গোছার নিচে পরিধেয় ঝুলিয়ে পরে, (২) যে ব্যক্তি দান করার পর খোঁটা দেয় এবং (৩) যে ব্যক্তি মিথ্যা শপথ করে নিজের মাল বিক্রয় করে।
حدثنا علي بن محمد، ومحمد بن اسماعيل، قالا حدثنا وكيع، عن المسعودي، عن علي بن مدرك، عن خرشة بن الحر، عن ابي ذر، عن النبي صلى الله عليه وسلم ح وحدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن علي بن مدرك، عن ابي زرعة بن عمرو بن جرير، عن خرشة بن الحر، عن ابي ذر، عن النبي صلى الله عليه وسلم قال " ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر اليهم ولا يزكيهم ولهم عذاب اليم " . فقلت من هم يا رسول الله فقد خابوا وخسروا . قال " المسبل ازاره والمنان عطاءه والمنفق سلعته بالحلف الكاذب
। আবূ কাতাদাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা ক্রয়-বিক্রয় করাকালে শপথ করা থেকে বিরত থাকো। কেননা মিথ্যা শপথের ফলে পণ্য বিক্রয় হলেও তার বরকত নষ্ট হয়ে যায়।
حدثنا يحيى بن خلف، حدثنا عبد الاعلى، ح وحدثنا هشام بن عمار، حدثنا اسماعيل بن عياش، قالا حدثنا محمد بن اسحاق، عن معبد بن كعب بن مالك، عن ابي قتادة، قال قال رسول الله صلى الله عليه وسلم " اياكم والحلف في البيع فانه ينفق ثم يمحق
। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন ব্যক্তি তাবীরকৃত খেজুর বাগান ক্রয় করলে তার ফল বিক্রেতার, তবে ক্রেতা শর্ত করে নিলে তা তার। ২/২২১০ (১) মুহাম্মাদ ইবনে রুমহ-লাইস ইবনে সাদ-নাফে-ইবনে উমার (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে অনুরূপ বর্ণিত আছে।
حدثنا هشام بن عمار، حدثنا مالك بن انس، قال حدثني نافع، عن ابن عمر، ان النبي صلى الله عليه وسلم قال " من اشترى نخلا قد ابرت فثمرتها للبايع الا ان يشترط المبتاع " . حدثنا محمد بن رمح، انبانا الليث بن سعد، عن نافع، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم بنحوه
। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন ব্যক্তি তাবীরকৃত খেজুর বাগান বিক্রয় করলে তার ফল বিক্রেতাই পাবে, তবে ক্রেতা পূর্বেই শর্ত আরোপ করে থাকলে সে পাবে। কোন ব্যক্তি মালদার গোলাম খরিদ করলে তার মাল বিক্রেতা পাবে। তবে ক্রেতা পূর্বেই শর্ত আরোপ করে থাকলে তা সে পাবে।
حدثنا محمد بن رمح، انبانا الليث بن سعد، ح وحدثنا هشام بن عمار، حدثنا سفيان بن عيينة، جميعا عن ابن شهاب الزهري، عن سالم بن عبد الله بن عمر، عن ابن عمر، ان رسول الله صلى الله عليه وسلم قال " من باع نخلا قد ابرت فثمرتها للذي باعها الا ان يشترط المبتاع ومن ابتاع عبدا وله مال فماله للذي باعه الا ان يشترط المبتاع
। ইবন উমার (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কোন ব্যক্তি খেজুর বাগান ও গোলাম বিক্রয় করলে তা অবশ্য একত্রেও বিক্রয় করতে পারে।
حدثنا محمد بن الوليد، حدثنا محمد بن جعفر، حدثنا شعبة، عن عبد ربه بن سعيد، عن نافع، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم انه قال " من باع نخلا وباع عبدا جمعهما جميعا
। উবাদা ইবনুস সামিত (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেছেন যে, খেজুর গাছের ফল তাবীরকারী পাবে, তবে ক্রেতা পূর্বেই শর্ত আরোপ করে থাকলে সে পাবে। আর ক্রীতদাসের মালও বিক্রেতার থাকবে। তবে ক্রেতা পূর্বেই শর্ত আরোপ করে থাকলে তা সে পাবে।
حدثنا عبد ربه بن خالد النميري ابو المغلس، حدثنا الفضيل بن سليمان، عن موسى بن عقبة، حدثني اسحاق بن يحيى بن الوليد بن عبادة بن الصامت، عن عبادة بن الصامت، قال قضى رسول الله صلى الله عليه وسلم ان ثمر النخل لمن ابرها الا ان يشترط المبتاع وان مال المملوك لمن باعه الا ان يشترط المبتاع
। ইবন উমার (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পুষ্ট হওয়ার আগে তোমরা ফল বিক্রয় করো না। তিনি ক্রেতা ও বিক্রেতা উভয়কেই নিষেধ করেছেন।
حدثنا محمد بن رمح، انبانا الليث بن سعد، عن نافع، عن ابن عمر، عن رسول الله صلى الله عليه وسلم قال " لا تبيعوا الثمرة حتى يبدو صلاحها " . نهى البايع والمشتري
। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা ফল পুষ্ট হওয়ার আগে বিক্রয় করো না।
حدثنا احمد بن عيسى المصري، حدثنا عبد الله بن وهب، عن يونس بن يزيد، عن ابن شهاب، حدثني سعيد بن المسيب، وابو سلمة بن عبد الرحمن عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تبيعوا الثمر حتى يبدو صلاحه
। জাবির (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফল পুষ্ট হওয়ার আগে বিক্রয় করতে নিষেধ করেছেন।
حدثنا هشام بن عمار، حدثنا سفيان، عن ابن جريج، عن عطاء، عن جابر، ان النبي صلى الله عليه وسلم نهى عن بيع الثمر حتى يبدو صلاحه