Loading...
Loading...
বইসমূহ
339 হাদিসসমূহ
হারূন ইবন আবদুল্লাহ (রহঃ) ... হারব ইন শাদ্দাদ ইয়াহইয়া থেকে, তিনি আমর ইবন সাঈদ ফাদাকী থেকে, তিনি নাফি’ থেকে, তিনি ইবন হুনায়ন থেকে এবং তিনি আলী (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস...
কুতায়বা (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুসুম রঙের লাল কাপড়, রেশমী কাপড় পরতে এবং রুকূ অবস্থায় কুরআন পড়তে নিষেধ করেছেন।
মাহমূদ ইবন খালিদ (রহঃ) ... আবু আমর যাওয়াঈ ইয়াহইয়া থেকে এবং তিনি আলী (রাঃ) থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাকে নিষেধ করেছেন এভাবে হাদীসের শেষ পর্যন্ত বর্ণিত হয়েছে।
উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... উবায়দা (রহঃ) থেকে বর্ণিত। তিনি আলী (রাঃ) থেকে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রেশমী কাপড়, সোনার আংটি ব্যবহার করতে এবং রুকূ অবস্থায় কুরআন পড়তে নিষেধ করেছেন।
আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... উবায়দা (রহঃ) আলী (রাঃ) থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল রেশমী গদী ও রেশমী কাপড় পরিধান করতে এবং সোনার আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন।
কুতায়বা (রহঃ) ... উবায়দা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল রেশমী গদী ও সোনার আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন।
আহমাদ ইবন হাফস (রহঃ) ... হাজ্জাজ ইবন হাজ্জাজ কাতাদা হতে, তিনি আবদুল মালিক ইবন উবায়দ হতে, তিনি বাশীর ইবন নাহীক হতে এবং তিনি আবূ হুরায়রা (রাঃ) থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সোনার আংটি প...
ইউসুফ ইবন হাম্মাদ মা'আনী (রহঃ) ... ইমরান (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমী কাপড় পরতে, সোনার আংটি ও হান্তাম পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন।
আহমদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত যে, নাজরানের এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি-এর নিকট আসলো, তার হাতে ছিল সোনার আংটি। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক থেক...
আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... বারা ইবন আযিব (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক ব্যক্তি সোনার আংটি হাতে পরে বসা ছিল। আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে ছিল একটি ছড়...
আমর ইবন মানসূর (রহঃ) ... আবূ সালাবা খুশানী (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার হাতে সোনার আংটি দেখলেন। তখন তিনি তাঁর লাঠি দ্বারা তাতে আঘাত করতে লাগলেন। যখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু...
আহমদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... আবু ইদরিস খাওলানী (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের একজন সোনার আংটি পরলেন—তারপর পূর্বের অনুরূপ।
আহমাদ ইবন ইবরাহীম (রহঃ) ... আবূ ইদরীস খাওলানী (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে সোনার আংটি দেখলেন। তারপর পূর্বের অনুরূপ।
আবু বকর ইবন আলী (রহঃ) ... আবূ ইদরিস (রাঃ) থেকে বর্ণিত যে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে সোনার আংটি দেখে তাঁর হাতের লাঠি দিয়ে তার আঙ্গুলে আঘাত করলেন। ফলে সে তা খুলে ফেলে দিল।
আবু বকর আহমদ ইবন আলী মারওয়াযী (রহঃ) ... ইবন শিহাব (রহঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ... অতঃপর তিনি পূর্বের অনুরূপ বর্ণনা করেন। তবে তার বর্ণনা মুরসাল।
আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... বুরায়দা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এমন এক ব্যক্তি আসলো, যার হাতে ছিল একটি লোহার আংটি। তিনি বললেনঃ তোমার হাতে দোযখীদের পোশাক দেখছি কেন? তখন সে ব্যক্ত...
আব্বাস ইবন আবদুল আযীম আনবারী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরূপার একটি আংটি তৈরি করান যার নগীনা ছিল হাবশী পাথরের, আর তাতে 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ্' অঙ্কিত ছিল।
আবু বকর ইবন আলী (রহঃ) ... আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটি ছিল রৌপ্য নির্মিত। তিনি তা ডান হাতে পরতেন, এর নগীনা ছিল হাবশী পাথরের। তিনি তার নগীনা হাতের তালুর...
মুহাম্মদ ইবন খালিদ ইবন খালী হিমসী (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটি ছিল রূপার এবং তার নগীনাও ছিল রূপার।
আবূ বকর ইবন আলী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটি ছিল রূপার নির্মিত এবং এর নগীনাও ছিল রূপার।