Loading...
Loading...
বইসমূহ
339 হাদিসসমূহ
কুতায়বা (রহঃ) ... আবূ যর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যত কিছু দ্বারা বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাক, তন্মধ্যে উত্তম হলো মেহেদী এবং কাতাম।
হুমায়দ ইবন মাস'আদা (রহঃ) ... আবদুল্লাহ ইবন বুরায়দা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা যে সকল বস্তু দ্বারা বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাক, তন্মধ্যে মেহেদী এবং কাত...
মুহাম্মদ ইবন আবদুল আলা (রহঃ) ... আবদুল্লাহ ইবন বুরায়দা থেকে বর্ণিত, তাঁর নিকট সংবাদ পৌছেছে যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যা দ্বারা তোমরা বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করে থাক, তন্মধ্যে মেহেদী এ...
মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... আবু রিমসা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং আমার পিতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এমন সময় আসলাম, যখন তিনি তাঁর দাড়িতে মেহেদী লাগিয়েছেন।
আমর ইবন আলী (রহঃ) ... আবূ রিসমা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগমন করে তাঁর দাড়ি হলুদ রং-এ রঞ্জিত দেখলাম।
ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... যায়দ ইবন আসলাম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন উমর (রাঃ)-কে দেখলাম তিনি তাঁর দাড়ি খালূক নামক সুগন্ধি দ্বারা রঞ্জিত করেছেন। আমি জিজ্ঞাসা করলামঃ হে আবু আবদুর রহমান! আপনি আপনার দাড়ি খালু...
মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... আনাস (রাঃ) হতে বর্ণিত, কাতাদা (রহঃ) তাকে জিজ্ঞাসা করলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খিযাব লাগিয়েছিলেন? তিনি বললেনঃ না, তাঁর খিযাব-এর প্রয়োজনই হয়নি। তাঁর তো কেবল কান...
মুহাম্মাদ ইবন মুসান্না (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিযাব লাগাতেন না। তাঁর শুভ্রতা কিছু ছিল অধর-সংলগ্ন চুলে, কিছু কানের নিকট আর কিছু মাথায়।
মুহাম্মাদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশটি কাজ অপসন্দ করতেনঃ ১. খালুক ব্যবহার করা; ২. বার্ধক্যের শুভ্রতাকে পরিবর্তন করা; ৩. লুঙ্গি মাটিতে টেনে হেঁচড়...
আমর ইবন মানসূর (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, এক নারী একটা পত্র দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে হাত প্রসারিত করলে, তিনি তাঁর হাত সংকুচিত করলেন। ঐ নারী বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার...
ইব্রাহীম ইবন ইয়াকূব (রহঃ) ... আয়েশা (রাঃ)-এর নিকট এক নারী মেহেদীর রং সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ এতে কোন ক্ষতি নেই। কিন্তু আমি অপছন্দ করি। কেননা আমার প্রিয়তম (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর গন্ধ অপছন্দ...
আবদুর রহমান ইবন আবদুল্লাহ ইবন আবদুল হাকাম (রহঃ) ... আবুল হুসায়ন ইবন হায়সাম ইবন শুআয়ব (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং ইয়ামানের মাআফির নামক স্থানের বাসিন্দা আবূ আমির নামক আমার এক বন্ধু বায়তুল মুকাদ্দাসে সালাত আদ...
মুহাম্মদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... মুআবিয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চুলে অন্যের চুল যোজনার মিথ্যাচার করতে নিষেধ করেছেন।
আহমদ ইবন আমর ইবন সারাহ (রহঃ) ... সাঈদ আল-মাকবুরী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মুআবিয়া ইবন আবু সুফিয়ানকে মিম্বরের উপর দেখেছি, তখন তাঁর হাতে নারীদের চুলের একটি গোছা ছিল। তিনি বললেনঃ মুসলিম নারীদের উপর আফসোস! তারা এম...
মুহাম্মাদ ইবন ইসমাঈল (রহঃ) ... আসমা বিনত আবূ বকর (রাঃ) হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল যোজনাকারিণী ও যোজনা প্রার্থিনী নারীর প্রতি অভিসম্পাত করেছেন।
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলে জোড়াদানকারিণী এবং যার চুলে জোড়াদান করা হয় এবং যে শরীরে উল্কি আঁকায় এবং যে উল্কি এঁকে দেয়, এদের সকলের...
আব্বাস ইবন আবদুল আযীম (রহঃ) ... নাফে' (রহঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলে জোড়া-দানকারিণী এবং যার চুলে জোড়া দেওয়া হয় এবং যে শরীরে উল্কি আঁকায় এবং যে উল্কি এঁকে দেয়, সকলের প্রতি লানত করে...
মুহাম্মাদ ইবন ওহাব (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা'আলা চুলে জোড়াদানকারিণী এবং যার চুলে জোড়া দেওয়া হয় সকলকে লা'নত করেছেন।
আমর ইবন মানসূর (রহঃ) ... মাসরূক (রহঃ) থেকে বর্ণিত। এক নারী আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে বললো আমার মাথায় চুল খুব স্বল্প। আমি কি আমার মাথার চুলে অন্যের চুল যোজনা করতে পারি? তিনি বললেনঃ না। ঐ নারী বললোঃ আ...
আবদুর রহমান ইবন মুহাম্মদ ইবন সাল্লাম (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে নারী উল্কি আঁকায় এবং যে উল্কি এঁকে দেয়, যে নারী ভ্রু ইত্যাদির পশম উপড়ায়, যে নারী দাঁতে ফাঁক করে এবং যে আল্লাহর সৃষ্টিকে পরিবর্...