Loading...
Loading...
বইসমূহ
115 হাদিসসমূহ
আমর ইবন আলী (রহঃ) ... রাফে ইবন খাদীজ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ ফল এবং খেজুর গাছের শাঁস চুরিতে হাত কাটা নেই।
আবদুল্লাহ ইবন আবদুস সামাদ ইবন আলী (রহঃ) ... জাবির (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ আমানতে খিয়ানতকারী, প্রকাশ্যে লুণ্ঠনকারী এবং ছোঁ মেরে পলায়নকারী ব্যক্তির প্রতি হাত কাট...
মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমানতে খিয়ানতকারী, লুণ্ঠনকারী এবং ছোঁ মেরে পলায়নকারী ব্যক্তির প্রতি হাত কাটার শাস্তি আরোপিত হবে না।
ইবরাহীম ইবন হাসান (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি কোন কিছু খপ করে নিয়ে পালায়, তার শাস্তি হাত কাটা নয়।
ইবরাহীম ইবন হাসান (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমানতে খিয়ানতকারীর হাত কাটা যাবে না।
খালিদ ইবন রাওহ দামেশকী (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রকাশ্যে মাল লুণ্ঠনকারী এবং ছোঁ মেরে মাল নিয়ে পলায়নকারী এবং খিয়ানতকারীর হাত কাটা যাবে না।
মুহাম্মাদ ইবন আলা (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, খিয়ানতকারী ব্যাক্তির হাত কাটা যাবে না।
সুলায়মান ইবন সালম মাসাহিফী বলখী (রহঃ) ... হারিস ইবন হাতিব (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক চোরকে আনা হলে তিনি বললেনঃ তাকে হত্যা কর। লোকজন বললোঃ ইয়া রাসূলাল্লাহ! সে তো চুরি করেছে...
মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন উবায়দ ইবন আকীল (রহঃ) ... জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক চোরকে আনা হলে তিনি বললেনঃ তাকে হত্যা কর। লোকজন বললোঃ ইয়া রাসূ...
আমর ইবন উসমান (রহঃ) ... বুসর ইবন আবূ আরতাত (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ সফরে হাত কাটা যাবে না।
হাসান ইবন মুদরিক (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ক্রীতদাস যদি চুরি করে, তবে তাকে বিক্রি করে ফেলবে বিশ দিরহামের বিনিময়ে (বা অর্ধেক মূল্যে) হলেও।
ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আতিয়্যা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বনূ কুরায়যায় বন্দীদের মধ্যে ছিলাম। তারা পর্যবেক্ষণ করতো, যার (নাভির নিচের) চুল গজাত, তাকে হত্যা করতো, আর যার গজায় নি, তাকে ছেড়ে দিত, হত্যা করতো না।
সুওয়ায়দ ইবন নাসর (রহঃ) ... ইবন মুহায়রীয (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ফাযালা ইবন উবায়দকে চোরের হাত তার ঘাড়ে ঝুলিয়ে দেয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এটা সুন্নত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্...
মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... আবদুর রহমান ইবন মুহায়রীয (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ফাযালা ইবন উবায়দকে জিজ্ঞাসা করলামঃ চোরের হাত কেটে তা ঝুলিয়ে দেয়া কি সুন্নত? তিনি বললেন, হ্যাঁ, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি...
আমর ইবন মানসূর (রহঃ) ... আবদুর রহমান ইবন আউফ (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোরের উপর তার শাস্তি কার্যকর করা হলে চোরাই মালের জন্য তাকে জরিমানা দিতে হবে না।