Loading...

Loading...
বইসমূহ
৬৩ হাদিসসমূহ
মুহাম্মাদ ইবন দাউদ (রহঃ) ... সাফওয়ান ইবন উমাইয়া (রাঃ) থেকে বর্ণিত যে, আমি বললামঃ ইয়া রাসূলুল্লাহ! লোকেরা বলে, জান্নাতে শুধু ঐ সকল লোক প্রবেশ করবে, যারা হিজরত করবে, যারা হিজরত করেছে। তিনি বলেলন, মক্কা বিজিত হওয়ার সাথে সাথে হিজরত শেষ হয়ে গেছে। কিন্তু জিহাদ ও নিয়্যাত এখনও অবশিষ্ট আছে। অতএব ভোদেরকে যখন জিহাদের জন্য বের হতে বলা হবে, তখন তোমরা জিহাজের জন্য বের হবে।
اخبرني محمد بن داود، قال حدثنا معلى بن اسد، قال حدثنا وهيب بن خالد، عن عبد الله بن طاوس، عن ابيه، عن صفوان بن امية، قال قلت يا رسول الله انهم يقولون ان الجنة لا يدخلها الا مهاجر . قال " لا هجرة بعد فتح مكة ولكن جهاد ونية فاذا استنفرتم فانفروا
ইসহাক ইন মানসূর (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বলেনঃ এখন আর হিজরত নেই। কিন্তু জিহাদ এবং বিশুদ্ধ নিয়্যত এখনও অবশিষ্ট আছে। অতএব যখন তোমাদেরকে যুদ্ধের জন্য ডাকা হবে, তখন তোমরা বের কৰে।
اخبرنا اسحاق بن منصور، قال حدثنا يحيى بن سعيد، عن سفيان، قال حدثني منصور، عن مجاهد، عن طاوس، عن ابن عباس، قال قال رسول الله صلى الله عليه وسلم يوم الفتح " لا هجرة ولكن جهاد ونية فاذا استنفرتم فانفروا
আমর ইবন আলী (রহঃ) ... নু'আয়ম ইবন দুজাজা (রহঃ) থেকে। তিনি বলেন, আমি উমর ইবন খাত্তাব (রাঃ) বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইনতিকালের পর হিজরত অবশিষ্ট নেই।
اخبرنا عمرو بن علي، عن عبد الرحمن، قال حدثنا شعبة، عن يحيى بن هاني، عن نعيم بن دجاجة، قال سمعت عمر بن الخطاب، يقول لا هجرة بعد وفاة رسول الله صلى الله عليه وسلم
ঈসা ইন মুজাবির (রহঃ) ... আবদুল্লাহ ইবন ওয়াকদান সা'দী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একটি প্রতিনিধি দলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হই এবং আমাদের মধ্যে প্রত্যেকেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কোন না কোন প্রয়োজন প্রকাশ করতে থাকে। আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সকলের শেষে উপস্থিত হয়েছিলাম। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমি এমনসব লোককে রেখে এসেছি যারা মনে কৱে, হিজরত শেষ হয়ে গেছে। তিনি বললেনঃ যেদিন কাফিরদের সাথে জিহাদ জারী থাকবে, ততদিন হিজরত শেষ হবে না।
اخبرنا عيسى بن مساور، قال حدثنا الوليد، عن عبد الله بن العلاء بن زبر، عن بسر بن عبيد الله، عن ابي ادريس الخولاني، عن عبد الله بن واقد السعدي، قال وفدت الى رسول الله صلى الله عليه وسلم في وفد كلنا يطلب حاجة وكنت اخرهم دخولا على رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله اني تركت من خلفي وهم يزعمون ان الهجرة قد انقطعت . قال " لا تنقطع الهجرة ما قوتل الكفار
মাহমূদ ঈন খালিদ (রহঃ) ... আবদুল্লাহ ইবন সাদী (রাঃ) বলেন, আমরা প্রতিনিধি হিসাবে রাসূলসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হই, আমার সাথীরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলে তিনি তাদের প্রয়োজন পূর্ণ করেন। আমি সকলের শেষে তাঁর নিকট উপস্থিত হই। তিনি আমাকে জিজ্ঞাসা করেন, তোমার স্কী প্রয়োজন? আমি বলি, ইয়া রাসূলাল্লাহ্! হিজরত কখন শেষ হবে? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কাফিরদের সাথে যুদ্ধ যতদিন চলতে থাকে, ততদিন হিজরত শেষ হবে না।
اخبرنا محمود بن خالد، قال حدثنا مروان بن محمد، قال حدثنا عبد الله بن العلاء بن زبر، قال حدثني بسر بن عبيد الله، عن ابي ادريس الخولاني، عن حسان بن عبد الله الضمري، عن عبد الله بن السعدي، قال وفدنا على رسول الله صلى الله عليه وسلم فدخل اصحابي فقضى حاجتهم وكنت اخرهم دخولا فقال " حاجتك " . فقلت يا رسول الله متى تنقطع الهجرة قال رسول الله صلى الله عليه وسلم " لا تنقطع الهجرة ما قوتل الكفار
মুহাম্মাদ ইবন কুদামা (রহঃ) ... জারীর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমি আমার পছন্দনীয় এবং অপছন্দনীয় সকল প্রকার কাজের ব্যাপারে আপনার কথা শ্রবণের এবং আপনার অনুসরণ করার বায়'আত গ্রহণ করছি। তিনি বললেনঃ হে জারীর! তোমার কি সেই ক্ষমতা আছে কিংবা তুমি কি তা পারবে? বরং তুমি বল, আমার দ্বারা যতটুকু সম্ভব। তারপর তিনি এরপর আমার নিকট হতে বায়আত করলেন। আমি আরও বায়আত গ্রহণ করলাম প্রত্যেক মুসলিমের প্রতি কল্যাণকামিতার।
اخبرني محمد بن قدامة، عن جرير، عن مغيرة، عن ابي وايل، والشعبي، قالا قال جرير اتيت النبي صلى الله عليه وسلم فقلت له ابايعك على السمع والطاعة فيما احببت وفيما كرهت . قال النبي صلى الله عليه وسلم " اوتستطيع ذلك يا جرير اوتطيق ذلك " . قال " قل فيما استطعت " . فبايعني والنصح لكل مسلم
বিশর ইবন খালিদ (রহঃ) ... জারীর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বায়আত গ্রহণ করলাম সালাত আদায় করার, যাকাত প্রদান করার, প্রত্যেক মুসলিমের জন্য শুভ কামনার এবং মুশরিকদের থেকে পৃথক থাকার।
اخبرنا بشر بن خالد، قال حدثنا غندر، عن شعبة، عن سليمان، عن ابي وايل، عن جرير، قال بايعت رسول الله صلى الله عليه وسلم على اقام الصلاة وايتاء الزكاة والنصح لكل مسلم وعلى فراق المشرك
মুহাম্মদ ইবন ইয়াহইয়া ইবন মুহাম্মাদ (রহঃ) ... জারীর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হই। এরপর তিনি পূর্বোক্ত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেন।
اخبرني محمد بن يحيى بن محمد، قال حدثنا الحسن بن الربيع، قال حدثنا ابو الاحوص، عن الاعمش، عن ابي وايل، عن ابي نخيلة، عن جرير، قال اتيت رسول الله صلى الله عليه وسلم فذكر نحوه
মুহাম্মদ ইবন কুদামা (রহঃ) ... জারীর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তখন উপস্থিত হই, যখন তিনি বায়আত গ্রহণ করছিলেন। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনি আপনার হাত বাড়িয়ে দিন, যাতে আমিও আপনার নিকট বায়আত গ্রহণ করতে পারি। আর আপনি যা ইচ্ছা আমার উপর শর্ত করুন এবং এ সম্পর্কে আপনি ভাল জানেন। তিনি বললেনঃ আমি এই শর্তে তোমার বায়'আত গ্রহণ করছি যে, তুমি এক আল্লাহর ইবাদত করবে, সালাত কায়েম করবে, যাকাত দিবে, মুসলিমদের শুভাকাঙ্ক্ষী থাকবে এবং মুশরিকদের পরিত্যাগ করবে।
اخبرني محمد بن قدامة، قال حدثنا جرير، عن منصور، عن ابي وايل، عن ابي نخيلة البجلي، قال قال جرير اتيت النبي صلى الله عليه وسلم وهو يبايع فقلت يا رسول الله ابسط يدك حتى ابايعك واشترط على فانت اعلم . قال " ابايعك على ان تعبد الله وتقيم الصلاة وتوتي الزكاة وتناصح المسلمين وتفارق المشركين
ইয়াকূব ইবন ইব্রাহীম (রহঃ) ... উবাদা ইবন সামিত (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি একদল লোকের সাথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়আত গ্রহণ করি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি তোমাদের থেকে এ ব্যাপারে বায়'আত গ্রহণ করছি যে, তোমরা আল্লাহ তা'আলার সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজের সন্তানকে হত্যা করবে না, কারো প্রতি মিথ্যা অপবাদ দেবে না, ভাল কাজে আমার অবাধ্য হবে না। তোমাদের মধ্যে যে ব্যক্তি এ সকল অঙ্গীকার পূর্ণ করবে, তার সওয়াব আল্লাহর নিকট রয়েছে। আর যে ব্যক্তি এই কার্যাবলীর কোন একটি করে ফেলবে এবং পৃথিবীতে এর শাস্তি ভোগ করবে, তবে তা তার পবিত্রতার উপায় হবে। আর যদি আল্লাহ্ তা'আলা তার পাপ গোপন রাখেন তবে তা আল্লাহর মরযী, তিনি ইচ্ছা করলে তাকে ক্ষমা করবেন, আর ইচ্ছা করলে শাস্তি দেবেন।
اخبرنا يعقوب بن ابراهيم، قال حدثنا غندر، قال انبانا معمر، قال انبانا ابن شهاب، عن ابي ادريس الخولاني، قال سمعت عبادة بن الصامت، قال بايعت رسول الله صلى الله عليه وسلم في رهط فقال " ابايعكم على ان لا تشركوا بالله شييا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا اولادكم ولا تاتوا ببهتان تفترونه بين ايديكم وارجلكم ولا تعصوني في معروف فمن وفى منكم فاجره على الله ومن اصاب من ذلك شييا فعوقب فيه فهو طهوره ومن ستره الله فذاك الى الله ان شاء عذبه وان شاء غفر له
মুহাম্মদ ইবন মানসুর (রহঃ) ... উম্মে আতিয়া (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি যখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বায়'আত গ্রহণ করার ইচ্ছা করি, তখন আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ! জাহিলী যুগে এক মহিলা মৃত্যুর উপর ক্রন্দনে আমাকে সাহায্য করেছিল। এখন তার সাহায্যেও আমাকে যেতে হয়। আমি সেখানে গিয়ে তাকে সাহায্য করব, তারপর এসে আপনার নিকট বায়'আত গ্রহণ করব। তিনি বললেনঃ যাও এবং তাকে সাহায্য কর। উম্মে আতিয়্যা (রাঃ) বলেনঃ আমি গিয়ে সে মহিলাকে সাহায্য করি এবং ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বায়'আত গ্রহণ করি।
اخبرني محمد بن منصور، قال حدثنا سفيان، عن ايوب، عن محمد، عن ام عطية، قالت لما اردت ان ابايع، رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله ان امراة اسعدتني في الجاهلية فاذهب فاسعدها ثم اجييك فابايعك . قال " اذهبي فاسعديها " . قالت فذهبت فساعدتها ثم جيت فبايعت رسول الله صلى الله عليه وسلم
হাসান ইবন মুহাম্মদ (রহঃ) ... উম্মে আতিয়া (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বায়'আত নেন যে, আমরা যেন কোন মৃত ব্যক্তির জন্য ক্রন্দনে শরীক না হই।
اخبرنا الحسن بن احمد، قال حدثنا ابو الربيع، قال انبانا حماد، قال حدثنا ايوب، عن محمد، عن ام عطية، قالت اخذ علينا رسول الله صلى الله عليه وسلم البيعة على ان لا ننوح
মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... উমায়মা বিনতে রুকায়কা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি কয়েকজন আনসারী নারীর সাথে রাসূলুয়াহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বায়'আত গ্রহণের জন্য উপস্থিত হই। আমরা আরয করলামঃ ইয়া রাসুলাল্লাহ! আমরা আপনার নিকট একথার উপর বায়আত করছি যে, আমরা আল্লাহ তা'আলার সাথে কাউকে শরীক করবো না, চুরি করবো না, ব্যভিয়ার করবো না, আমরা কারো প্রতি মিথ্যা অপবাদ দেব না, ভাল কাজে আপনার নাফরমানী করবো না। তিনি বললেনঃ তোমরা এও বল যে, আমাদের দ্বারা যতটুকু সম্ভব। উমায়মা (রাঃ) বলেন, আমরা বললামঃ আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের প্রতি কত মেহেরবান। আমরা বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আসুন, আমরা আপনার হাতে বায়আত করবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি স্ত্রীলোকের হাতে হাত মিলাই না। কেননা একজন নারীকে আমার বলাটা একশত নারীকে বলার মত।
اخبرنا محمد بن بشار، قال حدثنا عبد الرحمن، قال حدثنا سفيان، عن محمد بن المنكدر، عن اميمة بنت رقيقة، انها قالت اتيت النبي صلى الله عليه وسلم في نسوة من الانصار نبايعه فقلنا يا رسول الله نبايعك على ان لا نشرك بالله شييا ولا نسرق ولا نزني ولا ناتي ببهتان نفتريه بين ايدينا وارجلنا ولا نعصيك في معروف . قال " فيما استطعتن واطقتن " . قالت قلنا الله ورسوله ارحم بنا هلم نبايعك يا رسول الله . فقال رسول الله صلى الله عليه وسلم " اني لا اصافح النساء انما قولي لماية امراة كقولي لامراة واحدة او مثل قولي لامراة واحدة
যিয়াদ ইবন আইয়্যুব (রহঃ) ... আমর নামক এক ব্যক্তি তার পিতা হতে বর্ণনা করেন যে, বনু সকীফ গোত্রের প্রতিনিধি দলে এক ব্যক্তি কুষ্ঠ রোগী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনঃ তুমি চলে যাও, আমি তোমার বায়'আত গ্রহণ করেছি।
اخبرنا زياد بن ايوب، قال حدثنا هشيم، عن يعلى بن عطاء، عن رجل، من ال الشريد يقال له عمرو عن ابيه قال كان في وفد ثقيف رجل مجذوم فارسل اليه النبي صلى الله عليه وسلم " ارجع فقد بايعتك
আবদুর রহমান ইবন মুহাম্মাদ ইবন সাল্লাম (রহঃ) ... হিরমাস ইবনে যিয়াদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বায়আত করার জন্য রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে আমার হাত বাড়িয়ে দেই, আর আমি ছিলাম তখন অপ্রাপ্ত বয়স্ক বালক। কিন্তু তিনি আমাকে বায়'আত করান নি।
اخبرنا عبد الرحمن بن محمد بن سلام، قال حدثنا عمر بن يونس، عن عكرمة بن عمار، عن الهرماس بن زياد، قال مددت يدي الى النبي صلى الله عليه وسلم وانا غلام ليبايعني فلم يبايعني
কুতায়বা (রহঃ) .... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একজন দাস রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে হিজরতের উপর বায়আত গ্রহণ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে, সে একজন দাস। পরে যখন তার মালিক তাকে নিতে আসলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি একে আমার নিকট বিক্রি কর। এরপর তিনি তাকে দুটি কালো দাসের বিনিময়ে ক্রয় করেন। তারপর তিনি দাস কিনা তা জিজ্ঞাসা না করে কাউকে বায়'আত করতেন না।
اخبرنا قتيبة، قال حدثنا الليث، عن ابي الزبير، عن جابر، قال جاء عبد فبايع النبي صلى الله عليه وسلم على الهجرة ولا يشعر النبي صلى الله عليه وسلم انه عبد فجاء سيده يريده فقال النبي صلى الله عليه وسلم " بعنيه " . فاشتراه بعبدين اسودين ثم لم يبايع احدا حتى يساله اعبد هو
কুতায়বা (রহঃ) ... জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) বর্ণনা করেন যে, এক বেদুঈন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে ইসলামের উপর বায়'আত গ্রহণ করল। পরে সে মদীনায় জ্বরে আক্রান্ত হলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হল এবং বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমার বায়'আত প্রত্যাহার করুন। তিনি তা করলেন না। কিন্তু সে পুনরায় এসে বলল, আমার বায়'আত প্রত্যাহার করুন। তিনি এবারও তা করলেন না। এরপর সে চলে গেল, তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ মদীনা কামারের হাপরের মত, যে এর ময়লা দূর করে এবং নিখুঁতটুকু রেখে দেয়।
اخبرنا قتيبة، عن مالك، عن محمد بن المنكدر، عن جابر بن عبد الله، ان اعرابيا، بايع رسول الله صلى الله عليه وسلم على الاسلام فاصاب الاعرابي وعك بالمدينة فجاء الاعرابي الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله اقلني بيعتي . فابى ثم جاءه فقال اقلني بيعتي . فابى فخرج الاعرابي فقال رسول الله صلى الله عليه وسلم " انما المدينة كالكير تنفي خبثها وتنصع طيبها
কুতায়বা (রহঃ) ... সালামা ইবনে আকওয়া (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি হাজ্জাজের নিকট উপস্থিত হলে হাজ্জাজ বলেনঃ হে ইবনে আকওয়া! তুমি কি পিছনে ফিরে গেছ? তিনি আরও কিছু বললেন, যার অর্থ হলো, তুমি মদীনা ছেড়ে মরুপল্লীতে চলে গেছ। তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মরুপল্লীতে যাওয়ার অনুমতি দিয়েছেন।
اخبرنا قتيبة، قال حدثنا حاتم بن اسماعيل، عن يزيد بن ابي عبيد، عن سلمة بن الاكوع، انه دخل على الحجاج فقال يا ابن الاكوع ارتددت على عقبيك وذكر كلمة معناها وبدوت . قال لا ولكن رسول الله صلى الله عليه وسلم اذن لي في البدو
কুতায়বা ও আলী ইবন হুজর (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিই বলেন, আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শ্রবণ ও আনুগত্যের বায়'আত করতাম। এরপর তিনি বলতেনঃ যতটুকু তোমার শক্তিতে কুলায়। অন্য বর্ণনায় আলী (রাঃ) বলেনঃ তোমাদের সামর্থ্য অনুযায়ী।
اخبرنا قتيبة، قال حدثنا سفيان، عن عبد الله بن دينار، ح واخبرني علي بن حجر، عن اسماعيل، عن عبد الله بن دينار، عن ابن عمر، قال كنا نبايع رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة ثم يقول " فيما استطعت " . وقال علي " فيما استطعتم
হাসান ইবন মুহাম্মদ (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা যখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শ্রবণ ও আনুগত্যের বায়আত করতাম, তখন তিনি আমাদেরকে বলতেনঃ তোমাদের যতটুকু ক্ষমতা আছে।
اخبرنا الحسن بن محمد، قال حدثنا حجاج، عن ابن جريج، قال اخبرني موسى بن عقبة، عن عبد الله بن دينار، عن ابن عمر، قال كنا حين نبايع رسول الله صلى الله عليه وسلم على السمع والطاعة يقول لنا " فيما استطعتم