Loading...

Loading...
বইসমূহ
১৯৩ হাদিসসমূহ
আলী ইবন মুহাম্মদ ইবন আলী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামে জলব, জনাব এবং শিগার নেই। আবু আব্দুর রহমান বলেন, এটা অত্যন্ত ভুল। সঠিক হলো বিশর -এর বর্ণনা।
اخبرنا علي بن محمد بن علي، قال حدثنا محمد بن كثير، عن الفزاري، عن حميد، عن انس، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا جلب ولا جنب ولا شغار في الاسلام " . قال ابو عبد الرحمن هذا خطا فاحش والصواب حديث بشر
হারূন ইবন আব্দুল্লাহ (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিগার করতে নিষেধ করেছেন। আর শিগার হলো কোন ব্যক্তি তার কন্যাকে অন্য একজনের নিকট বিবাহ দেয় এ শর্তে যে, সে ব্যক্তি তার কন্যাকে এ ব্যক্তির নিকট বিবাহ দিবে। আর এ উভয়ের মধ্যে কোন মাহর ধার্য হবে না।
اخبرنا هارون بن عبد الله، قال حدثنا معن، قال حدثنا مالك، عن نافع، ح والحارث بن مسكين قراءة عليه وانا اسمع، عن ابن القاسم، قال مالك حدثني نافع، عن ابن عمر، ان رسول الله صلى الله عليه وسلم نهى عن الشغار والشغار ان يزوج الرجل الرجل ابنته على ان يزوجه ابنته وليس بينهما صداق
মুহাম্মদ ইবন ইবরাহীম এবং আব্দুর রহমান ইবন মুহাম্মদ ইবন সাল্লাম (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বৰ্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিগার করতে নিষেধ করেছেন। রাবী উবায়দুল্লাহ (রহঃ) বলেন, শিগার হলো কোন ব্যক্তি তার কন্যাকে এ শর্তে বিবাহ দেবে যে, ঐ ব্যক্তি তার বোনকে এ ব্যক্তির নিকট বিবাহ দেবে।
اخبرنا محمد بن ابراهيم، وعبد الرحمن بن محمد بن سلام، قالا حدثنا اسحاق الازرق، عن عبيد الله، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الشغار . قال عبيد الله والشغار كان الرجل يزوج ابنته على ان يزوجه اخته
কুতায়বা (রহঃ) ... সাহল ইবন সা'দ (রাঃ) থেকে বর্ণিত যে, একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি এসেছি নিজেকে আপনাকে দান করার জন্য। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি দৃষ্টি দিলেন, তাঁর দৃষ্টিকে তিনি উপরে উঠালেন, এরপর নীচু করলেন। তারপর তিনি তাঁর মস্তক নীচু করে রইলেন। মহিলাটি যখন দেখলো, তিনি তার ব্যাপারে কিছুই ফয়সালা করছেন না, তখন সে বসে পড়লো। এসময় তাঁর সাহাবীদের থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বললোঃ ইয়া রাসূলাল্লাহ! যদি এ মহিলার আপনার প্রয়োজন না থাকে, তবে তাকে আমার নিকট বিবাহ দিন। তিনি বললেনঃ তোমার নিকট কিছু আছে কি? সে বললোঃ না। আল্লাহর কসম! আমি কিছুই পেলাম না। তিনি বললেনঃ দেখ যদি একটি লোহার আংটিও পাও। সে ব্যক্তি চলে গেল, এরপর ফিরে এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ! না, একটি লোহার আংটিও পেলাম না, কিন্তু এ তাহবন্দটি আছে, তাকে এর অর্ধেক দিতে পারি। সাহল (রাঃ) বলেন, তার কোন চাদরও ছিল না। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার এ তহবন্দ দিয়ে কি করবে। যদি তুমি ইহা পরিধান কর, তাহলে তার গায়ে এর কিছুই থাকবে না। আর যদি সে পরে, তবে তোমার গায়ে কিছু থাকবে না। তখন ঐ লোকটি অনেক্ষণ বসে রইলো। এরপর ঐ ব্যক্তি দাঁড়িয়ে গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিষন্ন দেখতে পেলেন। তারপর তাকে ডাকতে আদেশ করলে তাকে ডাকা হলো। সে আসলে তিনি বললেনঃ তোমার নিকট কুরআনের কিছু আছে কি ? সে বললোঃ আমার নিকট অমুক সূরা, অমুক সূরা রয়েছে, আর তা গুণে গুণে বললো। তিনি বললেনঃ তুমি কি তা মুখস্ত পড়তে পার? সে বললোঃ হ্যাঁ। তিনি বললেনঃ কুরআনের যে অংশ তোমার মুখস্ত আছে, তার বিনিময় আমি এ মহিলাকে তোমার অধিকারে দিয়ে দিলাম।
اخبرنا قتيبة، قال حدثنا يعقوب، عن ابي حازم، عن سهل بن سعد، ان امراة، جاءت رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله جيت لاهب نفسي لك . فنظر اليها رسول الله صلى الله عليه وسلم فصعد النظر اليها وصوبه ثم طاطا راسه فلما رات المراة انه لم يقض فيها شييا جلست فقام رجل من اصحابه فقال اى رسول الله ان لم يكن لك بها حاجة فزوجنيها . قال " هل عندك من شىء " . فقال لا والله ما وجدت شييا . فقال " انظر ولو خاتما من حديد " . فذهب ثم رجع فقال لا والله يا رسول الله ولا خاتما من حديد ولكن هذا ازاري - قال سهل ما له رداء - فلها نصفه . فقال رسول الله صلى الله عليه وسلم " ما تصنع بازارك ان لبسته لم يكن عليها منه شىء وان لبسته لم يكن عليك منه شىء " . فجلس الرجل حتى طال مجلسه ثم قام فراه رسول الله صلى الله عليه وسلم موليا فامر به فدعي فلما جاء قال " ماذا معك من القران " . قال معي سورة كذا وسورة كذا . عددها . فقال " هل تقروهن عن ظهر قلب " . قال نعم . قال " ملكتكها بما معك من القران
কুতায়বা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু তালহা (রাঃ) উম্মে সুলায়মকে বিবাহ করেছে এবং তাদের মধ্যকারী মাহর ছিল ইসলাম। উম্মে সুলায়ম আবু তালহার পূর্বেই ইসলাম গ্ৰহণ করে। আবু তালুহা তাকে বিবাহের পয়গাম দিলে সে বললোঃ আমি ইসলাম গ্ৰহণ করেছি। যদি তুমি ইসলাম গ্রহণ কর, তাহলে আমি তোমাকে বিবাহ করবো। সে ইসলাম গ্ৰহণ করলে এটাই তাদের মাহর হিসাবে ধার্য হয় ।
اخبرنا قتيبة، قال حدثنا محمد بن موسى، عن عبد الله بن عبد الله بن ابي طلحة، عن انس، قال تزوج ابو طلحة ام سليم فكان صداق ما بينهما الاسلام اسلمت ام سليم قبل ابي طلحة فخطبها فقالت اني قد اسلمت فان اسلمت نكحتك . فاسلم فكان صداق ما بينهما
মুহাম্মাদ ইবন নাদর ইবন মুসাবির (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু তালহা (রাঃ) উম্মে সুলায়মকে বিবাহের পয়গাম দিলে সে বললোঃ হে আবু তালহা!! আল্লাহর কসম! তোমার মত ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া যায় না। কিন্তু তুমি একজন কাফির, আর আমি একজন মুসলিম মহিলা। তোমাকে বিবাহ করা আমার জন্য বৈধ নয়। যদি তুমি ইসলাম গ্রহণ করা, তাহলে তা-ই আমার মাহর হবে। আমি তোমার কাছে এর অতিরিক্ত কিছুই চাই না। এরপর তিনি ইসলাম গ্রহণ করলে তা-ই তার মাহর ধার্য হলো। ছবিত (রহঃ) বলেন, আমি কখনো এমন কোন মহিলার কথা শুনি নাই, যে মাহরের ব্যাপারে উসম্মে সুলায়ম হতে উত্তম। পরে সে তার সাথে সহবাস করলে তাদের সন্তান হয়।
اخبرنا محمد بن النضر بن مساور، قال انبانا جعفر بن سليمان، عن ثابت، عن انس، قال خطب ابو طلحة ام سليم فقالت والله ما مثلك يا ابا طلحة يرد ولكنك رجل كافر وانا امراة مسلمة ولا يحل لي ان اتزوجك فان تسلم فذاك مهري وما اسالك غيره . فاسلم فكان ذلك مهرها - قال ثابت فما سمعت بامراة قط كانت اكرم مهرا من ام سليم الاسلام - فدخل بها فولدت له
কুতায়বা (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়া (রাঃ)-কে মুক্ত করে দিলেন, আর এটাকেই তিনি তাঁর মাহর ধার্য করলেন।
اخبرنا قتيبة، قال حدثنا ابو عوانة، عن قتادة، وعبد العزيز، - يعني ابن صهيب - عن انس بن مالك، ح وانبانا قتيبة، قال حدثنا حماد، عن ثابت، وشعيب، عن انس، ان رسول الله صلى الله عليه وسلم اعتق صفية وجعله صداقها
মুহাম্মদ ইবন রাফে' (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়্যা (রাঃ)-কে আযাদ করে দিলেন, আর এই মুক্ত করাকে তার মাহর ধার্য করলেন-এ শব্দ ভাষ্য মুহাম্মদ (রহঃ)-এর।
اخبرنا محمد بن رافع، قال حدثنا يحيى بن ادم، قال حدثنا سفيان، ح وانبانا عمرو بن منصور، قال حدثنا ابو نعيم، قال حدثنا سفيان، عن يونس، عن ابن الحبحاب، عن انس، اعتق رسول الله صلى الله عليه وسلم صفية وجعل عتقها مهرها . واللفظ لمحمد
ইয়াকুব ইবন ইবরাহীম (রহঃ) ... আবু মূসা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিন ধরনের লোক রয়েছে, যার দুই গুণ বিনিময় দেওয়া হবে। এক ব্যক্তি যার একটি দাসী রয়েছে, তাকে সে শিষ্টাচার শিক্ষা দিয়েছে এবং উত্তম ভাবে শিক্ষা দিয়েছে এবং তাকে ইলমে-দীন শিক্ষা দিয়েছে এবং তা উত্তম ভাবে শিক্ষা দিয়েছে। এরপর সে- তাকে মুক্ত করে বিবাহ করেছে। দ্বিতীয়ত, ঐ দাস, যে আল্লাহর হক এবং তার মনিবের হক আদায় করে। তৃতীয়ত, আহলে কিতাবদের মধ্যে যারা মু'মিন হয়।
اخبرنا يعقوب بن ابراهيم، قال حدثنا ابن ابي زايدة، قال حدثني صالح بن صالح، عن عامر، عن ابي بردة بن ابي موسى، عن ابي موسى، قال قال رسول الله صلى الله عليه وسلم " ثلاثة يوتون اجرهم مرتين رجل كانت له امة فادبها فاحسن ادبها وعلمها فاحسن تعليمها ثم اعتقها وتزوجها وعبد يودي حق الله وحق مواليه ومومن اهل الكتاب
হান্নাদ ইবন সারী (রহঃ) ... আবু মূসা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি তার দাসীকে মুক্ত করে বিবাহ করে, তার জন্য দ্বিগুণ প্রতিদান রয়েছে।
اخبرنا هناد بن السري، عن ابي زبيد، عبثر بن القاسم عن مطرف، عن عامر، عن ابي بردة، عن ابي موسى، قال قال رسول الله صلى الله عليه وسلم " من اعتق جاريته ثم تزوجها فله اجران
ইউনুস ইবন আব্দুল আ'লা এবং সুলায়মান ইবন দাউদ (রহঃ) ... উরওয়া ইবন যুবায়র (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি আয়েশা (রাঃ)-কে আল্লাহর এ বাণীঃ (وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنْ النِّسَاءِ) অর্থঃ তোমরা যদি আশংকা কর যে, তোমরা ইয়াতীম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে বিবাহ করবে নারীদের থেকে যাকে তোমাদের ভাল লাগে....। (সূরা নিসাঃ ৩) সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। তিনি বলেন, হে আমার ভাগ্নে! আয়াতে ঐ ইয়াতীম সম্পর্কে বলা হয়েছে যে তার অভিভাবক ক্রোড়ে পালিত হচ্ছে, এবং সে তাকে তার মালে শরীক করে নেয়। এরপর তার মাল ও সৌন্দর্য তাকে আকৃষ্ট করে এবং অভিভাবক তাকে বিবাহ করতে ইচ্ছা করে। তার মাহরে ইনসাফ করা ব্যতীত এবং তাকে ঐ মাহরই দিতে চায় না, যা তাকে অন্যরা দিতে চায়। অতএব তাদের প্রতি ইনসাফ করা ব্যতীত এবং মাহরের সর্বোচ্চ হার তাদেরকে আদায় করা ব্যতীত, তাদেরকে বিবাহ করতে নিষেধ করা হয়েছে। আর তাদের ব্যতীত অন্য যে মহিলা তাদের পছন্দ হয়, তাদেরকে বিবাহ করতে আদেশ করা হয়েছে। উরওয়া (রহঃ) বলেন, আয়েশা (রাঃ) বলেছেনঃ এরপর লোকেরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তাদের ব্যাপারে সমাধান দিতে বললে, আল্লাহ্ তা'আলা এ আয়াত নাযিল করেনঃ وَيَسْتَفْتُونَكَ فِي النِّسَاءِ قُلْ اللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ إِلَى قَوْلِهِ وَتَرْغَبُونَ أَنْ تَنْكِحُوهُنَّ অর্থঃ লোকেরা আপনার নিকট নারীদের বিষয়ে ব্যবস্থা জানতে চায়। বলুন, আল্লাহ তোমাদেরকে তাদের সম্বন্ধে ব্যবস্থা জানাচ্ছেন ... অথচ তোমরা তাদের বিবাহ করতে চাও...। (সূরা নিসাঃ ১২৭) আয়েশা (রাঃ) বলেন, আল্লাহ তা’আলা যা উল্লেখ করেছেন তা তিলাওয়াত করা হয় আল্লাহর কিতাবে; তাহলে প্রথম আয়াত যাতে রয়েছেঃ وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنْ النِّسَاءِ আয়েশা (রাঃ) বলেন, অন্য আয়াতে আল্লাহ তা'আলার বাণী হলোঃ (وَتَرْغَبُونَ أَنْ تَنْكِحُوهُنَّ) তোমাদের কারও ক্ৰোড়ে যে ইয়াতীম রয়েছে যখন সে স্বল্প মাল ও স্বল্প সৌন্দর্যশীলা হয়, তাদের প্রতি তোমাদের মন আকৃষ্ট হয় না, তখন ইয়াতীমদের মালের প্রতি আকৃষ্ট হয়ে তাদেরকে বিবাহ করতে নিষেধ করা হয়েছে, ইনসাফ ব্যতীত।
اخبرنا يونس بن عبد الاعلى، وسليمان بن داود، عن ابن وهب، اخبرني يونس، عن ابن شهاب، قال اخبرني عروة بن الزبير، انه سال عايشة عن قول الله، عز وجل { وان خفتم ان لا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء } قالت يا ابن اختي هي اليتيمة تكون في حجر وليها فتشاركه في ماله فيعجبه مالها وجمالها فيريد وليها ان يتزوجها بغير ان يقسط في صداقها فيعطيها مثل ما يعطيها غيره فنهوا ان ينكحوهن الا ان يقسطوا لهن ويبلغوا بهن اعلى سنتهن من الصداق فامروا ان ينكحوا ما طاب لهم من النساء سواهن قال عروة قالت عايشة ثم ان الناس استفتوا رسول الله صلى الله عليه وسلم بعد فيهن فانزل الله عز وجل { ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن } الى قوله { وترغبون ان تنكحوهن } قالت عايشة والذي ذكر الله تعالى انه يتلى في الكتاب الاية الاولى التي فيها { وان خفتم ان لا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء } قالت عايشة وقول الله في الاية الاخرى { وترغبون ان تنكحوهن } رغبة احدكم عن يتيمته التي تكون في حجره حين تكون قليلة المال والجمال فنهوا ان ينكحوا ما رغبوا فى مالها من يتامى النساء الا بالقسط من اجل رغبتهم عنهن
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আবু সালামা (রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আয়েশা (রাঃ)-কে এব্যাপারে প্রশ্ন করেছিলাম। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাড়ে বার আওকিয়ায় বিবাহ করেছেন, আর এর পরিমাণ পাঁচশ' দিরহাম।
اخبرنا اسحاق بن ابراهيم، قال حدثنا عبد العزيز بن محمد، عن يزيد بن عبد الله بن الهاد، عن محمد بن ابراهيم، عن ابي سلمة، قال سالت عايشة عن ذلك، فقالت فعل رسول الله صلى الله عليه وسلم على اثنتى عشرة اوقية ونش وذلك خمسماية درهم
মুহাম্মদ ইবন আব্দুল্লাহ ইবন মুবারক (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে ছিলেন, তখনকার মাহর ছিল দশ আওকিয়া।
اخبرنا محمد بن عبد الله بن المبارك، قال حدثنا عبد الرحمن بن مهدي، قال حدثنا داود بن قيس، عن موسى بن يسار، عن ابي هريرة، قال كان الصداق اذ كان فينا رسول الله صلى الله عليه وسلم عشرة اواق
আলী ইবন হুজুর ইবন আয়াস ইবন মুকাতিল ইবন মুশামরিখ ইবন খালিদ (রহঃ) ... আবুল আজফা (রহঃ) বলেন, উমর ইবন খাত্তাব (রাঃ) বলেছেনঃ হুশিয়ার! তোমরা নারীর মাহরের ব্যাপারে বাড়াবাড়ি করো না, কেননা যদি তা দুনিয়ায় উত্তম কার্য হতো, তাহলে তোমাদের চেয়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধিক উপযুক্ত ছিলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কোন স্ত্রীকে বা তার কন্যাদের কারও বার আওকিয়ার অধিক মাহর দেননি। কোন ব্যক্তি তার স্ত্রীকে অধিক মাহর দান করে, শেষ পর্যন্ত ঐ স্ত্রীলোকের প্রতি ঐ ব্যক্তির অন্তরে শক্রিতার সৃষ্টি হয়। এমন কি সে বলে, তোমার জন্য আমি অনেক কষ্ট করেছি। রাবী বলেন, আমি ছিলাম জন্ম সূত্রে আরবী, তাই (عِلْقُ الْقِرْبَةِ) 'মশকের রশির অর্থ কি তা আমি বুঝি না। অপরজন তাকে বললোঃ তোমাদের যুদ্ধে যারা নিহত হয়, অথবা মারা যায়। বলা হয় যে, সে শহীদ হিসাবে মারা গেছে, সম্ভবত সে তার বাহনের পিঠে বোঝা চাপিয়ে দিয়েছে, অথবা তার বাহনের পিঠে-হাওদা লাগিয়েছে স্বর্ণ ও চাঁদি দিয়ে পূর্ণ বাণিজ্যের উদ্দেশ্যে। তাই তোমরা শহীদি মৃত্যু হয়েছে না বলে এরূপ বল, যেরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা হলো এইঃ যে আল্লাহর রাস্তায় নিহত হয় অথবা মারা যায়, সে জগন্নাতে প্ৰবেশ করবে।
اخبرنا علي بن حجر بن اياس بن مقاتل بن مشمرخ بن خالد، قال حدثنا اسماعيل بن ابراهيم، عن ايوب، وابن، عون وسلمة بن علقمة وهشام بن حسان - دخل حديث بعضهم في بعض - عن محمد بن سيرين، قال سلمة عن ابن سيرين، نبيت عن ابي العجفاء، - وقال الاخرون عن محمد بن سيرين، عن ابي العجفاء، - قال قال عمر بن الخطاب الا لا تغلوا صدق النساء فانه لو كان مكرمة في الدنيا او تقوى عند الله عز وجل كان اولاكم به النبي صلى الله عليه وسلم ما اصدق رسول الله صلى الله عليه وسلم امراة من نسايه ولا اصدقت امراة من بناته اكثر من ثنتى عشرة اوقية وان الرجل ليغلي بصدقة امراته حتى يكون لها عداوة في نفسه وحتى يقول كلفت لكم علق القربة وكنت غلاما عربيا مولدا فلم ادر ما علق القربة قال واخرى يقولونها لمن قتل في مغازيكم او مات قتل فلان شهيدا او مات فلان شهيدا ولعله ان يكون قد اوقر عجز دابته او دف راحلته ذهبا او ورقا يطلب التجارة فلا تقولوا ذاكم ولكن قولوا كما قال النبي صلى الله عليه وسلم " من قتل في سبيل الله او مات فهو في الجنة
আব্বাস ইবন মুহাম্মদ দাওরী (রহঃ) ... উম্মে হাবীবা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁকে বিবাহ করেন, তখন তিনি ছিলেন হাবশায়। নাজ্জাশী তাকে বিবাহ দেন এবং তাঁর মাহর আদায় করেন। চার হাজার দিরহাম এবং তার নিজের পক্ষ হতে বিবাহ উপঢৌকন আদায় করেন। আর তাকে ঐ সকল দিয়ে শুরাহবীল ইবন হাসানা (রাঃ)-এর সাথে পাঠিয়ে দেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট কিছুই পাঠাননি। আর তাঁর অন্যান্য স্ত্রীদের মাহর ছিল চারশত দিরহাম।
اخبرنا العباس بن محمد الدوري، قال حدثنا علي بن الحسن بن شقيق، قال انبانا عبد الله بن المبارك، عن معمر، عن الزهري، عن عروة بن الزبير، عن ام حبيبة، ان رسول الله صلى الله عليه وسلم تزوجها وهي بارض الحبشة زوجها النجاشي وامهرها اربعة الاف وجهزها من عنده وبعث بها مع شرحبيل ابن حسنة ولم يبعث اليها رسول الله صلى الله عليه وسلم بشىء وكان مهر نسايه اربعماية درهم
মুহাম্মদ ইবন সালামা এবং হারিছ ইবন মিসকীন (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণিত যে, আব্দুর রহমান ইবন আউফ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত হলেন, তখন তাব শরীরে বিবাহের সুগন্ধির চিহ্ন অবশিষ্ট ছিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি জানালেন যে, তিনি এক আনসারী রমণীকে বিবাহ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে কত মাহর দান করেছ? তিনি বললেনঃ একদানা পরিমাণ স্বর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ একটা ছাগল দ্বারা হলেও ওয়ালীমা কর।
اخبرنا محمد بن سلمة، والحارث بن مسكين، قراءة عليه وانا اسمع، - واللفظ لمحمد - عن ابن القاسم، عن مالك، عن حميد الطويل، عن انس بن مالك، ان عبد الرحمن بن عوف، جاء الى النبي صلى الله عليه وسلم وبه اثر الصفرة فساله رسول الله صلى الله عليه وسلم فاخبره انه تزوج امراة من الانصار فقال رسول الله صلى الله عليه وسلم " كم سقت اليها " . قال زنة نواة من ذهب . قال رسول الله صلى الله عليه وسلم " اولم ولو بشاة
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আব্দুল আযীয ইবন সুহায়ব (রহঃ) বর্ণনা করেন যে, আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছি, আব্দুর রহমান ইবন আউফ (রাঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে দেখলেন, তখন আমার মধ্যে ছিল বিবাহের খুশি। আমি বললামঃ আমি এক আনসারী রমণীকে বিবাহ করেছি। তিনি বললেনঃ তাকে কত মাহর দিয়েছ ? আমি বললামঃ একদানা পরিমাণ স্বর্ণ।
اخبرنا اسحاق بن ابراهيم، قال حدثنا النضر بن شميل، قال حدثنا شعبة، قال حدثنا عبد العزيز بن صهيب، قال سمعت انسا، يقول قال عبد الرحمن بن عوف راني رسول الله صلى الله عليه وسلم وعلى بشاشة العرس فقلت تزوجت امراة من الانصار . قال " كم اصدقتها " . قال زنة نواة من ذهب
হিলাল ইবন আলী (রহঃ) ... আব্দুল্লাহ ইবন আমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে রমণীকে বিবাহ দেয়া হয়েছে মাহরের বিনিময়ে অথবা দানে-বিবাহের আকাদের পূর্বে, তা তারই; আর যা আকদের পরে দেয়া হয়, তা যে দান করেছে তার এবং পুরুষকে যা দ্বারা সম্মানিত করা হয়, তার কন্যা বা বোন তার হকদার।
اخبرنا هلال بن العلاء، قال حدثنا حجاج، قال ابن جريج حدثني عمرو بن شعيب، ح واخبرني عبد الله بن محمد بن تميم، قال سمعت حجاجا، يقول قال ابن جريج عن عمرو بن شعيب، عن ابيه، عن عبد الله بن عمرو، ان النبي صلى الله عليه وسلم قال " ايما امراة نكحت على صداق او حباء او عدة قبل عصمة النكاح فهو لها وما كان بعد عصمة النكاح فهو لمن اعطيه واحق ما اكرم عليه الرجل ابنته او اخته " . اللفظ لعبد الله
আব্দুর রহমান ইবন মুহাম্মদ ইবন আব্দুর রহমান (রহঃ) ... আলকামা এবং আসওয়াদ (রহঃ) হতে বর্ণিত, তারা বলেন, আব্দুল্লাহ (রাঃ)-এর নিকট এ মর্মে একটা মামলা আনা হলো যে, এক ব্যক্তি জনৈক রমণীকে বিবাহ করেছে, অথচ সে তার কোন মাহর ধার্য করেনি। আর সে ব্যক্তি সহবাস করার পূর্বেই মারা গেছে। আব্দুল্লাহ (রাঃ) বললেন, তোমরা লোকদের জিজ্ঞাসা কর তোমরা কি উক্ত রমণীর মধ্যে কোন চিহ্ন দেখতে পোচ্ছ ? তারা বললোঃ হে আবু আব্দুর রহমান! আমরা তার মধ্যে কোন চিহ্ন পাচ্ছি না। তিনি বললেন, আমি আমার জ্ঞান অনুযায়ী বলছি, যদি তা সঠিক হয়, তবে তা আল্লাহর পক্ষ হতে। আর তার মাহর হলো তার মত রমণীদের মাহরের মত। তা হতে বেশীও হবে না এবং কমও হবে না। সে মীরাছ পাবে, এবং তার ইদ্দত পালন করতে হবে। আশজা গোত্রের এক ব্যক্তি দাড়িয়ে বললোঃ আমাদের এক মহিলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই ফয়সালা দেন যার নাম ছিল বিরওয়া বিনত ওয়াশিক। সে এক পুরুষকে বিবাহ করেছিল এবং সহবাসের পূর্বেই তার স্বামী ইনতিকাল করে। তার জন্যও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মত মহিলার মাহরের মত মাহর ধাৰ্য করেন। আর তার জন্য মীরাছ এবং ইদ্দত পালনও ধার্য করেন। একথা শুনে আব্দুল্লাহ (রাঃ) হস্তদ্বয় উত্তোলন করে তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলেন। আবু আব্দুর রহমান (রহঃ) বলেন, এ, হাদীসে যায়দি ব্যতীত অ্যার কাউকেও আসওয়াদের নাম উল্লেখ করতে শুনিনি।
اخبرنا عبد الله بن محمد بن عبد الرحمن، قال حدثنا ابو سعيد عبد الرحمن بن عبد الله، عن زايدة بن قدامة، عن منصور، عن ابراهيم، عن علقمة، والاسود، قالا اتي عبد الله في رجل تزوج امراة ولم يفرض لها فتوفي قبل ان يدخل بها فقال عبد الله سلوا هل تجدون فيها اثرا قالوا يا ابا عبد الرحمن ما نجد فيها يعني اثرا . قال اقول برايي فان كان صوابا فمن الله لها كمهر نسايها لا وكس ولا شطط ولها الميراث وعليها العدة فقام رجل من اشجع فقال في مثل هذا قضى رسول الله صلى الله عليه وسلم فينا في امراة يقال لها بروع بنت واشق تزوجت رجلا فمات قبل ان يدخل بها فقضى لها رسول الله صلى الله عليه وسلم بمثل صداق نسايها ولها الميراث وعليها العدة . فرفع عبد الله يديه وكبر . قال ابو عبد الرحمن لا اعلم احدا قال في هذا الحديث الاسود غير زايدة
আহমদ ইবন সুলায়মান (রহঃ) ... আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত, তার নিকট এক মহিলার মোকাদ্দামা উপস্থাপন করা হলো, যাকে একজন পুরুষ বিবাহ করে ইনতিকাল করে। আর তার জন্য কোন মাহরাও ধার্য করেনি এবং তার সাথে সহবাসও করেনি। লোকেরা তার নিকট প্রায় একমাস যাবত যাতায়াত করতে লাগলো। তিনি তাকে কোন সমাধান দিচ্ছিলেন না। এরপর তিনি বললেন, আমার মতে তার জন্য তার মত রমণীর মাহর হবে; বেশীও না এবং কমও না। আর সে মীরাছ পাবে এবং তাকে ইদ্দত পালন করতে হবে। তখন মাকাল ইবন সিনান আশজয়ী (রাঃ) সাক্ষ্য দিলেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরওয়া বিনত ওয়াশিক-এর ব্যাপারে আপনার মতই রায় দিয়েছিলেন।
اخبرنا احمد بن سليمان، قال حدثنا يزيد، قال حدثنا سفيان، عن منصور، عن ابراهيم، عن علقمة، عن عبد الله، انه اتي في امراة تزوجها رجل فمات عنها ولم يفرض لها صداقا ولم يدخل بها فاختلفوا اليه قريبا من شهر لا يفتيهم ثم قال ارى لها صداق نسايها لا وكس ولا شطط ولها الميراث وعليها العدة . فشهد معقل بن سنان الاشجعي ان رسول الله صلى الله عليه وسلم قضى في بروع بنت واشق بمثل ما قضيت