Loading...

Loading...
বইসমূহ
১১১ হাদিসসমূহ
মুহাম্মদ ইবন আব্দুল আ'লা (রহঃ) ... শুরাহবীল ইবন সিমত (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললামঃ হে অমর ইবন আবাসা! আমাদের নিকট এমন হাদীস বর্ণনা করুন, যা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শ্রবণ করেছেন, যাতে ভুল ভ্রান্তি ও পরিবর্তন না হয়। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি তীর নিক্ষেপ করবে শক্রর প্রতি, এতে সে ভুল করলো কিংবা সঠিকভাবে পৌঁছালো, এটি তার জন্য একটি কৃতদাস আযাদ করার সমতুল্য হবে। আর যে ব্যক্তি একজন মুসলিম কৃতদাস আযাদ করবে, তার প্রত্যেকটি অঙ্গ এর প্রত্যেক অঙ্গের পরিবর্তে জাহান্নামের অগ্নি হতে পবিত্রাণ পাবে। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বার্ধক্যে উপনীত হবে, কিয়ামতের দিন এ হবে তার জন্য নূর।
اخبرنا محمد بن عبد الاعلى، قال حدثنا المعتمر، قال سمعت خالدا، - يعني ابن زيد ابا عبد الرحمن الشامي - يحدث عن شرحبيل بن السمط، عن عمرو بن عبسة، قال قلت يا عمرو بن عبسة حدثنا حديثا، سمعته من، رسول الله صلى الله عليه وسلم ليس فيه نسيان ولا تنقص . قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من رمى بسهم في سبيل الله فبلغ العدو اخطا او اصاب كان له كعدل رقبة ومن اعتق رقبة مسلمة كان فداء كل عضو منه عضوا منه من نار جهنم ومن شاب شيبة في سبيل الله كانت له نورا يوم القيامة
আমর ইবন উছমান ইবন সায়ীদ (রহঃ) ... উকবা ইবন আমির (রাঃ) বলেন, রাসূলুল্লাহ বলেছেনঃ আল্লাহ তাআলা একটি তীরের উসিলায় তিন প্রকার ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। এর প্রস্তুতকারক, যে তা প্রস্তুতকালে উত্তম নিয়্যত রাখবে, যে তা নিক্ষেপ করবে এবং যে তা কাউকে নিক্ষেপ করতে দেবে।
اخبرنا عمرو بن عثمان بن سعيد، عن الوليد، عن ابن جابر، عن ابي سلام الاسود، عن خالد بن يزيد، عن عقبة بن عامر، عن النبي صلى الله عليه وسلم قال " ان الله عز وجل يدخل ثلاثة نفر الجنة بالسهم الواحد صانعه يحتسب في صنعه الخير والرامي به ومنبله
মুহাম্মদ ইবন মনসূর (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যখম হবে, আল্লাহই ভাল জানেন, কে তাঁর রাস্তায় যখম হয়েছে; সে কিয়ামতের দিন এমন অবস্থায় আসবে যে, তার ক্ষত হতে রক্ত ঝরাতে থাকবে, এর বর্ণ হবে রক্তের ন্যায়, আর গন্ধ হবে কস্তুরীর মত।
اخبرنا محمد بن منصور، قال حدثنا سفيان، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " لا يكلم احد في سبيل الله - والله اعلم بمن يكلم في سبيله - الا جاء يوم القيامة وجرحه يثعب دما اللون لون دم والريح ريح المسك
হান্নাদ ইবন সারি (রহঃ) ... আব্দুল্লাহ ইবন ছা'লাবা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তাদেরকে (শহীদদেরকে) তাদের রক্তসহ চাদরাবৃত কর। কেননা কেউ আল্লাহর রাস্তায় যখম হলে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় উপস্থিত হবে যে, তার ক্ষত হতে রক্ত নির্গত হতে থাকবে। যার বর্ণ হবে রক্তের, কিন্তু সুগন্ধী হবে কস্তুরীর ন্যায়।
اخبرنا هناد بن السري، عن ابن المبارك، عن معمر، عن الزهري، عن عبد الله بن ثعلبة، قال قال رسول الله صلى الله عليه وسلم " زملوهم بدمايهم فانه ليس كلم يكلم في الله الا اتى يوم القيامة جرحه يدمى لونه لون دم وريحه ريح المسك
আমর ইবন সওয়াদ (রহঃ) ... জাবির ইবন আব্দুল্লাহ (রাঃ) বলেন, ওহুদ যুদ্ধের দিন যখন কিছু লোক ফিরে গেল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বারজন আনসার কর্তৃক বেষ্টিত ছিলেন, তাদের মধ্যে তালহা ইবন উবায়দুল্লাহ (রাঃ)-ও ছিলেন, মুশরিকরা তাদেরকে আক্রমণ করলো, রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে বললেনঃ এদলের জন্য কে আছ? তালহা (রাঃ) বললেনঃ আমি। রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি পূর্বে যেমন ছিলে সেরূপ থাক। তখনই একজন আনসারী ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমি। তিনি বললেনঃ হ্যাঁ তুমিও। এ ব্যক্তি যুদ্ধ করতে করতে শহীদ হলেন। আবার তিনি লক্ষ্য করলেন, এবং দেখতে পেলেন যে, মুশরিকরা আক্রমণ করছে, তিনি বললেনঃ এদলের জন্য কে আছ? এবারও তালহা (রাঃ) বললেনঃ আমি। তিনি বললেনঃ তুমি পূর্বের মতই থাক। এক আনসারী ব্যক্তি বললেনঃ আমি আছি। তিনি ইরশাদ করলেনঃ হ্যাঁ তুমিও। এ ব্যক্তিও যুদ্ধ করতে করতে শহীদ হলেন। এরপর তিনি এভাবে বলছিলেন এবং তার পূর্ববর্তীদের ন্যায় যুদ্ধ করছিলেন এবং শহীদ হলেন। রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তালহা ইবন উবায়দুল্লাহ (রাঃ) অবশিষ্ট থাকলেন। রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এদলের জন্য কে আছ? তালহা (রাঃ) বললেনঃ আমি আছি। তিনি এগারজনের যুদ্ধ একাই করলেন। পরিশেষে তার হাত আহত হলো এবং হাতের আঙ্গুল কর্তিত হালো। এতে তিনি উহ্ শব্দের ন্যায় শব্দ উচ্চারণ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যদি তুমি বলতে ‘বিসমিল্লাহ', তা হলে তোমাকে ফিরিশতাগণ উপরে উঠিয়ে নিতেন, আর লোকেরা তা দেখতে পেতেন। এরপর আল্লাহ তাআলা মুশরিকদের ফিরিয়ে দিলেন।
اخبرنا عمرو بن سواد، قال انبانا ابن وهب، قال اخبرني يحيى بن ايوب، وذكر، اخر قبله عن عمارة بن غزية، عن ابي الزبير، عن جابر بن عبد الله، قال لما كان يوم احد وولى الناس كان رسول الله صلى الله عليه وسلم في ناحية في اثنى عشر رجلا من الانصار وفيهم طلحة بن عبيد الله فادركهم المشركون فالتفت رسول الله صلى الله عليه وسلم وقال " من للقوم " . فقال طلحة انا . قال رسول الله صلى الله عليه وسلم " كما انت " . فقال رجل من الانصار انا يا رسول الله . فقال " انت " . فقاتل حتى قتل ثم التفت فاذا المشركون فقال " من للقوم " . فقال طلحة انا . قال " كما انت " . فقال رجل من الانصار انا . فقال " انت " . فقاتل حتى قتل ثم لم يزل يقول ذلك ويخرج اليهم رجل من الانصار فيقاتل قتال من قبله حتى يقتل حتى بقي رسول الله صلى الله عليه وسلم وطلحة بن عبيد الله فقال رسول الله صلى الله عليه وسلم " من للقوم " . فقال طلحة انا . فقاتل طلحة قتال الاحد عشر حتى ضربت يده فقطعت اصابعه فقال حس . فقال رسول الله صلى الله عليه وسلم " لو قلت بسم الله لرفعتك الملايكة والناس ينظرون " . ثم رد الله المشركين
আমর ইবন সওয়াদ (রহঃ) ... সালামা ইবন আকওয়া (রাঃ) বলেন, খায়বর যুদ্ধে আমার ভাই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে ভীষণ যুদ্ধ করেন। তাঁর তরবারী তার উপর আপতিত হলে তিনি শহীদ হন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবা এ সম্পর্কে মন্তব্য করতে লাগলেন এবং তার শাহাদাত সম্পর্কে সন্দেহ পােষণ করতে লাগলেন। কারণ তিনি এমন এক ব্যক্তি, যার মৃত্যু হয়েছে তারই অস্ত্রে। সালামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বর হতে প্রত্যাবর্তন করার পর আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনার কাছে কবিতা পাঠ করতে আমাকে অনুমতি দিবেন কি? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। তখন উমর ইবন খাত্তাব (রাঃ) বললেন, তুমি কি বলবে তা অনুধাবন কর। আমি বললামঃ وَاللَّهِ لَوْلَا اللَّهُ مَا اهْتَدَيْنَا وَلَا تَصَدَّقْنَا وَلَا صَلَّيْنَا অর্থাৎ আল্লাহর কসম! আল্লাহ যদি আমাদের হিদায়ত না করতেন, তাহলে না আমরা হিদায়ত পেতাম, না আমরা সাদাকা করতাম, আর না আমরা সালাত আদায় করতাম। এপর্যন্ত বলতেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সত্যই বলেছ। فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا وَثَبِّتْ الْأَقْدَامَ إِنْ لَاقَيْنَا وَالْمُشْرِكُونَ قَدْ بَغَوْا عَلَيْنَا তিনি আমদের উপর শান্তি অবতীর্ণ করুন, আর যুদ্ধ ক্ষেত্রে আমাদের অটল রাখুন। মুশরিকরা 'আমাদের উপর অত্যাচার করেছে। আমার কবিতা পাঠ শেষ হলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এটা কে বলেছে? আমি বললামঃ আমার ভাই। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহ তাকে রহম করুন। আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! লোক তার উপর জানাযার নামায পড়তে ভয় পায়। তারা বলে, এ ব্যক্তি স্বীয় অস্ত্রে মারা গেছে। সে পুণ্যের পথে অবিরাম প্রচেষ্টা চালিয়ে আল্লাহর শত্রুদের মুকাবিলায় জিহাদ করতে করতে শহীদ হয়েছে। ইবন শিহাব (রহঃ) বলেন, তারপর আমি সালামা ইবন আকওয়ার এক ছেলেকে জিজ্ঞাসা করলে, তিনি তার পিতা হতে অনুরূপ হাদীস বর্ণনা করলেন। উপরন্তু তিনি বললেন, যখন আমি বললাম, লোক তার উপর নামায পড়তে দ্বিধাবোধ করছে। তখন রাসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তারা মিথ্যা বলছে। সে মুজাহিদের ন্যায় যুদ্ধ করেছে, তার জন্য দুইগুণ পুণ্য রয়েছে। আর তিনি তাঁর দুটি আঙ্গুল দিয়ে ইশারা করলেন।
اخبرنا عمرو بن سواد، قال انبانا ابن وهب، قال اخبرنا يونس، عن ابن شهاب، قال اخبرني عبد الرحمن، وعبد الله، ابنا كعب بن مالك ان سلمة بن الاكوع، قال لما كان يوم خيبر قاتل اخي قتالا شديدا مع رسول الله صلى الله عليه وسلم فارتد عليه سيفه فقتله فقال اصحاب رسول الله صلى الله عليه وسلم في ذلك وشكوا فيه رجل مات بسلاحه قال سلمة فقفل رسول الله صلى الله عليه وسلم من خيبر فقلت يا رسول الله اتاذن لي ان ارتجز بك فاذن له رسول الله صلى الله عليه وسلم فقال عمر بن الخطاب رضى الله عنه اعلم ما تقول فقلت والله لولا الله ما اهتدينا ولا تصدقنا ولا صلينا فقال رسول الله صلى الله عليه وسلم " صدقت " . فانزلن سكينة علينا وثبت الاقدام ان لاقينا والمشركون قد بغوا علينا فلما قضيت رجزي قال رسول الله صلى الله عليه وسلم " من قال هذا " . قلت اخي . قال رسول الله صلى الله عليه وسلم " يرحمه الله " . فقلت يا رسول الله والله ان ناسا ليهابون الصلاة عليه يقولون رجل مات بسلاحه . فقال رسول الله صلى الله عليه وسلم " مات جاهدا مجاهدا " . قال ابن شهاب ثم سالت ابنا لسلمة بن الاكوع فحدثني عن ابيه مثل ذلك غير انه قال حين قلت ان ناسا ليهابون الصلاة عليه . فقال رسول الله صلى الله عليه وسلم " كذبوا مات جاهدا مجاهدا فله اجره مرتين " . واشار باصبعيه
উবায়দুল্লাহ ইবন সাঈদ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের জন্য কষ্টসাধ্য না হতো, তাহলে আমি কোন যুদ্ধে গমন হতে বিরত থাকতাম না। তারা কোন বাহন পায় না, আর আমিও তাদের জন্য বাহনের ব্যবস্থা করতে পারি না। আর যদি আমার সঙ্গে যাওয়া হতে বিরত থাকা তাদের জন্য কষ্টকর না হতো, তবে আমার ইচ্ছা হয় যে, আমি আল্লাহর রাস্তায় শহীদ হই, পুনরায় জীবিত হই, পুনরায় শহীদ হই। তিনি তিনবার এরূপ বললেন।
اخبرنا عبيد الله بن سعيد، قال حدثنا يحيى، - يعني ابن سعيد القطان - عن يحيى، - يعني ابن سعيد الانصاري - قال حدثني ذكوان ابو صالح، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " لولا ان اشق على امتي لم اتخلف عن سرية ولكن لا يجدون حمولة ولا اجد ما احملهم عليه ويشق عليهم ان يتخلفوا عني ولوددت اني قتلت في سبيل الله ثم احييت ثم قتلت ثم احييت ثم قتلت " . ثلاثا
আমর ইবন উছমান ইবন সায়ীদ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিছ সে সত্তার কসম! যার হাতে আমার প্রাণ, যদি মু'মিনদের মধ্যে এমন লোক না হতো, যারা আমার সঙ্গে যুদ্ধে গমন হতে বিরত থাকতে চায় না, আর আমি তাদের জন্য সওয়ারীর ব্যবস্থাও করতে পারি না, তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা হতে আমি বিরত থাকতাম না। সে সত্তার কসম! যার হাতে আমার প্রাণ! আমার ইচ্ছা হয়- আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই।
اخبرنا عمرو بن عثمان بن سعيد، قال حدثنا ابي، عن شعيب، عن الزهري، قال حدثني سعيد بن المسيب، عن ابي هريرة، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " والذي نفسي بيده لولا ان رجالا من المومنين لا تطيب انفسهم بان يتخلفوا عني ولا اجد ما احملهم عليه ما تخلفت عن سرية تغزو في سبيل الله والذي نفسي بيده لوددت اني اقتل في سبيل الله ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل
আমর ইবন উছমান (রহঃ) ... ইবন আবু আমীরাতা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিমদের মধ্যে এমন কেউ নেই, যাকে আল্লাহ মৃত্যুদান করেছেন, আর সে পুনরায় তোমাদের নিকট প্রত্যাবর্তন করতে ভালবাসে-শহীদ ব্যতীত; অথচ তার জন্য পৃথিবী এবং পৃথিবীস্থ সব কিছুই রয়েছে। ইবন আবু আমীরাতা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ বলেছেন শহরবাসী এবং গ্রামবাসী (অর্থাৎ পৃথিবী ও তন্মধ্যস্থিত যা আছে সব কিছু) আমার জন্য হোক, তা হতে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া আমার নিকট অধিক প্রিয়।
اخبرنا عمرو بن عثمان، قال حدثنا بقية، عن بحير بن سعد، عن خالد بن معدان، عن جبير بن نفير، عن ابن ابي عميرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " ما من الناس من نفس مسلمة يقبضها ربها تحب ان ترجع اليكم وان لها الدنيا وما فيها غير الشهيد " . قال ابن ابي عميرة قال رسول الله صلى الله عليه وسلم " ولان اقتل في سبيل الله احب الى من ان يكون لي اهل الوبر والمدر
মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... আমর (রহঃ) বলেন, আমি জাবির (রাঃ)-কে বলতে শুনেছি, ওহুদ যুদ্ধের দিন এক ব্যক্তি বললো, আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, তাহলে আমার স্থান কোথায় হবে তা আমাকে বলুন। তিনি বলেন, জান্নাতে। তারপর সে ব্যক্তি তার হস্তস্থিত খেজুর ফেলে দিয়ে যুদ্ধে যোগদান করলো এবং শহীদ হয়ে গেল।
اخبرنا محمد بن منصور، قال حدثنا سفيان، عن عمرو، قال سمعت جابرا، يقول قال رجل يوم احد ارايت ان قتلت في سبيل الله فاين انا قال " في الجنة " . فالقى تمرات في يده ثم قاتل حتى قتل
মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উপবেশন করে খুতবা দিচ্ছিলেন, এমন সময় এক ব্যক্তি এসে বললোঃ আমি যদি ধৈর্যশীল হয়ে সওয়াবের নিয়তে সম্মুখ সমরে অবতীর্ণ হই, পিছপা না হই, তাহলে কি আল্লাহ তাআলা আমরা সব পাপ মার্জনা করবেন? তিনি বললেনঃ হ্যাঁ। তারপর তিনি কিছুক্ষণ নিশ্চুপ থাকলেন, পরে বললেনঃ প্রশ্নকারী লোকটি কোথায়? লোকটি বললোঃ এই যে, আমি এখানে। তিনি বললেনঃ তুমি কি বলেছিলে? সে বললোঃ আমি যদি আল্লাহর রাস্তায় ধৈর্যসহকারে ইখলাসের সংগে সম্মুখে অগ্রসর হয়ে যুদ্ধ করি, পিছু না হটি- সওয়াবের আশা রাখি, তাহলে কি আমার পাপসমূহ আল্লাহ ক্ষমা করবেন? তিনি বললেনঃ হ্যাঁ, ঋণ ব্যতীত। এইমাত্র জিবরীল (আঃ) আমাকে তা বলে গেলেন আমার কানে কানে।
اخبرنا محمد بن بشار، قال حدثنا ابو عاصم، قال حدثنا محمد بن عجلان، عن سعيد المقبري، عن ابي هريرة، قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم وهو يخطب على المنبر فقال ارايت ان قاتلت في سبيل الله صابرا محتسبا مقبلا غير مدبر ايكفر الله عني سيياتي قال " نعم " . ثم سكت ساعة قال " اين السايل انفا " . فقال الرجل ها انا ذا . قال " ما قلت " . قال ارايت ان قتلت في سبيل الله صابرا محتسبا مقبلا غير مدبر ايكفر الله عني سيياتي قال " نعم الا الدين سارني به جبريل انفا
মুহাম্মদ ইবন সালামা ও হারিছ ইবন মিসকীন (রহঃ) ... আব্দুল্লাহ ইবন আবু কাতাদা (তার পিতা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হয়ে বললোঃ আমি যদি ধৈর্যের সাথে সওয়াবের নিয়তে সামনে অগ্রসর হয়ে, পিছু না হটে আল্লাহর রাস্তায় জিহাদ করি, তাহলে কি আল্লাহ আমার সব পাপ ক্ষমা করে দিবেন? রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হ্যাঁ। যখন সে ব্যক্তি প্রস্থান করলো, তখন রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন অথবা ডাকতে বললেন। তাকে ডাকা হলো, তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কি বললে? লোকটি তার বক্তব্য তার নিকট পুনরায় ব্যক্ত করলো। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হ্যাঁ, তবে ঋণ ব্যতীত; জিবরীল (আঃ) আমাকে এরূপ বললেন।
اخبرنا محمد بن سلمة، والحارث بن مسكين، قراءة عليه وانا اسمع، عن ابن القاسم، قال حدثني مالك، عن يحيى بن سعيد، عن سعيد بن ابي سعيد، عن عبد الله بن ابي قتادة، عن ابيه، قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله ارايت ان قتلت في سبيل الله صابرا محتسبا مقبلا غير مدبر ايكفر الله عني خطاياى قال رسول الله صلى الله عليه وسلم " نعم " . فلما ولى الرجل ناداه رسول الله صلى الله عليه وسلم او امر به فنودي له فقال رسول الله صلى الله عليه وسلم " كيف قلت " . فاعاد عليه قوله فقال رسول الله صلى الله عليه وسلم " نعم الا الدين كذلك قال لي جبريل عليه السلام
কুতায়বা (রহঃ) ... আবূ কাতাদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মধ্যে দাঁড়িয়ে তাদের বললেনঃ আল্লাহর রাস্তায় জিহাদ এবং আল্লাহর প্রতি ঈমান সর্বোত্তম ইবাদত। এক ব্যক্তি দাঁড়িয়ে বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হই, তাহলে কি আল্লাহ তাআলা আমার সব পাপ মার্জনা করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হ্যাঁ। যদি তুমি ধৈর্যসহকারে সওয়াবের আশায় সামনে অগ্রসর হয়ে পিছু না হটে যুদ্ধ কর, তবে ঋণ ব্যতীত। জিবরীল (আঃ) আমাকে এরূপ বললেন।
اخبرنا قتيبة، قال حدثنا الليث، عن سعيد بن ابي سعيد، عن عبد الله بن ابي قتادة، عن ابي قتادة، انه سمعه يحدث، عن رسول الله صلى الله عليه وسلم انه قام فيهم فذكر لهم " ان الجهاد في سبيل الله والايمان بالله افضل الاعمال " . فقام رجل فقال يا رسول الله ارايت ان قتلت في سبيل الله ايكفر الله عني خطاياى فقال رسول الله صلى الله عليه وسلم " نعم ان قتلت في سبيل الله وانت صابر محتسب مقبل غير مدبر الا الدين فان جبريل عليه السلام قال لي ذلك
আব্দুল জব্বার ইবন আ'লা (রহঃ) ... আব্দুল্লাহ ইবন 'আবু কাতাদা তার পিতা কাতাদা (রাঃ) হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর থাকাবস্থায় এক ব্যক্তি এসে বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমি যদি আমার এ তলোয়ার দিয়ে ধৈর্যসহকারে সওয়াবের নিয়তে সামনে অগ্রসর হয়ে পিছু না হটে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হই; তাহলে কি আমার পাপসমূহ আল্লাহ ক্ষমা করে দিবেন? তিনি বললেনঃ হ্যাঁ। লোকটি চলে গেলে তাকে ডেকে বললেনঃ ইনি হলেন জিবরীল, তিনি বলছেন- তোমার উপর ঋণ থাকলে তা ব্যতীত।
اخبرنا عبد الجبار بن العلاء، قال حدثنا سفيان، عن عمرو، سمع محمد بن قيس، عن عبد الله بن ابي قتادة، عن ابيه، قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم وهو على المنبر فقال يا رسول الله ارايت ان ضربت بسيفي في سبيل الله صابرا محتسبا مقبلا غير مدبر حتى اقتل ايكفر الله عني خطاياى قال " نعم " . فلما ادبر دعاه فقال " هذا جبريل يقول الا ان يكون عليك دين
হারুন ইবন মুহাম্মদ ইবন বাশার (রহঃ) ... কাছীর ইবন মুররা (রহঃ) বলেন, উবাদা ইবন সামিত (রাঃ) তাদের নিকট বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পৃথিবীতে এমন কোন লোক নেই, মৃত্যুবরণ করার পর তার জন্য আল্লাহর নিকট উত্তম অবস্থা হওয়া সত্ত্বেও, তার জন্য পৃথিবী সব কিছু হওয়া সত্ত্বেও সে তোমাদের নিকট প্রত্যাবর্তনের আকাক্সক্ষা করবে-শহীদ ব্যতীত। কেননা, সে প্রত্যাবর্তন করে পুনরায় শহীদ হতে পছন্দ করবে।
اخبرنا هارون بن محمد بن بكار، قال حدثنا محمد بن عيسى، - وهو ابن القاسم بن سميع - قال حدثنا زيد بن واقد، عن كثير بن مرة، ان عبادة بن الصامت، حدثهم ان رسول الله صلى الله عليه وسلم قال " ما على الارض من نفس تموت ولها عند الله خير تحب ان ترجع اليكم ولها الدنيا الا القتيل فانه يحب ان يرجع فيقتل مرة اخرى
আবু বকর ইবন নাফি (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জান্নাতীদের মধ্যে শহীদকে আনা হলে আল্লাহ তা'আলা তাকে জিজ্ঞাসা করবেনঃ হে আদম সন্তান! তোমার বাসস্থান কেমন পেলে? সে বলবে, ইয়া আল্লাহ! সর্বোত্তম স্থান। তিনি বললেনঃ আরও কিছু চাও এবং আকাক্সক্ষা কর। তখন সে ব্যক্তি বলবেঃ হে আল্লাহ! আমি চাই, আপনি আমাকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দিন। আমি আপনার রাস্তায় দশবার শহীদ হই। কেননা সে শাহাদাতের মর্যাদা দেখেছে।
اخبرنا ابو بكر بن نافع، قال حدثنا بهز، قال حدثنا حماد، عن ثابت، عن انس، قال قال رسول الله صلى الله عليه وسلم " يوتى بالرجل من اهل الجنة فيقول الله عز وجل يا ابن ادم كيف وجدت منزلك فيقول اى رب خير منزل . فيقول سل وتمن فيقول اسالك ان تردني الى الدنيا فاقتل في سبيلك عشر مرات لما يرى من فضل الشهادة
ইমরান ইবন ইয়াযীদ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ ব্যক্তি নিহত হওয়ার কষ্ট পিপীলিকার কামড় অথবা চিমটি কাটার কষ্টের চাইতে বেশী অনুভব করবে না।
اخبرنا عمران بن يزيد، قال حدثنا حاتم بن اسماعيل، عن محمد بن عجلان، عن القعقاع بن حكيم، عن ابي صالح، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " الشهيد لا يجد مس القتل الا كما يجد احدكم القرصة يقرصها
ইউনুস ইবন আব্দুল আ'লা (রহঃ) ... সাহল ইবন আবু উমামা ইবন সাহল ইবন হানীফ তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ তা'আলার কাছে শাহাদাত কামনা করবে সর্বান্তকরণে, সে তার বিছানায় মৃত্যুবরণ করলেও আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন।
اخبرنا يونس بن عبد الاعلى، قال حدثنا ابن وهب، قال حدثني عبد الرحمن بن شريح، ان سهل بن ابي امامة بن سهل بن حنيف، حدثه عن ابيه، عن جده، ان رسول الله صلى الله عليه وسلم قال " من سال الله عز وجل الشهادة بصدق بلغه الله منازل الشهداء وان مات على فراشه
ইউনুস ইবন আব্দুল আ'লা (রহঃ) .... উকবা ইবন আমির (রাঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি পাঁচ প্রকারের যে কোন এক প্রকারে মৃত্যুবরণ করবে- সে শহীদঃ আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি শহীদ, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি নদী ইত্যাদিতে ডুবে মরেছে—সে শহীদ, যে আল্লাহর রাস্তায় পেটের পীড়ায় মরেছে-সে শহীদ, যে ব্যক্তি প্লেগ বা তাউন রোগে মারা যায়-সে শহীদ, আর যে স্ত্রীলোক সন্তান প্রসবের সময় মৃত্যুবরণ করে-সেও শহীদ।
اخبرنا يونس بن عبد الاعلى، قال حدثنا ابن وهب، قال حدثني عبد الرحمن بن شريح، عن عبد الله بن ثعلبة الحضرمي، انه سمع ابن حجيرة، يخبر عن عقبة بن عامر، ان رسول الله صلى الله عليه وسلم قال " خمس من قبض في شىء منهن فهو شهيد المقتول في سبيل الله شهيد والغرق في سبيل الله شهيد والمبطون في سبيل الله شهيد والمطعون في سبيل الله شهيد والنفساء في سبيل الله شهيد
আমর ইবন উসমান (রহঃ) ... ইবরায ইবন সারিয়া (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শহীদগণ এবং যারা বিছানায় স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, তারা আমাদের রবের নিকট বাদানুবাদ করবে-তাউন রোগে মারা গেছে তার সম্বন্ধে। শহীদগণ বলবেন, আমাদের এ ভাইয়েরা নিহত হয়েছেন, যেভাবে আমরা নিহত হয়েছি। আর বিছানায় মৃত্যুবরণকারীগণ বলবেন আমাদের এ ভাইয়েরা তাদের মৃত্যুবরণ করেছে, যেমন আমরা মৃত্যুবরণ করেছি। তখন আমাদের রব বলবেনঃ তাদের যখমের প্রতি লক্ষ্য কর, যদি তাদের যখম শহীদদের ক্ষতের সদৃশ হয়, তাহলে তারা তাদের মধ্যে হবে এবং তাদের সাথে থাকবে, তখন দেখা যাবে তাদের ক্ষত শহীদের ক্ষতের সদৃশ।
اخبرني عمرو بن عثمان، قال حدثنا بقية، قال حدثنا بحير، عن خالد، عن ابن ابي بلال، عن العرباض بن سارية، ان رسول الله صلى الله عليه وسلم قال " يختصم الشهداء والمتوفون على فرشهم الى ربنا في الذين يتوفون من الطاعون فيقول الشهداء اخواننا قتلوا كما قتلنا . ويقول المتوفون على فرشهم اخواننا ماتوا على فرشهم كما متنا فيقول ربنا انظروا الى جراحهم فان اشبه جراحهم جراح المقتولين فانهم منهم ومعهم فاذا جراحهم قد اشبهت جراحهم