Loading...
Loading...
বইসমূহ
466 হাদিসসমূহ
আমর ইবন উসমান (রহঃ) ... হানযালা (রহঃ) বলেনঃ আমি তাউসকে দেখেছি, তিনি রোকনের কাছ দিয়ে যেতেন, যদি উক্ত স্থানে লােকের ভিড় লক্ষ্য করতেন, তবে চলে যেতেন, ভিড় করতেন না। আর যদি ভিড় শূণ্য পেতেন, তখন তাকে চুম্বন করতেন- তিনবার।...
আবদুল আ'লা ইবন ওয়াসিল ইবন আবদুল আ'লা (রহঃ) ... জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় শুভাগমন করলেন, তখন তিনি প্রথমে মসজিদে প্রবেশ করে হাজরে আসওয়াদকে চুম্বন করলেন। এর...
উবায়দুল্লাহ্ ইন সাঈদ (রহঃ) ... নাফি (রহঃ) থেকে বর্ণিত যে, আবদুল্লাহ ইবন উমর (রাঃ) তিনবার রমল করতেন এবং চারবার হাঁটতেন, আর তিনি ধারণা করতেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতেন।
কুতায়বা (রহঃ) .... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জ ও উমরায় প্রথমে এসে যে তাওয়াফ করতেন, তাতে তিনি তিনবার সাঈ করতেন, আর চারবার হাঁটতেন। তারপর দুই রাকআত সালাত আদায় করতেন। এর...
আহমদ ইবন আমর ও সুলায়মান ইবন দাউদ (রহঃ) .... আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় যান, তখন তিনি প্রথমে হাজরে আসওয়াদ চুম্বন করেন, এবং সাতবার তাওয়াফের মধ্...
মুহাম্মদ ও আবদুর রহমান (রহঃ) ... নাফি (রহঃ) থেকে বর্ণিত। আবদুল্লাহ ইবন উমর (রাঃ) মক্কায় আগমন করলে, হজ্জ বা উমরায় এলে, তার তাওয়াফে তিনবার রমল করতেন এবং চারবার সাধারণভাবে চলতেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাই...
মুহাম্মদ ইবন সালাম ও হারিস ইন মিসকীন (রহঃ) ... জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে হাজরে আসওয়াদ হতে হাজরে আসওয়াদ পর্যন্ত রমল করতে দেখেছি, এমনকি তা তিনি এ...
আহমদ ইবন সুলায়মান (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ যখন মক্কায় আগমন করেন, তখন মুশরিকরা বলতে লাগলো, মদীনার জ্বর তাদেরকে দুর্বল করে দিয়েছে, আর সেখানে...
কুতায়বা (রহঃ) ... যুবায়র ইবন 'আরাবী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি ইবন উমর (রাঃ)-কে হাজরে আসওয়াদ চুম্বন সম্বন্ধে জিজ্ঞাসা করলে, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তা চুম্বন করতে দেখ...
মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক তাওয়াফেই রুকনে ইয়ামানী এবং হাজরে আসওয়াদ স্পর্শ করতেন।
ইসমাঈল ইবন মাসউদ ও মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানী ব্যতীত অন্য কিছু স্পর্শ করতেন না।
কুতায়বা (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বায়তুল্লাহর উভয় রুকনে ইয়ামানী ব্যতীত অন্য কিছুকে স্পর্শ করতে দেখিনি।
মুহাম্মদ ইবন আ'লা (রহঃ) ... উবায়দ ইবন জুরায়জ (রহঃ) থেকে বর্ণিত। আমি ইবন উমর (রাঃ)-কে বললামঃ আমি দেখেছি, আপনি উভয় রুকনে ইয়ামানী ব্যতীত অন্য কোন রুকনকে স্পর্শ করেন না। তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ও...
আহমদ ইবন আমর ও হারিস ইবন মিসকীন (রহঃ) ... আবদুল্লাহ ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদ এবং এর নিকটবর্তী রুকন, যা জুমাহীদের ঘরের দিকে অবস্থিত; তাছাড়া বায়তুল্ল...
উবায়দুল্লাহ্ ইবন সাঈদ (রহঃ) ... নাফি (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আবদুল্লাহ (রাঃ) বলেছেনঃ আমি যখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে রুকনে ইয়ামানী ও হাজরে আসওয়াদ নামক রুকনদ্বয় স্পর্শ করতে দেখেছি, তখন...
ইমরান ইবন মূসা (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে হাজরে আসওয়াদ স্পর্শ ও চুম্বন করতে দেখেছি, তখন থেকে আমি তাকে স্পর্শ ও চুম্বন করতে ছাড়িনি, অনুকূল...
ইউনুস ইবন আবদুল আ'লা ও সুলায়মান ইবন দাঊদ (রহঃ) ... আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে উটের উপর সওয়ার হয়ে তাওয়াফ করেন এবং হাজরে আসওয়াদ লাঠি দ্বারা স্পর্...
বিশর ইবন হিলাল (রহঃ) ... আবদুল্লাহ ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সওয়ারীর উপর থেকে বায়তুল্লাহর তাওয়াফ করেছেন, যখন তিনি হাজরে আসওয়াদের নিকট পৌছতেন, তখন তার দিকে (লাঠি দি...
মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মহিলারা উলঙ্গ অবস্থায় কা'বার তাওয়াফ করতাে এবং তারা বলতোঃ الْيَوْمَ يَبْدُو بَعْضُهُ أَوْ كُلُّهُ وَمَا بَدَا مِنْهُ فَلَا أُحِلُّهُ আজ লজ্জাস্থানের...
আবু দাউদ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, বিদায় হজ্জের পূর্বে যে হজ্জে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর (রাঃ)-কে হজ্জের আমীররূপে পাঠিয়েছিলেন, সে হজ্জে আবু বকর (রাঃ)-কে একটি দলে পাঠিয়েছিল...