Loading...

Loading...
বইসমূহ
৩৪৫ হাদিসসমূহ
মুহাম্মদ ইবন আব্দুল আ'লা (রহঃ) ... আব্দুল মালিক (রহঃ)-এর পিতা থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীযের এই তিন দিন সওম পালন করার নির্দেশ দিতেন এবং বলতেন যে, এই তিন দিনের সাওম সারা মাসের সাওম পালন করার সমতুল্য।
اخبرنا محمد بن عبد الاعلى، قال حدثنا خالد، عن شعبة، قال انبانا انس بن سيرين، عن رجل، يقال له عبد الملك يحدث عن ابيه، ان رسول الله صلى الله عليه وسلم كان يامر بهذه الايام الثلاث البيض ويقول " هن صيام الشهر
মুহাম্মদ ইবন হাতিম (রহঃ) ... আব্দুল মালিক (রহঃ)-এর পিতা আবুল মিনহাল (রাঃ) থেকে বর্ণিত যে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আইয়ামে বীযের তিন দিনের সাওমে পালন করার নির্দেশ দিতেন এবং বলতেন যে, এই তিন দিনের সাওম সারা মাস সাওম পালন করার সমতুল্য।
اخبرنا محمد بن حاتم، قال انبانا حبان، قال انبانا عبد الله، عن شعبة، عن انس بن سيرين، قال سمعت عبد الملك بن ابي المنهال، يحدث عن ابيه، ان النبي صلى الله عليه وسلم امرهم بصيام ثلاثة ايام البيض قال " هي صوم الشهر
মুহাম্মদ ইবন মামার (রহঃ) ... আব্দুল মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আলোকোজ্জ্বল রাত বিশিষ্ট আইয়ামের বীযের তিন দিনের সাওমে পালন করার নির্দেশ দিয়েছেন। তের, চৌদ্দ এবং পনের তারিখের।
اخبرنا محمد بن معمر، قال حدثنا حبان، قال حدثنا همام، قال حدثنا انس بن سيرين، قال حدثني عبد الملك بن قدامة بن ملحان، عن ابيه، قال كان رسول الله صلى الله عليه وسلم يامرنا بصوم ايام الليالي الغر البيض ثلاث عشرة واربع عشرة وخمس عشرة
আমর ইবন আলী (রহঃ) ... আবু নওফল (রহঃ)-এর পিতা আবূ আকারাব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে একবার (নফল) সাওম সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তুমি প্রতি মাসে এক দিন সওম পালন কর। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আরো বাড়িয়ে দিন। আরো বাড়িয়ে দিন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলছ, আরো বাড়িয়ে দিন, আরো বাড়িয়ে দিন ইয়া রাসূলাল্লাহ! তাহলে প্রতি মাসে দু'দিন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ। আর একটু বাড়িয়ে দিন, আর একটু বাড়িয়ে দিন, আমি এর চেয়েও অধিক সাওম পালন করার সামর্থ্য রাখি। তিনি বললেন, “আর একটু বাড়িয়ে দিন, আর একটু বাড়িয়ে দিন, আমি এর চেয়েও অধিক সাওম পালন করার সামর্থ্য রাখি। একথা বলেরাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। আমি ধারণা করলাম যে, তিনি নিশ্চয়ই আমার আবেদনে সাড়া দিবেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রত্যেক মাসে তিন দিন সওম পালন কর।
اخبرنا عمرو بن علي، قال حدثني سيف بن عبيد الله، من خيار الخلق قال حدثنا الاسود بن شيبان، عن ابي نوفل بن ابي عقرب، عن ابيه، قال سالت رسول الله صلى الله عليه وسلم عن الصوم فقال " صم يوما من الشهر " . قلت يا رسول الله زدني زدني . قال " تقول يا رسول الله زدني زدني يومين من كل شهر " . قلت يا رسول الله زدني زدني اني اجدني قويا . فقال " زدني زدني اجدني قويا " . فسكت رسول الله صلى الله عليه وسلم حتى ظننت انه ليردني قال " صم ثلاثة ايام من كل شهر
আব্দুর রহমান ইবন মুহাম্মদ (রহঃ) ... আবু নওফল (রাঃ)-এর পিতা আবু আকারাব (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সাওম সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, তুমি প্রত্যেক মাসে একদিন সওম পালন কর। তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আরো সময় বাড়ানোর আবেদন করে বললেন, আপনার উপর আমার পিতা-মাতা কুরবান হােক। আমি তো এর চেয়েও অধিক সাওম পালনের সামৰ্থ্য রাখি। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সময় আরো বাড়িয়ে দিলেন। তিনি বললেন, তুমি প্রতি মাসে দু'দিন সাওম পালন কর। তখন তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনার উপর আমার পিতা-মাতা কুরবান হােক। আমি তো এর চেয়েও অধিক সাপ্তম পালন করার সামৰ্থ্য রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সময় আরো বাড়িয়ে দিলেন। তিনি বললেন, তুমি প্রতি মাসে দুদিন সওম পালন কর। তখন তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনার উপর আমার পিতা-মাতা কুরবান হােক। “আমি তো এর চেয়েও অধিক সাপ্তম পালন করার সামর্থ্য রাখি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো এর চেয়েও অধিক সাওম পালন করার সামর্থ্য রাখি। আমি তো এর চেয়েও অধিক সাওম পালন করার সামৰ্থ্য রাখি। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বাড়াতেই রাজী ছিলেন না। যখন তিনি রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বারবার মিনতি করছিলেন তখন রাসূলুল্লাহ বললেন, তুমি প্রতি মাসে তিন দিন সওম পালন কর।
اخبرنا عبد الرحمن بن محمد بن سلام، قال حدثنا يزيد بن هارون، قال انبانا الاسود بن شيبان، عن ابي نوفل بن ابي عقرب، عن ابيه، انه سال النبي صلى الله عليه وسلم عن الصوم فقال " صم يوما من كل شهر " . واستزاده قال بابي انت وامي اجدني قويا فزاده قال " صم يومين من كل شهر " . فقال بابي انت وامي يا رسول الله اني اجدني قويا . فقال رسول الله صلى الله عليه وسلم " اني اجدني قويا اني اجدني قويا " . فما كاد ان يزيده فلما الح عليه قال رسول الله صلى الله عليه وسلم " صم ثلاثة ايام من كل شهر