Loading...

Loading...
বইসমূহ
২৭২ হাদিসসমূহ
। রবী ইবনু সুলায়মান (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা’আলা বলেন, আদম সন্তান আমাকে অস্বীকার করে অথচ তার জন্য উচিত ছিল না আমাকে অস্বীকার করা। আদম সন্তান আমাকে গালি দেয় অথচ তার জন্য উচিত ছিল না আমাকে গালি দেয়া। আমাকে তার অস্বীকার করার অর্থ হল তার একথা বলা যে, আমি তাকে পূনরায় সৃষ্টি করব না যেরূপ প্রথমে সৃষ্টি করেছিলাম অথচ দ্বিতীয়বার সৃষ্টি করা প্রথমবার সৃষ্টি করা অপেক্ষা আমার জন্য কোন কঠিন ব্যাপারই নয়। আর আমাকে তার গালি দেওয়ার অর্থ হল, সে বলে যে, আল্লাহ তা’আলা সন্তান গ্রহণ করেছেন অথচ আমি আল্লাহ একক ও অদ্বিতীয়, কারো মুখাপেক্ষী নই। আমি কাউকে জন্ম দেইনি আর আমি কারও জাতও নই আর আমার সমকক্ষও কেহ নেই।
اخبرنا الربيع بن سليمان، قال حدثنا شعيب بن الليث، قال حدثنا الليث، عن ابن عجلان، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، قال عن رسول الله صلى الله عليه وسلم " قال الله عز وجل كذبني ابن ادم ولم يكن ينبغي له ان يكذبني وشتمني ابن ادم ولم يكن ينبغي له ان يشتمني اما تكذيبه اياى فقوله اني لا اعيده كما بداته وليس اخر الخلق باعز على من اوله واما شتمه اياى فقوله اتخذ الله ولدا وانا الله الاحد الصمد لم الد ولم اولد ولم يكن لي كفوا احد
। কাছীর ইবনু উবায়দ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, এক বান্দা নিজের উপর অত্যাচার করছিল। এমতাবস্থায় তার কাছে মৃত্যূ উপস্তিত হলে সে তার পরিবার-পরিজনকে বললঃ যখন আমি মৃত্যুবরণ করি তখন তোমরা আমাকে পুড়ে ফেলবে এবং ছাই করে ফেলবে। তারপর আমাকে বাতাসে সাগরে ফেলে দেবে। আল্লাহর কসম, যদি আল্লাহ তা’আলা আমার উপর ক্ষমতা পান তাহলে তিনি আমাকে এমন শাস্তি দিবেন যা তাঁর সৃষ্টির কাউকেও দেননি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তার পরিবার-পরিজন তাই করল। (আল্লাহ তা'আলা কিয়ামতের দিন) ঐ ব্যক্তিকে বলবেন, যে নিজের কিছু অংশ বিনষ্ট করে দিয়েছিলে "তুমি তা ফিরিয়ে দাও" তখন সে দাঁড়িয়ে যাবে। তখন আল্লাহ তা’আলা জিজ্ঞাসা করবেন “তুমি কেন এরূপ করেছিলে? সে বলবে, তোমার ভয়ে! অতঃপর আল্লাহ তা'আলা তাকে ক্ষমা করে দিবেন।
اخبرنا كثير بن عبيد، قال حدثنا محمد بن حرب، عن الزبيدي، عن الزهري، عن حميد بن عبد الرحمن، عن ابي هريرة، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " اسرف عبد على نفسه حتى حضرته الوفاة قال لاهله اذا انا مت فاحرقوني ثم اسحقوني ثم اذروني في الريح في البحر فوالله لين قدر الله على ليعذبني عذابا لا يعذبه احدا من خلقه قال ففعل اهله ذلك قال الله عز وجل لكل شىء اخذ منه شييا اد ما اخذت فاذا هو قايم قال الله عز وجل ما حملك على ما صنعت قال خشيتك . فغفر الله له
। ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... হুযায়ফা (রাঃ) সুত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি তিনি বলেন, তোমাদের পুর্বকার এক ব্যক্তি তার আমল সম্পর্কে মন্দ ধারণা করেছিল। যখন তার মৃত্যু উপস্থিত হল সে তার পরিবারের লোকজনকে বললো যে, আমি মৃত্যুবরণ করলে তোমরা আমাকে পুড়ে ফেলবে এবং আমাকে নিশ্চিহ্ন করে সাগরে ফেলে দেবে। কেননা আল্লাহ তা'আলা যদি আমার উপর ক্ষমতাবান হন তাহলে আমাকে ক্ষমা করবেন না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ তা'আলা ফিরিশতাগণকে আদেশ করলে তারা তার আত্নাকে উপস্থিত করবে। আল্লাহ তা'আলা তাকে তখন জিজ্ঞাসা করবেন, তুমি যা করেছিল তা করতে তোমাকে কোন জিনিস উদ্বুদ্ধ করেছিল? সে বলবে, হে আমার প্রভু আমি একমাত্র তোমার ভয়ে ঐরূপ করেছিলাম। তখন আল্লাহ তা'আলা তাকে ক্ষমা করে দিবেন।
اخبرنا اسحاق بن ابراهيم، قال حدثنا جرير، عن منصور، عن ربعي، عن حذيفة، عن رسول الله صلى الله عليه وسلم قال " كان رجل ممن كان قبلكم يسيء الظن بعمله فلما حضرته الوفاة قال لاهله اذا انا مت فاحرقوني ثم اطحنوني ثم اذروني في البحر فان الله ان يقدر على لم يغفر لي . قال فامر الله عز وجل الملايكة فتلقت روحه قال له ما حملك على ما فعلت قال يا رب ما فعلت الا من مخافتك . فغفر الله له
। কুতায়বা (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মিম্বরের উপর ওয়াজ করার সময় বলতে শুনেছি নিশ্চয়ই তোমরা নগ্ন পায়ে, বস্ত্রহীন ও খাৎনাবিহীন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে।
اخبرنا قتيبة، قال حدثنا سفيان، عن عمرو، عن سعيد بن جبير، عن ابن عباس، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب على المنبر يقول " انكم ملاقو الله عز وجل حفاة عراة غرلا
। মুহাম্মাদ ইবনু মুছান্না (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, লোকদের কিয়ামতের দিন উলঙ্গ শরীরে খাৎনাবিহীন অবস্থায় উঠানো হবে। প্রথম যে ব্যক্তিকে কাপড় পরিধান করানো হবে তিনি হলেন ইবরাহীম (আঃ)। অতঃপর তিনি পাঠ করলেনঃ كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ
اخبرنا محمد بن المثنى، قال حدثنا يحيى، عن سفيان، قال حدثني المغيرة بن النعمان، عن سعيد بن جبير، عن ابن عباس، عن النبي صلى الله عليه وسلم قال " يحشر الناس يوم القيامة عراة غرلا واول الخلايق يكسى ابراهيم عليه السلام ثم قرا { كما بدانا اول خلق نعيده}
। আমর ইবনু উসমান (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কিয়ামতের দিন লোকদেরকে উঠানো হবে নগ্ন পায়ে উলঙ্গ শরীরে খাৎনাবিহীন অবস্থায়। তখন আয়িশা (রাঃ) বললেন যে, লজ্জাস্থানের অবস্থা কিরূপ হবে? তিনি বললেনঃ সে দিন তাদের প্রত্যেকের অবস্থা এমন হবে যে, তারা প্রত্যেকেই অন্য থেকে বিমুখ থাকবে।
اخبرني عمرو بن عثمان، قال حدثنا بقية، قال اخبرني الزبيدي، قال اخبرني الزهري، عن عروة، عن عايشة، ان رسول الله صلى الله عليه وسلم قال " يبعث الناس يوم القيامة حفاة عراة غرلا " . فقالت عايشة فكيف بالعورات قال " لكل امري منهم يوميذ شان يغنيه
। আমর ইবনু আলী (রহঃ) ... আয়িশা (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, অবশ্যই তোমাদেরকে (কিয়ামতের দিন) নগ্ন পায়ে উলঙ্গ শরীরে একত্রিত করা হবে। আমি বললাম যে, পুরুষ এবং রমনীগন একে অন্যের প্রতি তাকাবে না? তিনি বললেনঃ তাদের একে অন্যের প্রতি তাকাবার খেয়াল আনা অপেক্ষা তখন অবস্থা আরো ভয়াবহ হবে।
اخبرنا عمرو بن علي، قال حدثنا يحيى، قال حدثنا ابو يونس القشيري، قال حدثني ابن ابي مليكة، عن القاسم بن محمد، عن عايشة، عن النبي صلى الله عليه وسلم قال " انكم تحشرون حفاة عراة " . قلت الرجال والنساء ينظر بعضهم الى بعض قال " ان الامر اشد من ان يهمهم ذلك
। মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামতের দিন লোকজন তিনদল হয়ে হাশরের মাঠে উপাস্থিত হবে। একদল তারা বেহেশতের আশা রাখবে আর একদল তারা দোযখের ভয়ে ভীত থাকবে তারা দুই দুইজন, তিনি তিনজন, চার চারজন, দশ দশজন এক এক উটে আরোহণ করে আসবে। আর অবশিষ্ট লোকদেরকে অগ্নি তাড়িয়ে আনবে। অগ্নি তাদের সাথে দ্বিপ্রহরে অবস্থান করবে যেখানে তারা দ্বি-প্রহরের সময় অবস্থান করবে। তাদের সাথে রাত্রে অবস্থান করবে যেখানে তারা রাত্রে অবস্থান করবে। তাদের সাথে সকালে অবস্থান করবে যেখানে তারা সকালে অবস্থান করবে। তাদের সাথে সন্ধায় অবস্থান করবে যেখানে সন্ধায় অবস্থান করবে।
اخبرنا محمد بن عبد الله بن المبارك، قال حدثنا ابو هشام، قال حدثنا وهيب بن خالد ابو بكر، قال حدثنا ابن طاوس، عن ابيه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " يحشر الناس يوم القيامة على ثلاث طرايق راغبين راهبين اثنان على بعير وثلاثة على بعير واربعة على بعير وعشرة على بعير وتحشر بقيتهم النار تقيل معهم حيث قالوا وتبيت معهم حيث باتوا وتصبح معهم حيث اصبحوا وتمسي معهم حيث امسوا
। আমর ইবনু আলী (রহঃ) ... আবূ যর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, পরম সত্যবাদী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বর্ণনা করেছেন যে, হাশরের দিন লোকজন তিন দলে বিভক্ত হয়ে উপস্থিত হবে। একদল হবে পরিতৃপ্ত ও পোশাক পরিহিত আরোহী, আর একদল হবে ফিরিশতাগণ তাদেরকে সামনা-সামনি টেনে আনবে। আর অগ্নি তাদের তাড়িয়ে আনবে। আর একদল হবে তারা হেঁটে আসবে দ্রুতগতিতে। তাদের পিঠের উপর আল্লাহ তাআলা মুসীবত ঢেলে দিবেন। অতএব তাদের শক্তি আর অবশিষ্ট থাকবে না। এমনকি এক ব্যক্তির একটি বাগান হবে সে একটি উটের বিনিময়ে তা দিয়ে দিতে চাইবে কিন্তু তা তার সাধ্যের বাইরে হবে।
اخبرنا عمرو بن علي، قال حدثنا يحيى، عن الوليد بن جميع، قال حدثنا ابو الطفيل، عن حذيفة بن اسيد، عن ابي ذر، قال ان الصادق المصدوق صلى الله عليه وسلم حدثني " ان الناس يحشرون ثلاثة افواج فوج راكبين طاعمين كاسين وفوج تسحبهم الملايكة على وجوههم وتحشرهم النار وفوج يمشون ويسعون يلقي الله الافة على الظهر فلا يبقى حتى ان الرجل لتكون له الحديقة يعطيها بذات القتب لا يقدر عليها
। মাহমূদ ইবনু গায়লান (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতে দাঁড়িয়ে বললেনঃ হে লোক সকল! তোমরা আল্লাহ তা’আলার নিকট একত্রিত হবে উলঙ্গ অবস্থায়। (আবূ দাঊদ (রহঃ)-এর বর্ণনায় আছে খালি পায়ে, খাৎনাবিহীন অবস্থায় এবং ওকী (রহঃ) ও ওয়াহব (রহঃ)-এর বর্ণনায় রয়েছে উলঙ্গ এবং খাৎনাবিহীন অবস্থায়) যে রকম তোমাদেরকে প্রথমে সৃষ্টি করা হয়েছিল ঐ রকমই তোমাদেরকে পুনরুত্থান করা হবে। তিনি বললেন, প্রথম যে ব্যক্তিকে কিয়ামতের দিন কাপড় পরিধান করানো হবে তিনি ইবরাহীম (আঃ) এবং তাকে আনা হবে। ওয়াহব এবং ওকী (রহঃ)-এর বর্ণনায় আছে, আমার উম্মতের লোককে বাম পার্শে অবস্থানকারীদের মধ্যে আনা হবে। তখন আমি বলব, হে আল্লাহ! এরা তো আমার উম্মাত। বলা হবে যে, আপনি জানেন না এরা আপনার পরে ধর্মে নতুন নতুন জিনিস আবিস্কার করেছিল। তখন আমি এক নেক্কার বান্দা যেভাবে বলেছিলেন আমি তদ্রূপ বলবوَكُنتُ عَلَيْهِمْ شَهِيدًا مَّا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنتَ أَنتَ الرَّقِيبَ عَلَيْهِمْ ۚ وَأَنتَ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ إِن تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِن تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ তখন বলা হবে যে, এরা সর্বদা পেছনে থাকত। আবূ দাউদ (রহঃ)-এর বর্ণনায় আছে তারা মুরতাদ হয়ে গিয়েছিল আপনি তাদের ছেড়ে আসার পর।
اخبرنا محمود بن غيلان، قال اخبرنا وكيع، ووهب بن جرير، وابو داود عن شعبة، عن المغيرة بن النعمان، عن سعيد بن جبير، عن ابن عباس، قال قام رسول الله صلى الله عليه وسلم بالموعظة فقال " يا ايها الناس انكم محشورون الى الله عز وجل عراة " . قال ابو داود " حفاة غرلا " . وقال وكيع ووهب " عراة غرلا { كما بدانا اول خلق نعيده } قال اول من يكسى يوم القيامة ابراهيم عليه السلام وانه سيوتى " . قال ابو داود " يجاء " . وقال وهب ووكيع " سيوتى برجال من امتي فيوخذ بهم ذات الشمال فاقول رب اصحابي . فيقال انك لا تدري ما احدثوا بعدك فاقول كما قال العبد الصالح { وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني } الى قوله { وان تغفر لهم } الاية فيقال ان هولاء لم يزالوا مدبرين " . قال ابو داود " مرتدين على اعقابهم منذ فارقتهم
। হারুন ইবনু যায়দ অর্থাৎ আবূ যারকা মুআবিয়ার পিতা কুররা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসতেন তখন সাহাবীদের অনেকে তার কাছে এসে বসতেন। তাদের মধ্যে এক জনের অল্প বয়স্ক একটি ছেলে ছিল। তিনি তার ছেলেটিকে পেছনের দিক থেকে নিজের সামনে এনে বসাতেন। অতঃপর ছেলেটি মৃত্যুবরণ করল। তিনি বিষণ্ণ হয়ে পড়লেন। তার ছেলের কথা মনে করে তিনি মজলিসে উপস্থিত হতে পারতেন না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে না দেখে জিজ্ঞাসা করলেন যে, আমি অমুক ব্যক্তিকে কেন দেখছি না? সাহাবীগণ বললেন, ইয়া রাসুলাল্লাহ! আপনি তার ছোট ছেলেটিকে দেখেছিলেন সে মৃত্যূবরণ করেছে। পরে তার সাথে সাক্ষাৎ করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেনঃ তোমার ছোট ছেলেটির কি হয়েছে? সে ব্যক্তি বললো, ছেলেটির মৃত্যূ হয়েছে। তখন তিনি তাকে সান্তনা দিয়ে ধৈর্যধারণ করতে বললেন। তারপর তিনি বললেন যে, হে অমুক! তোমার কাছে কোনটি পছন্দনীয়- তার দ্বারা তোমার পার্থিব জীবন সুখময় করা না কাল কিয়ামতে জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করবে তাকে তথায়ই পাওয়া, তোমার সেখানে পৌছে তোমার জন্য দরজা খুলে দেওয়া? সে বললো, হে আল্লাহর রাসুল বরং সে আমার জান্নাতের দরজায় গিয়ে আমার জন্য দরজা খুলে দেবে এটাই আমার কাছে অধিক পছন্দনীয়। তিনি বললেন, তাহলে তা-ই তোমার জন্য হবে।
اخبرنا هارون بن زيد، - وهو ابن ابي الزرقاء - قال حدثنا ابي قال، حدثنا خالد بن ميسرة، قال سمعت معاوية بن قرة، عن ابيه، قال كان نبي الله صلى الله عليه وسلم اذا جلس يجلس اليه نفر من اصحابه وفيهم رجل له ابن صغير ياتيه من خلف ظهره فيقعده بين يديه فهلك فامتنع الرجل ان يحضر الحلقة لذكر ابنه فحزن عليه ففقده النبي صلى الله عليه وسلم فقال " ما لي لا ارى فلانا " . قالوا يا رسول الله بنيه الذي رايته هلك . فلقيه النبي صلى الله عليه وسلم فساله عن بنيه فاخبره انه هلك فعزاه عليه ثم قال " يا فلان ايما كان احب اليك ان تمتع به عمرك او لا تاتي غدا الى باب من ابواب الجنة الا وجدته قد سبقك اليه يفتحه لك " . قال يا نبي الله بل يسبقني الى باب الجنة فيفتحها لي لهو احب الى . قال " فذاك لك
। মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুসা (আঃ) এর কাছে মালাকুল মউতকে প্রেরণ করা হলো। যখন মালাকুল মউত তার কাছে পৌছলেন তিনি তাকে এক চড় মারলেন যাতে তার একটি চক্ষু বের হয়ে গেল। তিনি তার প্রভুর কাছে গিয়ে বললেনঃ আপনি আমাকে এমন এক বান্দার কাছে প্রেরণ করেছেন মৃত্যুর ইচ্ছা পোষণ করেন না। আল্লাহ তা'আলা তার চক্ষু ফিরিয়ে দিয়ে বললেন যে, এবার তার কাছে ফিরে গিয়ে বলবে, তিনি যেন একটি গরুর পিঠে তার হাত রাখে। তার হাতের নীচে যতগুলো পশম পড়বে প্রত্যেক পশমের পরিবর্তে এক বৎসর করে তার আয়ু বাড়িয়ে দেওয়া হবে। তিনি মুসা (আঃ) বললেন, হে পরওয়ারদিগার! তারপর কি হবে? তিনি বললেন, মৃত্যূ। তখন মুসা (আঃ) বললেন, তাহলে এখনই মৃত্যূ হয়ে যাক। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, তাকে যেন পবিত্রভূমি (বায়তুল মুকাদ্দাস) হতে একখানা প্রস্তর নিক্ষেপের দূরত্ব পরিমাণ নিকটবর্তী স্থানে রাখা হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি তথায় থাকতাম তাহলে তোমাদেরকে তাঁর কবর দেখিয়ে দিতাম। যা পথের এক পার্শে লাল বালুকা স্তূপের নীচে রয়েছে।
اخبرنا محمد بن رافع، عن عبد الرزاق، قال حدثنا معمر، عن ابن طاوس، عن ابيه، عن ابي هريرة، قال ارسل ملك الموت الى موسى عليه السلام فلما جاءه صكه ففقا عينه فرجع الى ربه فقال ارسلتني الى عبد لا يريد الموت . فرد الله عز وجل اليه عينه وقال ارجع اليه فقل له يضع يده على متن ثور فله بكل ما غطت يده بكل شعرة سنة . قال اى رب ثم مه قال الموت . قال فالان . فسال الله عز وجل ان يدنيه من الارض المقدسة رمية بحجر . قال رسول الله صلى الله عليه وسلم " فلو كنت ثم لاريتكم قبره الى جانب الطريق تحت الكثيب الاحمر