Loading...
Loading...
বইসমূহ
220 হাদিসসমূহ
। মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার অন্তরঙ্গ বন্ধু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি কাজের ওসিয়্যত করেছেন। এক, (রাত্রির শেষ ভাগে নিদ্রা থেকে জাগ্রত হওয়ার;...
। হান্নাদ ইবনু সারি (রহঃ) ... কায়স ইবনু তল্ক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রমযানের একদিন আমার পিতা তলক ইবনু আলী (রাঃ) আমাদের সাথে সাক্ষাৎ করলেন। তিনি আমাদের সাথে সন্ধ্যা করে ফেললেন, এবং ঐ রাত্রে আমাদের সাথে তারাবীহর সাল...
। মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ... আসওয়াদ ইবনু ইয়াযীদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়িশা (রাঃ) কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, রাত্রের প্রথম ভাগে নিদ্রা যেতেন।...
। ইসহাক ইবনু মানসূর (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সালাত আদায় করতেন (কখনো) রাত্রের প্রথম ভাগে, (কখনো) রাত্রের শেষ ভাগে (আবার কখনো) রাতের মধ্য ভাগে। তিনি শ...
। কুতায়বা (রহঃ) ... নাফি (রহঃ) থেকে বর্ণিত যে, ইবনু উমর (রাঃ) বলেছেন, যে ব্যক্তি রাত্রে সালাত আদায় করে সে যেন শেষে বিতরের সালাত আদায় করে। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্দেশ দিয়েছেন।
। উবায়দুল্লাহ ইবনু ফাদালা (রহঃ) ... আবূ নাদরাহ আওয়াকী (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি আবূ সাইদ খুদরি (রাঃ) কে বলতে শুনেছেনঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিতরের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, ত...
। ইয়াহইয়া ইবনু দুরুসত (রহঃ) ... আবূ সাঈদ (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, তোমরা ফজরের সালাতের পূর্বে বিতরের সালাত আদায় করে নেবে।
। ইয়াহইয়া ইবনু হাকীম (রহঃ) ... ইবরাহীমের পিতা মুহাম্মাদ (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি আমর ইবনু শুরাহবীল (রহঃ) এর মসজিদে ছিলেন। ইতিমধ্যে সালাতের ইকামত বলা হল। মুসল্লীরা তার অপেক্ষা করছিল। তিনি এসে বললেন, আমি বিতরের সালাত আদা...
। উবায়দুল্লাহ ইবনু সাঈদ (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো যানবাহনের উপরও বিতরের সালাত আদায় করে নিতেন।
। ইবরাহীম ইবনু ইয়াকুব (রহঃ) ... নাফি (রহঃ) থেকে বর্ণিত যে, ইবনু উমর (রাঃ) কখনো কখনো তার উটের উপর বিতরের সালাত আদায় করে নিতেন এবং বলতেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ও অনুরূপ করতেন।
। কুতায়বা (রহঃ) ... সাঈদ ইবনু ইয়াসার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে ইবনু উমর (রাঃ) বলেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তার উটের উপরও বিতরের সালাত আদায় করে নিতেন।
। মুহাম্মদ ইবনু ইয়াহয়া (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিতরের সালাত শেয রাত্রে (পূর্বের আদায়কৃত সালাত এর সাথে মিলিত) একটি রাকআত।
। মুহাম্মদ ইবনু বাশশার (রহঃ) ... ইবনু উমর (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, বিতরের সালাত শেষ রাত্রে (আদায়কৃত সালাত সমুহের সাথে মিলিত) একটি রাকআত।
। হাসান ইবনু মুহাম্মাদ (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, জনৈক গ্রাম্য ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে রাত্রের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, রাত্রের সালাত দু’রাকআত দু’রাকআত করে আদায়...
। রবী ইবনু সুলায়মান (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) সুত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, রাত্রের সালাত হল দু’রাকআত, দু’রাকআত। যখন তুমি ফিরে যেতে চাও তখন একটি রাকআত আদায় করে নাও, য...
। কুতায়বা (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত্রের সালাত হল দু’রাকআত, দু’রাকআত। আর বিতরের সালাত হল (রাতে আদায়কৃত সালাত সমূহের সাথে মিলিত) একটি রাকআত।
। মুহাম্মাদ ইবনু সালামা এবং হারিছ ইবনু মিসকীন (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে রাত্রের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্...
। উবায়দুল্লাহ ইবনু ফাদালাহ (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেনঃ রাত্রের সালাত হল দু’রাকআত, দু’রাকআত। যখন তোমরা ভোর হয়ে যাওয়ার আশংকা করবে তখন একটি রাকআ...
। ইসহাক ইবনু মানসূর (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে এগার রাকআত সালাত আদায় করতেন। (পূর্ববর্তী দু'টি রাকআতকে) একটি রাকআত দ্বারা বেজোড় বানিয়ে নিতেন। তারপর তার ডান পার্শ্বে শুয়...
। মুহাম্মদ ইবনু সালামা এবং হারিছ ইবনু মিসকীন (রহঃ) ... আবূ সালামা ইবনু আব্দুর রহমান (রাঃ) থেকে বর্ণিত যে, তিনি আয়িশা (রাঃ) কে জিজ্ঞাসা করেনঃ রমযান মাসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর (নফল) সালাত কি রকম ছিল...