Loading...

Loading...
বইসমূহ
৪২ হাদিসসমূহ
। ইসহাক ইবনু মুসা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর (রাঃ) মসজিদে প্রবেশ করলেন, তখন হাবশীরা (নিগ্রো) মসজিদে খেলাধূলা করছিল। তিনি তাদের ধমকালে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর! তাদের ছেড়ে দাও, কেননা তারা আরফিদার বংশধর (হাবশী)। (আরফিদা তাদের ঊর্ধ্বতন পুরুষের নাম)।
اخبرنا اسحاق بن موسى، قال حدثنا الوليد بن مسلم، قال حدثنا الاوزاعي، قال حدثني الزهري، عن سعيد بن المسيب، عن ابي هريرة، قال دخل عمر والحبشة يلعبون في المسجد فزجرهم عمر رضى الله عنه فقال رسول الله صلى الله عليه وسلم " دعهم يا عمر فانما هم بنو ارفدة
। আহমাদ ইবনু হাফস (রহঃ) ... উরওয়া (রাঃ) থেকে বর্ণিত যে, আয়িশা (রাঃ) তাকে বর্ণনা করেছেন যে, আবূ বকর সিদ্দীক (রাঃ) একবার তাঁর কাছে গেলেন, তখন তার কাছে বালিকা দফ বাজাচ্ছিল এবং উচ্চস্বরে কবিতা আবৃত্তি করছিল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় মুড়ি দিয়ে ছিলেন। আর একবার বর্ণনা করেছেন, কাপড়ে আবৃত ছিলেন। তিনি আপন চেহারা থেকে কাপড় সরিয়ে নিয়ে বললেন, হে আবূ বকর! তাদের ছেড়ে দাও আর তা ছিল ঈদুল আযহার দিন। আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সে দিন মদীনায়।
اخبرنا احمد بن حفص بن عبد الله، قال حدثني ابي قال، حدثني ابراهيم بن طهمان، عن مالك بن انس، عن الزهري، عن عروة، انه حدثه ان عايشة حدثته ان ابا بكر الصديق دخل عليها وعندها جاريتان تضربان بالدف وتغنيان ورسول الله صلى الله عليه وسلم مسجى بثوبه - وقال مرة اخرى متسج ثوبه - فكشف عن وجهه فقال " دعهما يا ابا بكر انها ايام عيد " . وهن ايام منى ورسول الله صلى الله عليه وسلم يوميذ بالمدينة