Loading...

Loading...
বইসমূহ
১৮৮ হাদিসসমূহ
। ইসমাঈল ইবনু মাসউদ (রহঃ) ... যায়দ ইবনু আরকাম (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যামানায় সালাতে তাঁর সঙ্গীর সাথে কোন প্রয়োজনে কথা বলছিলেন। তখন এ আয়াত নাযিল হলঃ حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلاَةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ অর্থঃ তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত মধ্যবর্তী সালাতের এবং আল্লাহর উদ্দেশে তোমরা বিনীতভাবে দাঁড়াবে (২: ২৩৮)। তখন আমাদের (সালাতে) চুপ থাকতে আদেশ করলেন।
اخبرنا اسماعيل بن مسعود، قال حدثنا يحيى بن سعيد، قال حدثنا اسماعيل بن ابي خالد، قال حدثني الحارث بن شبيل، عن ابي عمرو الشيباني، عن زيد بن ارقم، قال كان الرجل يكلم صاحبه في الصلاة بالحاجة على عهد رسول الله صلى الله عليه وسلم حتى نزلت هذه الاية { حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين } فامرنا بالسكوت
। মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনু আম্মার (রহঃ) ... আব্দূল্লাহ ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তাঁর সালাতরত অবস্থায় আসতাম, আমি তাঁকে সালাম করতাম, তিনি উত্তর দিতেন। একদিন আমি তাঁর কাছে এসে তাঁকে সালাম করলাম, তখন তিনি সালাত আদায় করছিলেন কিন্তু তিনি উত্তর দিলেন না। যখন তিনি সালাম ফিরালেন মুসল্লীদের দিকে লক্ষ্য করে বললেন, আল্লাহ তায়ালা সালাতের ব্যাপারে একটি নতুন হুকুম নাযিল করেছেন যে, তোমরা (এতে) আল্লাহর যিকির ছাড়া অন্য কোন কথা বলবে না। আর তা তোমাদের জন্য সমীচীনও নয় আর তোমরা আল্লাহর উদ্দেশে বিনীতভাবে দাঁড়াবে।
اخبرنا محمد بن عبد الله بن عمار، قال حدثنا ابن ابي غنية، - واسمه يحيى بن عبد الملك - والقاسم بن يزيد الجرمي عن سفيان، عن الزبير بن عدي، عن كلثوم، عن عبد الله بن مسعود، - وهذا حديث القاسم - قال كنت اتي النبي صلى الله عليه وسلم وهو يصلي فاسلم عليه فيرد على فاتيته فسلمت عليه وهو يصلي فلم يرد على فلما سلم اشار الى القوم فقال " ان الله عز وجل - يعني - احدث في الصلاة ان لا تكلموا الا بذكر الله وما ينبغي لكم وان تقوموا لله قانتين
। হুসায়ন ইবনু হুরায়ছ (রহঃ) ... (আব্দুল্লাহ) ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সালাম বললে তিনি উত্তর দিতেন (কিন্তু) আমরা হাবশা (ইথিওপিয়া) থেকে ফিরে এসে তাঁকে সালাম বললে তিনি উত্তর দিলেন না। তখন আমি নিকট-অতীত এবং দূর-অতীতের স্বীয় ঘটিত কোন অপরাধের কথা চিন্তা করতে লাগলাম ও বসে গেলাম। এরপর তিনি সালাত শেষ করে বললেন, আল্লাহ তাআ’লা যখনই ইচ্ছা করেন নতুন নতুন হুকুম নাযিল করেনঃ তিনি একটি (নতুন) হুকুম নাযিল করেছেন যে, সালাতে কথা বলা যাবে না।
اخبرنا الحسين بن حريث، قال حدثنا سفيان، عن عاصم، عن ابي وايل، عن ابن مسعود، قال كنا نسلم على النبي صلى الله عليه وسلم فيرد علينا السلام حتى قدمنا من ارض الحبشة فسلمت عليه فلم يرد على فاخذني ما قرب وما بعد فجلست حتى اذا قضى الصلاة قال " ان الله عز وجل يحدث من امره ما يشاء وانه قد احدث من امره ان لا يتكلم في الصلاة
। কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু বুহায়না (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে দু’রাকআত সালাত আদায় করে দাঁড়িয়ে গেলেন এবং বসলেন না। মূসল্লীরাও তাঁর সঙ্গে দাঁড়িয়ে গেল। যখন তিনি তাঁর সালাত শেষ করলেন এবং আমরা সবাই তাঁর সালাম ফিরাবার অপেক্ষায় ছিলাম, তিনি তাকবীর বললেন এবং বসা অবস্থায় সালাম ফিরানোর পূর্বে দুটি সিজদা (সাহু) করলেন। তারপর (শেষ) সালাম ফিরালেন।
اخبرنا قتيبة بن سعيد، عن مالك، عن ابن شهاب، عن عبد الرحمن الاعرج، عن عبد الله ابن بحينة، قال صلى لنا رسول الله صلى الله عليه وسلم ركعتين ثم قام فلم يجلس فقام الناس معه فلما قضى صلاته ونظرنا تسليمه كبر فسجد سجدتين وهو جالس قبل التسليم ثم سلم
। কুতায়বা (রহঃ) ... আব্দুল্লাহ ইবনু বুহায়না (রাঃ) সুত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে, তিনি সালাতে (এমন সময়) দাঁড়িয়ে গেলেন যখন তাঁর উপর বসা প্রয়োজন ছিল, তারপর বসা অবস্থায় সালাম ফিরাবার পূর্বে দুটি সিজদা (সাহু) করলেন।
اخبرنا قتيبة، قال حدثنا الليث، عن يحيى بن سعيد، عن عبد الرحمن بن هرمز، عن عبد الله ابن بحينة، عن رسول الله صلى الله عليه وسلم انه قام في الصلاة وعليه جلوس فسجد سجدتين وهو جالس قبل التسليم
। হুমায়দ ইবনু মাসআদা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে অপরাহ্নের (যোহর ও আসর) দু’সালাতের এক সালাত আদায় করলেন। রাবী বলেন, আবূ হুরায়রা (রাঃ) বলেছেন যে, তবে কোন সালাত তা আমি ভুলে গেছি। তারপর তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সহ দু’রাকআত সালাত আদায় করে সালাম ফিরিয়ে ফেললেন। এরপর মসজিদে প্রস্থে রাখা একটি কাঠ খন্ডের দিকে অগ্রসর হয়ে তাতে ঠেস দিলেন যেন তিনি রাগান্বিত, আর সব কাজে অগ্রে থাকা সাহাবীগণ মসজিদের দরজা দিয়ে বের হয়ে গেলেন এবং বলতে লাগলেন, সালাত কি সংক্ষিপ্ত করা হয়েছে? তাঁদের মধ্যে আবূ বকর এবং উমর (রাঃ)-ও ছিলেন। তাঁরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কথা বলতে সংকোচ বোধ করছিলেন। তাদের সঙ্গে আরো একজন সাহাবী ছিলেন যার হাত কিছুটা লম্বা ছিল। (রাবী বলেন) তাঁকে যুল ইয়াদাইন (দু’হাত বিশিষ্ট) বলা হত। তিনি বললেন, -”ইয়া রাসুলাল্লাহ! আপনি কি ভুলে গেছেন না সালাত সংক্ষিপ্ত করা হয়েছে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ভুলেও যাইনি এবং সালাত সংক্ষিপ্তও হয়নি। রাবী বলেন, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত সাহাবীগণকে জিজ্ঞাসা করলেন, যুল ইয়াদাইন যা বলছে তা কি ঠিক? সাহাবীগণ বললেন, হ্যাঁ। তারপর তিনি মসজিদে ফিরে আসলেন এবং যা ছুটে গিয়েছিল তা আদায় করে নিয়ে সালাম ফিরালেন এবং তাকবীর বলে পূর্বের মত বা তার চেয়েও দীর্ঘ একটা সিজদা করলেন। তারপর মাথা উঠিয়ে তাকবীর বললেন আবার তাকবীর বলে পূর্বের মত বা তার চেয়েও দীর্ঘ আরো একটা সিজদা করলেন। পরে মাথা উঠিয়ে তাকবীর বললেন।
اخبرنا حميد بن مسعدة، قال حدثنا يزيد، - وهو ابن زريع - قال حدثنا ابن عون، عن محمد بن سيرين، قال قال ابو هريرة صلى بنا النبي صلى الله عليه وسلم احدى صلاتى العشي . قال قال ابو هريرة ولكني نسيت - قال - فصلى بنا ركعتين ثم سلم فانطلق الى خشبة معروضة في المسجد فقال بيده عليها كانه غضبان وخرجت السرعان من ابواب المسجد فقالوا قصرت الصلاة وفي القوم ابو بكر وعمر - رضى الله عنهما - فهاباه ان يكلماه وفي القوم رجل في يديه طول قال كان يسمى ذا اليدين فقال يا رسول الله انسيت ام قصرت الصلاة قال " لم انس ولم تقصر الصلاة " . قال وقال " اكما قال ذو اليدين " . قالوا نعم . فجاء فصلى الذي كان تركه ثم سلم ثم كبر فسجد مثل سجوده او اطول ثم رفع راسه وكبر ثم سجد مثل سجوده او اطول ثم رفع راسه ثم كبر
। মুহাম্মাদ ইবনু সালামা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’রাকআত সালাতের পর সালাম ফিরিয়ে ফেললেন। তখন তাঁকে যূল ইয়াদায়ন (রাঃ) বললেন, ইয়া রাসুলাল্লাহ! সালাত কি সংক্ষিপ্ত করা হয়েছে না আপনি ভুলে গেছেন? তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুল ইয়াদায়ন কি সত্য বলছে? সাহাবীগণ বললেন। হ্যাঁ, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং দু’রাকআত সালাত আদায় করে সালাম ফিরালেন। তারপর তাকবীর বলে পূর্বের সিজদার মত বা তার চেয়েও দীর্ঘ একটা সিজদা করলেন। পরে মাথা উঠালেন এবং পুর্বের সিজদার মত বা তার চেয়েও আরো একটা সিজদা করে মাথা উঠালেন।
اخبرنا محمد بن سلمة، قال حدثنا ابن القاسم، عن مالك، قال حدثني ايوب، عن محمد بن سيرين، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم انصرف من اثنتين فقال له ذو اليدين اقصرت الصلاة ام نسيت يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم " اصدق ذو اليدين " . فقال الناس نعم . فقام رسول الله صلى الله عليه وسلم فصلى اثنتين ثم سلم ثم كبر فسجد مثل سجوده او اطول ثم رفع راسه ثم سجد مثل سجوده او اطول ثم رفع
। কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একদা) আমাদের নিয়ে আসরের সালাত আদায় করলেন। তিনি দু’রাকআতের পর সালাম ফিরিয়ে ফেললে যুল ইয়াদায়ন (রাঃ) দাঁড়িয়ে বললেন, ইয়া রাসুলাল্লাহ! সালাত কি সংক্ষিপ্ত করা হয়েছে না আপনি ভুলে গেছেন? তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর কোনটাই নয়। যুল ইয়াদায়ন (রাঃ) বললেন, নিশ্চয়ই এতদুভয়ের কোন একটা হবে ইয়া রাসুলাল্লাহ! তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের দিকে মুখ ফিরিয়ে জিজ্ঞাসা করলেন, যুল ইয়াদায়ন কি সত্য বলছে? সাহাবীগণ বললেন, হ্যাঁ। তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশিষ্ট সালাত পুরা করলেন এবং সালামের পর বসা অবস্থায় দুটি সিজদা করলেন (সাহু)।
اخبرنا قتيبة، عن مالك، عن داود بن الحصين، عن ابي سفيان، مولى ابن ابي احمد انه قال سمعت ابا هريرة، يقول صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة العصر فسلم في ركعتين فقام ذو اليدين فقال اقصرت الصلاة يا رسول الله ام نسيت فقال رسول الله صلى الله عليه وسلم " كل ذلك لم يكن " . فقال قد كان بعض ذلك يا رسول الله . فاقبل رسول الله صلى الله عليه وسلم على الناس فقال " اصدق ذو اليدين " . فقالوا نعم . فاتم رسول الله صلى الله عليه وسلم ما بقي من الصلاة ثم سجد سجدتين وهو جالس بعد التسليم
। সুলায়মান ইবনু উবায়দুল্লাহ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের দু’রাকআত সালাত আদায় করে সালাম ফিরালেন। তখন সাহাবীগণ বললেন, সালাত কি সংক্ষিপ্ত করা হয়েছে? তখন তিনি দাঁড়িয়ে দু’রাকআত সালাত আদায় করলেন। তারপর সালাম ফিরিয়ে দু'টি সিজদা করলেন (সাহু)।
اخبرنا سليمان بن عبيد الله، قال حدثنا بهز بن اسد، قال حدثنا شعبة، عن سعد بن ابراهيم، انه سمع ابا سلمة، يحدث عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم صلى صلاة الظهر ركعتين ثم سلم فقالوا اقصرت الصلاة فقام وصلى ركعتين ثم سلم ثم سجد سجدتين
। ঈসা ইবনু হাম্মাদ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সালাত আদায়কালে দ্বিতীয় রাকআতে সালাম ফিরিয়ে ফেললেন। সালাত শেষ করে ফেরার সময় যুল ইয়াদায়ন (রাঃ) তাঁকে পেয়ে বললেন, ইয়া রাসুলাল্লাহ! সালাত কি সংক্ষিপ্ত করা হয়েছে না আপনি ভুলে গেছেন? তিনি বললেন, সালাত সংক্ষিপ্তও করা হয়নি আর আমিও ভুলিনি। যুল ইয়াদায়ন (রাঃ) বললেন, আপনাকে যিনি সত্য সহকারে পাঠিয়েছেন তার শপথ! (নিশ্চয় এতদুভয়ের কোন একটি হয়েছে) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুল ইয়াদায়ন (রাঃ) কি সত্য বলছে? সাহাবীগণ বললেন, হ্যাঁ। তখন তিনি তাদের নিয়ে (আর) দু’রাকআত সালাত আদায় করলেন।
اخبرنا عيسى بن حماد، قال حدثنا الليث، عن يزيد بن ابي حبيب، عن عمران بن ابي انس، عن ابي سلمة، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم صلى يوما فسلم في ركعتين ثم انصرف فادركه ذو الشمالين فقال يا رسول الله انقصت الصلاة ام نسيت فقال " لم تنقص الصلاة ولم انس " . قال بلى والذي بعثك بالحق . قال رسول الله صلى الله عليه وسلم " اصدق ذو اليدين " . قالوا نعم . فصلى بالناس ركعتين
। হারুন ইবনু মুসা ফারবী (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূল করে (একদা) দু’রাকআতের পরই সালাম ফিরিয়ে ফেললেন, তখন তাকে যুল ইয়াদায়ন (রাঃ) বললেন, ইয়া রাসুলাল্লাহ! সালাত কি সংক্ষিপ্ত করা হয়েছে, না আপনি ভুলে গেছেন? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুল ইয়াদায়ন কি সত্য বলছে? সাহাবীগণ বললেন, হ্যাঁ। তখন তিনি দাঁড়িয়ে সালাত পূর্ণ করে নিলেন।
اخبرنا هارون بن موسى الفروي، قال حدثني ابو ضمرة، عن يونس، عن ابن شهاب، قال اخبرني ابو سلمة، عن ابي هريرة، قال نسي رسول الله صلى الله عليه وسلم فسلم في سجدتين . فقال له ذو الشمالين اقصرت الصلاة ام نسيت يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم " اصدق ذو اليدين " . قالوا نعم . فقام رسول الله صلى الله عليه وسلم فاتم الصلاة
। মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর অথবা আসরের সালাত আদায়কালে দু’রাকআতের পর সালাম ফিরিয়ে সালাত শেষ করলেন। তখন তাঁকে যুল ইয়াদায়ন ইবনু আমর (রাঃ) বললেন, সালাত কি সংক্ষিপ্ত করা হয়েছে, না আপনি ভুলে গেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুল ইয়াদায়ন কি বলছে? সাহাবীগণ বললেন, ইয়া নবী আল্লাহ! সে সত্যই বলছে, তখন তিনি তাদের নিয়ে যে দু’রাকআত কম হয়েছিল তা আদায় করে নিলেন।
اخبرنا محمد بن رافع، قال حدثنا عبد الرزاق، قال انبانا معمر، عن الزهري، عن ابي سلمة بن عبد الرحمن، وابي، بكر بن سليمان بن ابي حثمة عن ابي هريرة، قال صلى رسول الله صلى الله عليه وسلم الظهر او العصر فسلم في ركعتين وانصرف . فقال له ذو الشمالين بن عمرو انقصت الصلاة ام نسيت فقال النبي صلى الله عليه وسلم " ما يقول ذو اليدين " . فقالوا صدق يا نبي الله . فاتم بهم الركعتين اللتين نقص
। আবূ দাউদ (রহঃ) ... আবূ বকর ইবনু সুলায়মান ইবনু আবূ হাসমা (রাঃ) বলেন, তাঁর কাছে সংবাদ পৌছেছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’রাকআত সালাত আদায় করলে যুল ইয়াদায়ন (রাঃ) তাকে অনুরূপ বলেছিলেন। ইবনু শিহাব বলেন, সাইদ ইবনুল মুসাইয়্যিব আমাকে এ সংবাদ অবহিত করেছেন আবু হুরাইরাহ হতে। তিনি বলেন এটি আমাকে আর অবহিত করেছেন আবু সালামাহ ইবনু আব্দুর রহমান আবু বাকর ইবনুল হারিস এবং উবাইদুল্লাহ।
اخبرنا ابو داود، قال حدثنا يعقوب، قال حدثنا ابي، عن صالح، عن ابن شهاب، ان ابا بكر بن سليمان بن ابي حثمة، اخبره انه، بلغه ان رسول الله صلى الله عليه وسلم صلى ركعتين فقال له ذو الشمالين نحوه . قال ابن شهاب اخبرني هذا الخبر سعيد بن المسيب عن ابي هريرة . قال واخبرنيه ابو سلمة بن عبد الرحمن وابو بكر بن عبد الرحمن بن الحارث وعبيد الله بن عبد الله
। মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনু হাকাম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সালামের পূর্বে বা পরে সিজদা করেন নি।
اخبرنا محمد بن عبد الله بن عبد الحكم، قال حدثنا شعيب، قال انبانا الليث، عن عقيل، قال حدثني ابن شهاب، عن سعيد، وابي، سلمة وابي بكر بن عبد الرحمن وابن ابي حثمة عن ابي هريرة، انه قال لم يسجد رسول الله صلى الله عليه وسلم يوميذ قبل السلام ولا بعده
। আমর ইবনু সাওয়াদ (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুল ইয়াদায়ন (রাঃ) এর দিন সালামের পর দু' টি সিজদা করেছিলেন।
اخبرنا عمرو بن سواد بن الاسود بن عمرو، قال حدثنا عبد الله بن وهب، قال انبانا الليث بن سعد، عن يزيد بن ابي حبيب، عن جعفر بن ربيعة، عن عراك بن مالك، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم سجد يوم ذي اليدين سجدتين بعد السلام
اخبرنا عمرو بن سواد بن الاسود، قال اخبرنا ابن وهب، قال انبانا عمرو بن الحارث، قال حدثنا قتادة، عن محمد بن سيرين، عن ابي هريرة، عن رسول الله صلى الله عليه وسلم بمثله
اخبرنا عمرو بن سواد بن الاسود، قال اخبرنا ابن وهب، قال انبانا عمرو بن الحارث، قال حدثنا قتادة، عن محمد بن سيرين، عن ابي هريرة، عن رسول الله صلى الله عليه وسلم بمثله
। আমর ইবনু উছমান ইবনু সাঈদ ইবনু কাসীর ইবনু দ্বীনার (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় সন্দেহের কারণে সালামের পর সিজদা (সাহু) করেছিলেন।
اخبرنا عمرو بن عثمان بن سعيد بن كثير بن دينار، قال حدثنا بقية، قال حدثنا شعبة، قال وحدثني ابن عون، وخالد الحذاء، عن ابن سيرين، عن ابي هريرة، ان النبي صلى الله عليه وسلم سجد في وهمه بعد التسليم
। মুহাম্মদ ইবনু ইয়াহয়া ইবনু আব্দুল্লাহ নিশাপুরী (রহঃ) ... ইমরান ইবনু হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে সালাত আদায়কালে ভুল করে ফেললেন এবং দু’সিজদা (সাহু) করে সালাম ফিরালেন।
اخبرنا محمد بن يحيى بن عبد الله النيسابوري، قال حدثنا محمد بن عبد الله الانصاري، قال اخبرني اشعث، عن محمد بن سيرين، عن خالد الحذاء، عن ابي قلابة، عن ابي المهلب، عن عمران بن حصين، ان النبي صلى الله عليه وسلم صلى بهم فسها فسجد سجدتين ثم سلم
। আবূল আশআস (রহঃ) ... ইমরান ইবনু হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাতের তিন রাকাআত আদায় করে সালাম ফিরিয়ে ঘরে প্রবেশ করলেন তখন খিরবাক (রাঃ) নামক এক সাহাবী তার কাছে এসে বললেন, ইয়া রাসুলাল্লাহ! সালাত কি সংক্ষিপ্ত হয়েছে? তখন তিনি রাগান্বিত হয়ে চাদর সামলাতে সামলাতে বের হয়ে বললেন, এ কি সত্য বলছে? সাহাবীগণ বললেন, হ্যাঁ, তখন তিনি দাঁড়িয়ে সে রাকআত আদায় করলেন এবং সালাম ফিরিয়ে সে রাকআতের জন্য দু’সিজদা করলেন (সাহু) ও সালাম ফিরালেন।
اخبرنا ابو الاشعث، عن يزيد بن زريع، قال حدثنا خالد الحذاء، عن ابي قلابة، عن ابي المهلب، عن عمران بن حصين، قال سلم رسول الله صلى الله عليه وسلم في ثلاث ركعات من العصر فدخل منزله فقام اليه رجل يقال له الخرباق فقال يعني نقصت الصلاة يا رسول الله فخرج مغضبا يجر رداءه فقال " اصدق " . قالوا نعم . فقام فصلى تلك الركعة ثم سلم ثم سجد سجدتيها ثم سلم
। ইয়াহয়া ইবনু হাবীব ইবনু আরাবী (রহঃ) ... আবূ সাঈদ (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে, তিনি বলেন, যখন তোমাদের কেউ সালাতে সন্দেহ করে তখন সে যেন সন্দেহ ত্যাগ করে দৃঢ় বিশ্বাসের উপর নির্ভর করে। যখন সমাপ্তি সম্পর্কে দৃঢ় বিশ্বাস হয়ে যায় তখন বসা অবস্থায় দু’টি সিজদা করবে (সাহু)। যদি সে পাঁচ রাকআত আদায় করে থাকে তা হলে এ দু’সিজদা তার (ঐ পাঁচ রাকআত) সালাতকে জোড় বানিয়ে দেবে। আর যদি সে চার রাকআত আদায় করে থাকে, তা হলে এ দু’সিজদা শয়তানের জন্য অপমানের কারণ হয়ে দাঁড়াবে।
اخبرنا يحيى بن حبيب بن عربي، قال حدثنا خالد، عن ابن عجلان، عن زيد بن اسلم، عن عطاء بن يسار، عن ابي سعيد، عن النبي صلى الله عليه وسلم قال " اذا شك احدكم في صلاته فليلغ الشك وليبن على اليقين فاذا استيقن بالتمام فليسجد سجدتين وهو قاعد فان كان صلى خمسا شفعتا له صلاته وان صلى اربعا كانتا ترغيما للشيطان