Loading...

Loading...
বইসমূহ
৪৭ হাদিসসমূহ
। আনাস (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, কোন এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে ছিলেন। তখন জনৈক ব্যক্তি তার দিকে উঁকি দিল। তিনি তীরের ফলা তার দিকে তাক করলে সে সরে পড়ল। সহীহঃ বুখারী ও মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا محمد بن بشار، حدثنا عبد الوهاب الثقفي، عن حميد، عن انس، ان النبي صلى الله عليه وسلم كان في بيته فاطلع عليه رجل فاهوى اليه بمشقص فتاخر الرجل . قال ابو عيسى هذا حديث حسن صحيح
। সাহল ইবনু সা'দ (রাযিঃ) হতে বর্ণিত, জনৈক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের একটি ছিদ্রপথে তার দিকে উঁকি দিল। তখন তিনি একটি লোহার চিরুনি দিয়ে তার মাথার চুল বিন্যাস করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি যদি জানতাম যে, তুমি উঁকি দিয়ে আমার দিকে তাকাচ্ছ, তাহলে এটা (চিরুনি) তোমার চোখে ঢুকিয়ে দিতাম। দৃষ্টিশক্তির কারণেই তো অনুমতি প্রার্থনার নিয়ম চালু করা হয়েছে। সহীহঃ সহীহুত তারগীব (৩/২৭৩), বুখারী ও মুসলিম। আবূ হুরাইরাহ (রাযিঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان، عن الزهري، عن سهل بن سعد الساعدي، ان رجلا، اطلع على رسول الله صلى الله عليه وسلم من جحر في حجرة النبي صلى الله عليه وسلم ومع النبي صلى الله عليه وسلم مدراة يحك بها راسه فقال النبي صلى الله عليه وسلم " لو علمت انك تنظر لطعنت بها في عينك انما جعل الاستيذان من اجل البصر " . وفي الباب عن ابي هريرة . قال ابو عيسى هذا حديث حسن صحيح
। কালাদাহ ইবনু হাম্বল (রহঃ) হতে বর্ণিত আছে যে, সাফওয়ান ইবনু উমাইয়্যা (রাযিঃ) তাকে কিছু দুধ, ছানা ও তরকারীসহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট পাঠান। সে সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপত্যকার উপরে অবস্থান করছিলেন। তিনি (কালাদাহ্) বলেন, আমি অনুমতিও চাইলাম না, সালামও করলাম না, বরং এমনি তার নিকট চলে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ তুমি ফিরে গিয়ে বল, আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? (তারপর আমার নিকট এসো)। আর এ ঘটনাটি সাফওয়ানের ইসলাম গ্রহণের পরের। সহীহঃ সহীহাহ (৮১৮) ইবনু সাফওয়ান জানিয়েছেন এবং এই সূত্রে তিনি বলেননি যে, আমি এ হাদীসটি কালাদার নিকট শুনেছি। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। আমরা এ হাদীসটি শুধুমাত্র ইবনু জুরাইজের রিওয়ায়াত হিসেবে জেনেছি। ইবনু জুরাইজের সূত্রে আবূ আসিমও উক্ত হাদীসের মতো বর্ণনা করেছেন। যাগাবীস এক প্রকার উদ্ভিদ যা খাওয়া যায়।
حدثنا سفيان بن وكيع، حدثنا روح بن عبادة، عن ابن جريج، اخبرني عمرو بن ابي سفيان، ان عمرو بن عبد الله بن صفوان، اخبره ان كلدة بن حنبل اخبره ان صفوان بن امية بعثه بلبن ولبا وضغابيس الى النبي صلى الله عليه وسلم والنبي صلى الله عليه وسلم باعلى الوادي قال فدخلت عليه ولم اسلم ولم استاذن فقال النبي صلى الله عليه وسلم " ارجع فقل السلام عليكم اادخل " . وذلك بعد ما اسلم صفوان . قال عمرو واخبرني بهذا الحديث امية بن صفوان ولم يقل سمعته من كلدة . قال ابو عيسى هذا حديث حسن غريب لا نعرفه الا من حديث ابن جريج ورواه ابو عاصم ايضا عن ابن جريج مثل هذا . وضغابيس هو حشيش يوكل
। জাবির (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমার বাবার কিছু ঋণ ছিল। এ ব্যাপারে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট যাওয়ার অনুমতি চাইলাম। তিনি প্রশ্ন করলেনঃ তুমি কে? আমি বললাম, আমি। তিনি বলেন, আমি, আমি। মনে হল যেন তিনি এ ধরনের উত্তর অপছন্দ করেছেন। সহীহঃ বুখারী ও মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا سويد بن نصر، اخبرنا ابن المبارك، انبانا شعبة، عن محمد بن المنكدر، عن جابر، قال استاذنت على النبي صلى الله عليه وسلم في دين كان على ابي فقال " من هذا " . فقلت انا . فقال " انا انا " . كانه كره ذلك . قال ابو عيسى هذا حديث حسن صحيح
। জাবির (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরে রাতের বেলায় স্ত্রীর নিকট যেতে তাদেরকে নিষেধ করেছেন। সহীহঃ বুখারী ও মুসলিম। আনাস, ইবনু উমার ও ইবনু আব্বাস (রাযিঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর এ হাদীসটি জাবির (রাযিঃ) হতে একাধিক সূত্রে বর্ণিত আছে। ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় সফর থেকে ফিরে এসে তাদেরকে স্ত্রীদের নিকট যেতে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর এ নিষেধাজ্ঞার পরও দু'জন লোক রাতে তাদের স্ত্রীদের ঘরে ঢুকে তাদের প্রত্যেকের সাথে একজন করে পরপুরুষ দেখতে পেল।
اخبرنا احمد بن منيع، حدثنا سفيان بن عيينة، عن الاسود بن قيس، عن نبيح العنزي، عن جابر، ان النبي صلى الله عليه وسلم نهاهم ان يطرقوا النساء ليلا . وفي الباب عن انس وابن عمر وابن عباس . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد روي من غير وجه عن جابر عن النبي صلى الله عليه وسلم . - وقد روي عن ابن عباس ان النبي صلى الله عليه وسلم نهاهم ان يطرقوا النساء ليلا قال فطرق رجلان بعد نهى النبي صلى الله عليه وسلم فوجد كل واحد منهما مع امراته رجلا
। জাবির (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ কিছু লিখলে (শুকানোর জন্য) তার ওপর যেন কিছু ধুলা ছিটিয়ে দেয়। কেননা তা লক্ষ্য পূরণে পরিপূরক। যঈফ, মিশকাত (৫৬৫৭), যঈফা (১৭৩৮) আবূ ঈসা বলেন, এ হাদীসটি মুনকার। আমরা শুধুমাত্র উপরোক্ত সূত্রেই আবু্য যুবাইর হতে এ হাদীস জেনেছি। আমার মতে হামযা হলেন আমর আন-নাসীবীর পুত্র এবং তিনি হাদীস শাস্ত্রে দুর্বল।
حدثنا محمود بن غيلان، حدثنا شبابة، عن حمزة، عن ابي الزبير، عن جابر، ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا كتب احدكم كتابا فليتربه فانه انجح للحاجة " . قال ابو عيسى هذا حديث منكر لا نعرفه عن ابي الزبير الا من هذا الوجه . قال وحمزة هو عندي ابن عمرو النصيبي هو ضعيف في الحديث
। যাইদ ইবনু সাবিত (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হলাম। তার সম্মুখে একজন লেখক বসে ছিলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলামঃ তোমার কানে কলমটি রেখে দাও, কেননা তা বিষয়বস্তু মনে রাখতে সহায়ক। মাওযু, যঈফা (৮৬৫) আবূ ঈসা বলেন, এ হাদীসটি গারীব। আমরা শুধুমাত্র উপরোক্ত সনদেই এ হাদীস জেনেছি। উহার সনদ দুর্বল। মুহাম্মাদ ইবনু যাযান ও আনবাসা ইবনু আবদুর রহমান উভয়েই হাদীস শাস্ত্রে দুর্বল বলে আখ্যায়িত।
حدثنا قتيبة، حدثنا عبيد الله بن الحارث، عن عنبسة، عن محمد بن زاذان، عن ام سعد، عن زيد بن ثابت، قال دخلت على رسول الله صلى الله عليه وسلم وبين يديه كاتب فسمعته يقول " ضع القلم على اذنك فانه اذكر للمملي " . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من هذا الوجه وهو اسناد ضعيف . وعنبسة بن عبد الرحمن ومحمد بن زاذان يضعفان في الحديث
। যাইদ ইবনু সাবিত (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়াহুদীদের কিতাবী ভাষা (হিব্রু) অধ্যয়নের জন্য আদেশ করেন এবং বলেনঃ আল্লাহর কসম! আমি আমার পত্রাদির ব্যাপারে ইয়াহুদীদের উপর নিশ্চিন্ত হতে পারি না। তিনি (বর্ণনাকারী) বলেন, তারপর মাসের অর্ধেক যেতে না যেতেই আমি সুরিয়ানী ভাষা আয়ত্ত করে ফেললাম। এ ভাষা শিক্ষার পর থেকে তিনি ইয়াহুদীদের নিকট কোন কিছু লিখতে চাইলে আমিই তা লিখে দিতাম। আর তারা তার নিকট কোন চিঠি পাঠালে, আমি তাকে তা পড়ে শুনাতাম। হাসান সহীহঃ মিশকাত (৪৬৫৯) আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। এ হাদীসটি ভিন্ন সূত্রেও যাইদ ইবনু সাবিত (রাযিঃ) হতে বর্ণিত আছে। আমাশ-সাবিত ইবনু উবাইদ হতে, তিনি যাইদ ইবনু সাবিত (রাযিঃ) হতে বর্ণনা করেন যে, তিনি বলেন; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সুরিয়ানী ভাষা শিখতে আদেশ করেন।
حدثنا علي بن حجر، اخبرنا عبد الرحمن بن ابي الزناد، عن ابيه، عن خارجة بن زيد بن ثابت، عن ابيه، زيد بن ثابت قال امرني رسول الله صلى الله عليه وسلم ان اتعلم له كلمات كتاب يهود . قال " اني والله ما امن يهود على كتاب " . قال فما مر بي نصف شهر حتى تعلمته له قال فلما تعلمته كان اذا كتب الى يهود كتبت اليهم واذا كتبوا اليه قرات له كتابهم . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد روي من غير هذا الوجه عن زيد بن ثابت رواه الاعمش عن ثابت بن عبيد الانصاري عن زيد بن ثابت قال امرني رسول الله صلى الله عليه وسلم ان اتعلم السريانية
। আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পূর্বে কিসরা, কাইসার ও নাজাশী এবং তখনকার সব পরাক্রান্ত রাজা বাদশাহদের নিকট তাদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে চিঠি দিয়েছিলেন। তবে ইনি সেই নাজাশী নন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জানাযা আদায় করেছিলেন। সহীহঃ মুসলিম (৫/১৬৬) আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ গারীব
حدثنا يوسف بن حماد البصري، حدثنا عبد الاعلى، عن سعيد، عن قتادة، عن انس بن مالك، ان رسول الله صلى الله عليه وسلم كتب قبل موته الى كسرى والى قيصر والى النجاشي والى كل جبار يدعوهم الى الله وليس بالنجاشي الذي صلى عليه النبي صلى الله عليه وسلم . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب
। ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত, আবূ সুফইয়ান ইবনু হারব (রাযিঃ) তাকে বলেছেন, তিনি কুরাইশদের একটি ব্যবসায়ী দলে সিরিয়া গিয়েছিলেন। হিরাকল (হিরাক্লিয়াস) তাকে ডেকে পাঠালেন। তিনি তার নিকট গেলেন। তারপর বর্ণনাকারী তার বর্ণিত হাদীসটি উল্লেখ করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একটি চিঠি নিয়ে আসা হল এবং তা পড়ানো হল। তাতে লিখা ছিলঃ বিসমিল্লা-হির রাহমা-নির রাহীম, আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মাদের পক্ষ হতে রোমের রাষ্ট্রপ্রধান হিরাকলের প্রতি। হিদায়াতের অনুসারীদের প্রতি সালাম। তারপর সমাচার এই...। সহীহঃ বুখারী ও মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। আবূ সুফইয়ান (রাযিঃ)-এর নাম সখির ইবনু হারব।
حدثنا سويد بن نصر، انبانا عبد الله بن المبارك، انبانا يونس، عن الزهري، اخبرني عبيد الله بن عبد الله بن عتبة، عن ابن عباس، انه اخبره ان ابا سفيان بن حرب اخبره ان هرقل ارسل اليه في نفر من قريش وكانوا تجارا بالشام فاتوه فذكر الحديث قال ثم دعا بكتاب رسول الله صلى الله عليه وسلم فقري فاذا فيه بسم الله الرحمن الرحيم من محمد عبد الله ورسوله الى هرقل عظيم الروم السلام على من اتبع الهدى اما بعد . قال ابو عيسى هذا حديث حسن صحيح وابو سفيان اسمه صخر بن حرب
। আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনারবদের নিকট চিঠি লিখতে চাইলেন, তখন তাকে বলা হল, অনারবগণ সীল লাগানো ব্যতীত কোন চিঠিপত্র গ্রহণ করে না। তারপর তিনি একটি আংটি (সীল) বানালেন। তিনি (আনাস) বলেন, এখনও মনে হচ্ছে যেন আমি তার হাতে এর শুভ্রতা (আংটির চাকচিক্য) দেখতে পাচ্ছি। সহীহঃ মুখতাসার শামা-য়িল (৭৪), বুখারী ও মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا اسحاق بن منصور، اخبرنا معاذ بن هشام، حدثني ابي، عن قتادة، عن انس بن مالك، قال لما اراد نبي الله صلى الله عليه وسلم ان يكتب الى العجم قيل له ان العجم لا يقبلون الا كتابا عليه خاتم فاصطنع خاتما . قال فكاني انظر الى بياضه في كفه . قال ابو عيسى هذا حديث حسن صحيح
। মিক্দাদ ইবনুল আসওয়াদ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি এবং আমার দু’জন সাখী এমন অবস্থায় (মাদীনায়) পৌছালাম যে, আমাদের চোখ-কান ক্ষুধার যন্ত্রণায় অচল হয়ে যাবার উপক্রম হল। তারপর আমরা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবীদের নিকট উপস্থাপন করতে লাগলাম; কিন্তু কেউই আমাদেরকে গ্রহণ করলেন না। অবশেষে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হাযির হলাম। তিনি আমাদেরকে নিয়ে তাঁর পরিবারের নিকট গেলেন। সেখানে তিনটি বকরী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা এগুলোর দুধ দোহন কর। তারপর আমরা এগুলো দোহন করে প্রত্যেকেই যার যার অংশের দুধ পান করতাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অংশ উঠিয়ে রেখে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় আসতেন এবং এমনভাবে সালাম দিতেন যে, ঘুমন্ত লোকেরা জাগ্রত হত না অথচ জাগ্রত লোকেরা তা শুনতে পেত। তারপর তিনি মসজিদে গিয়ে নামায আদায় করতেন, তারপর তার জন্য রাখা দুধ পান করতেন। সহীহঃ আদাবুয যিফা-ফ নতুন সংস্করণ (১৬৭-১৯৬), মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا سويد، اخبرنا عبد الله بن المبارك، اخبرنا سليمان بن المغيرة، حدثنا ثابت البناني، حدثنا ابن ابي ليلى، عن المقداد بن الاسود، قال اقبلت انا وصاحبان، لي قد ذهبت اسماعنا وابصارنا من الجهد فجعلنا نعرض انفسنا على اصحاب النبي صلى الله عليه وسلم فليس احد يقبلنا فاتينا النبي صلى الله عليه وسلم فاتى بنا اهله فاذا ثلاثة اعنز فقال النبي صلى الله عليه وسلم " احتلبوا هذا اللبن بيننا " . فكنا نحتلبه فيشرب كل انسان نصيبه ونرفع لرسول الله صلى الله عليه وسلم نصيبه فيجيء رسول الله صلى الله عليه وسلم من الليل فيسلم علينا تسليما لا يوقظ النايم ويسمع اليقظان ثم ياتي المسجد فيصلي ثم ياتي شرابه فيشربه . قال ابو عيسى هذا حديث حسن صحيح
। ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রস্রাবরত অবস্থায় একজন লোক তাকে সালাম দিল। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দেননি। হাসান সহীহঃ ৯০ নং হাদীসের পুনরুক্তি। মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া আন নাইশাবূরী-মুহাম্মাদ ইবনু ইউসুফ হতে, তিনি সুফইয়ান হতে, তিনি যাহহাক ইবনু উসমান (রাহঃ) হতে একই সনদে উপরোক্ত হাদীসের সমার্থবোধক হাদীস বর্ণিত আছে। আলকামা ইবনু ফাগওয়া, জাবির, বারাআ ও মুহাজির ইবনু কুনফু্য (রাযিঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا محمد بن بشار، ونصر بن علي، قالا حدثنا ابو احمد، عن سفيان، عن الضحاك بن عثمان، عن نافع، عن ابن عمر، ان رجلا، سلم على النبي صلى الله عليه وسلم وهو يبول فلم يرد عليه يعني السلام . حدثنا محمد بن يحيى النيسابوري، حدثنا محمد بن يوسف، عن سفيان، عن الضحاك بن عثمان، بهذا الاسناد نحوه . وفي الباب عن علقمة بن الفغواء، وجابر، والبراء، والمهاجر بن قنفذ، . قال ابو عيسى هذا حديث حسن صحيح
। আবূ তামীম আল-হুজাইমী (রাযিঃ) হতে তার বংশের জনৈক ব্যক্তির সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে খোঁজ করে না পেয়ে বসে রইলাম। এরই মধ্যে আমি তাকে একদল লোকের মাঝে দেখতে পেলাম, কিন্তু আমি তাকে চিনতাম না। তাদের মাঝে তিনি মীমাংসা করছিলেন। কাজ শেষে কয়েকজন তার সাথে উঠে দাঁড়ালো এবং বলল, হে আল্লাহর রাসূল! আমি ইহা দেখে তাকে বললাম, আলাইকাস সালামু ইয়া রাসূলুল্লাহ আলাইকাস সালামু ইয়া রাসূলুল্লাহ আলাইকাস সালামু ইয়া রাসূলুল্লাহ! তিনি বললেনঃ “আলাইকাস সালামু হল মৃত ব্যক্তির জন্য সালাম। এ কথাটি তিনি তিন বার বললেন। তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেনঃ কোন ব্যাক্তি তার মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাতের সময় যেন বলে, "আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালামের উত্তর দিলেনঃ ওয়া 'আলাইকা ওয়া রহমাতুল্লাহ, ওয়া 'আলাইকা ওয়া রহমাতুল্লাহ, ওয়া আলাইকা ওয়া রহমাতুল্লাহ। সহীহঃ সহীহাহ (১৪০৩) আবূ ঈসা বলেন, এই হাদীসটি আবূ তামীমাহ আল-হুজাইমী-আবূ জুরায়্যি জাবির ইবনু সুলাইম আল-হুজাইমীর সূত্রে আবূ গিফার বর্ণনা করেছেন। আবূ জুরায়্যি (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এলাম... তিনি পূর্ণ হাদীস বর্ণনা করেন। আবূ তামীমার নাম তারীফ ইবনু মুজালিদ।
حدثنا سويد، اخبرنا عبد الله، اخبرنا خالد الحذاء، عن ابي تميمة الهجيمي، عن رجل، من قومه قال طلبت النبي صلى الله عليه وسلم فلم اقدر عليه فجلست فاذا نفر هو فيهم ولا اعرفه وهو يصلح بينهم فلما فرغ قام معه بعضهم فقالوا يا رسول الله . فلما رايت ذلك قلت عليك السلام يا رسول الله عليك السلام يا رسول الله عليك السلام يا رسول الله . قال " ان عليك السلام تحية الميت ان عليك السلام تحية الميت " . ثلاثا ثم اقبل على فقال " اذا لقي الرجل اخاه المسلم فليقل السلام عليكم ورحمة الله " . ثم رد على النبي صلى الله عليه وسلم قال " وعليك ورحمة الله وعليك ورحمة الله وعليك ورحمة الله " . قال ابو عيسى وقد روى هذا الحديث ابو غفار، عن ابي تميمة الهجيمي، عن ابي جرى، جابر بن سليم الهجيمي قال اتيت النبي صلى الله عليه وسلم فذكر الحديث . وابو تميمة اسمه طريف بن مجالد
। জাবির ইবনু সুলাইম (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এসে বললাম, আলাইকাস সালাম’। তিনি বললেনঃ 'আলাইকাস সালাম বল না, বরং 'আসসালামু 'আলাইকা' বল। তারপর তিনি দীর্ঘ ঘটনা বর্ণনা করেন। সহীহঃ দেখুন পূর্বের হাদীস। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا بذلك الحسن بن علي الخلال حدثنا ابو اسامة عن ابي غفار المثنى بن سعيد الطايي عن ابي تميمة الهجيمي عن جابر بن سليم قال اتيت النبي صلى الله عليه وسلم فقلت عليك السلام . فقال " لا تقل عليك السلام ولكن قل السلام عليك " . وذكر قصة طويلة وهذا حديث حسن صحيح
। আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করার সময় তিনবার সালাম করতেন এবং কোন কথা বলার সময় তিনবার তার পুনরাবৃত্তি করতেন। হাসান সহীহঃ মুখতাসার শামা-য়িল (১৯২), বুখারী। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ গারীব।
حدثنا اسحاق بن منصور، اخبرنا عبد الصمد بن عبد الوارث، حدثنا عبد الله بن المثنى، حدثنا ثمامة بن عبد الله بن انس بن مالك، عن انس بن مالك، ان رسول الله صلى الله عليه وسلم كان اذا سلم سلم ثلاثا واذا تكلم بكلمة اعادها ثلاثا . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب
। আবূ ওয়াকিদ আল-লাইসী (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, কোন এক সময় কয়েকজন লোকসহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা ছিলেন। সে সময় তিনজন লোক এসে হাযির হল। তাদের দু'জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সামনে আসল এবং একজন চলে গেল। এরা দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে দাঁড়িয়ে সালাম করল এবং এদের একজন বৈঠকে খালি জায়গা দেখে বসে পড়ল আর অন্যজন লোকদের পিছনে গিয়ে বসল। এদের তৃতীয়জন তো পিঠ ফিরিয়ে চলে গেল।রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবসর হলেন, তখন উপস্থিত লোকদেরকে বললেনঃ আমি কি এদের তিনজনের ব্যাপারে তোমাদেরকে জানাবো না? এদের একজন তো আল্লাহ তা'আলার আশ্রয় নিল, ফলে আল্লাহ তা'আলা তাকে আশ্রয় দিয়েছেন; দ্বিতীয়জন লজ্জা পেল, কাজেই আল্লাহ তা'আলাও তার হতে লজ্জা করেছেন, আর তৃতীয়জন আল্লাহ হতে মুখ ফিরিয়ে নিল, কাজেই আল্লাহ তা'আলাও তার হতে মুখ ফিরিয়ে নিয়েছেন। সহীহঃ বুখারী ও মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। আবূ ওয়াকিদ আল-লাইসীর নাম আল-হারিস ইবনু আওফ। আবূ মুররাহ হলেন উম্মু হানী (রাযিঃ) বিনতু আবী তালিবের মুক্তদাস, মতান্তরে আকীল (রাযিঃ) ইবনু আবী তালিবের মুক্তদাস, তার নাম ইয়ায়ীদ।
حدثنا الانصاري، حدثنا معن، حدثنا مالك، عن اسحاق بن عبد الله بن ابي طلحة، عن ابي مرة، مولى عقيل بن ابي طالب عن ابي واقد الليثي، ان رسول الله صلى الله عليه وسلم بينما هو جالس في المسجد والناس معه اذ اقبل ثلاثة نفر فاقبل اثنان الى رسول الله صلى الله عليه وسلم وذهب واحد فلما وقفا على رسول الله صلى الله عليه وسلم سلما فاما احدهما فراى فرجة في الحلقة فجلس فيها واما الاخر فجلس خلفهم واما الاخر فادبر ذاهبا فلما فرغ رسول الله صلى الله عليه وسلم قال " الا اخبركم عن النفر الثلاثة اما احدهم فاوى الى الله فاواه الله واما الاخر فاستحيا فاستحيا الله منه واما الاخر فاعرض فاعرض الله عنه " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وابو واقد الليثي اسمه الحارث بن عوف وابو مرة مولى ام هاني بنت ابي طالب واسمه يزيد ويقال مولى عقيل بن ابي طالب
। জাবির ইবনু সামুরাহ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসতাম, তখন যে যেখানেই জায়গা পেতো সে সেখানেই বসে পড়তো। সহীহঃ সহীহাহ (৩৩০), তাখরাজুল ইলম লি আবী খাইসামাহ (১০০) ι আবূ ঈসা বলেন, এ হাদীসট হাসান সহীহ গারীব। এ হাদীসটি সিমাকের সূত্রে যুহাইর ইবনু মুআবিয়াহও বর্ণনা করেছেন।
حدثنا علي بن حجر، اخبرنا شريك، عن سماك بن حرب، عن جابر بن سمرة، قال كنا اذا اتينا النبي صلى الله عليه وسلم جلس احدنا حيث ينتهي . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب . وقد رواه زهير بن معاوية عن سماك ايضا
। বারাআ (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, কোন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পাশে বসা কয়েকজন আনসারীর সম্মুখ দিয়ে যাচ্ছিলেন। তিনি তাদের বললেনঃ তোমাদের খুব প্রয়োজনে রাস্তায় বসতে হলে তোমরা সালামের জবাব দিবে, মাযলুমকে সাহায্য করবে এবং লোকদেরকে রাস্তা দেখিয়ে দিবে। মতন (বক্তব্য) সহীহ। আবূ হুরাইরাহ ও আবূ শুরায়হ আল-খুযাঈ (রাযিঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব।
حدثنا محمود بن غيلان، حدثنا ابو داود، حدثنا شعبة، عن ابي اسحاق، عن البراء، ولم يسمعه منه ان رسول الله صلى الله عليه وسلم مر بناس من الانصار وهم جلوس في الطريق فقال " ان كنتم لا بد فاعلين فردوا السلام واعينوا المظلوم واهدوا السبيل " . وفي الباب عن ابي هريرة وابي شريح الخزاعي . قال ابو عيسى هذا حديث حسن غريب
। বারাআ ইবনু আযিব (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে দু'জন মুসলিম পরস্পর মিলিত হয়ে মুসাফাহা করে তাদের আলাদা হবার পূর্বেই তাদের (সগীরা) গুনাহ মাফ করে দেয়া হয়। সহীহঃ ইবনু মা-জাহ (৩৭০৩) আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং আবূ ইসহাক-বারাআ (রাঃ) হতে ভিন্ন সুত্রে এ হাদীসটি বর্ণিত আছে।
حدثنا سفيان بن وكيع، واسحاق بن منصور، قالا حدثنا عبد الله بن نمير، عن الاجلح، عن ابي اسحاق، عن البراء بن عازب، قال قال رسول الله صلى الله عليه وسلم " ما من مسلمين يلتقيان فيتصافحان الا غفر لهما قبل ان يفترقا " . قال ابو عيسى هذا حديث حسن غريب من حديث ابي اسحاق عن البراء . وقد روي هذا الحديث عن البراء من غير وجه والاجلح هو ابن عبد الله بن حجية بن عدي الكندي