Loading...

Loading...
বইসমূহ
২৫ হাদিসসমূহ
আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দর্শন প্রসঙ্গে তিনি বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি এলোমেলো চুল ওয়ালা এক কালো মহিলাকে মদীনা হতে বের হয়েমাহইয়াআহ-তে গিয়ে দাঁড়াতে দেখেছি। মাহইয়াআহ হলো জুহফা। তারপর আমি এর ব্যাখ্যা করেছি যে, মাদীনার মহামারী জুহফাতে স্থানান্তরিত হলো। সহীহ, ইবনু মা-জাহ (৩৯২৪), বুখারী। আবূ ঈসা বলেন, এ হাদীসটি সহীহ গারীব।
حدثنا محمد بن بشار، حدثنا ابو عاصم، حدثنا ابن جريج، اخبرني موسى بن عقبة، اخبرني سالم بن عبد الله، عن عبد الله بن عمر، عن رويا النبي، صلى الله عليه وسلم قال " رايت امراة سوداء ثايرة الراس خرجت من المدينة حتى قامت بمهيعة وهي الجحفة واولتها وباء المدينة ينقل الى الجحفة " . قال هذا حديث حسن صحيح غريب
। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শেষ যামানায় মুমিনের স্বপ্ন খুব কমই মিথ্যা হবে। তাদের মধ্যে অধিক সত্যবাদীর স্বপ্নই বেশি সত্য হবে। স্বপ্ন তিন প্রকারঃ (১) ভাল স্বপ্ন, যা আল্লাহ্ তা'আলার পক্ষ হতে সুসংবাদ, (২) স্বপ্লের আকারে ব্যক্তির মনের চিন্তা-ভাবনা ও (৩) শাইতানের পক্ষ হতে দুশ্চিন্তায় ফেলার স্বপ্ন। কাজেই তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখে তাহলে সে যেন তা অন্যের নিকট প্রকাশ না করে বরং সে যেন তখন উঠে গিয়ে নামায আদায় করে। আবূ হুরাইরা (রাঃ) বলেন, (স্বপ্নে পায়ে) শৃংখল দেখা আমার পছন্দনীয় এবং গলায় শৃংখল দেখা অপছন্দনীয়। (পায়ে) শৃংখল দেখা হলো দ্বীনের উপর সুদৃঢ়তার প্রতীক। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুমিনের স্বপ্ন নাবুওয়াতের ছিচল্লিশ ভাগের একভাগ। সহীহ, দেখুন ২২৮০ নং হাদীস। আবূ ঈসা বলেন, এ হাদীসটি আবদুল ওয়াহহাব আস-সাকাফী (রাহঃ) আইয়ূব (রাহঃ) হতে মারফুরূপে বর্ণনা করেছেন। আর তা হাম্মাদ ইবনু যাইদ (রাহঃ) আইয়ূব (রহঃ) হতে মাওকুফরূপে বর্ণনা করেছেন।
حدثنا الحسن بن علي الخلال، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن ايوب، عن ابن سيرين، عن ابي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " في اخر الزمان لا تكاد رويا المومن تكذب واصدقهم رويا اصدقهم حديثا والرويا ثلاث الحسنة بشرى من الله والرويا يحدث الرجل بها نفسه والرويا تحزين من الشيطان فاذا راى احدكم رويا يكرهها فلا يحدث بها احدا وليقم فليصل " . قال ابو هريرة " يعجبني القيد واكره الغل القيد ثبات في الدين " . قال وقال النبي صلى الله عليه وسلم " رويا المومن جزء من ستة واربعين جزءا من النبوة " . قال ابو عيسى وقد روى عبد الوهاب الثقفي هذا الحديث عن ايوب مرفوعا ورواه حماد بن زيد عن ايوب ووقفه
। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি কোন একদিন স্বপ্নে দেখলাম যে, আমার হাতে যেন দুটি স্বর্ণের চুড়ি। বিষয়টি আমাকে চিন্তিত করে তুললো। তারপর আমার নিকট ওয়াহী প্রেরিত হলো যে, আমি যেন ঐ দুটিতে ফুঁ দেই। আমি দুটিতে ফুঁ দেয়ার পর তা উড়ে চলে গেল। আমি চুড়ি দুটির এই ব্যাখ্যা করলাম যে, আমার পরে দুইজন মিথ্যাবাদী (নাবুওয়াতের দাবিদার) আত্মপ্রকাশ করবে। তারা হলোঃ মুসাইলামা নামে ইয়ামামার অধিবাসী এবং আল-আনাসী নামে সানআর (ইয়ামানের রাজধানী) অধিবাসী। সহীহ, বুখারী। আবূ ঈসা বলেন, এ হাদিসটি সহীহ হাসান গারীব।
حدثنا ابراهيم بن سعيد الجوهري البغدادي، حدثنا ابو اليمان، عن شعيب، وهو ابن ابي حمزة عن ابن ابي حسين، وهو عبد الله بن عبد الرحمن بن ابي حسين عن نافع بن جبير، عن ابن عباس، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " رايت في المنام كان في يدى سوارين من ذهب فهمني شانهما فاوحي الى ان انفخهما فنفختهما فطارا فاولتهما كاذبين يخرجان من بعدي يقال لاحدهما مسيلمة صاحب اليمامة والعنسي صاحب صنعاء " . قال هذا حديث صحيح حسن غريب
। ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আবূ হুরাইরা (রাঃ) হাদীস বর্ণনা করতেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোন একজন লোক এসে বলল, আমি আজ রাতে একটি ছায়াযুক্ত মেঘ স্বপ্নে দেখতে পেয়েছি এবং তা হতে ঘি ও মধু ঝরে পড়ছে। লোকদের দেখলাম যে, তারা হাতে তুলে তা পান করছে। কেউ বেশি পাচ্ছে এবং কেউ অল্প। আমি আরো দেখতে পেলাম যে, আকাশ হতে মাটি পর্যন্ত একটি রশি ঝুলছে। হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। আপনাকে দেখলাম যে, আপনি সেটা ধরে উপরে উঠে গেছেন, তারপর আরেকজন সেটা ধরে উঠে গেছে, তারপর আরেকজন ধরল এবং সেও উঠে গেল। তারপর অপর একজন ধরলে সেটা ছিড়ে গেল। আবার সেটা জোড়া লেগে গেল এবং সেও তা ধরে উঠে গেল। আবূ বাকর (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। আমার পিতা-মাতা আপনার প্রতি কুরবান হোক। আল্লাহর শপথ! আমাকে এ স্বপ্নের ব্যাখ্যা করতে দিন। তিনি বললেনঃ ঠিক আছে, এর তাবীর (ব্যাখ্যা) কর। আবূ বাকর (রাঃ) বললেন, ছায়াযুক্ত মেঘ হলো ইসলামের ছায়া, পতিত ঘি ও মধু হলো কুরআনের কোমলতা, সুমিষ্টতা ও মাধুর্য। আর বেশি ও কম লাভকারী হল কুরআন হতে বেশি ও কম লাভকারী। আকাশ হতে যমীন পর্যন্ত ঝুলন্ত রশি হলো সেই মহাসত্য যার উপর আপনি প্রতিষ্ঠিত। আপনি তা ধরে আছেন, আপনাকে এর মাধ্যমে আল্লাহ তা'আলা উপরে তুলে নিয়েছেন। তারপর সেটা আরেকজন ধারণ করবেন এবং তিনিও উপরে উঠে যাবেন। তারপর আরেকজন তা ধরবেন এবং তিনিও উপরে উঠে যাবেন। তারপর আরেকজন তা ধরবেন এবং রশি ছিড়ে যাবে। আবার তা জোড়া লাগবে এবং তিনিও উপরে উঠে যাবেন। হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলুন, আমি সঠিক বলেছি না তাতে ভুল করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামান্য তো সঠিকই বলেছ আর সামান্য ভুল বলেছ। তিনি বললেন, হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর কসম! আপনার প্রতি আমার পিতা-মাতা কুরবান হোক। আপনি আমাকে বলুন আমি কোথায় ভুল করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কসম দিয়ে বলো না। সহীহ, ইবনু মা-জাহ (৩৯১৮), বুখারী, মুসলিম। আবূ ঈসা বললেন, এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا الحسين بن محمد، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن عبيد الله بن عبد الله، عن ابن عباس، قال كان ابو هريرة يحدث ان رجلا، جاء الى النبي صلى الله عليه وسلم فقال اني رايت الليلة ظلة ينطف منها السمن والعسل ورايت الناس يستقون بايديهم فالمستكثر والمستقل ورايت سببا واصلا من السماء الى الارض واراك يا رسول الله اخذت به فعلوت ثم اخذ به رجل بعدك فعلا ثم اخذ به رجل بعده فعلا ثم اخذ به رجل فقطع به ثم وصل له فعلا به . فقال ابو بكر اى رسول الله بابي انت وامي والله لتدعني اعبرها فقال " اعبرها " . فقال اما الظلة فظلة الاسلام واما ما ينطف من السمن والعسل فهو القران لينه وحلاوته واما المستكثر والمستقل فهو المستكثر من القران والمستقل منه واما السبب الواصل من السماء الى الارض فهو الحق الذي انت عليه فاخذت به فيعليك الله ثم ياخذ به بعدك رجل اخر فيعلو به ثم ياخذ به بعده رجل اخر فيعلو به ثم ياخذ رجل اخر فينقطع به ثم يوصل له فيعلو اى رسول الله لتحدثني اصبت او اخطات . فقال النبي صلى الله عليه وسلم " اصبت بعضا واخطات بعضا " قال اقسمت بابي انت وامي لتخبرني ما الذي اخطات . فقال النبي صلى الله عليه وسلم " لا تقسم " . قال هذا حديث حسن صحيح
। সামুরা ইবনু জুনদাব (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের নামায আদায়ের পর লোকদের দিকে মুখ ফিরিয়ে প্রশ্ন করতেনঃ আজ রাতে তোমাদের মধ্যে কেউ কোন স্বপ্ন দেখেছে কি? সহীহ, তা’লীকুর রাগীব (১/১৯৮-১৯৯), বুখারী। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। কিন্তু এ হাদীসটি আওফ ও জারীর ইবনু হাযিম হতে আবূ রাজা এর সূত্রে সামুরা (রাঃ) এর বরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে দীর্ঘ আকারে বর্ণিত আছে। মুহাম্মাদ ইবনু বাশশার (রাহঃ) ওয়াহব ইবনু জারীর (রাহঃ) হতে সংক্ষিপ্ত আকারে আমাদের নিকট এই হাদীসটি বর্ণনা করেছেন।
حدثنا محمد بن بشار، حدثنا وهب بن جرير بن حازم، عن ابيه، عن ابي رجاء، عن سمرة بن جندب، قال كان النبي صلى الله عليه وسلم اذا صلى بنا الصبح اقبل على الناس بوجهه وقال " هل راى احد منكم الليلة رويا " . قال هذا حديث حسن صحيح . ويروى هذا الحديث عن عوف وجرير بن حازم عن ابي رجاء عن سمرة عن النبي صلى الله عليه وسلم في قصة طويلة . قال وهكذا روى محمد بن بشار هذا الحديث عن وهب بن جرير مختصرا