Loading...

Loading...
বইসমূহ
৩০৩ হাদিসসমূহ
। আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের একটি আয়াত পাঠ করেই রাত কাটিয়ে দিলেন। —সনদ সহীহ। আবু ঈসা বলেনঃ এ হাদীসটি উপরোক্ত সূত্রে হাসান গারীব।
حدثنا ابو بكر، محمد بن نافع البصري حدثنا عبد الصمد بن عبد الوارث، عن اسماعيل بن مسلم العبدي، عن ابي المتوكل الناجي، عن عايشة، قالت قام النبي صلى الله عليه وسلم باية من القران ليلة . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه
। আবদুল্লাহ ইবনু আবু কাইস (রহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি আয়িশাহ (রাঃ)-কে প্রশ্ন করলাম, রাতের (তাহাজ্জুদ) নামাযে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরা'আত কেমন ছিল? তিনি নীরবে কির’আত করতেন না স্বরবে? তিনি (আয়িশাহ) বললেন, কখনও তিনি নীচু আওয়াযে এবং কখনও উচু আওয়াযে কিরা'আত পাঠ করতেন। আমি বললাম, সকল প্রশংসা আল্লাহ তা'আলার জন্য যিনি এ কাজের মধ্যে প্রশস্ততা রেখেছেন। —সহীহ। সহীহ আবু দাউদ- (১২৯১), মুসলিম। আবু ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ গারীব।
حدثنا قتيبة، حدثنا الليث، عن معاوية بن صالح، عن عبد الله بن ابي قيس، قال سالت عايشة كيف كان قراءة النبي صلى الله عليه وسلم بالليل اكان يسر بالقراءة ام يجهر فقالت كل ذلك قد كان يفعل ربما اسر بالقراءة وربما جهر . فقلت الحمد لله الذي جعل في الامر سعة . قال ابو عيسى هذا حديث حسن صحيح غريب
। যাইদ ইবনু সাবিত (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ফরয নামায ব্যতীত তোমাদের বাড়িতে আদায়কৃত নামায সর্বোৎকৃষ্ট। - সহিহ। সহিহ আবূ দাউদ- (১৩০১), বুখারী ও মুসলিম। এ অনুচ্ছেদে 'উমার, জাবির ইবনু আবদুল্লাহ, আবু সাঈদ, আবু হুরাইরা, ইবনু উমার, আয়িশাহ, আবদুল্লাহ ইবনু সা’দ ও যাইদ ইবনু খালিদ (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবু ঈসা বলেনঃ যাইদ ইবনু সাবিতের হাদীসটি হাসান। এ হাদীস বর্ণনায় রাবীগণের মধ্যে (সনদের দিক হতে) মতের অমিল হয়েছে। মূসা ইবনু উক্ববা ও ইবরাহীম ইবনু আবু নাযর আবু নাযর হতে মারফুরূপে বর্ণনা করেছেন। মালিক ইবনু আনাস আবু নাযর হতে এ হাদীসটি মারফু হিসাবে বর্ণনা করেননি। মারফু বর্ণনাটি অপেক্ষাকৃত সহীহ
حدثنا محمد بن بشار، حدثنا محمد بن جعفر، حدثنا عبد الله بن سعيد بن ابي هند، عن سالم ابي النضر، عن بسر بن سعيد، عن زيد بن ثابت، عن النبي صلى الله عليه وسلم قال " افضل صلاتكم في بيوتكم الا المكتوبة " . قال وفي الباب عن عمر بن الخطاب وجابر بن عبد الله وابي سعيد وابي هريرة وابن عمر وعايشة وعبد الله بن سعد وزيد بن خالد الجهني . قال ابو عيسى حديث زيد بن ثابت حديث حسن . وقد اختلف الناس في رواية هذا الحديث فرواه موسى بن عقبة وابراهيم بن ابي النضر عن ابي النضر مرفوعا ورواه مالك بن انس عن ابي النضر ولم يرفعه واوقفه بعضهم والحديث المرفوع اصح
। ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের বাড়িতেও নামায আদায় কর, তাকে কবরস্থানে পরিণত কর না। সহীহ। সহীহ আবু দাউদ- (৯৫৮, ১৩০২), বুখারী ও মুসলিম। আবু ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا اسحاق بن منصور، اخبرنا عبد الله بن نمير، عن عبيد الله بن عمر، عن نافع، عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم قال " صلوا في بيوتكم ولا تتخذوها قبورا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح