Loading...

Loading...
বইসমূহ
১৩৯ হাদিসসমূহ
। আনাস (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা একজন অন্যজনের সাথে সম্পর্ক ছিন্ন করো না, পরস্পরে শক্রতা পোষণ করো না, পরস্পরকে ঘৃনা করো না, পরস্পর হিংসা করো না, বরং আল্লাহ তা'আলার বান্দাহগণ পরস্পর ভাই হয়ে থেকো। কোন মুসলিম ব্যক্তির পক্ষেই বৈধ নয় তার ভাইকে তিনদিনের অধিক সময় ধরে ত্যাগ করে থাকা। সহীহ, ইরওয়া (৭/৯৩), বুখারী, মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্। আবূ বাকর সিদ্দীক, যুবাইর ইবনুল আওয়াম, ইবনু মাসউদ, ও আবূ হুরাইরা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে।
حدثنا عبد الجبار بن العلاء العطار، وسعيد بن عبد الرحمن، قالا حدثنا سفيان بن عيينة، عن الزهري، عن انس، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا تقاطعوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله اخوانا ولا يحل لمسلم ان يهجر اخاه فوق ثلاث " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . قال وفي الباب عن ابي بكر الصديق والزبير بن العوام وابن مسعود وابي هريرة
। সালিম (রহঃ) হতে তার বাবার সূত্রে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ শুধু দুই প্রকারের লোকই হিংসাযোগ্য। (এক) যে লোককে আল্লাহ তা'আলা ধন-সম্পদ দান করেছেন এবং সে তা হতে দিন-রাত আল্লাহ তা'আলার পথে ব্যয় করে। (দুই) যাকে আল্লাহ তা'আলা কুরআনের জ্ঞান দিয়েছেন এবং সে দিন-রাত এর বাস্তবায়নে নিযুক্ত থাকে। সহীহ, রাওযুন নায়ীর (৮৯৭), বুখারী, মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। ইবনু মাসউদ ও আবূ হুরাইরা (রাঃ)-এর বরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে।
حدثنا ابن ابي عمر، حدثنا سفيان، حدثنا الزهري، عن سالم، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " لا حسد الا في اثنتين رجل اتاه الله مالا فهو ينفق منه اناء الليل واناء النهار ورجل اتاه الله القران فهو يقوم به اناء الليل واناء النهار " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وقد روي عن ابن مسعود وابي هريرة عن النبي صلى الله عليه وسلم نحو هذا
। জাবির (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নামায আদায়কারীরা কখনো শাইতানের পূজা করবে (সাজদা দিবে) এ বিষয়ে সে নিরাশ হয়ে গেছে। কিন্তু সে তাদের মধ্যে একজনকে অন্যজনের বিরুদ্ধে উস্কানি দিতে নিরাশ হয়নি। সহীহ, সহীহাহ (১৬০৬), মুসলিম। আনাস ও সুলাইমান ইবনু আমর ইবনু আহওয়াস (রাঃ) হতে তার পিতার সূত্রে এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। আবূ সুফিয়ানের নাম তালহা, পিতা নাফি।
حدثنا هناد، حدثنا ابو معاوية، عن الاعمش، عن ابي سفيان، عن جابر، قال قال النبي صلى الله عليه وسلم " ان الشيطان قد ييس ان يعبده المصلون ولكن في التحريش بينهم " . قال وفي الباب عن انس وسليمان بن عمرو بن الاحوص عن ابيه . قال ابو عيسى هذا حديث حسن . وابو سفيان اسمه طلحة بن نافع
। উম্মু কুলসুম বিনতু উকবা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ যে ব্যক্তি লোকদের মাঝে সংশোধন করার চেষ্টা করে সে মিথ্যাবাদী নয়। সে (যা বলেছে) ভাল বলেছে অথবা ভালকাজের অগ্রগতি ঘটিয়েছে। সহীহ, রাওযুন নায়ীর (১১৯৬), সহীহাহ (৫৪৫), মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا احمد بن منيع، حدثنا اسماعيل بن ابراهيم، عن معمر، عن الزهري، عن حميد بن عبد الرحمن، عن امه ام كلثوم بنت عقبة، قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ليس بالكاذب من اصلح بين الناس فقال خيرا او نمى خيرا " . قال ابو عيسى هذا حديث حسن صحيح
। আসমা বিনতু ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিনটি ক্ষেত্র ব্যতীত মিথ্যা বলা বৈধ নয়। (এক) স্ত্রীকে খুশি করার উদ্দেশ্যে তার সাথে স্বামীর কিছু বলা, (দুই) যুদ্ধের সময় এবং (তিন) লোকদের পরস্পরের মাঝে সংশোধন করার জন্য মিথ্যা কথা বলা। অধঃস্তন রাবী মাহমূদ তার হাদীসে বলেছেন, তিনটি ক্ষেত্র ব্যতীত অন্য কোথাও মিথ্যা বলা ঠিক নয়। সহীহ, সহীহাহ (৫৪৫), মুসলিম, “স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য” এই অংশ ব্যাতীত হাদীসটি অনুরূপ বর্ণনা করেছেন উম্মু কুলসূম হতে। এ হাদীসটি হাসান। ইবনু খুসাইমের সূত্র ব্যতীত আসমা (রাঃ) বর্ণিত এ হাদীস আমরা অন্য কোন সূত্রে অবহিত নই। দাউদ ইবনু আবূ হিন্দ-শাহর ইবনু হাওশাবের বরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এ হাদীস বর্ণনা করেছেন। তাতে আসমা (রাঃ)-এর উল্লেখ নেই। মুহাম্মাদ ইবনুল আলা-ইবনু আবূ যাইদা-দাউদ সূত্রে উক্ত হাদীস আমার নিকট এ রকম বর্ণনা করেছেন। এ অনুচ্ছেদে আবূ বাকর (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে।
حدثنا محمد بن بشار، حدثنا ابو احمد الزبيري، حدثنا سفيان، ح قال وحدثنا محمود بن غيلان، حدثنا بشر بن السري، وابو احمد قالا حدثنا سفيان، عن عبد الله بن عثمان بن خثيم، عن شهر بن حوشب، عن اسماء بنت يزيد، قالت قال رسول الله صلى الله عليه وسلم " لا يحل الكذب الا في ثلاث يحدث الرجل امراته ليرضيها والكذب في الحرب والكذب ليصلح بين الناس " . وقال محمود في حديثه " لا يصلح الكذب الا في ثلاث " . قال ابو عيسى هذا حديث حسن لا نعرفه من حديث اسماء الا من حديث ابن خثيم . وروى داود بن ابي هند، هذا الحديث عن شهر بن حوشب، عن النبي صلى الله عليه وسلم ولم يذكر فيه عن اسماء . حدثنا بذلك محمد بن العلاء ابو كريب حدثنا ابن ابي زايدة عن داود بن ابي هند . وفي الباب عن ابي بكر
। আবূ সিরমা (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোক অন্য কারো ক্ষতিসাধন করে, আল্লাহ তা'আলা তা দিয়েই তার ক্ষতিসাধন করেন। যে লোক অন্যকে কষ্ট দেয়, আল্লাহ তা'আলা তাকে কষ্টের মধ্যে ফেলেন। হাসান, ইরওয়া (৮৯৬)। আবূ বাকর (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব।
حدثنا قتيبة، حدثنا الليث، عن يحيى بن سعيد، عن محمد بن يحيى بن حبان، عن لولوة، عن ابي صرمة، ان رسول الله صلى الله عليه وسلم قال " من ضار ضار الله به ومن شاق شاق الله عليه " . قال ابو عيسى هذا حديث حسن غريب . وفي الباب عن ابي بكر
। আবূ বাকর সিদ্দীক (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোন মুমিনের ক্ষতিসাধন করে অথবা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে অভিশপ্ত। যঈফ, যঈফা (১৯০৩) আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব।
حدثنا عبد بن حميد، حدثنا زيد بن الحباب العكلي، حدثني ابو سلمة الكندي، حدثنا فرقد السبخي، عن مرة بن شراحيل الهمداني، وهو الطيب - عن ابي بكر الصديق، قال قال رسول الله صلى الله عليه وسلم " ملعون من ضار مومنا او مكر به " . قال ابو عيسى هذا حديث غريب
। আইশা (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রতিবেশীর অধিকারের ব্যাপারে জিবরীল (আঃ) আমাকে অবিরত উপদেশ দিতে থাকেন। এতে আমার ধারণা হল যে, হয়ত শীঘ্রই তাকে উত্তরাধিকারী বানিয়ে দিবে। সহীহ, প্রাগুক্ত, বুখারী, মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا قتيبة، حدثنا الليث بن سعد، عن يحيى بن سعيد، عن ابي بكر، هو ابن محمد بن عمرو بن حزم - عن عمرة، عن عايشة، ان رسول الله صلى الله عليه وسلم قال " ما زال جبريل يوصيني بالجار حتى ظننت انه سيورثه " . قال ابو عيسى هذا حديث حسن صحيح
। মুজাহিদ (রহঃ) হতে বর্ণিত আছে, আবদুল্লাহ ইবনু আমর (রাঃ)-এর জন্য তার পরিবারে একটি ছাগল যবেহ করা হল। তিনি এসে বললেন, তোমরা কি আমাদের ইয়াহুদী প্রতিবেশীকে (গোশত) উপহার পাঠিয়েছ? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ প্রতিবেশীর অধিকার প্রসঙ্গে জিবরীল (আঃ) আমাকে অবিরত উপদেশ দিতে থাকেন। এমনকি আমার ধারণা হল যে, হয়ত শীঘ্রই প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দিবে। সহীহ, ইরওয়া (৮১১), বুখারী। এ অনুচ্ছেদে আইশা, ইবনু আব্বাস, আবূ হুরাইরা, আনাস, মিকদাদ ইবনুল আসওয়াদ, উকবা ইবনু আমির, আবূ শুরাইহ ও আবূ উমামা (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান এবং উল্লেখিত সনদসূত্রে গারীব। এ হাদীসটি-আইশা ও আবূ হুরাইরা (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন।
حدثنا محمد بن عبد الاعلى، حدثنا سفيان بن عيينة، عن داود بن شابور، وبشير ابي اسماعيل، عن مجاهد، ان عبد الله بن عمرو، ذبحت له شاة في اهله فلما جاء قال اهديتم لجارنا اليهودي اهديتم لجارنا اليهودي سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " ما زال جبريل يوصيني بالجار حتى ظننت انه سيورثه " . قال وفي الباب عن عايشة وابن عباس وابي هريرة وانس والمقداد بن الاسود وعقبة بن عامر وابي شريح وابي امامة . قال ابو عيسى هذا حديث حسن غريب من هذا الوجه . وقد روي هذا الحديث عن مجاهد عن عايشة وابي هريرة عن النبي صلى الله عليه وسلم ايضا
আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা'আলার নিকট সঙ্গীদের মাঝে উত্তম সঙ্গী হল সেই ধরনের ব্যক্তি যে তার নিজ সঙ্গীর নিকট উত্তম। আল্লাহ্ তা'আলার দৃষ্টিতে প্রতিবেশীদের মাঝে উত্তম হল সেই ধরনের প্রতিবেশী যে তার নিজের প্রতিবেশীর নিকট উত্তম। সহীহ, সহীহাহ (১০৩০), মিশকাত (৪৯৮৭)। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। আবূ আব্দুর রাহমান আল-হুবুলীর নাম আব্দুল্লাহ ইবনু ইয়াজীদ।
حدثنا احمد بن محمد، حدثنا عبد الله بن المبارك، عن حيوة بن شريح، عن شرحبيل بن شريك، عن ابي عبد الرحمن الحبلي، عن عبد الله بن عمرو، قال قال رسول الله صلى الله عليه وسلم " خير الاصحاب عند الله خيرهم لصاحبه وخير الجيران عند الله خيرهم لجاره " . قال ابو عيسى هذا حديث حسن غريب . وابو عبد الرحمن الحبلي اسمه عبد الله بن يزيد
। আবূ যার (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এরা তোমাদের ভাই, এদেরকে আল্লাহ তা'আলা তোমাদের অধীনস্থ করেছেন। সুতরাং যে ব্যক্তির এরূপ ভাই (গোলাম, বাদী, খাদিম) তার অধীনে আছে, সে যেন তার খাদ্য হতে তাকে খেতে দেয় এবং তার পোশাক-পরিচ্ছদ হতে তাকে পরতে দেয়। সে এরূপ কাজের বোঝা যেন তার উপর না চাপায় যা করতে সে সমর্থ নয়। সে তার উপর সাধ্যাতীত কোন কাজের বোঝা চাপিয়ে দিলে সে যেন তাকে সহযোগিতা করে। সহীহ, বুখারী, মুসলিম। আলী, উম্মু সালামা, ইবনু উমার ও আবূ হুরাইরা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, এ হাদিসটি হাসান সহীহ।
حدثنا محمد بن بشار، حدثنا عبد الرحمن بن مهدي، حدثنا سفيان، عن واصل، عن المعرور بن سويد، عن ابي ذر، قال قال رسول الله صلى الله عليه وسلم " اخوانكم جعلهم الله فتية تحت ايديكم فمن كان اخوه تحت يده فليطعمه من طعامه وليلبسه من لباسه ولا يكلفه ما يغلبه فان كلفه ما يغلبه فليعنه " . قال وفي الباب عن علي وام سلمة وابن عمر وابي هريرة . قال ابو عيسى هذا حديث حسن صحيح
। আবূ বাকর সিদ্দীক (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অধীনস্থদের সাথে দুর্ব্যবহারকারী জান্নাতে যেতে পারবে না। যঈফ, ইবনু মাজাহ (৩৬৯১) আবূ ঈসা বলেছেন, এ হাদীসটি গরীব। আইউব সাখতিয়ানী প্রমুখ হাদীস বিশারদ ফারকাদের স্মৃতিশক্তির সমালোচনা করেছেন।
حدثنا احمد بن منيع، حدثنا يزيد بن هارون، عن همام بن يحيى، عن فرقد السبخي، عن مرة الطيب، عن ابي بكر، عن النبي صلى الله عليه وسلم قال " لا يدخل الجنة سيي الملكة " . قال ابو عيسى هذا حديث غريب . وقد تكلم ايوب السختياني وغير واحد في فرقد السبخي من قبل حفظه
। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, তওবাকারী আবূল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কেউ যদি তার নির্দোষ গোলামের বিরুদ্ধে (যিনার) অপবাদ আরোপ করে তবে আল্লাহ তা'আলা কিয়ামত দিবসে তার উপর হদ (নির্ধারিত শাস্তি) প্রতিষ্ঠিত করবেন। তবে গোলামটি যদি প্রকৃতপক্ষেই সেরকমের হয় তাহলে ভিন্ন কথা। সহীহ, রাওযুন নায়ীর (১১৪৬), বুখারী, মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। ইবনু আবী নুম-এর নাম আবদুর রাহমান ইবনু আবী নুম আল-বাজালী, উপনাম আবূল হাকাম। সুওয়াইদ ইবনু মুকাররিন ও আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীসটি বর্ণিত আছে।
حدثنا احمد بن محمد، اخبرنا عبد الله بن المبارك، عن فضيل بن غزوان، عن ابن ابي نعم، عن ابي هريرة، قال قال ابو القاسم صلى الله عليه وسلم نبي التوبة " من قذف مملوكه برييا مما قال له اقام عليه الحد يوم القيامة الا ان يكون كما قال " . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وابن ابي نعم هو عبد الرحمن بن ابي نعم البجلي يكنى ابا الحكم . وفي الباب عن سويد بن مقرن وعبد الله بن عمر
। আবূ মাসউদ আনসারী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, কোন এক সময় আমি আমার এক গোলামকে প্রহার করছিলাম। তখন আমার পিছন হতে একজন লোককে আমি বলতে শুনলাম, আবূ মাসউদ, জেনে রাখ, আবূ মাসউদ, জেনে রাখ! আমি পিছনে তাকানো মাত্রই দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেনঃ তুমি এর উপর যে পরিমাণ ক্ষমতার অধিকারী, তোমার উপর আল্লাহ তা'আলা এরচাইতে অনেক বেশি ক্ষমতার অধিকারী। আবূ মাসউদ (রাঃ) বলেন, এরপর হতে আমি আমার কোন গোলামকে আর কখনো মারিনি। সহীহ, মুসলিম। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। ইবরাহীম আত-তাইনীর পিতা ইয়ামীদ ইবনু শারীক।
حدثنا محمود بن غيلان، حدثنا مومل، حدثنا سفيان، عن الاعمش، عن ابراهيم التيمي، عن ابيه، عن ابي مسعود الانصاري، قال كنت اضرب مملوكا لي فسمعت قايلا من خلفي يقول " اعلم ابا مسعود اعلم ابا مسعود " . فالتفت فاذا انا برسول الله صلى الله عليه وسلم فقال " لله اقدر عليك منك عليه " . قال ابو مسعود فما ضربت مملوكا لي بعد ذلك . قال ابو عيسى هذا حديث حسن صحيح . وابراهيم التيمي هو ابراهيم بن يزيد بن شريك
। আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন লোক এসে বলল, হে আল্লাহর রাসূল আমি খাদিমের অপরাধ কতবার ক্ষমা করব? তার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন। সে আবার বললঃ হে আল্লাহর রাসূল আমি খাদিমের অপরাধ কতবার ক্ষমা করব? তিনি বললেনঃ প্রতিদিন সত্তরবার। সহীহ, সহীহাহ (৪৮৮)। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব (তিরমিয়ীর কোন কোন নোসখায় হাসান সহীহ)। এ হাদীসটি আবূ হানী আল-খাওলানী হতে উক্ত সনদে আবদুল্লাহ ইবনু ওয়াহব অনুরূপ বর্ণনা করেছেন। আব্বাসের বাবার নাম জুলাইদ আল-হাজারী আল-মিসরী। কুতাইবা-আবদুল্লাহ ইবনু ওয়াহব হতে, তিনি আবূ হানী হতে এই সূত্রে একইরকম বর্ণনা করেছেন। এ হাদীসটি কয়েকজন বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু ওয়াহবের সূত্রে বর্ণনা করেছেন এবং তারা “আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) হতে” উল্লেখ করেছেন।
حدثنا قتيبة، حدثنا رشدين بن سعد، عن ابي هاني الخولاني، عن عباس الحجري، عن عبد الله بن عمر، قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله كم اعفو عن الخادم فصمت رسول الله صلى الله عليه وسلم ثم قال يا رسول الله كم اعفو عن الخادم فقال " كل يوم سبعين مرة " . قال ابو عيسى هذا حديث حسن غريب . ورواه عبد الله بن وهب عن ابي هاني الخولاني نحوا من هذا . والعباس هو ابن جليد الحجري المصري . حدثنا قتيبة، حدثنا عبد الله بن وهب، عن ابي هاني الخولاني، بهذا الاسناد نحوه . وروى بعضهم، هذا الحديث عن عبد الله بن وهب، بهذا الاسناد وقال عن عبد الله بن عمرو،
। আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যখন তার খাদিমকে মারে এবং সে (খাদিম) আল্লাহ তা'আলার দোহাই দেয়, তখন তোমাদের হাত তুলে নাও (মারধর বন্ধ কর)। যঈফ, যঈফা (১৪৪১) আবূ ঈসা বলেনঃ আবূ হারূন আল-আবদীর নাম উমারা ইবনু জুওয়াইন। ইয়াহইয়া ইবনু সাঈদ বলেছেন, শুবা আবূ হারূন আল-আবদীকে দুর্বল রাবী বলে উল্লেখ করেছেন। ইয়াহইয়া বলেছেন, ইবনু আওন আমৃত্যু আবূ হুরাইরাহ (রাঃ) হতে হাদীস বর্ণনা করেছেন।
حدثنا احمد بن محمد، اخبرنا عبد الله بن المبارك، عن سفيان، عن ابي هارون العبدي، عن ابي سعيد الخدري، قال قال رسول الله صلى الله عليه وسلم " اذا ضرب احدكم خادمه فذكر الله فارفعوا ايديكم " . قال ابو عيسى وابو هارون العبدي اسمه عمارة بن جوين . قال قال ابو بكر العطار قال علي بن المديني قال يحيى بن سعيد ضعف شعبة ابا هارون العبدي . قال يحيى وما زال ابن عون يروي عن ابي هارون حتى مات
জাবির ইবনু সামুরা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নিজের সন্তানকে শিষ্টাচার ও আদব-কায়দা শিক্ষা দেয়া এক সা পরিমাণ বস্তু দান-খাইরাত করার চেয়েও উত্তম। যঈফ, যঈফা (১৮৮৭) আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি গারীব। হাদীস বিশারদদের মতে নাসিহ আবূল আলা আল-কূফী খুব একটা মজবুত রাবী নন। উল্লেখিত হাদীসটি শুধুমাত্র এই সূত্রেই জানা গেছে। বসরাবাসী শাইখ নাসিহ- যিনি আম্মার ইবনু আবী আম্মার এবং অন্যান্য শাইখ হতে হাদীস বর্ণনা করেন, এই কুফী নাসিহ-এর তুলনায় বেশী শক্তিশালী।
حدثنا قتيبة، حدثنا يحيى بن يعلى، عن ناصح، عن سماك بن حرب، عن جابر بن سمرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " لان يودب الرجل ولده خير من ان يتصدق بصاع " . قال ابو عيسى هذا حديث غريب . وناصح هو ابن العلاء كوفي ليس عند اهل الحديث بالقوي ولا يعرف هذا الحديث الا من هذا الوجه وناصح شيخ اخر بصري يروي عن عمار بن ابي عمار وغيره هو اثبت من هذا
। আইউব ইবনু মূসা (রহঃ) হতে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন পিতা তার সন্তানকে উত্তম শিষ্টাচার শিক্ষা দেয়ার চেয়ে বেশী উত্তম কোন জিনিস দিতে পারে না। যঈফ, যঈফা (১১২১) নাকদুল কাত্তানী পৃঃ (২০) আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি গারীব। আমরা শুধু আমির ইবনু আবূ আমির আল-খাযযায-এর সূত্রেই এ হাদীস জেনেছি। আমিরের পিতা সালিহ ইবনু রুসতুম। আইউব ইবনু মূসা হলেন ইবনু আমর ইবনু সাঈদ আল-আসী। আমার মতে এটি মুরসাল হাদীস।
حدثنا نصر بن علي الجهضمي، حدثنا عامر بن ابي عامر الخزاز، حدثنا ايوب بن موسى، عن ابيه، عن جده، ان رسول الله صلى الله عليه وسلم قال " ما نحل والد ولدا من نحل افضل من ادب حسن " . قال ابو عيسى هذا حديث غريب لا نعرفه الا من حديث عامر بن ابي عامر الخزاز وهو عامر بن صالح بن رستم الخزاز وايوب بن موسى هو ابن عمرو بن سعيد بن العاصي . وهذا عندي حديث مرسل
। আইশা (রাঃ) হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার নিতেন এবং বিনিময়ে উপহার প্রদান করতেন। সহীহ, ইরওয়া (১৬০৩), বুখারী। আবূ হুরাইরা, আনাস, ইবনু উমার ও জাবির (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ এবং উল্লেখিত সনদসূত্রে গারীব। এটা মারফু হিসাবে শুধু ঈসা ইবনু ইউনুস হতে হিশামের সূত্রেই জেনেছি।
حدثنا يحيى بن اكثم، وعلي بن خشرم، قالا حدثنا عيسى بن يونس، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، ان النبي صلى الله عليه وسلم كان يقبل الهدية ويثيب عليها . وفي الباب عن ابي هريرة وانس وابن عمر وجابر . قال ابو عيسى هذا حديث حسن غريب صحيح من هذا الوجه لا نعرفه مرفوعا الا من حديث عيسى بن يونس عن هشام
। আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মানুষের প্রতি যে লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহ্ তা'আলার প্রতিও সে কৃতজ্ঞতা প্রকাশ করে না। সহীহ, মিশকাত (৩০২৫), সহীহাহ (৪১৭), তা’লীকুর রাগীব (২/৫৬)। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
حدثنا احمد بن محمد، اخبرنا عبد الله بن المبارك، حدثنا الربيع بن مسلم، حدثنا محمد بن زياد، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " من لا يشكر الناس لا يشكر الله " . قال هذا حديث حسن صحيح