Loading...

Loading...
বইসমূহ
১০২ হাদিসসমূহ
। আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আগুনে ক্ষতিপূরণ নেই (দুর্ঘটনাক্রমে আগুন ছড়িয়ে পড়লে)। সহীহ।
حدثنا محمد بن المتوكل العسقلاني، حدثنا عبد الرزاق، ح وحدثنا جعفر بن مسافر التنيسي، حدثنا زيد بن المبارك، حدثنا عبد الملك الصنعاني، كلاهما عن معمر، عن همام بن منبه، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " النار جبار
। আনাস ইবনু মালিক (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আনাস ইবনুল নাদর (রাঃ)-এর বোন রুবাই (রাঃ) এক মহিলার সামনের একটি দাঁত ভেঙ্গে ফেলেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এলে তিনি আল্লাহর কিতাব অনুসারে কিসাসের হুকুম দেন। আনাস ইবনুল নাদর (রাঃ) বললেন, আপনাকে যে পবিত্র সত্তা সত্য দ্বীনসহ পাঠিয়েছেন তাঁর কসম! আজ তার দাঁত উপড়ে ফেলবেন না। তিনি বললেন, হে আনাস! আল্লাহর কিতাবের নির্দেশ হলো কিসাস। এরপর বিবাদী পক্ষ দিয়াত গ্রহণে রাযী হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে অবাক হয়ে বললেন, ‘‘আল্লাহর কিছু বান্দা আছে, তারা আল্লাহর উপর কসম করলে আল্লাহ তাদের কসমকে পূর্ণ করেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, আমি আহমাদ ইবনু হাম্বাল (রহঃ)-এর নিকট শুনেছি তাকে প্রশ্ন করা হলো, দাঁতের কিসাস সম্পর্কে। তিনি বলেন, এক ফালি কাঠ দ্বারা তা ভেঙ্গে দিতে হবে।[1] সহীহ।
حدثنا مسدد، حدثنا المعتمر، عن حميد الطويل، عن انس بن مالك، قال كسرت الربيع اخت انس بن النضر ثنية امراة فاتوا النبي صلى الله عليه وسلم فقضى بكتاب الله القصاص فقال انس بن النضر والذي بعثك بالحق لا تكسر ثنيتها اليوم . قال " يا انس كتاب الله القصاص " . فرضوا بارش اخذوه فعجب نبي الله صلى الله عليه وسلم وقال " ان من عباد الله من لو اقسم على الله لابره " . قال ابو داود سمعت احمد بن حنبل قيل له كيف يقتص من السن قال تبرد