Loading...

Loading...
বইসমূহ
১১৯ হাদিসসমূহ
। জাবির ইবনু সামুরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। এক ব্যক্তি তার পরিবার-পরিজন নিয়ে হাররা নামক স্থানে যাত্রাবিরতি করলো। অপর এক ব্যক্তি তাকে বললো, আমার একটি উট হারিয়ে গেছে। তুমি তা পেলে ধরে রাখবে। সে উটটি পেয়ে গেলো কিন্তু মালিককে পেলো না। উটটি অসুস্থ হয়ে পড়লে তার স্ত্রী তাকে বললো, এটা যাবাহ করো, কিন্তু সে যাবাহ করতে সম্মত হলো না। উটটি মারা গেলে তার স্ত্রী বললো, এর চামড়া ছাড়াও তাহলে এর গোশত ও চর্বি আগুনে জ্বালিয়ে খেতে পারবো। স্বামী বললো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে প্রশ্ন করে দেখি। সে তাঁর নিকট এসে এ সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেনঃ তোমার নিকট এমন কিছু আছে যা তোমাকে মুর্দা খাওয়া থেকে মুখাপেক্ষিহীন করতে পারে? সে বললো, না। তিনি বললেনঃ তবে তা খাও। বর্ণনাকারী বলেন, অতঃপর উটের মালিক ফিরে এলে সে তাকে ঘটনা অবহিত করলো। সে বললো, তুমি যাবাহ করলে না কেন? সে বললো, তোমার উট যাবাহ করতে লজ্জাবোধ করেছি।[1] সনদ হাসান।
حدثنا موسى بن اسماعيل، حدثنا حماد، عن سماك بن حرب، عن جابر بن سمرة، ان رجلا، نزل الحرة ومعه اهله وولده فقال رجل ان ناقة لي ضلت فان وجدتها فامسكها . فوجدها فلم يجد صاحبها فمرضت فقالت امراته انحرها . فابى فنفقت فقالت اسلخها حتى نقدد شحمها ولحمها وناكله . فقال حتى اسال رسول الله صلى الله عليه وسلم فاتاه فساله فقال " هل عندك غنى يغنيك " . قال لا . قال " فكلوها " . قال فجاء صاحبها فاخبره الخبر فقال " هلا كنت نحرتها " . قال استحييت منك
। ফুজায়ঈ আল-‘আমিরী (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বলেন, আমাদের জন্য কি মৃত প্রাণী হালাল নয়? তিনি বললেনঃ কেন, তোমাদের খাদ্য কি? আমি বললাম, সকালে এক পিয়ালা দুধ এবং রাতে এক পিয়ালা দুধ খেয়ে থাকি। আবূ নু‘আইম বলেন, ‘উকবাহ আমার নিকট এরূপ ব্যাখা করেছেনঃ সকালে এক পিয়ালা এবং রাতে এক পিয়ালা, আমার পিতার কসম! আমরা সম্পূর্ন ক্ষুধার্ত থাকি। এমতাবস্থায় তাদের জন্য তিনি মৃত প্রাণী খাওয়া হালাল করলেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেনঃ আল-গাবূক হচ্ছে রাতের পানীয় এবং আস-সাবূহ সকালের পানীয়।[1] সনদ দুর্বলঃ মিশকাত (৪২৬১)।
حدثنا هارون بن عبد الله، حدثنا الفضل بن دكين، حدثنا عقبة بن وهب بن عقبة العامري، قال سمعت ابي يحدث، عن الفجيع العامري، انه اتى رسول الله صلى الله عليه وسلم فقال ما يحل لنا من الميتة قال " ما طعامكم " . قلنا نغتبق ونصطبح . قال ابو نعيم فسره لي عقبة قدح غدوة وقدح عشية . قال " ذاك - وابي - الجوع " . فاحل لهم الميتة على هذه الحال . قال ابو داود الغبوق من اخر النهار والصبوح من اول النهار
। ইবনু উমার (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুধ ও ঘিয়ে ভিজানো সাদা আটার সাদা রুটি আমার খুবই পছন্দ। লোকদের মধ্য থেকে এক ব্যক্তি উঠে গিয়ে ঐ ধরণের রুটি তৈরী করে আনলো। তিনি প্রশ্ন করলেনঃ ঘি কিরূপ পাত্রে ছিলো? লোকটি বললো, গুই সাপের চামড়ার পাত্রে। তিনি বলেনঃ এটা তুলে নিয়ে যাও। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, এ হাদীসটি মুনকার।[1] সনদ দুর্বলঃ মিশকাত (৪২২৯)।
حدثنا محمد بن عبد العزيز بن ابي رزمة، اخبرنا الفضل بن موسى، عن حسين بن واقد، عن ايوب، عن نافع، عن ابن عمر، قال قال رسول الله صلى الله عليه وسلم " وددت ان عندي خبزة بيضاء من برة سمراء ملبقة بسمن ولبن " . فقام رجل من القوم فاتخذه فجاء به فقال " في اى شىء كان هذا " . قال في عكة ضب قال " ارفعه " . قال ابو داود هذا حديث منكر . قال ابو داود وايوب ليس هو السختياني
। ইবনু উমার (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, তাবূকের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট পনীরের একটি টিকা আনা হলে তিনি ছুঁড়ি নিয়ে ডাকলেন এবং বিসমিল্লাহ বলে তা টুকরা টুকরা করলেন।[1] সনদ হাসান।
حدثنا يحيى بن موسى البلخي، حدثنا ابراهيم بن عيينة، عن عمرو بن منصور، عن الشعبي، عن ابن عمر، قال اتي النبي صلى الله عليه وسلم بجبنة في تبوك فدعا بسكين فسمى وقطع
। জাবির (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সিরকা হচ্ছে উত্তম তরকারী।[1] সহীহ।
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا معاوية بن هشام، حدثنا سفيان، عن محارب بن دثار، عن جابر، عن النبي صلى الله عليه وسلم قال " نعم الادام الخل
। জাবির ইবনু আব্দুল্লাহ (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সিরকা উত্তম তরকারী।[1] সহীহ।
حدثنا ابو الوليد الطيالسي، ومسلم بن ابراهيم، قالا حدثنا المثنى بن سعيد، عن طلحة بن نافع، عن جابر بن عبد الله، عن النبي صلى الله عليه وسلم قال " نعم الادام الخل
। জাবির ইবনু আব্দুল্লাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি রসুন বা পিয়াজ খেয়েছে সে যেন আমাদের থেকে দূরে থাকে অথবা আমাদের মাসজিদ থেকে দূরে থাকে। সে যেন নিজের ঘরে বসে থাকে। তাঁর সামনে একত্রে রান্না করা বিভিন্ন প্রকার তরকারী ভর্তি একটি পাত্র আনা হলে তিনি তা থেকে এক ধরণের ঘ্রাণ পেয়ে প্রশ্ন করলেন। তাঁকে পাত্রের মধ্যকার তরকারী সম্পর্কে জানানো হলে তিনি বলেনঃ অমুক ব্যক্তির নিকট নিয়ে যাও। লোকটি তাঁর সাথেই ছিলো। তিনি যখন দেখলেন সে তা খেতে অপছন্দ করছে তখন তিনি বললেনঃ খাও। নিশ্চয়ই আমি এমন এক মহান সত্তার সাতে অতি গোপনে কথা বলি যাঁর সাথে তোমরা কথা বলতে পারো না।[1] সহীহ।
حدثنا احمد بن صالح، حدثنا ابن وهب، اخبرني يونس، عن ابن شهاب، حدثني عطاء بن ابي رباح، ان جابر بن عبد الله، قال ان رسول الله صلى الله عليه وسلم قال " من اكل ثوما او بصلا فليعتزلنا - او ليعتزل مسجدنا - وليقعد في بيته " . وانه اتي ببدر فيه خضرات من البقول فوجد لها ريحا فسال فاخبر بما فيها من البقول فقال " قربوها " . الى بعض اصحابه كان معه فلما راه كره اكلها قال " كل فاني اناجي من لا تناجي " . قال احمد بن صالح ببدر فسره ابن وهب طبق
। আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে পিয়াজ-রসুন সম্পর্কে কথা উঠলো। বলা হলো, হে আল্লাহর রাসূল! এর মধ্যে রসুনের গন্ধটাই খুব বেশী। আপনি কি এটা হারাম করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তা খেতে পারো। তোমাদের মধ্যে যে ব্যক্তি তা খায় সে যেন মুখের গন্ধ দূর না হওয়া পর্যন্ত অবশ্যই এ মসজিদের নিকটে না আসে।[1] দুর্বল।
حدثنا احمد بن صالح، حدثنا ابن وهب، اخبرني عمرو، ان بكر بن سوادة، حدثه ان ابا النجيب مولى عبد الله بن سعد حدثه ان ابا سعيد الخدري حدثه انه، ذكر عند رسول الله صلى الله عليه وسلم الثوم والبصل قيل يا رسول الله واشد ذلك كله الثوم افتحرمه فقال النبي صلى الله عليه وسلم " كلوه ومن اكله منكم فلا يقرب هذا المسجد حتى يذهب ريحه منه
। হুযাইফাহ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি কিবলাহর দিকে থুথু ফেলে কিয়ামতের দিন সে ঐ থুথু নিজের দু’ চোখের মধ্যখানে পতিত অবস্থায় উপস্থিত হবে। যে ব্যক্তি এ খারাপ তরকারী (পিয়াজ) খাবে সে যেন আমাদের মসজিদে না আসে। তিনি কথাটি তিনবার বলেছেন।[1] সহীহ।
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا جرير، عن الشيباني، عن عدي بن ثابت، عن زر بن حبيش، عن حذيفة، اظنه عن رسول الله صلى الله عليه وسلم قال " من تفل تجاه القبلة جاء يوم القيامة تفله بين عينيه ومن اكل من هذه البقلة الخبيثة فلا يقربن مسجدنا " . ثلاثا
। ইবনু উমার (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে ব্যক্তি এ গাছ (পিয়াজ) খাবে সে অবশ্যই যেন মাসজিদসমূহের নিকটে না আসে।[1] সহীহ।
حدثنا احمد بن حنبل، حدثنا يحيى، عن عبيد الله، عن نافع، عن ابن عمر، ان النبي صلى الله عليه وسلم قال " من اكل من هذه الشجرة فلا يقربن المساجد
। আল-মুগীরাহ ইবনু শু‘বাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রসূন খেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মুসল্লায় সালাত পড়তে আসলাম। তখন এক রাক‘আত শেষ হয়েছে। আমি মসজিদে প্রবেশ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুনের গন্ধ পান। তিনি তাঁর সালাত শেষ করে বললেনঃ ‘‘যে ব্যক্তি এই গাছ (রসুন) থেকে আহার করলো, তার মুখের দুর্গন্ধ দূর হওয়ার পূর্বে সে অবশ্যই যেন আমাদের নিকট না আসে।’’ আমি সালাত শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললাম, হে আল্লাহর রাসূল! আল্লাহর কসম! অবশ্যই আপনার হাতটা আমাকে দিন। মুগীরাহ (রাঃ) বলেন, আমি তাঁর হাত জামার ভিতর দিয়ে আমার বুক পর্যন্ত ঢুকালাম। আমার বুকে পট্টি বাঁধা ছিলো। তিনি বললেনঃ এটা তোমার জন্য ওজর।[1] সহীহ।
حدثنا شيبان بن فروخ، حدثنا ابو هلال، حدثنا حميد بن هلال، عن ابي بردة، عن المغيرة بن شعبة، قال اكلت ثوما فاتيت مصلى النبي صلى الله عليه وسلم وقد سبقت بركعة فلما دخلت المسجد وجد النبي صلى الله عليه وسلم ريح الثوم فلما قضى رسول الله صلى الله عليه وسلم صلاته قال " من اكل من هذه الشجرة فلا يقربنا حتى يذهب ريحها " . او " ريحه " . فلما قضيت الصلاة جيت الى رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله والله لتعطيني يدك . قال فادخلت يده في كم قميصي الى صدري فاذا انا معصوب الصدر قال " ان لك عذرا
। মু‘আবিয়াহ ইবনু কুররাহ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’টি গাছ থেকে বারণ করেছেন। তিনি বলেছেনঃ যে ব্যক্তি ঐ গাছ দু’টো খাবে সে যেন অবশ্যই আমাদের মসজিদে না আসে। তিনি আরো বলেছেনঃ তোমাদের যদি একান্তই এটা খেতে হয় তাহলে রান্না করে দুর্গন্ধ দূর করে খাও। বর্ণনাকারী বলেন, গাছ দু’টি হলো পিয়াজ ও রসুন।[1] সহীহ।
حدثنا عباس بن عبد العظيم، حدثنا ابو عامر عبد الملك بن عمرو، حدثنا خالد بن ميسرة، - يعني العطار - عن معاوية بن قرة، عن ابيه، ان النبي صلى الله عليه وسلم نهى عن هاتين الشجرتين وقال " من اكلهما فلا يقربن مسجدنا " . وقال " ان كنتم لا بد اكليهما فاميتوهما طبخا " . قال يعني البصل والثوم
। আলী (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, কাঁচা রসুন খেতে নিষেধ করা হয়েছে। রান্না করে খাওয়াতে দোষ নেই।[1] সহীহ।
حدثنا مسدد، حدثنا الجراح ابو وكيع، عن ابي اسحاق، عن شريك، عن علي، عليه السلام قال نهي عن اكل الثوم، الا مطبوخا . قال ابو داود شريك بن حنبل
। আবূ যিয়াদ খিয়ার ইবনু সালামাহ (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি আয়িশাহ (রাঃ)-কে পিয়াজ খাওয়া সম্পর্কে প্রশ্ন করলেন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সর্বশেষ যে খাবার খেয়েছিলেন, তাতে পিয়াজ ছিলো।[1] দুর্বলঃ ইরওয়া (২৫১৩)।
حدثنا ابراهيم بن موسى، اخبرنا ح، وحدثنا حيوة بن شريح، حدثنا بقية، عن بحير، عن خالد، عن ابي زياد، خيار بن سلمة انه سال عايشة عن البصل، فقالت ان اخر طعام اكله رسول الله صلى الله عليه وسلم طعام فيه بصل
। ইউসুফ ইবনু আব্দুল্লাহ ইবনু সালাম (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরা যবের রুটি নিয়ে তাতে একটি খেজুর রেখে বললেনঃ এই খেজুর এই রুটির তরকারী।[1] দুর্বলঃ মিশকাত (৪২২৩)।
حدثنا هارون بن عبد الله، حدثنا عمر بن حفص، حدثنا ابي، عن محمد بن ابي يحيى، عن يزيد الاعور، عن يوسف بن عبد الله بن سلام، قال رايت النبي صلى الله عليه وسلم اخذ كسرة من خبز شعير فوضع عليها تمرة وقال " هذه ادام هذه
। আয়িশাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ঘরে খেজুর নেই সে ঘরের অধিবাসীরা অভুক্ত।[1] সহীহ।
حدثنا الوليد بن عتبة، حدثنا مروان بن محمد، حدثنا سليمان بن بلال، حدثني هشام بن عروة، عن ابيه، عن عايشة، - رضى الله عنها - قالت قال النبي صلى الله عليه وسلم " بيت لا تمر فيه جياع اهله
। আনাস ইবনু মালিক (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে পুরাতন খেজুর পরিবেশন করা হলে তিনি তা ছিঁড়ে এর মধ্য থেকে পোকা খুঁজে বের করতে থাকেন।[1] সহীহ।
حدثنا محمد بن عمرو بن جبلة، حدثنا سلم بن قتيبة ابو قتيبة، عن همام، عن اسحاق بن عبد الله بن ابي طلحة، عن انس بن مالك، قال اتي النبي صلى الله عليه وسلم بتمر عتيق فجعل يفتشه يخرج السوس منه
। ইসহাক ইবনু আব্দুল্লাহ ইবনু আবূ তালহা (রহঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট পোকায় ধরা খেজুর দেয়া হলো। বাকী অংশ পূর্ববর্তী হাদীসের অনুরূপ।[1] সহীহ।
حدثنا محمد بن كثير، اخبرنا همام، عن اسحاق بن عبد الله بن ابي طلحة، ان النبي صلى الله عليه وسلم كان يوتى بالتمر فيه دود فذكر معناه
। ইবনু উমার (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, তোমার সাথীর অনুমতি ছাড়া একত্রে দু’টি খেজুর তুলে খেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।[1] সহীহ।
حدثنا واصل بن عبد الاعلى، حدثنا ابن فضيل، عن ابي اسحاق، عن جبلة بن سحيم، عن ابن عمر، قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الاقران الا ان تستاذن اصحابك
। আব্দুল্লাহ ইবনু জা‘ফার (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা খেজুরের সাথে শসা খেতেন।[1] সহীহ।
حدثنا حفص بن عمر النمري، حدثنا ابراهيم بن سعد، عن ابيه، عن عبد الله بن جعفر، ان النبي صلى الله عليه وسلم كان ياكل القثاء بالرطب