Loading...

Loading...
বইসমূহ
৯০ হাদিসসমূহ
। হাকীম ইবনু হিযাম (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য একটি কুরবানীর পশু কিনতে তাকে একটি দীনারসহ বাজারে পাঠালেন। তিনি এক দীনারে তা ক্রয় করে দু’ দীনারে বিক্রি করলেন। তিনি পুনরায় ফিরে গিয়ে এক দীনারে তাঁর জন্য একটি কুরবানীর পশু কিনে একটি দীনারসহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীনারটি সাদাকাহ করে দিলেন এবং তার ব্যবসায় বরকতের দু’আ করলেন।
حدثنا محمد بن كثير العبدي، اخبرنا سفيان، حدثني ابو حصين، عن شيخ، من اهل المدينة عن حكيم بن حزام، ان رسول الله صلى الله عليه وسلم بعث معه بدينار يشتري له اضحية فاشتراها بدينار وباعها بدينارين فرجع فاشترى له اضحية بدينار وجاء بدينار الى النبي صلى الله عليه وسلم فتصدق به النبي صلى الله عليه وسلم ودعا له ان يبارك له في تجارته
। সালিম ইবনু ‘আব্দুল্লাহ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ তোমাদের কেউ এক ফারাক চাউলের অধিকারী লোকের মতো হতে সক্ষম হলে যেন তাই হয়। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! চাউলওয়ালা কে? জবাবে তিনি গুহার মুখে পাথরচাপা পড়ে আটকে পড়া লোকদের ঘটনা বর্ণনা করলেন। তাদের প্রত্যেকে পরস্পরকে বললো, তোমরা তোমাদের জীবনের সবচেয়ে উত্তম কাজটি স্মরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তাদের মধ্যকার তৃতীয় ব্যক্তি হলো, হে আল্লাহ! তুমি তো অবহিত আছো, এক ফারাক চাউলের বিনিময়ে এক ব্যক্তির মজুর নিয়োগ করেছিলাম। সন্ধ্যা বেলায় আমি তার প্রাপ্য তাকে দিতে চাইলে সে তা নিতে অসম্মতি জানিয়ে চলে গেলো। আমি তার মজুরী কাজে খাটিয়ে তদ্বারা অনেক গরু ও রাখাল জমা করলাম। পরবর্তীতে লোকটি এসে আমার সাথে সাক্ষাৎ করে বললো, আমার প্রাপ্য দিন। আমি তাকে বললাম, ঐসব গরু ও তার রাখালদের নিয়ে যাও। সে ওগুলো হাঁকিয়ে নিয়ে চলে গেলো।
حدثنا محمد بن العلاء، حدثنا ابو اسامة، حدثنا عمر بن حمزة، اخبرنا سالم بن عبد الله، عن ابيه، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من استطاع منكم ان يكون مثل صاحب فرق الارز فليكن مثله " . قالوا ومن صاحب فرق الارز يا رسول الله فذكر حديث الغار حين سقط عليهم الجبل فقال كل واحد منهم اذكروا احسن عملكم قال " وقال الثالث اللهم انك تعلم اني استاجرت اجيرا بفرق ارز فلما امسيت عرضت عليه حقه فابى ان ياخذه وذهب فثمرته له حتى جمعت له بقرا ورعاءها فلقيني فقال اعطني حقي . فقلت اذهب الى تلك البقر ورعايها فخذها فذهب فاستاقها
। ‘আব্দুল্লাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি, ‘আম্মার ও সা‘দ (রাঃ) এ মর্মে চুক্তি করি যে, ‘আমরা বদরের যুদ্ধে যা পাবো, তাতে ‘আমরা সমান অংশীদার হবো। তিনি বলেন, সা‘দ দু’জন দুশমনকে বন্দী করে আনলেন কিন্তু আমি ও ‘আম্মার কিছুই লাভ করতে পারিনি।
حدثنا عبيد الله بن معاذ، حدثنا يحيى، حدثنا سفيان، عن ابي اسحاق، عن ابي عبيدة، عن عبد الله، قال اشتركت انا وعمار، وسعد، فيما نصيب يوم بدر قال فجاء سعد باسيرين ولم اجي انا وعمار بشىء
। ‘আমর ইবনু দীনার (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু ‘উমার (রাঃ)-কে বলতে শুনেছিঃ ‘আমরা ভাগচাষকে আপত্তিকর ভাবতাম। কিন্তু রাফি‘ ইবনু খাদীজ (রাঃ)-কে বলতে শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগচাষ বর্জন করতে বলেছেন। আমি (‘আমর) কথাটি তাঊসকে জানালে তিনি বললেন, আমাকে ইবনু আব্বাস (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! ভাগচাষ নিষেধ করেননি। বরং তিনি বলেছেনঃ তোমাদের কারো বিনিময় ছাড়া ধার হিসেবে জমি দেয়াটা এর উপর নির্ধারিত করো গ্রহণ অপেক্ষা উত্তম।
حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، عن عمرو بن دينار، قال سمعت ابن عمر، يقول ما كنا نرى بالمزارعة باسا حتى سمعت رافع بن خديج يقول ان رسول الله صلى الله عليه وسلم نهى عنها . فذكرته لطاوس فقال قال لي ابن عباس ان رسول الله صلى الله عليه وسلم لم ينه عنها ولكن قال " لان يمنح احدكم ارضه خير من ان ياخذ عليها خراجا معلوما
। ‘উরওয়াহ ইবনুয যুবায়র (রহঃ) সূত্রে বর্ণিত। যয়িদ ইবনু সাবিত (রাঃ) বলেন, আল্লাহ রাফি‘ ইবনু খাদীজকে ক্ষমা করুন। আল্লাহর শপথ! আমি হাদীস সম্পর্কে তার চেয়ে অধিক জ্ঞাত। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট দু’ ব্যক্তি আসলো। মুসাদ্দাদের বর্ণনায় রয়েছেঃ দু’জন আনসারী লোক আসলো। তারা উভয়ে ঝগড়ায় লিপ্ত ছিলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমাদের অবস্থা এরূপ হলে তোমরা ভাগচাষ করো না। মুসাদ্দাদের বর্ণনায় রয়েছেঃ রাফি‘ ইবনু খাদীজ (রাঃ) শুধু শুনেছেন, ‘‘তোমরা ভাগচাষ করো না।’’
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا ابن علية، ح وحدثنا مسدد، حدثنا بشر، - المعنى - عن عبد الرحمن بن اسحاق، عن ابي عبيدة بن محمد بن عمار، عن الوليد بن ابي الوليد، عن عروة بن الزبير، قال قال زيد بن ثابت يغفر الله لرافع بن خديج انا والله، اعلم بالحديث منه انما اتاه رجلان - قال مسدد من الانصار ثم اتفقا - قد اقتتلا فقال رسول الله صلى الله عليه وسلم " ان كان هذا شانكم فلا تكروا المزارع " . زاد مسدد فسمع قوله " لا تكروا المزارع
। সা‘দ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ‘আমরা নালার পার্শ্ববর্তী জমি ভাগচাষে দিতাম। এতে নিজ থেকেই পানি প্রবাহিত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরূপ করতে নিষেধ করলেন। তিনি আমাদেরকে স্বর্ণ মুদ্রা অথবা রৌপ্য মুদ্রার বিনিময়ে জমি ভাড়ায় খাটাতে আদেশ করেন।
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا يزيد بن هارون، اخبرنا ابراهيم بن سعد، عن محمد بن عكرمة بن عبد الرحمن بن الحارث بن هشام، عن محمد بن عبد الرحمن بن ابي لبيبة، عن سعيد بن المسيب، عن سعد، قال كنا نكري الارض بما على السواقي من الزرع وما سعد بالماء منها فنهانا رسول الله صلى الله عليه وسلم عن ذلك وامرنا ان نكريها بذهب او فضة
। হানযালাহ ইবনু কায়িস আল-আনসারী (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাফি‘ ইবনু খাদীজ (রাঃ)-কে সোনা (দীনার) ও রূপার (দিরহাম) বিনিময়ে জমি ভাড়ায় খাটানো সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, এতে আপত্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে লোকেরা নালার পার্শ্ববর্তী জমি, পাহাড়ের পাদদেশের জমি ও অন্যান্য কৃষিভূমি ভাগচাষে খাটাতো। এতে দেখা যেতো, এ অংশে কোনো ফসলই উৎপন্ন হতো না কিন্তু অপর অংশে যথেষ্ট ফসল উৎপন্ন হতো। আবার কখনো এ অংশের ফসল নিরাপদ থাকতো অথচ অপর অংশের ফসল নষ্ট হয়ে যেতো। তখন ভাগচাষ ব্যতীত জমি বন্দোবস্ত দেয়ার অন্য কোনো নিয়ম প্রচলিত ছিলো না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগচাষ সম্পর্কে সতর্ক করেছেন। অবশ্য নির্দিষ্ট ক্ষতিপূরণের ব্যবস্থা থাকলে কোনো আপত্তি নেই। বর্ণনাকারী ইবরাহীমের বর্ণনাটি পূর্ণাঙ্গ।
حدثنا ابراهيم بن موسى الرازي، اخبرنا عيسى، حدثنا الاوزاعي، ح وحدثنا قتيبة بن سعيد، حدثنا ليث، كلاهما عن ربيعة بن ابي عبد الرحمن، - واللفظ للاوزاعي - حدثني حنظلة بن قيس الانصاري، قال سالت رافع بن خديج عن كراء الارض، بالذهب والورق فقال لا باس بها انما كان الناس يواجرون على عهد رسول الله صلى الله عليه وسلم بما على الماذيانات واقبال الجداول واشياء من الزرع فيهلك هذا ويسلم هذا ويسلم هذا ويهلك هذا ولم يكن للناس كراء الا هذا فلذلك زجر عنه فاما شىء مضمون معلوم فلا باس به . وحديث ابراهيم اتم وقال قتيبة عن حنظلة عن رافع . قال ابو داود رواية يحيى بن سعيد عن حنظلة نحوه
। হানযালাহ ইবনু কায়িস (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি রাফি‘ খাদীজা (রাঃ)-কে জমি বর্গা দেয়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, ভাগচাষ করতে নিষেধ করেছেন। আমি আবার জিজ্ঞেস করলাম, সোনা-রূপার বিনিময়ে? তিনি বললেন, সোনা-রূপার বিনিময়ে হলে কোনো দোষ নেই।
حدثنا قتيبة بن سعيد، عن مالك، عن ربيعة بن ابي عبد الرحمن، عن حنظلة بن قيس، انه سال رافع بن خديج عن كراء الارض، فقال نهى رسول الله صلى الله عليه وسلم عن كراء الارض فقلت ابالذهب والورق فقال اما بالذهب والورق فلا باس به
। ইবনু শিহাব (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমাকে সালিম ইবনু ‘আব্দুল্লাহ (রহঃ) জানিয়েছেন, ইবনু ‘উমার (রাঃ) তার জমি ভাগচাষে খাটাতেন। তিনি যখন অবহিত হলেন, রাফি‘ ইবনু খাদীজ আল-আনসারী (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগচাষে জমি খাটাতে নিষেধ করেছেন, তখন ‘আব্দুল্লাহ (রাঃ) তার সাথে সাক্ষাৎ করলেন। তিনি বললেন, হে ইবনু খাদীজ! জমি বর্গা দেয়া সম্পর্কে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছ থেকে কি হাদীস বর্ণনা করেন? রাফি‘ (রাঃ) ‘আব্দুল্লাহ ইবনু ‘উমারকে বললেন, আমি আমার দু’ চাচার নিকট শুনেছি, তারা উভয়ে বদরের যুদ্ধে যোগদান করেছিলেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিবারের কাছ থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি বর্গা দিতে নিষেধ করেছেন। ‘আব্দুল্লাহ (রাঃ) বলেন, আল্লাহর শপথ! আমি জানতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে ভাগচাষ প্রচলন ছিলো। অতঃপর ‘আব্দুল্লাহ (রাঃ) এই আশংকা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে হয়তো নতুন কোনো নির্দেশ দিয়েছেন যা তার জানা নেই। অতঃপর তিনি জমি বর্গা দেয়া বর্জন করেন। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, আইয়ূব, উবাইদুল্লাহ কাসীর ইবনু ফারকাদ এবং মালিক এরা সকলেই রাফি থেকে খাদীজের মাধ্যমে হাদীসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। আওযাঈ (রহঃ) হাফস ইবনু ইনান থেকে রাফি‘ (রাঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি হাদীসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে শুনেছি। অনুরূপভাবে যায়িদ ইবনু আবূ উনাইসাহ (রহঃ) হাকীম থেকে রাফি‘র মাধ্যমে ইবনু ‘উমার (রাঃ) সূত্রে বর্ণনা করেন, তিনি রাফি‘র কাছে এসে জিজ্ঞেস করলেন, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে শুনেছেন? রাফি‘ বললেন, হ্যাঁ। এমনিভাবে ইকরিমাহ ইবনু ‘আম্মার (রহঃ) আবুন-নাজ্জাশীর থেকে রাফি‘ সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে (এ হাদীস) শুনেছি। আওযাঈ (রহঃ) আবুন-নাজ্জাশী থেকে রাফি‘ ইবনু খাদীজের সূত্রে এবং তিনি তার চাচা যুহাইর ইবনু রাফি’ সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীসটি বর্ণনা করেছেন।
حدثنا عبد الملك بن شعيب بن الليث، حدثني ابي، عن جدي الليث، حدثني عقيل، عن ابن شهاب، اخبرني سالم بن عبد الله بن عمر، ان ابن عمر، كان يكري ارضه حتى بلغه ان رافع بن خديج الانصاري حدث ان رسول الله صلى الله عليه وسلم كان ينهى عن كراء الارض فلقيه عبد الله فقال يا ابن خديج ماذا تحدث عن رسول الله صلى الله عليه وسلم في كراء الارض قال رافع لعبد الله بن عمر سمعت عمى وكانا قد شهدا بدرا يحدثان اهل الدار ان رسول الله صلى الله عليه وسلم نهى عن كراء الارض . قال عبد الله والله لقد كنت اعلم في عهد رسول الله صلى الله عليه وسلم ان الارض تكرى . ثم خشي عبد الله ان يكون رسول الله صلى الله عليه وسلم احدث في ذلك شييا لم يكن علمه فترك كراء الارض . قال ابو داود رواه ايوب وعبيد الله وكثير بن فرقد ومالك عن نافع عن رافع عن النبي صلى الله عليه وسلم ورواه الاوزاعي عن حفص بن عنان عن نافع عن رافع قال سمعت رسول الله صلى الله عليه وسلم وكذلك رواه زيد بن ابي انيسة عن الحكم عن نافع عن ابن عمر انه اتى رافعا فقال سمعت رسول الله صلى الله عليه وسلم فقال نعم . وكذا قال عكرمة بن عمار عن ابي النجاشي عن رافع بن خديج قال سمعت النبي عليه السلام . ورواه الاوزاعي عن ابي النجاشي عن رافع بن خديج عن عمه ظهير بن رافع عن النبي صلى الله عليه وسلم . قال ابو داود ابو النجاشي عطاء بن صهيب
। সুলায়মান ইবনু ইয়াসার (রহঃ) সূত্রে বর্ণিত। রাফি‘ ইবনু খাদীজা (রাঃ) বলেন, ‘আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে জমি ভাগচাষে খাটাতাম। তিনি উল্লেখ করলেন, তার এক চাচা তার কাছে এসে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাজ বর্জন করতে বলেছেন, যা আমাদের জন্য লাভজনক ছিলো। কিন্তু আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করা আমাদের জন্য তার চেয়েও অধিক লাভজনক ও কল্যাণকর। বর্ণনাকারী বলেন, ‘আমরা বললাম, তা কীভাবে? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার জমি আছে সে নিজে তা চাষ করবে অথবা তার ভাইকে যেন চাষ করতে দেয়। সে যেন তা এক-তৃতীয়াংশ বা এক-চতুর্থাংশ অথবা নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য প্রদানের বিনিময়ে বর্গা না দেয়।
حدثنا عبيد الله بن عمر بن ميسرة، حدثنا خالد بن الحارث، حدثنا سعيد، عن يعلى بن حكيم، عن سليمان بن يسار، ان رافع بن خديج، قال كنا نخابر على عهد رسول الله صلى الله عليه وسلم فذكر ان بعض عمومته اتاه فقال نهى رسول الله صلى الله عليه وسلم عن امر كان لنا نافعا وطواعية الله ورسوله انفع لنا وانفع . قال قلنا وما ذاك قال قال رسول الله صلى الله عليه وسلم " من كانت له ارض فليزرعها او فليزرعها اخاه ولا يكاريها بثلث ولا بربع ولا بطعام مسمى
। আইয়ূব (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ইয়া‘লা ইবনু হাকীম (রহঃ) আমাকে লিখে পাঠালেন যে, আমি (ইয়া‘লা) সুলায়মান ইবনু ইয়াসারের নিকট উবাইদুল্লাহর সামনে বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস শুনেছি।
حدثنا محمد بن عبيد، حدثنا حماد بن زيد، عن ايوب، قال كتب الى يعلى بن حكيم اني سمعت سليمان بن يسار، بمعنى اسناد عبيد الله وحديثه
। ইবনু রাফি‘ ইবনু খাদীজ (রাঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আবূ রাফি‘ (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছ থেকে আমাদের নিকট এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি লাভজনক কাজ থেকে নিষেধ করেছেন। কিন্তু আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করাই আমাদের জন্য অধিক লাভজনক। তিনি নিষেধ করেছেনঃ আমাদের কেউ যেন ভাগচাষের শর্তে কারো জমি না খাটায়। তবে তার নিজের জমি থাকলে কিংবা কেউ তাকে এমনিতেই চাষের জন্য জমি দান করলে সে চাষাবাদ করবে।
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا وكيع، حدثنا عمر بن ذر، عن مجاهد، عن ابن رافع بن خديج، عن ابيه، قال جاءنا ابو رافع من عند رسول الله صلى الله عليه وسلم فقال نهانا رسول الله صلى الله عليه وسلم عن امر كان يرفق بنا وطاعة الله وطاعة رسوله ارفق بنا نهانا ان يزرع احدنا الا ارضا يملك رقبتها او منيحة يمنحها رجل
। মুজাহিদ (রহঃ) সূত্রে বর্ণিত। উসাইদ ইবনু যুহাইর (রহঃ) বলেছেন, একদা রাফি‘ ইবনু খাদীজ (রাঃ) আমাদের নিকট এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে একটি কাজ থেকে বিরত থাকতে বলেছেন যা তোমাদের জন্য লাভজনক ছিলো। কিন্তু আল্লাহ এবং তাঁর রাসূলের আনুগত্য করা তোমাদের জন্য অধিক লাভজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জমি বর্গা দিতে নিষেধ করেছেন। তিনি আরো বলেছেনঃ যে ব্যক্তি তার জমির মুখাপেক্ষী নয় সে যেন তার অন্য ভাইকে কোনো বিনিময় ছাড়াই তা চাষাবাদ করতে দেয়, অথবা পরিত্যক্ত রেখে দেয়।
حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، عن منصور، عن مجاهد، ان اسيد بن ظهير، قال جاءنا رافع بن خديج فقال ان رسول الله ينهاكم عن امر، كان لكم نافعا وطاعة الله وطاعة رسول الله صلى الله عليه وسلم انفع لكم ان رسول الله صلى الله عليه وسلم ينهاكم عن الحقل وقال " من استغنى عن ارضه فليمنحها اخاه او ليدع " . قال ابو داود وهكذا رواه شعبة ومفضل بن مهلهل عن منصور . قال شعبة اسيد ابن اخي رافع بن خديج
। আবূ জা‘ফর আল-খাতমী (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আমার চাচা আমাকে ও তার এক গোলামকে সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রহঃ)-এর নিকট প্রেরণ করেন। বর্ণনাকারী বলেন, ‘আমরা তাকে বললাম, ‘আমরা ভাগচাষ সম্পর্কে আপনার কিছু বক্তব্য জানতে পেরেছি। তিনি বললেন, ইবনু ‘উমার (রাঃ) রাফি‘ ইবনু খাদীজ বর্ণিত হাদীস না জানা পর্যন্ত ভাগচাষ আপত্তিকর মনে করেননি। ইবনু ‘উমার (রাঃ) রাফি‘র নিকট আসলে রাফি‘ (রাঃ) তাকে জানান, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী হারিসাহর কাছে যান। তিনি যুহাইরের জমির ফসল দেখে বললেন, যুহাইরের জমিতে কী সুন্দর ফসল ফলেছে! লোকেরা বললো, হ্যাঁ তবে ফসল অমুক ব্যক্তির। তিনি বললেনঃ তোমাদের ফসল তোমরা নিয়ে যাও এবং তাকে কৃষিকাজের খরচ ফেরত দাও। রাফি‘ (রাঃ) বলেন, ‘আমরা আমাদের উৎপাদিত ফসল নিয়ে নিলাম এবং তাকে কৃষির খরচ ফেরত দিলাম। সাঈদ (রহঃ) বলেন, তোমার ভাইয়ের অভাব দূর করো অথবা দিরহামের বিনিময়ে ভাড়া খাটাও।
حدثنا محمد بن بشار، حدثنا يحيى، حدثنا ابو جعفر الخطمي، قال بعثني عمي انا وغلاما، له الى سعيد بن المسيب قال فقلنا له شىء بلغنا عنك في المزارعة . قال كان ابن عمر لا يرى بها باسا حتى بلغه عن رافع بن خديج حديث فاتاه فاخبره رافع ان رسول الله صلى الله عليه وسلم اتى بني حارثة فراى زرعا في ارض ظهير فقال " ما احسن زرع ظهير " . قالوا ليس لظهير . قال " اليس ارض ظهير " . قالوا بلى ولكنه زرع فلان . قال " فخذوا زرعكم وردوا عليه النفقة " . قال رافع فاخذنا زرعنا ورددنا اليه النفقة . قال سعيد افقر اخاك او اكره بالدراهم
। রাফি‘ ইবনু খাদীজ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘মুহাকালা’ ও ‘মুযাবানা’ পদ্ধতির ক্রয়-বিক্রয় নিষেধ করেছেন। তিনি আরো বলেছেনঃ তিন ব্যক্তি কৃষিকাজ করতে পারে। (এক) যার নিজস্ব জমি আছে সে তাকে চাষাবাদ করতে পারে। (দুই) যে ব্যক্তি ধারে জমি নিয়েছে সে তাতে চাষাবাদ করতে পারে। (তিন) যে ব্যক্তি সোনা (দীনার) ও রূপার (দিরহাম) বিনিময়ে জমি ভাড়া দিয়েছে সে তাকে চাষাবাদ করতে পারে।
حدثنا مسدد، حدثنا ابو الاحوص، حدثنا طارق بن عبد الرحمن، عن سعيد بن المسيب، عن رافع بن خديج، قال نهى رسول الله صلى الله عليه وسلم عن المحاقلة والمزابنة وقال " انما يزرع ثلاثة رجل له ارض فهو يزرعها ورجل منح ارضا فهو يزرع ما منح ورجل استكرى ارضا بذهب او فضة
। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, আমি সাঈদ ইয়া‘কূব আত-তালাকানীকে এটি পাঠ করে শুনালাম। আপনাদেরকে ইবনুল মুবারক, সাঈদ আবূ শুজা‘র সূত্রে বলেছেন, তিনি বললেন, আমাকে ‘উসমান ইবনু সাগল ইবনু রাফি’ ইবনু খাদীজ (রাঃ) বলেছেন। উসমান বলেন, আমি রাফি‘ ইবনু খাদীজের নিকট ইয়াতীম হিসাবে প্রতিপালিত হয়েছি। আমি তার সাথে হজ (হজ্জ)ও করেছি। একদা আমার ভাই ইমরান ইবনু সাহল এসে তাকে জিজ্ঞেস করলেন, ‘আমরা আমাদের অমুক জমি দু’শা দিরহামের বিনিময়ে অমুককে ধার দিয়েছি। তিনি (রাফি’) বললেন, এটা বর্জন করো। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি ধার দিতে নিষেধ করেছেন।
قال ابو داود قرات على سعيد بن يعقوب الطالقاني قلت له حدثكم ابن المبارك، عن سعيد ابي شجاع، حدثني عثمان بن سهل بن رافع بن خديج، قال اني ليتيم في حجر رافع بن خديج وحججت معه فجاءه اخي عمران بن سهل فقال اكرينا ارضنا فلانة بمايتى درهم فقال دعه فان النبي صلى الله عليه وسلم نهى عن كراء الارض
। রাফি‘ ইবনু খাদীজ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি একটি জমিতে চাষাবাদ করেন। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান দিয়ে যাচ্ছিলেন, এ সময় রাফি‘ জমিতে পানি দিচ্ছিলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেনঃ এ ফসল কার এবং জমির মালিক কে? রাফি‘ (রাঃ) বললেন, এ ফসল আমার শ্রমও আমার। আমার অর্ধেক ভাগ এবং অমুকের পুত্রের (জমির মালিকের) অর্ধেক ভাগ। তিনি বললেনঃ তোমরা উভয়ে সুদের ব্যবসায় লিপ্ত হলে! মালিককে জমি ফিরিয়ে দাও এবং তোমার খরচ তার থেকে নিয়ে নাও।
حدثنا هارون بن عبد الله، حدثنا الفضل بن دكين، حدثنا بكير، - يعني ابن عامر - عن ابن ابي نعم، حدثني رافع بن خديج، انه زرع ارضا فمر به النبي صلى الله عليه وسلم وهو يسقيها فساله " لمن الزرع ولمن الارض " . فقال زرعي ببذري وعملي لي الشطر ولبني فلان الشطر . فقال " اربيتما فرد الارض على اهلها وخذ نفقتك
। রাফি‘ ইবনু খাদীজ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি মালিকের অনুমতি ছাড়া তার জমিতে চাষাবাদ করে সে উৎপাদিত ফসলের অংশ পাবে না। তবে সে তার খরচ ফেরত পাবে।
حدثنا قتيبة بن سعيد، حدثنا شريك، عن ابي اسحاق، عن عطاء، عن رافع بن خديج، قال قال رسول الله صلى الله عليه وسلم " من زرع في ارض قوم بغير اذنهم فليس له من الزرع شىء وله نفقته
। জাবির ইবনু ‘আব্দুল্লাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘মুযাবানা’ ‘মুহাকালা’ ও ‘মু‘আওয়ামা’ করতে নিষেধ করেছেন। আবুয-যুবায়র হাম্মাদের সূত্রে বর্ণনা করেন, তাদের (হাম্মাদ ও সাঈদ ইবনু মীনা‘আ) উভয়ের একজন ‘মু‘আওয়ামা’ বর্ণনা করেছেন এবং অন্যজন ‘বায়‘উস সিনীন’ (কয়েক বছরের অগ্রিম চুক্তিতে ক্রয়-বিক্রয়) কথা বর্ণনা করেছেন। অতঃপর তাদের বর্ণনা একই বিন্দুতে মিলিত হয়েছে। তিনি সানাইয়া নিষেধ করেছেন, কিন্তু ‘আরিয়ার’ অনুমতি দিয়েছেন।
حدثنا احمد بن حنبل، حدثنا اسماعيل، ح وحدثنا مسدد، ان حمادا، وعبد الوارث، حدثاهم كلهم، عن ايوب، عن ابي الزبير، - قال عن حماد، وسعيد بن ميناء، ثم اتفقوا - عن جابر بن عبد الله، قال نهى رسول الله صلى الله عليه وسلم عن المحاقلة والمزابنة والمخابرة والمعاومة - قال عن حماد وقال احدهما والمعاومة وقال الاخر بيع السنين ثم اتفقوا - وعن الثنيا ورخص في العرايا
। জাবির ইবনু ‘আব্দুল্লাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘মুযাবানা’ ও ‘সানাইয়া’ করতে নিষেধ করেছেন, তবে পরিমাণ নির্ধারিত থাকলে তা করা যাবে।
حدثنا ابو حفص، عمر بن يزيد السياري حدثنا عباد بن العوام، عن سفيان بن حسين، عن يونس بن عبيد، عن عطاء، عن جابر بن عبد الله، قال نهى رسول الله صلى الله عليه وسلم عن المزابنة والمحاقلة وعن الثنيا الا ان يعلم